৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষা

৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষা 🌏 ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার ফেইসবুক গ্রুপ 👇

https://www.facebook.com/groups/moedugov

🟨 জুনিয়র বৃত্তি পরীক্ষার জরুরি নির্দেশনা১. জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫–এর সব পরীক্ষার্থী অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচ...
14/11/2025

🟨 জুনিয়র বৃত্তি পরীক্ষার জরুরি নির্দেশনা

১. জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫–এর সব পরীক্ষার্থী অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে পূর্ণ নম্বর ১০০ ও পূর্ণ সময় ৩ ঘণ্টা এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০+৫০ নম্বরে ১.৩০ মিনিট + ১.৩০ মিনিট সময়ে অংশগ্রহণ করবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।

২. পরীক্ষা শুরুর ‘সাত দিন’ আগে ট্রেজারিতে বা খানা লকারের ট্রাংকে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা ঠিকভাবে যাচাই করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাইয়ের সময় সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রের সচিব ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা অবশ্যই উপস্থিত থাকবেন।

৩. প্রশ্নপত্রের দুই সেট পরীক্ষার তারিখ অনুসারে সেটভিত্তিক আলাদা করে ‘সিকিউরিটি’ খামে প্যাকেট করতে হবে।

৪. কোনো কেন্দ্রে আসন অনুপাতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে উক্ত কেন্দ্রের পাশের শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘সাব সেন্টার’ করে পরীক্ষা গ্রহণ করা যাবে।

৫. প্রশ্নপত্রের প্যাকেট যাচাইয়ের দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখভিত্তিক প্রশ্নপ্রত্রের প্যাকেট সাজিয়ে ‘সিকিউরিটি’ খামের গাম লাগাতে হবে। পরে কার্টন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে এবং ‘সিকিউরিটি’ খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড অবশ্যই লিখতে হবে। এ বিষয়ে কোনো রকম ভুল বা ত্রুটি পরিলক্ষিত হলে তা কেন্দ্রের সচিবের দায়িত্বে অবহেলা বলে গণ্য হবে।

৬. ট্রেজারি থেকে পরীক্ষার দিনগুলোয় ট্রেজারি অফিসারের কাছ থেকে ওই দিনের প্রশ্নপত্রের ‘সিকিউরিটি’ খাম দুই সেট গ্রহণ করতে হবে।

৭. অত্যন্ত সতর্কতার সঙ্গে থানা বা ট্রেজারি থেকে ‘পুলিশ’ প্রহরাসহ প্রশ্নপত্রের প্যাকেট (সিকিউরিটি খাম) কেন্দ্রে আনতে হবে।

৮. প্রশ্নপত্র ব্যবহারের এসএমএস মোতাবেক সেট ব্যবহার করতে হবে এবং এসএমএস পাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় উপজেলা কমিটির কাছে জমা দিতে হবে। উপজেলা কমিটি জেলা কমিটির কাছে জমা দেবে।

৯. কেন্দ্রের সচিব ব্যতীত অন্য কেউ মুঠোফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ছবি তোলা যায় না, এমন মুঠোফোন কেন্দ্রের সচিব ব্যবহার করতে পারবেন।

১০. প্রতি ২০ পরীক্ষার্থীর জন্য ‘একজন’ কক্ষ পরিদর্শক পরীক্ষাকক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে ‘দুজন’ করে দায়িত্ব পালন করবেন।

১১. পরীক্ষার্থীর আসনব্যবস্থা কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রেখে করতে হবে।

১২. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময়ের পর কোনো পরীক্ষার্থী এলে কেন্দ্রের সচিব বিশেষ বিবেচনায় রেজিস্ট্রার খাতায় রোল নম্বর ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে রেজিস্ট্রার খাতাটি জমা দিতে হবে।

১৩. পরীক্ষা শুরুর আগে পরীক্ষাকেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে; প্রয়োজনে হ্যান্ডমাইক ব্যবহার করতে হবে, সম্ভব হলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

১৪. কেন্দ্রের সচিবেরা তাঁর কেন্দ্রের আওতাভুক্ত বিদ্যালয়ের প্রবেশপত্র নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং দ্রুততম সময়ে প্রবেশপত্র প্রতিটি বিদ্যালয়ের প্রধানের কাছে ‘হস্তান্তর নিশ্চিত’ করবেন।

১৫. পরীক্ষার্থীর প্রবেশপত্রে কোনো ভুল বা ত্রুটি থাকলে, তা অবশ্যই প্রবেশপত্র গ্রহণের ও কর্মদিবসের মধ্যে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখা থেকে সংশোধন করতে হবে।

১৬. ত্রুটিপূর্ণ উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করা যাবে না।

১৭. পরীক্ষার্থীর হাজিরা শিটে উপস্থিতির স্বাক্ষর নিতে হবে। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত থাকলে নির্দিষ্ট তারিখ ও বিষয় লাল কালি দ্বারা অনুপস্থিত লিখে দিতে হবে।

১৮. নির্দিষ্ট তারিখে পরীক্ষার সময়সূচি মোতাবেক পরীক্ষা নিতে হবে। উত্তরপত্রের প্যাকেট উপজেলা কমিটির কাছে বস্তায় ‘সিলগালা করা’ অবস্থায় পৌঁছাতে হবে।

১৯. পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহন কাজে পুলিশের সংশ্লিষ্টতা থাকতে হবে।
২০. বিষয় অনুসারে ৫০টি করে উত্তরপত্র করোগেটেড শিটে প্যাকেট করতে হবে।

২১. উত্তরপত্রের প্যাকেটের গায়ে কোনো চিহ্ন বা অতিরিক্ত কিছু লেখা থাকলে তার জন্য কেন্দ্রের সচিব দায়ী থাকবেন।

২২. প্রতিটি বিষয়ের উত্তরপত্রের জন্য ভিন্ন ভিন্ন প্যাকেট করতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের অবশ্যই ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের উত্তরপত্রের প্যাকেট আলাদা হবে।

২৩. পরীক্ষা চলার সময়ে কেন্দ্রসংশ্লিষ্ট বিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখতে হবে এবং অনলাইনে তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

২৪. বোর্ডের অনুমোদিত ক্যালকুলেটর ব্যতীত অন্য কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

🟨 নোটিশ: ২০২৫ সালের সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হলো।সংশোধিত সময়সূচি অনুযায়ী২৮ ডিসেম্বর বাংলা।২৯...
29/10/2025

🟨 নোটিশ: ২০২৫ সালের সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করা হলো।

সংশোধিত সময়সূচি অনুযায়ী
২৮ ডিসেম্বর বাংলা।
২৯ ডিসেম্বর ইংরেজি।
৩০ ডিসেম্বর গণিত।
৩১ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

👉 প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১টা পর্যন্ত।

🟨 নোটিশঃ ৮ম শ্রেণির সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সময়সূচি ও বিষয় 👇👉 ২১ ডিসেম্বর: বাংলা👉 ২২ ডিসেম্বর: ইংরেজি👉 ২৩ ড...
23/09/2025

🟨 নোটিশঃ ৮ম শ্রেণির সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সময়সূচি ও বিষয় 👇

👉 ২১ ডিসেম্বর: বাংলা

👉 ২২ ডিসেম্বর: ইংরেজি

👉 ২৩ ডিসেম্বর: গণিত

👉 ২৪ ডিসেম্বর: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়

🌏 ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার ফেইসবুক গ্রুপে জয়েন করতে নিচের লিংকে ক্লিক করুন 👇

www.facebook.com/groups/moedugov

18/09/2025

আগামী ২১ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। আর এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২০২৬ সালের ৩১ জানুয়ারি।

🟨 ৮ম শ্রেণির সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বাংলাদেশ ও বিশ্বপরিচয়  বিষয়ের প্রশ্ন কাঠামো ও মানবন্টন।🌏 ৮ম শ্রেণির সর...
14/09/2025

🟨 ৮ম শ্রেণির সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশ্ন কাঠামো ও মানবন্টন।

🌏 ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার ফেইসবুক গ্রুপে জয়েন করতে নিচের লিংকে ক্লিক করুন 👇

www.facebook.com/groups/moedugov

🟨 ৮ম শ্রেণির সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞান বিষয়ের প্রশ্ন কাঠামো ও মানবন্টন।🌏 ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরী...
14/09/2025

🟨 ৮ম শ্রেণির সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞান বিষয়ের প্রশ্ন কাঠামো ও মানবন্টন।

🌏 ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার ফেইসবুক গ্রুপে জয়েন করতে নিচের লিংকে ক্লিক করুন 👇

www.facebook.com/groups/moedugov

🟨 ৮ম শ্রেণির সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো ও মানবন্টন।🌏 ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষ...
14/09/2025

🟨 ৮ম শ্রেণির সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর গণিত বিষয়ের প্রশ্ন কাঠামো ও মানবন্টন।

🌏 ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার ফেইসবুক গ্রুপে জয়েন করতে নিচের লিংকে ক্লিক করুন 👇

www.facebook.com/groups/moedugov

🟨 ৮ম শ্রেণির সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ইংরেজি বিষয়ের প্রশ্ন কাঠামো ও মানবন্টন।🌏 ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক...
14/09/2025

🟨 ৮ম শ্রেণির সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ইংরেজি বিষয়ের প্রশ্ন কাঠামো ও মানবন্টন।

🌏 ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার ফেইসবুক গ্রুপে জয়েন করতে নিচের লিংকে ক্লিক করুন 👇

www.facebook.com/groups/moedugov

🟨 ৮ম শ্রেণির সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বাংলা বিষয়ের প্রশ্ন কাঠামো ও মানবন্টন।🌏 ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্...
14/09/2025

🟨 ৮ম শ্রেণির সরকারি জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর বাংলা বিষয়ের প্রশ্ন কাঠামো ও মানবন্টন।

🌏 ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষার ফেইসবুক গ্রুপে জয়েন করতে নিচের লিংকে ক্লিক করুন 👇

www.facebook.com/groups/moedugov

🟨 ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৫
03/09/2025

🟨 ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৫

03/09/2025

🟨 ঘোষণা 🟨
৮ম শ্রেণির
জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৮ম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share