28/08/2026
পিএসসি কর্তৃক প্রণীত সর্বশেষ সিলেবাস অনুযায়ী বিসিএস বাংলাদেশ বিষয়াবলি'র লিখিত সিলেবাসঃ
১. বাংলাদেশের ভূগোল—প্রধান তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চল (টারশিয়ারি পাহাড়, প্লাইস্টোসিন সোপান, প্লাবন সমভূমি), নদী ও বদ্বীপের বিবর্তন, এবং সুনীল ইকোনমি
২. জনমিতিক বৈশিষ্ট্য— প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা এবং মানবসম্পদ উন্নয়ন
৩. প্রাচীনকাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতিঃ প্রাচীন ও মধ্যযুগ, ব্রিটিশ আমল এবং ১৯৪৭ থেকে ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিক টাইমলাইন
৪. দেশের অভ্যুদয়ের পর বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি— দারিদ্র্য বিমোচন, রূপকল্প- ২০২১, জিএনপি, এনএনপি, জিডিপি-র সাম্প্রতিক ডেটা
৫. বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি এবং এর চ্যালেঞ্জ ও সম্ভাবনা—পরিবেশ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, আন্তর্জাতিক জলবায়ু কূটনীতি এবং ডেল্টা প্ল্যান-২১০০
৬. বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ— গ্যাস ও কয়লার মজুদ, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এবং বন ও পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা
*শিল্প খাত: তৈরি পোশাক শিল্প (RMG), ওষুধ, চামড়া, পাট ও আইটি খাতের বর্তমান অবদান, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ এবং সবুজ কারখানার গুরুত্ব। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME), বিশেষ অর্থনৈতিক অঞ্চল (BEZA) ও হাই-টেক পার্কের ভূমিকা এবং বিদেশি বিনিয়োগ (FDI)।
*বাণিজ্য খাত: প্রধান আমদানি ও রপ্তানি পণ্য, বাণিজ্য ঘাটতি এবং রপ্তানি বহুমুখীকরণের কৌশলসমূহ। এলডিসি (LDC) উত্তরণ-পরবর্তী বাণিজ্য চ্যালেঞ্জ, শুল্কমুক্ত সুবিধা হারানো এবং তা মোকাবিলায় মুক্ত বাণিজ্য চুক্তি (FTA/PTA) ও অর্থনৈতিক কূটনীতি। সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা ও বাজেট।
৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান: প্রস্তাবনা (Preamble), বৈশিষ্ট্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতি (Directive Principles of State Policy), এবং সাংবিধানিক সংশোধনীসমূহ।
৮. সরকারের অঙ্গসমূহ:
ক) আইনসভা: প্রতিনিধিত্ব, আইন প্রণয়ন, আর্থিক এবং তদারকি সংক্রান্ত কার্যাবলি; কার্যপ্রণালী বিধি, জেন্ডার ইস্যু, ককাস এবং সংসদ সচিবালয়।
খ) শাসনবিভাগ: প্রধান এবং প্রকৃত শাসনকর্তা (যেমন: রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী), ক্ষমতা ও কার্যাবলি; মন্ত্রিসভা, মন্ত্রীপরিষদ, রুলস অব বিজনেস, আমলাতন্ত্র, সচিবালয়, আইন প্রয়োগকারী সংস্থাসমূহ; প্রশাসনিক কাঠামো—জাতীয় ও স্থানীয় সরকার কাঠামো, বিকেন্দ্রীকরণ কর্মসূচি এবং স্থানীয় পর্যায়ের পরিকল্পনা।
গ) বিচারবিভাগ: কাঠামো—সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং অন্যান্য অধস্তন আদালত; সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলি; বিচারকদের নিয়োগ, মেয়াদ ও অপসারণ; অধস্তন আদালতের সংগঠন; শাসনবিভাগ থেকে বিচারবিভাগ পৃথকীকরণ; বিচারবিভাগীয় পর্যালোচনা, বিচারিক রায়, গ্রাম আদালত এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি।
৯. বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং বৈদেশিক সম্পর্ক: লক্ষ্য, নির্ধারকসমূহ এবং নীতি নির্ধারণ প্রক্রিয়া; জাতীয় ক্ষমতার উপাদানসমূহ; security কৌশল; ভূ-রাজনীতি এবং পরিবেশগত সমস্যা; অর্থনৈতিক কূটনীতি; জনশক্তি রপ্তানি ও ব্যবহার; আন্তর্জাতিক সংস্থায় অংশগ্রহণ; জাতিসংঘ এবং জাতিসংঘের শান্তি রক্ষা মিশন, ন্যাম, সার্ক, ওআইসি, বিমসটেক, ডি-৮ ইত্যাদি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহ, বৈদেশিক সাহায্য ও আন্তর্জাতিক বাণিজ্য।
১০. রাজনৈতিক দলসমূহ: ঐতিহাসিক বিকাশ; নেতৃত্ব; সামাজিক ভিত্তি; কাঠামো; আদর্শ ও কর্মসূচি; উপদলীয় কোন্দল; জোটের রাজনীতি; আন্তঃদলীয় ও অন্তর্দলীয় সম্পর্ক; নির্বাচনী আচরণ; সরকার ও বিরোধী দলে থাকা রাজনৈতিক দলসমূহ।
১১. বাংলাদেশের নির্বাচন ও নির্বাচনী রাজনীতির ব্যবস্থাপনা: নির্বাচন কমিশনের ভূমিকা; নির্বাচনী আইন; নির্বাচনী প্রচারণা; গণপ্রতিনিধিত্ব আদেশ; নির্বাচনী পর্যবেক্ষণ দল।
১২. সমসাময়িক যোগাযোগ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; মিডিয়ার ভূমিকা; তথ্য অধিকার আইন এবং ই-গভর্নেন্স।
১৩. অপ্রাতিষ্ঠানিক সংস্থাসমূহ: সুশীল সমাজের ভূমিকা; স্বার্থান্বেষী গোষ্ঠী এবং বাংলাদেশে এনজিওসমূহ।
১৪. বিশ্বায়ন এবং বাংলাদেশ: অর্থনৈতিক ও রাজনৈতিক দিক; বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক ও অন্যান্য উন্নয়ন অংশীদার এবং বহুজাতিক কর্পোরেশনসমূহের ভূমিকা।
১৫. জেন্ডার ইস্যু এবং বাংলাদেশের উন্নয়ন।
১৬. মুক্তিযুদ্ধ এবং এর পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৮-৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলি, পরাশক্তিসমূহ ও জাতিসংঘের ভূমিকা, পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ, মুক্ত বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন। বাংলাদেশ থেকে ভারতীয় সশস্ত্র বাহিনী প্রত্যাহার
//
Collected