28/04/2026
দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেছে…
২০২০ এর দিকে আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম।
তখন হাতে তেমন কিছুই ছিল না—একটা সাধারণ ফোনই ছিল সবকিছু।
মাইকটা কিনেছিলাম ২০২১ এর দিকে…
এর মাঝখানে অনেক কিছুই বদলেছে, আলহামদুলিল্লাহ।
কিন্তু একটা জিনিস খুব পরিষ্কারভাবে শিখেছি—
শুরু করতে কখনো অনেক কিছুর দরকার হয় না
দরকার শুধু ইচ্ছা, একাগ্রতা আর কাজের প্রতি একনিষ্ঠতা
দেওয়ার মালিক আল্লাহ।
যখন যা প্রয়োজন, তিনি ঠিকই সময়মতো দিয়ে দেন।
তাই কোনো কিছু না থাকার অজুহাতে থেমে যেও না…
শুরু করাটাই আসল।