12/06/2026
শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যবইভিত্তিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। সহশিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা ও সামাজিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই লক্ষ্যকে সামনে রেখে "আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ" সপ্তাহের প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে সোসাইটি ক্লাসের আয়োজন করে আসছে।
উক্ত সোসাইটি ক্লাসগুলোতে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের নেতৃত্বে শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, আবৃত্তি, স্পোকেন ইংলিশ, ক্রাফটিং, অভিনয়, বিজ্ঞানচর্চাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পেয়ে থাকে।
আনন্দময় ও অংশগ্রহণমূলক পরিবেশে পরিচালিত এ কার্যক্রম শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং একজন আত্মবিশ্বাসী ও দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।