PUZZLE : ব্যাংক এক্সাম এইড

PUZZLE : ব্যাংক এক্সাম এইড Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PUZZLE : ব্যাংক এক্সাম এইড, Educational consultant, Dhaka.
(1)

বাংলাদেশ ব্যাংক এডি ও ২৬ ভিত্তিক কম্বাইন্ড ব্যাংক জব প্রস্তুতির অনলাইন বেইসড প্ল্যাটফর্ম। সকল ম্যাটেরিয়ালস সাপোর্টসহ এক্সাম বেইসড প্রোগ্রাম মাত্র ৫৯০ টাকায় (নতুন ব্যাচ শুরু ২২ আগস্ট)।

সাথে সকল প্রিলি+রিটেন ম্যাটেরিয়ালসে এক্সেস পেয়ে যাবেন।

28/09/2026

যেহেতু SO26 এর টেন্ডার প্রকাশিত হয়েছে আজ, সেহেতু অক্টোবরের ৩০ তারিখ প্রিলি পরীক্ষা হবে এমনটা ধরেই পড়তে থাকুন।

পাজলের SO26 ব্যাচের প্রিলি প্রোগ্রাম ও সকল প্রিলি+রিটেন ম্যাটেরিয়ালসের এক্সেস নিতে পারবেন মাত্র ২৯০ টাকায়। বিস্তারিত কমেন্টে দেখুন।

22/09/2026

আপনি যে যে কারণে ব্যাংক রিটেন ফেল করেন:

১। ভাগ্য:

মানেন আর না মানেন এইটা সত্য যে এক-দুইটা রিটেন ভাগ্যের কারণে ফেল করেন। কারণ খাতা দেখায় ব্যাপক অসামঞ্জস্যতা থাকে। এইটা মেনে নেন।
কিন্তু টানা ৩-৪ টা বা যেগুলাতে প্রচুর (যেমন OG) টিকায়, সেগুলাতে বারবার ফেল করতেছেন মানে গুরুতর সমস্যা আছে। আপনার জন্যই এই লেখাটা।

২। ফুল আন্সার না করে আসা:

ব্যাংক রিটেন ফেল করার অন্যতম কারণ এইটাই। তবে এইটার সল্যুশন একটাই। সেটা হচ্ছে, ফুল আন্সার করে আসা। বর্ণনামূলক প্রশ্নোত্তর কমন না পড়লেও আপনাকে লিখে আসতে হবে। কমন ফরম্যাট ব্যবহার করে এটলিস্ট ফোকাস বা আর্গুমেন্ট কমন না পড়লেও কিছু না কিছু লিখে আসা যায়। সেসব কমন ফরম্যাট আয়ত্তে রাখতে পারেন। ফোকাস ও আর্গুমেন্টের কিছু কমন ফরম্যাটের টেকনিক পাজলে পাবেন।

৩। Solid Marks যেসব টপিকে, সেগুলোকে পাত্তা না দেওয়া:

ঠিক কী কারণে এসব বিষয়কে পাত্তা দেন না, তা বুঝি না। কিন্তু মাথায় রাইখেন, Bangla, English, GK (+Financial GK) তে কিন্তু সলিড, ৫০ মার্কস (কিংবা OG-OC তে GK তে সলিড ৩০ মার্কস)।

প্রিভিয়াস ব্যাংক ও বিসিএসের কিছু নির্দিষ্ট GK আর সাম্প্রতিক কিছু আলোচিত টপিক-ই জিকের সিলেবাস। বাংলা, ইংরেজির রিটেন অংশের জন্যও প্রিলির পড়াই যথেষ্ট। রিটেনে অপশন থাকে না বলে একটা ঝামেলা লেগে যায়, তা ঠিক। কিন্তু যতো যা-ই হোক, এই ৫০ থেকে মিনিমাম ৩০ পাবেন না, এইটা মেনে নেওয়া কঠিন।

তো GK+Financial GK কেমনে পড়বেন, ব্যাংকে কী কী টপিক থেকে জিকে দেয় তা একটু ঘাটাঘাটি করে পড়ে ফেলেন। আর ধৈর্য না থাকলে PUZZLE-এ ঢুকেন। বারবার PUZZLE-এর কথা বলতে বিরক্তি লাগে, আপনিও বিরক্ত হন। তবে মানেন আর না মানেন, এইমুহূর্তে খাটাখাটনি ছাড়া রিটেন পার হইতে চাইলে PUZZLE-এর বিকল্প নাই। নিচে আর PUZZLE-এর নাম নিমু না, যান।

৪। ফোকাসের জন্য সময় কম রাখা বা ফোকাস খুবই ছোট করে লেখা:

দুইটা ফোকাসে ৬০ মার্কস (OG+OC তে ৭০ মার্কস)। টপিক কমন না-ই পেতে পারেন, স্বাভাবিক। কিন্তু এটলিস্ট রিলেটেড কিছু না কিছু লিখে আসতেই হবে। কমন না পড়লেও কীভাবে লিখবেন তারও উপায় আছে। শিখে নেন। একটু আগে যেহেতু কইসি আর নাম নিমু না, তাই কোথা থেকে শিখবেন সেইটার নাম নিতে পারতেসি না। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।

আর দুইটা ফোকাসের জন্য সময় রাখবেন ৪০ মিনিট। তবে আপনার লেখার স্পিড, টপিক, আপনি কতোটা দ্রুত বানিয়ে লিখতে পারেন(অর্থাৎ ফ্রি-হ্যান্ড রাইটিংয়ে অভ্যস্ত কি না), রিলেটেড ডাটা কতোটা মাথায় আছে প্রভৃতির উপর নির্ভর করে সময় এর থেকে বাড়াবেন নাকি কমাবেন। আদর্শ ফোকাস কীভাবে লিখতে হয় তা নিয়ে এই পেজে একটা লেখাও আছে, সামনে আরেকটা আসবে। খুঁজে পড়ে নিন।

৫। ম্যাথ না পারা (তবে কথা আছে)

এইটা আজকাল রিটেন না টিকার তেমন উল্লেখযোগ্য কারণ না। মার্কস যেহেতু মাত্র ৩০ বা ২৫। তবে প্রশ্ন অভারঅল সহজ হইলে তখন ম্যাথ একদমই না পারলে রিটেন টেকা কঠিন। ম্যাথও কিন্তু জিকের মতো সলিড মার্কস, তাই এটলিস্ট দুই-তিনটা পারা উচিত। আর প্রশ্ন খুব কঠিন হলে তখন ম্যাথ তেমন না পেরেও রিটেন টেকা যায়, যদি বাকীগুলা ভালো লিখে আসেন। উদাহরণ- ২১ ভিত্তিক SO।
আজকাল সাধারণত SO, OG, OC এসবের পরীক্ষা FBS ও আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেয়। এসব ফ্যাকাল্টি কী কী টপিক থেকে রিটেন ম্যাথ নেয়, তা পাজলের পেইজে দেয়া আছে, দেখে নিন। বা নিজে যেকোনো ব্যাংকের ম্যাথ বই থেকেও প্র‍্যাকটিস করতে পারেন।

৬। প্যাসেজ, ট্রান্সলেশন, আর্গুমেন্ট, সামারি(প্রিসাইজ) প্রভৃতিতে কোয়ালিটিফুল না লিখে অযথা বেশি সময় নষ্ট করা:

প্যাসেজ, ট্রান্সলেশন, সামারি ধুপধাপ লিখবেন। তবে প্যাসেজের প্রশ্নের আন্সার হুবহু কপি করা যাবে না। প্যারাফ্রেজ করার অভ্যাস এখনই গড়ে তুলুন। আর বাসায় বসে প্রচুর প্যাসেজ সলভ করুন। প্রচুর ইংরেজি লেখা পড়ুন। লেখার অভ্যাস করুন। অর্থাৎ এখন থেকেই অভারঅল একটা ইংরেজিবান্ধব পরিবেশে বড় হতে থাকুন।

ট্রান্সলেশন ভাবানুবাদ করবেন। আর সামারি/প্রিসাইজ এক পলক পড়ে একটা টাইটেল দিয়ে যা মাথায় আসে দ্রুত লিখে আসবেন। ভালো লিখতে পারলে তো ভালোই। কিন্তু চিন্তা করতে গিয়ে বেশি সময় নষ্ট করবেন না।

আর আর্গুমেন্টের কমন ফরম্যাট শিখে নেন। কোথা থেকে শিখবেন জানি না। জানলেও একটা জায়গায় আছে, কিন্তু কমু না।

৭। অভারঅল কোয়ালিটি সম্পন্ন লেখা না লিখতে পারা

উপরের কোনোটাই যদি আপনার রিটেন ফেল করার কারণ না হয়, এইটাই সর্বশেষ কারণ। এইটা একদিনে গড়ে উঠে না। খুশির খবর হচ্ছে এইটায় একটু দুর্বল হলেও কাটানো সম্ভব, যদি সলিড মার্কসগুলার ফায়দাটা ঠিক মতো নিতে পারেন।

এইটায় দুর্বল হলে উপদেশ হচ্ছে, প্রচুর পড়বেন। আর প্রচুর পরীক্ষা দিবেন মানে লিখার অভ্যাস করবেন; টাইম ধরে ধরে। যেটার নাম নিতে পারতেসি না, সেটাতে রিটেনের ভুরি ভুরি এক্সাম দেয়ার সুযোগ আছে। সেখানে রিটেনের খাতাও দেখেন অভিজ্ঞ বিসিএস ক্যাডার, ব্যাংকাররা। তাই নিজের লেখাকে যাচাই করার একটা ভালো সুযোগও আছে ওখানে। দেখেন, যেটা ভালো মনে করেন।

আর যাদের আপাতত সামনে রিটেন এক্সাম নেই, তারা এখন থেকেই দীর্ঘমেয়াদী প্ল্যান করে একটু একটু করে রিটেনের প্রিপারেশন নিয়ে গুছিয়ে রাখুন। যদিও প্রিলি টেকাও অন্যতম চ্যালেঞ্জ, কিন্তু রিটেন টেকাও সহজ না, যদি না আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন।

---

পাজলের ২৬ ভিত্তিকের ব্যাচে ভর্তি হতে বিস্তারিত কমেন্টে দেখুন।

21/09/2026

২৬ ভিত্তিক SO এক্সাম অক্টোবরের ৩০ তারিখই হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের ২৬ ভিত্তিকের ব্যাচের রুটিন এই অনুযায়ীই প্ল্যান করা।

মাত্র ২৯০ টাকায় এই ব্যাচে SO+OG+OC প্রিলি এবং সকল প্রিলি ও রিটেন ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন। ভর্তি হতে বিস্তারিত কমেন্টে দেখুন।

20/09/2026

যারা ২৬ ভিত্তিকের ব্যাংকের পরীক্ষাগুলো দিবেন তারা যথেষ্ট ভাগ্যবান।

কারণ, নতুন পে স্কেল হওয়ার কারণে সামনে প্রতিযোগিতা ব্যাপক হারে বাড়বে। আবার সরকারি ব্যাংকগুলোতে নতুন জনবল নিয়োগও কমে যাচ্ছে। দুই বছর ধরে জনতা ব্যাংক কোনো নিয়োগ দেয় না। সর্বশেষ ২৬ ভিত্তিকে সোনালী ব্যাংকও কোনো চাহিদা দেয় নি। সামনেও দিবে কি না শিওর না। পরবর্তী ২৭ ভিত্তিকের কম্বাইন্ড সার্কুলার নভেম্বর-ডিসেম্বরে আসার কথা থাকলেও আদৌ আসবে কি না কেউ জানে না। আসলেও পদসংখ্যা অল্প হবে।

তাই যারা ২৬ ভিত্তিকে এপ্লাই করেছেন তারা এই সুযোগটাকে কাজে লাগান। হাতে দেড়-দুই মাস সময় পাবেন। পাজলের ২৬ ভিত্তিকের ব্যাচে মাত্র ২৯০ টাকায় প্রিলি এক্সাম ও প্রিলি+রিটেন ম্যাটেরিয়ালসের প্যাকেজে ভর্তি হতে ডিটেইলস কমেন্টে দেখুন।

20/09/2026

আসন্ন সার্কুলারগুলোর আপডেট! (সেপ্টেম্বর থেকে নভেম্বর ২০২৬)

সেপ্টেম্বর ২০২৬-এ আসছে:
• পেট্রোবাংলা: ৭০০+ পদ
• রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (RDA): রি-সার্কুলার

অক্টোবর ২০২৬-এ আসছে:
• পুলিশ সাব-ইন্সপেক্টর (SI): এসআই নিয়োগ বিজ্ঞপ্তি

নভেম্বর ২০২৬-এ আসছে:
• যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: ১২০০+ পদ
• গ্যাসফিল্ড (১৩-২০তম গ্রেড): বিভিন্ন পদ
• এনএসআই (NSI): মিক্সড ক্যাটাগরি
• দুদক (দুর্নীতি দমন কমিশন): ৯ম-২০তম গ্রেড
• পররাষ্ট্র মন্ত্রণালয়: ৫০+ পদ (১০-১৬তম গ্রেড)
• কর অঞ্চল, ফরিদপুর: ২০+ পদ
• স্পারসো (SPARSO): ২০+ পদ
[আপডেট: মধু'দা]

-- --

২৬ ভিত্তিক ব্যাংকের প্রিপারেশনের ব্যাচে ভর্তি হতে বিস্তারিত কমেন্টে দেখুন।

ফোকাস কীভাবে সুন্দর করে খাতায় উপস্থাপন করতে হয়, তা জানতে এই খাতাটি দেখতে পারেন। এটি আমাদের চলমান SO26 ব্যাচের WT2-এর সর্...
20/09/2026

ফোকাস কীভাবে সুন্দর করে খাতায় উপস্থাপন করতে হয়, তা জানতে এই খাতাটি দেখতে পারেন। এটি আমাদের চলমান SO26 ব্যাচের WT2-এর সর্বোচ্চ মার্কস প্রাপ্ত খাতা।

পাজলের ২৬ ভিত্তিকের প্রোগ্রামে ভর্তি হতে ডিটেইলস কমেন্টে দেখুন। মাত্র ২৯০ টাকায় প্রিলি এক্সাম ও প্রিলি+রিটেনের সকল ম্যাটেরিয়ালসের এক্সেস নিতে পারবেন।

20/09/2026

Remittance + Dollar Crisis, Inflation, Climate Change + COP, Blue Economy, RMG, Women Empowerment, Renewable Energy, AI, LDC Graduation, FDI এগুলা চিরযৌবনা টপিক। অর্থাৎ এগুলো সকল পরীক্ষার জন্য অলটাইম গুরুত্বপূর্ণ। বাংলা ও ইংরেজি উভয় ভার্সন রেডি রাখবেন। এগুলো না পড়ে ব্যাংক/বিসিএসের রিটেন দিতে যাওয়া পাপ। সবগুলো পাজলেও গোছানো আকারে পেয়ে যাবেন।

কিছু টপিক আছে সাময়িক যৌবনা।
যেমন: Bank Merger, Cashless Economy, LDC Graduation + LDC Deferral, Iran-USA War, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, Trade War (বাণিজ্য যুদ্ধ) প্রভৃতি।

কিছু আছে যেগুলোর যৌবন সম্প্রতি শেষ হয়েছে:
গণতন্ত্র/তরুণদের ভূমিকা (জুলাই অভ্যুত্থান সংক্রান্ত+জুলাই সনদ), ক্ষুদ্রঋণ, 3 Zero, Zen Z প্রভৃতি। এগুলা আর পড়ার দরকার নাই।

কিছু আছে যেগুলোর যৌবন বহু আগেই ফুরিয়ে গেছে।যেমন: বাংলাদেশের Development সংক্রান্ত।
উদাহরণ স্বরূপ- ভিশন ২০৪১, পদ্মা সেতু, স্মার্ট বাংলাদেশ টাইপের। আপা ফিরে আসলে যদি চাকরির বয়স থাকে তখন আবার নাহয় পইড়েন এগুলা।

কিছু নতুন টপিকের যৌবন যেকোনো সময় ফুটে উঠতে পারে।
যেমন: ফ্যামিলি কার্ড/খাল খনন কর্মসূচি, পদ্মা ব্যারেজ, ট্রিলিডন ডলারের অর্থনীতি (বা বর্তমান সরকারের কোনো বিশেষ উদ্যোগ সংক্রান্ত; যদিও ব্যাংকে এগুলা আসার কথা না)

কিছু আছে যৌবনে ভরপুর থাকলেও কোনো এক অদৃশ্য কারণে যৌবন প্রকাশিত হয় না।
যেমন: জ্বালানি ও বিদ্যুৎ সংকট, অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাতে অস্থিরতা, বিনিয়োগ সংকট, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে টপিক।

এইতো। ব্যাংক/বিসিএসে ফোকাস বা রচনার সাজেশনের কী দরকার? ঘুরে-ফিরে তো এগুলার মধ্যেই থাকে।

© PUZZLE

এখানে উল্লিখিত গুরুত্বপূর্ণ সকল ফোকাসের আপডেট ভার্সন PUZZLE-এ পেয়ে যাবেন মাত্র ২৫০ টাকায়, সাথে পাবেন প্রিলি ও রিটেনের অন্য সকল ম্যাটেরিয়ালসও। আপডেট পাবেন ২৬ ভিত্তিকের সবগুলো পরীক্ষা পর্যন্ত। ২৬ ভিত্তিকের SO ব্যাচে ভর্তি হতে বিস্তারিত কমেন্টে দেখুন।

20/09/2026

দুদক-এর ৯ম-২০ তম গ্রেডের সার্কুলার নভেম্বরের মধ্যে পেয়ে যাবেন। একই সময়ে NSI-এরও মেগা সার্কুলার পাবেন।
(আপডেট: নীল রহমান ধ্রুব)

20/09/2026

সিনিয়র অফিসারের এডমিট ডাউনলোডের শেষ দিন আজ। যারা ডাউনলোড করেননি তারা এখনই ডাউনলোড করে ফেলুন। প্রিলি পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় অক্টোবরের শেষ সপ্তাহ।

পাজলের ২৬ ভিত্তিকের প্রোগ্রামে ভর্তি হতে ডিটেইলস কমেন্টে দেখুন। মাত্র ২৯০ টাকায় প্রিলি এক্সাম ও প্রিলি+রিটেনের সকল ম্যাটেরিয়ালসের এক্সেস নিতে পারবেন।

20/09/2026

যারা ২৬ ভিত্তিকের জন্য শুধু প্রিলি পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য একটা ছোট্ট অফার:

আমাদের ২৫০ টাকার ম্যাটেরিয়ালস প্যাকেজের সাথে মাত্র ৪০ টাকা যোগ করলেই প্রিলি পরীক্ষা দেওয়ার সুযোগও পাবেন। অর্থাৎ ২৯০ টাকায় পাজলের প্রিলি+রিটেন সকল ম্যাটেরিয়ালস তো পাবেনই, সাথে প্রিলি এক্সাম। বিস্তারিত কমেন্টে দেখুন। এই প্যাকেজে সাপোর্ট পাবেন ২৬ ভিত্তিকের SO, OG ও OC পরীক্ষা পর্যন্ত।

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when PUZZLE : ব্যাংক এক্সাম এইড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share