রসায়ন ж Chemistry

রসায়ন ж Chemistry রসায়নের জানা অজানা সব কিছু জানতে আমাদের সাথে থাকুন

রসায়ন (ইংরেজি: Chemistry) জড় পদার্থের উপাদান, কাঠামো, ধর্ম ও পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়া সংক্রান্ত বিজ্ঞান ।রসায়নের অজানা সব কিছু জানতে আমাদের সাথে থাকুন

31/01/2021

হিলিয়াম এর নিষ্ক্রিয়তার কারণ ?

হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। কারণ, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে 1s অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। প্রথম পর্যায়ের ক্ষেত্রে অন্য কোন অরবিটাল না থাকায় এবং s - অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় হিলিয়াম মৌলটি অন্য কোন মৌল এমনকি আরেকটি হিলিয়াম এর সাথে যুক্ত হতে পারে না। ইলেকট্রন দান বা গ্রহণ এবং শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করতে পারে না বলে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস।
118 নম্বর নিষ্ক্রিয় গ্যাস ওগানেসন (Oganesson). এর প্রতীক Og.

31/01/2021

নিষ্ক্রিয় গ্যাস গুলি নিষ্ক্রিয় কেন?

নিষ্ক্রিয় গ্যাস গুলির ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় হিলিয়াম ব্যতীত অন্য নিষ্ক্রিয় গ্যাস গুলোর সর্ববহিঃস্থ শক্তিস্তরে অষ্টক পূর্ণ থাকে। নিষ্ক্রিয় মৌল সমূহের সর্বশেষ শক্তিস্তরে অষ্টক পুর্ণ থাকায় নিষ্ক্রিয় মৌল সমূহ যথেষ্ট স্থিতিশীল থাকে। ফলে এসব মৌল সমূহ সহজে কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন দ্বারা অষ্টক পূর্ণ থাকে যা অত্যন্ত সুস্থিত। এ সুস্থিত ইলেকট্রন বিন্যাস ভাঙ্গতে অনেক শক্তির প্রয়োজন হয়। তাই স্বাভাবিক অবস্থায় নিষ্ক্রিয় মৌল সমূহ অন্য কোন মৌলের সাথে যুক্ত হয় না।

অর্থাৎ বহিঃস্থ স্তরে সুবিন্যাস্ত ইলেকট্রন বিন্যাসের কারণে নিষ্ক্রিয় মৌল সমূহ নিষ্ক্রিয় হয়।

এদের ইলেকট্রন বিন্যাসঃ
He (2) --> 1s²
Ne (10) --> 1s² 2s² 2p⁶
Ar (18) --> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶
Kr (36) --> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 3d¹º 4s² 4p⁶
Xe (54)--> [Kr ] 4d¹º 5s² 5p⁶
Rn (86)--> [Xe ] 4f¹⁴ 5d¹º 6s² 6p⁶

31/01/2021

নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে ?

পর্যায় সারণির যেসব মৌলের পরমাণু সমূহ ইলেকট্রন আদান, প্রদান বা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে না তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। পর্যায় সারণির 18 নম্বর গ্রুপে এদের অবস্থান। নিষ্ক্রিয় গ্যাস গুলি হচ্ছে হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন(Kr), জেনন (Xe), রেডন (Rn).

31/01/2021

ভাতের মাড় কি ?

ভাতকে বেশি জল দিয়ে খুব বেশিক্ষণ ফোটালে ভাতের অধিকাংশ গলে ফেনের মধ্যে মিশে খুব ঘন স্টার্চের দ্রবণ (প্রলম্বন) তৈরি করে। একে বলে মাড়। কাপড় ইস্ত্রী করার আগে তাকে কড়া করবার জন্যে মাড়ে ভিজিয়ে শুকানো হয়। একে মাড় দেওয়া বলে।

27/01/2021

#সাধারণ_বিজ্ঞান_বিষয়ের_গুরুত্বপূর্ণ_প্রশ্নোত্তর:
-
1) পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট
2) পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট
3) পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট
4) টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
5) লেবুর রসে কোন এসিড থাকে ? ➟ সাইট্রিক এসিড
6) আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
7) তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
8) আমলকিতে কোন এসিড থাকে ? ➟ অক্সালিক এসিড
9) আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
10) কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড
11) দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড
12) কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে।
13) পৃথিবীর আকার গোল এই ধারণা কার ? ➟ পিথাগোরাসের
14) ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই- ক্লোরো-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরো- ইথেন
15) টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন
16) সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট
17) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম মনোগ্লুটামেট
18) পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন
19) সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড
20) পৃথিবীর ব্যসার্ধ কত ? ➟ 6434 কিমি
21) পৃথিবীর বয়স কত ? ➟ আনুমানিক ৪৫০ কোটি বছর।
22) লাফিং গ্যাস কি ? ➟ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক।
23) দার্শনিকের উল কি ? ➟ জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত ।
24) সাপের বিষে কোন ধাতুর অন থাকে ? ➟ জিংক
25) উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন কবে ? ➟ ২২ ডিসেম্বর
26) বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ? ➟ কার্বন
27) নির্বোধের সোনা কি ? ➟ আয়রণ ডি সালফাইড
28) সবচেয়ে সক্রিয় ধাতু কি ? ➟ পটাসিয়াম
29) স্বাদে মিস্টি অথচ কার্বোহাইড্রেট নয় কোনটি ? ➟ গ্লিসারিন
30) কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন ? ➟ জার্মান
বিজ্ঞানী উহলার
31) বিশুদ্ধ সালফিউরিক এসিডের অপর নাম কি ? ➟ সালফান
32) প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ? ➟ এমোনিয়ার
33) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত ? ➟ ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি
34) জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ? ➟ প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত হয় ।
35) কোন জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোম থাকে ? ➟ এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি এবং স্ত্রী পিঁপড়ায় ২টি
36) কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ? ➟ ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি
37) মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ১২ টি
38) কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
39) গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৬০টি
40) ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২৪ টি
41) ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২২টি
42) মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
43) ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৫৪টি
44) DNA তে কি থাকে না ? ➟ ইউরাসিল থাকে না
45) RNA এর প্রধান কাজ কি ? ➟ প্রোটিন তৈরী
46) RNA তে কি থাকে না ? ➟ থায়ামিন থাকে না
47) মানবদেহে জিনের সংখ্যা কত ? ➟ ৪০০০০
48) ভাইরাসজনিত রোগগুলো কি কি ? ➟ হাম , বসন্ত , পোলিও , ইনফ্লুয়েঞ্জা ,
জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস , হেপাটাইটিস ইত্যাদি ।
49) ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি ? ➟ কলেরা , টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা, ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি ।
50) মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ? ➟ জেরোফাইট
51) সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোক সংশ্লেষণের হার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ? ➟ কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব হতে
52) টিকটিকির লেজ খসে যাওয়ার কারণ কি ? ➟ ভয় পেলে টিকটিকির লেজ খসে
53) বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি ? ➟ Sea Wasp বা সমুদ্র বোলতা এরা একধরনের জেলী ফিস
54) এমিবা শব্দের অর্থ কি ? ➟ সর্বদা পরিবর্তনশীল
55) প্রোটোজোয়া শব্দের অর্থ কি ? ➟ প্রথম প্রাণী
56) কোন পশু শব্দ করতে পারেনা ? ➟ জিরাফ
57) নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি ? ➟ গোলকৃমি
58) রাতের বেলা বিড়াল ও কুকুরেরচোখ জ্বলজ্বল করে কেন ? ➟ টেপেটোম নামক রঞ্জক কোষের কারণে ।
59) মস্তিস্কের পর্দার নাম কি ? ➟ মেনিনজেস
60) হৃদপিন্ডের পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
61) ফুসফুসের পর্দার নাম কি ? ➟ প্লুরা
62) যকৃতের পর্দার নাম কি ? ➟ গ্লিসনস ক্যাপসুল
63) অস্থির পর্দার নাম কি ? ➟ পেরি অস্টিয়াম
64) তরুণাস্থির পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
65) স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নিউরন
66) রেচনতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নেফ্রন
67) কংকালতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ অস্থি
68) যকৃতের গাঠনিক একক কি ? ➟ হেপাটোসাইট
69) উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কবে ? ➟ ২১ জুন
70) ফুসফুসের গাঠনিক একক কি ? ➟ এলভিওলাই
71) মানবদেহে পানির পরিমাণ কত শতাংশ ? ➟ ৬০% থেকে ৭০%
72) মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ? ➟ হাইপোথ্যালামাস
73) কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে ? ➟ অগ্ন্যাশয় রস
74) মানুষের লালায় কোন এনজাইম থাকে ? ➟ টায়ালিন
75) কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ? ➟ রেনিন
76) HCL কোন কোষ থেকে নিঃসৃত হয় ? ➟ প্যারাইটাল কোষ
77) দুধ দাঁত কয়টি ? ➟ ২০ টি
78) ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত ? ➟ ৬ মিটার
79) পিত্তের বর্ণের জন্য দায়ী কি ? ➟ বিলিরুবিন
80) বিলিরুবিন কোথায় তৈরী হয় ? ➟ প্লিহায়
81) মানব চক্ষুতে কোন ধরনের লেন্স বিদ্যমান ? ➟ উভোত্তল
82) একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? ➟ প্রায় ১০ লক্ষ
83) মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত ? ➟ ২০৬ টি
84) রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কি ? ➟ O
85) রক্তের সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপ ? ➟ AB
86) একজন মানুষের শরীরে কি পরিমান রক্ত থাকে ? ➟ দেহের ওজনের ৭ শতাংশ
87) আমিষের অভাবে মানুষের কি রোগ হয় ? ➟ কোয়াশিয়রকর
88) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? ➟ ভিটামিন সি
89) কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ? ➟ ভিটামিন এ
90) কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয় ? ➟ ভিটামিন বি
91) কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ? ➟ ভিটামিন ডি
92) কোন কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় ? ➟ ২১ মার্চ এবং ২৩ সেপ্টেম্বর
93) ডিপথেরিয়া কোথায় হয় ? ➟ গলায়
94) পাইরিয়া কোথায় হয় ? ➟ দাঁতের মাড়ি
95) দুধের প্রোটিনের নাম কি ? ➟ কেসিন
96) ডাবে কোন খনিজ পদার্থ বেশী থাকে ? ➟ পটাসিয়াম
97) বিশ্ব স্বাস্থ সংস্থা কর্তৃক নির্ধারিত আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ? ➟ 0.01 mg/L
98) পৃথিবীর স্বাদু পানির কত শতাংশ লবণাক্ত ? ➟ ৯৭%
99) পৃথিবীর একদিন সময়ে কোন গ্রহের আকাশে দুইবার সূর্য উঠে এবং দুইবার অস্ত যায় ? ➟ বৃহস্পতি
100) কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি ? ➟ শনি

07/06/2020

#সতর্কতামূলক_পোস্ট ☣☢❗
ব্লিচিং পাউডারের সাথে যদি ডেটল বা স্যাভলন মিশাই তখন কি হবে??
করোনাকালীন সময়ে ব্লিচিং পাউডার (ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট) সবচেয়ে পরিচিত এবং সহজলভ্য জীবানুনাশক। কিন্তু অনেকের মনে হতে পারে, ব্লিচিং পাউডারের সাথে অন্য যেকোন পরিষ্কারক (ডেটল,স্যাভলন)কিংবা জীবানুনাশক (স্যানিটাইজার) মিশিয়ে নিলে এর শক্তি বাড়তে পারে। হয়ত আরো বেশি জীবানু ধ্বংস হবে। এই ক্রান্তিলগ্নে এটা একেবারেই স্বাভাবিক একটি চিন্তা।
কিন্তু না!!!!
এটা করবেন না। ❌

ব্লিচিং পাউডারের সাথে যে কোন পরিষ্কারক বা জীবানুনাশক মেশালে বেশিরভাগ ক্ষেত্রেই বিষাক্ত ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। আর ক্লোরিন গ্যাস যা মাত্র ৩০ সেকেন্ডেই চোখ, ন্যাজাল প্যাসাজ (নাক) এবং ফুসফুসকে মারত্মক ক্ষতিগ্রস্ত করবে।
কেউ যদি মাত্র ৩০ সেকেন্ডও এই গ্যাস নিশ্বাসের সাথে গ্রহণ করে তবে তার ফুসফুস স্বাভাবিক হতে ৭-৮ ঘন্টা সময় লাগবে। এই বিষাক্ত গ্যাস ফুসফুসে ঢোকার সাথে ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে এবং অক্সিজেন নেয়া বন্ধ করে দিবে।
এমনকি ভিনেগার (সিরকা) ও মেশানো যাবেনা ব্লিচিং পাউডারের সাথে।

🚩স্বল্প পরিসরে কয়েকটি বিক্রিয়া উল্লেখ করছি
🚫। ব্লিচিং পাউডার + সেনিটাইজার (Rubbing alcohol) = বিষাক্ত ক্লোরোফরম☢
🚫। ব্লিচিং পাউডার + ভিনেগার = বিষাক্ত ক্লোরিন গ্যাস☣
🚫। ব্লিচিং পাউডার + গ্লাস ক্লিনার (Ammonia) = ক্লোরো-অ্যামিন ( যার জন্য শ্বাসকষ্ট ও বুকব্যথা হতে পারে)☣
🚫। হাইড্রোজেন পার-অক্সাইড + ভিনেগার = পার-অক্সি-এসিটিক এসিড (ক্ষয়কারক)❗
🚫। ব্লিচিং পাউডার + হারপিক = বিষাক্ত ক্লোরিন গ্যাস☢
কোন রাসায়নিক দ্রব্যাদিকেই সাধারণভাবে নেওয়া যাবেনা। না জেনে করা ছোট কোনকিছু থেকেই ঘটে যেতে পারে বড় রকমের দূর্ঘটনা।

নিজে সতর্ক থাকুন, যথাসম্ভব অন্যকে সতর্ক করার চেষ্টা করুন।
#ধন্যবাদ

31/05/2020

ক্যালসিয়াম হাইপোক্লোরাইট

এটি একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত Ca(OCl)Cl। পানি পরিশোধন এবং ব্লিচিং এজেন্ট হিসেবে ক্লোরিন পাউডার অথবা ব্লিচ পাউডার নামে বাজারে পাওয়া যায়। আর্দ্র এবং অনাদ্র দুই অবস্থায় ক্যালসিয়াম হাইপোক্লোরাইট পাওয়া যায়। এটা পানিতে খুব বেশি দ্রবীভূত হয় না। এর থেকে তীব্র ক্লোরিনের গন্ধ পাওয়া যায়।

বৈশিষ্ট্য
সাদা, অনিয়তাকার এবং একটি অজৈব পদার্থ ।ক্লোরিনের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় ।কার্বন ডাই অক্সাইড এর সাথে বিক্রিয়ায়ক্যালসিয়াম কার্বনেট এবং ডাইক্লোরিন মনোক্সাইড উৎপন্ন করে।হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করেক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে।

Ca(OCl)2 + 4 HCl → CaCl2 + 2 H2O + 2 Cl2

উৎপাদন
ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করে বাণিজ্যিক ভাবে হাইপো উৎপাদন করা হয়। বিভিন্ন ঘনত্বের ব্লিচ পাউডার পেতে কয়েক ধাপে বিক্রিয়া পরিচালনা করা হয়।

2 Cl2 + 2 Ca(OH)2 → Ca(OCl)2 + CaCl2 + 2 H2O

ব্যবহার
জীবাণুনাশক হিসাবে, পানি বিশুদ্ধ করতে, ক্লোরোফর্ম প্রস্তুতিতে, এবং বস্ত্র বিরঞ্জন করতে ব্যবহৃত হয় ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় ।

12/04/2020

তিন তারকা হোটেলে ৪০,০০০/- টাকা খরচ করে পার্টি দিয়েও লজ্জ্বায় বন্ধুদের সামনে যেতে পারছে না ধনী বাবার একমাত্র ছেলেটা। আর মাত্র ২০,০০০/- টাকা থাকলেই সে পাঁচতারা হোটেলে যেতে পারতো এবং পার্টিটা আরও জম্পেস হতো। আজ তার মতো অসুখী এই দুনিয়ায় কেউ নাই।

অনেকদিন পর রিকশাচালক মজিদ ভাই আজ ১০০/- টাকায় মাছ কিনেছেন। আজ তিনি মজা করে খেলেন পরিবারকে নিয়ে। আর তৃপ্তির ঢেঁকুর তুলে বললেন, "আহ!! আল্লাহ খাওয়াইছে"​।

গ্রাম থেকে আসা গরীব ঘরের ছেলেটা ব্যাচেলর থাকে শহরে। রাতে মনে মনে পরিকল্পনা করে ২০ টাকা দিয়ে একপ্লেট ডাল-ভাত খাবে সে কিন্তু পকেটে হাত দিয়ে দেখে ১০ টাকা আছে। ১০ টাকা দিয়ে অল্প চিড়া আর চিনি নিল সে তা তৃপ্তি নিয়ে খেয়েই ঘুমাতে গেল। মনে মনে ভাবল ভাগ্যিস ১০ টাকার নোটটা ছিল।

রাতে রেললাইনের পাশে যে ছেলেটা ঘুমায় সে মনে মনে বলল, "তার কাছে থাকা ২ টাকা দিয়ে আজ রাতে সে একপিস কেক কিনে খেয়ে ঘুমাবে"। কিন্তু দোকানে গিয়ে দেখে ১ টাকার একটা কয়েন কোথায় যেন পড়ে গেছে। মন খারাপ না করে সে বাকী ১ টাকা দিয়ে একটা বিস্কুট কিনল। সেটা খেয়ে পেট ভরে পানি পান করল তারপর হাসি মুখে বলল, "যাউকগা!!! পেটটা ভরছে"​ :D

সুখটা আসলে আপেক্ষিক। সুখ, পরিমানের উপরে নির্ভর করে না, নির্ভর করে সন্তুষ্টির উপর।

এমন গোছানো পিডিএফ অনেকদিন ধরেই খুঁজছিলাম। নিজের পছন্দের লেখকের বই তালিকা ধরে পড়ে ফেলতে পারেন! অবসর সময়ে বাংলা সাহিত্য পড়...
08/04/2020

এমন গোছানো পিডিএফ অনেকদিন ধরেই খুঁজছিলাম। নিজের পছন্দের লেখকের বই তালিকা ধরে পড়ে ফেলতে পারেন! অবসর সময়ে বাংলা সাহিত্য পড়ুন।❤
১.মিছির আলি সিরিজ
https://bdebooks.com/genre/misir-ali/
2.আনিসুল হক
https://bdebooks.com/genre/anisul-hoque/
৩.বেগম রোকেয়া
https://bdebooks.com/genre/begum-rokeya/
৪.আহমদ ছফা
https://bdebooks.com/genre/ahmed-sofa/
৫.সমরেশ মজুমদার
https://bdebooks.com/genre/samaresh-majumdar/
৬.ফেলুদা সিরিজ
https://bdebooks.com/genre/feluda/
৭.কাকাবাবু সিরিজ
https://bdebooks.com/genre/kakababu/
৮.শুভ্র সিরিজ
https://bdebooks.com/genre/shuvro/
৯.গোয়েন্দা সিরিজ
https://bdebooks.com/tin-goyenda-pdf-books/
১০.মাসুদ রানার ৪৫০+ বই
https://bdebooks.com/masud-rana-books/
১১.বঙ্কিমচন্দ্রের বই
https://bdebooks.com/genre/bankim-chandra-chattopadhyay/
১২.হুমায়ূন আহমেদের বই
https://bdebooks.com/genre/humayun-ahmed/
১৩.হুমায়ুন আজাদ
https://bdebooks.com/genre/humayun-azad/
১৪.ইমদাদুল হক মিলন
https://bdebooks.com/genre/imdadul-haq-milon/
১৫.জীবনানন্দ দাশ
https://bdebooks.com/genre/jibanananda-das/
১৬.কাজী নজরুল ইসলাম
https://bdebooks.com/genre/kazi-nazrul-islam/
১৭.মাইকেল মধুসূদন দত্ত
https://bdebooks.com/genre/michael-madhusudan-dutta/
১৮.মুহাম্মদ জাফর ইকবাল
https://bdebooks.com/genre/muhammed-zafar-iqbal/
১৯.তসলিমা নাসরিন
https://bdebooks.com/genre/taslima-nasrin/
২০.সৈয়দ শামসুল হক
https://bdebooks.com/genre/syed-shamsul-haque/
২১.তাহনিমা আনাম
https://bdebooks.com/genre/tahmima-anam/
22.কাশেম বিন আবু বকর
https://bdebooks.com/genre/kasem-bin-abubakar/
২৩.মুনীর চৌধুরী
https://bdebooks.com/genre/munier-choudhury/
২৪.আখতারুজ্জামান ইলিয়াস
https://bdebooks.com/genre/akhtaruzzaman-elias/
২৫.জহির রায়হান
https://bdebooks.com/genre/zahir-raihan/
২৬.সুমন্ত আসলাম
https://bdebooks.com/genre/sumanto-aslam/
২৭.আল মাহমুদ
https://bdebooks.com/genre/al-mahmud/
২৮.সৈয়দ মুজতবা আলী
https://bdebooks.com/genre/syed-mujtaba-ali/
২৯.আহমদ শরীফ
https://bdebooks.com/genre/ahmed-sharif/
৩০.মানিক বন্দোপাধ্যায়
https://bdebooks.com/genre/manik-bandopadhyay/
৩১.রবীন্দ্রনাথ ঠাকুর
https://bdebooks.com/genre/rabindranath-tagore/
৩২.আশাপূর্ণা দেবী
https://bdebooks.com/genre/ashapurna-devi/
৩৩.শরৎচন্দ্রের বই
https://bdebooks.com/genre/sarat-chandra-chattopadhyay/
৩৪.সত্যজিৎ রয়
https://bdebooks.com/genre/satyajit-ray/
৩৫.আত্মজীবনী
https://bdebooks.com/genre/autobiography/
৩৬.গল্পসমগ্র
https://bdebooks.com/genre/samagra/
৩৭.হরর বুকস
https://bdebooks.com/genre/horror/
৩৮.ঐতিহাসিক
https://bdebooks.com/genre/historical/
৩৯.মুক্তিযুদ্ধের বই
https://bn.bdebooks.com/genre/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%87/
বই পড়ুন,আলোকিত মানুষ হোন,
পোস্টাটি সংগৃহীত।

Bangla PDF books of Misir Ali Books. Bengali pdf ebook download. All books of Misir Ali Books download in PDF file. Collection of pdf Bangla ebook. Bangla books of Misir Ali Books. Free download Misir Ali Books's book or read online.

07/04/2020

বাংলাদেশে মোট ১৭টি ল্যাবে কোভিড শনাক্তকরণে কাজ চালু হচ্ছে। নাম ও ফোন নাম্বার দেওয়া হলো:-

১। রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR), ঢাকা।
📷যোগাযোগ: 02-9898796

২। ইনস্টিটিউট অব পাবলিক হেলথ(জনস্বাস্থ্য ইনস্টিটিউট), মহাখালী, ঢাকা।
📷যোগাযোগ: 02-8821361

৩। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম।
📷যোগাযোগ: 031-2780426

৪। শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (CHRF), ঢাকা।
📷যোগাযোগ: 02-48110117

৫। আইসিডিডিআরবি (icddr,b), ঢাকা।
📷যোগাযোগ: 09666-771100

৬। আইডিইএসএইচআই (ideSHi), ঢাকা।
📷যোগাযোগ: 01793-163304

৭। ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরী মেডিসিন, ঢাকা।
📷যোগাযোগ: 02-9139817

৮। রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
📷যোগাযোগ: 0521-63388

৯। রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
📷যোগাযোগ: 0721-772150

১০। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।
📷যোগাযোগ: 02-55165088

১১। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
📷যোগাযোগ: 091-66063

১২। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।
📷যোগাযোগ: 0821-713667

১৩। খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
📷যোগাযোগ: 041-760350

১৪। শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
📷যোগাযোগ: 0431-2173547

১৫। কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার।
📷যোগাযোগ: 01821-431144

১৬। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, ঢাকা।
📷যোগাযোগ: 01769-016616

১৭। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
📷01866-637482

দয়া করে সবাই শেয়ার করবেন।
কালেক্টেড **

22/03/2020

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when রসায়ন ж Chemistry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category