02/06/2025
দারুল আরকাম ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে পরিচালিত দেশব্যাপী আফটার স্কুল মাকতাব সমূহের দায়িত্বশীলদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আফটার স্কুল মাকতাব শাখাসমূহ ৫ জুন'২৫, বৃহস্পতিবার থেকে ১৫ জুন'২৫ রবিবার পর্যন্ত বন্ধ থাকবে। ১৬ জুন ২০২৫ সোমবার থেকে যথারীতি সকল শাখায় ক্লাস চলবে, ইনশাআল্লাহ।
আফটার স্কুল মাকতাব এর প্রত্যেক শাখার পক্ষ থেকে ঈদুল আযহার ছুটির নোটিশ ও ছুটির দিনগুলোতে করণীয় আমল লিখিতভাবে শিক্ষার্থীদেরকে দেয়ার জন্য প্রত্যেক শাখার দায়িত্বশীলদেরকে আহ্বান করা হচ্ছে।
বি.দ্র. ছুটির নোটিশ ও মাকতাব বন্ধের সময় করণীয় আমল এর নমুনা ১ জুন ২০২৫ দারুল আরকাম ইনস্টিটিউট ও আফটার স্কুল মাকতাব বাংলাদেশ এর ফেসবুক পেইজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া হবে, ইনশাআল্লাহ।
ধন্যবাদান্তে
মাওলানা মুহাম্মাদ আব্দুল কাইয়ুম
প্রতিষ্ঠাতা পরিচালক
দারুল আরকাম ইনস্টিটিউট ও
আফটার স্কুল মাকতাব বাংলাদেশ