ইসলামী সাহিত্য-সংস্কৃতি ও কুরআনিক ক্লাব, ইডেন মহিলা কলেজ, ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী সাহিত্য-সংস্কৃতি ও কুরআনিক ক্লাব, ইডেন মহিলা কলেজ, ঢাকা

ইসলামী সাহিত্য-সংস্কৃতি ও কুরআনিক ক্লাব, ইডেন মহিলা কলেজ, ঢাকা ইডেন মহিলা কলেজ স্বীকৃত অরাজনৈতিক, অলাভজনক ও শিক্ষামূলক ক্লাব

জুম'আর দিনের বিশেষ রিমাইন্ডারএই বরকতময় এবং ফজিলতপূর্ণ দিনটি আমাদের আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ। আমরা যেন এই পবিত্র দিনে...
25/12/2025

জুম'আর দিনের বিশেষ রিমাইন্ডার

এই বরকতময় এবং ফজিলতপূর্ণ দিনটি আমাদের আত্মশুদ্ধির এক সুবর্ণ সুযোগ। আমরা যেন এই পবিত্র দিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারি ইন শা আল্লাহ। ইবাদত-বন্দেগি, দোয়া এবং নেক আমলের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ করতে পারি। আজকের দিনটি যেন কোনোভাবেই আমাদের বিফলে না যায়।

জুম'আর দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল:

𖦹 জুম'আর নামাজে সময়মতো উপস্থিত হওয়া।
𖦹 সূরা আল-কাহফ তিলাওয়াত করা (সহিহ হাদীসে এই সূরার অনেক ফজিলত এসেছে)।
𖦹 আল্লাহর কাছে বেশি বেশি দুআ করা। কেননা আজকের দিনে দুআ কবুল হওয়ার বিশেষ মুহূর্ত রয়েছে।
𖦹 সদাকাহ্ করা কমপক্ষে এক টাকা করে হলেও।
𖦹 রাসূলুল্লাহ ﷺ এর উপর প্রচুর দুরুদ পাঠ করা। দুরুদ জুম'আর দিনের সর্বোত্তম আমলগুলোর মধ্যে একটি।

আল্লাহ সুবনাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তমরূপে কবুল করুন। এবং এই দিনটিকে আমাদের জন্য ফলপ্রসূ করুন।

আমিন

10/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, প্রিয় বোনেরা।
অনিবার্য কারণবশত আগামীকালের সীরাহ ক্লাসটি হচ্ছে না।

29/11/2025

ইলম আর নূরের মেলবন্ধন হৃদয়কে বদলে দেয়🌸

প্রতি বৃহস্পতিবার আমাদের সীরাহ ক্লাস হয়,কলেজের নামাজ রুমে।

আগামীকাল আমাদের কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে সীরাহ ক্লাসের চতুর্থ পর্ব।ইসরা–মিরাজ, ত্বায়েফ সফর এবং দাওয়াহর গুরুত্বপূর্ণ অধ...
26/11/2025

আগামীকাল আমাদের কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে সীরাহ ক্লাসের চতুর্থ পর্ব।
ইসরা–মিরাজ, ত্বায়েফ সফর এবং দাওয়াহর গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে আমরা জানব নবি ﷺ-এর ধৈর্য, দাওয়াতি মিশন ও আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসার মর্মবাণী।
🌸 সবাইকে সময়মতো উপস্থিত থাকার আমন্ত্রণ।
চলুন, সীরাহ থেকে পথের আলোর সন্ধান করি। 🌿✨

আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের ক্লাব— ইসলামী সাহিত্য, সংস্কৃতি ও কুরআনিক ক্লাব—এর উদ্যোগে “আল্লাহর সাহায্য প্রার্থ...
24/11/2025

আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের ক্লাব— ইসলামী সাহিত্য, সংস্কৃতি ও কুরআনিক ক্লাব—এর উদ্যোগে “আল্লাহর সাহায্য প্রার্থনা ও দুর্যোগ থেকে পরিত্রাণের উপায়” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আমাদের হলের শ্রদ্ধেয় ম্যামরাও উপস্থিত ছিলেন। হলের নামাজ রুম কানায় কানায় পূর্ণ ছিল—দৃশ্যটি ছিল সত্যিই চক্ষুশীতলকারী।

অনুষ্ঠানটি শুরু হয় সূরা যিলযাল তিলাওয়াতের মাধ্যমে। পরে কুরআন-সুন্নাহর আলোকে সূরা মুলক নিয়ে আলোচনা হয়। এ ছাড়া কুরআন ও সহীহ হাদিসের প্রেক্ষিতে ভূমিকম্পের ভয়াবহতা ও শিক্ষণীয় বিষয় নিয়ে প্রবন্ধ পাঠ করা হয়। সর্বশেষে সহীহ বুখারীর একটি হাদিসের আলোকে আমাদেরকে আল্লাহর শক্তি ও সতর্কবার্তা স্মরণ করিয়ে দেওয়া হয়।

বি,দ্র: অনুষ্ঠান শেষে হলের এক বোন অত্যন্ত সুন্দর নাশীদ পরিবেশন করেন, যা সবাইকে অনন্দিত করেছে। পাশাপাশি উক্ত বোন একটি নাশীদ সন্ধ্যা আয়োজনের ব্যাপারে বলেন। তবে পরিষ্কারভাবে জানানো প্রয়োজন যে, ওই বোন যে নাশীদ-সন্ধ্যার আয়োজনের ঘোষণা দিয়েছেন—তার সঙ্গে আমাদের ক্লাবের কোনো সম্পর্ক নেই। দয়া করে এটিকে ক্লাবের আনুষ্ঠানিক আয়োজন হিসেবে ধরে নেবেন না।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের ক্লাবের তরফ থেকে “মুয়াল্লিমা প্রশিক্...
07/11/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের ক্লাবের তরফ থেকে “মুয়াল্লিমা প্রশিক্ষণ” কোর্স শুরু হবে ইনশাআল্লাহ। যারা যারা মুয়াল্লিমা ট্রেনিং নিতে চান তারা পেইজে ইনবক্স করবেন অথবা WhatsApp গ্রুপে নক দেবেন ইনশাআল্লাহ। (লিংক কমেন্টে)

মুয়াল্লিমা ট্রেনিং কী? -‘মুয়াল্লিমা’ অর্থ হলো শিক্ষক। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কুরআন সহীহভাবে পড়তে পারেন এবং অন্যদেরও শেখাতে চান। কিন্তু অন্যদের কীভাবে কুরআন শেখাতে হয় বা এর সঠিক পদ্ধতি কী তা জানেন না। তাদের জন্যই এই প্রশিক্ষণ যেন তারা একেকজন কুরআনের শিক্ষক হিসেবে গড়ে ওঠেন।

মুয়াল্লিমা ট্রেনিং এর কারণ?- নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম তারা, যারা নিজেরা কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়।” (বুখারী : ৬৬/২১; ৫০২৮)
মুয়াল্লিমা ট্রেনিং দেওয়া হবে এজন্য যেন আপনি কুরআনের খেদমত করতে পারেন। অন্যদের কুরআন শেখাতে পারেন।

কারা কারা মুয়াল্লিমা ট্রেনিং নিতে পারবেন: যারা কুরআন ইন্টারমিডিয়েট পর্যায়ে আছেন অর্থাৎ তিলাওয়াত মোটামুটি সহীহ। তাজবিদ, মাখরাজ, সিফাত সম্পর্কে জানা আছে। যাদেরকে প্রশিক্ষণ দিলে কুরআন শিখাতে পারবেন তাদের জন্য এই কোর্স।

কোর্স ফি কত?- কোর্স ফি নেই আলহামদুলিল্লাহ। এটা সম্পূর্ণ ফ্রি। তবে যেহেতু উস্তাযা আমাদেরকে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য ফ্রি তে পড়াবেন। তাই আমরাও আল্লাহর সন্তুষ্টির জন্য কোর্স শেষে উস্তাযাকে হাদিয়া স্বরূপ কিছু দিব ইনশাআল্লাহ।

কোর্স টাইম কতদিন/ মাস লাগবে?- উস্তাযার সুবিধার্থে আলোচনা সাপেক্ষে। তবে আশা করছি খুব কম সময় নেওয়া হবে।

🔰 বি.দ্র; এটা কুরআন তিলাওয়াত শেখার কোর্স না। যারা কুরআন পড়তে পারেন না তারা মুয়াল্লিমা কোর্সে ভর্তি না হয়ে কুরআন শেখার কোর্সে ভর্তি হবেন ইনশাআল্লাহ।

07/11/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় বোনেরা, 🌷
আলহামদুলিল্লাহ! কুরআনিক ক্লাবের উদ্যোগে মুয়াল্লিমা প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে, ইন শা আল্লাহ।
📅 তারিখ: আগামীকাল অর্থাৎ শনিবার
🕙 সময়: সকাল ১০টা
📍 স্থান: রাবেয়া বসরী হলের নামাজ রুম
(৫ম তলা)
বিঃদ্রঃ আরবি ব্যাসিক ক্লিয়ার থাকতে হবে ইন শা আল্লাহ।

অবশেষে অধীর অপেক্ষার পর আমাদের সীরাহ ক্লাস পুনরায় শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে ...
29/10/2025

অবশেষে অধীর অপেক্ষার পর আমাদের সীরাহ ক্লাস পুনরায় শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আবারও নতুন আঙ্গিকে আমাদের সীরাহ পাঠ শুরু হবে। ধারাবাহিক সীরাহ পাঠে অংশগ্রহণ করতে আগামীকাল সকাল ১১টায় কলেজের নামাজরুমে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।

স্থান: নামাজ রুম, ইডেন মহিলা কলেজ
সময়: সকাল ১১ টায়।

চলছে জেনারেল মিটিংয়ের আয়োজন। আপনারা আসছেন তো?স্থান: গ্যালারি রুম, পদার্থবিজ্ঞান বিভাগ
18/09/2025

চলছে জেনারেল মিটিংয়ের আয়োজন। আপনারা আসছেন তো?

স্থান: গ্যালারি রুম, পদার্থবিজ্ঞান বিভাগ

17/09/2025

আসসালামু আলাইকুম
আগামীকাল দুপুর ১.৩০ টায় ক্লাবের মেম্বারদের নিয়ে জেনারেল মিটিং হবে।

স্থান: পদার্থবিজ্ঞান বিভাগের গ্যালারি, ২১৩১ নং রুম।

জেনারেল মিটিংয়ে ক্লাবের সকল সদস্যদের আন্তরিক উপস্থিতি আশা করছি। যারা মেম্বার হতে চান, তারাও এই মিটিংয়ে আসবেন ও মিটিং শেষে সদস্য ফর্ম পূরণ করবেন ইনশাআল্লাহ।

16/09/2025

📌সদস্য ফর্ম পূরণকারী বোনদের দৃষ্টি আকর্ষণ করছি📌

আসসালামু আলাইকুম।
অনেক আপুরাই ক্যাম্পাস থেকে সরাসরি আমাদের মেম্বারশিপ ফর্ম পূরণ করেছেন। কিন্তু কিছু আপুর হোয়াটসঅ্যাপ নম্বর নেই, আর কিছু আপুদের গ্রুপে অ্যাড করার জন্য ইনভাইট পাঠানো হয়েছে, তবে তারা গ্রুপে জয়েন হননি।

ক্লাবের সকল কার্যক্রমের নোটিশ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। তাই যেসকল আপুরা সদস্য ফর্ম পূরণ করেছেন, কিন্তু গ্রুপে যুক্ত হননি, তারা অনুগ্রহ করে ইনবক্সে নক দেবেন।

Address

Azimpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী সাহিত্য-সংস্কৃতি ও কুরআনিক ক্লাব, ইডেন মহিলা কলেজ, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category