সাদা কাক

সাদা কাক

Share

NOTHING TO SAY

22/12/2022

আজ মুসলিম উম্মাহর মধ্যে খুবই অসুস্থ
একটি জেনারেশন গড়ে উঠছে।

+ যাদের না আছে ধর্মীয় জ্ঞান,
আর না আছে আদাব আখলাক।
- এদের নেই হালাল হারামের পার্থক্য জ্ঞান,
এবং না আছে হারামের প্রতি সামান্যতম অরুচি।
- এরা জানে না কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়,
এবং কোথায় সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলতে হয়।
- এরা আদর্শ ও ইন্সপিরেশন রাসুলুল্লাহ সা. ও সাহাবীগণ নয়,
এরা আদর্শ আনন্দ খোঁজে মেসি, নেইমারদের মাঝে।
- এরা ইসলাম, মুসলিম ও মুহাম্মাদ সা. এর অপমানে কাঁদে না,
এদের হাসি কান্না আবেগ পছন্দের দলের জয় পরাজয়ে ঘেরা।
- এদের কুরআন হাদিস সীরাব আক্বীদাহ পড়ার সময় নেই,
এরা আনন্দ পায় বস্তাপচা ও ভুয়া এডভেঞ্চার উপন্যাস পড়ে।
- এরা পিতা-মাতার প্রচন্ড অবাধ্য,
কিন্তু বন্ধু বান্ধব ও বখাটে বড় ভাইদ্রর খুবই অনুগত।
- এরা নামাজ রোজার ধার ধারে না,
কিন্তু ডিজে, পপ, পর্ন, ব্যান্ড, মুভি ইত্যাদিতে বুঁদ হয়ে থাকে।
- এরা দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে নিয়েছে,
আড্ডা দিতে বের হয় সন্ধায়, ফিরে অনেক রাত করে।
- এরা সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে,
বাস্তব সমাজে এদের কোনো ভুমিকা নাই।
- এদের ভার্চুয়াল ফ্রেন্ড অসংখ্য,
কিন্তু এরা আপন আত্মীয়দের চেনে না।
- এদের কোনো স্বপ্ন নাই,
স্বপ্ন কেবল চাকুরী, বিয়ে, গাড়ি বাড়ি অর্জনের।
- এরা কর্মবিমুখ, কিন্তু কোটি টাকার স্বপ্নে বিভোর,
এদের কোনো নৈতিক ভিত্তি না থাকায় এরা খুবই অন্যায়প্রিয়।
- এরা তুচ্ছ কাজে, অসুস্থ বিনোদনে মাসভর রাত কাটায়,
কিন্তু স্বীয় রবের সান্নিধ্য পেতে রাতের একাংশও কাটায় না।
- এরা শিক্ষকদের শ্রদ্ধা করে সিজিপিএ এর জন্য,
এলাকার/প্রতিষ্ঠানের মাস্তান বড়ভাইদের সত্যিকারের শ্রদ্ধা করে।
- এরা সালাম দিতে, নামাজ পড়তে লজ্জা পায়,
কিন্তু পূজা পার্বণের আয়োজনে যেতে গর্ব বোধ করে।
- এদের আছে পেট ভর্তি ইগো নামক দূষিত গ্যাস,
অথচ এরা তুচ্ছ স্বার্থে সবটুকু আত্মসম্মান বিলিয়ে দেয়।
- এরা পাপ কে পাপ মনে করে না,
এরা গালাগালি ছাড়া কথা বলতে পারেনা।

হে আল্লাহ,
এরূপ মেরুদণ্ডহীন জেনারেশন থেকে এই উম্মাহকে রক্ষা করুন --- আমীন।

14/10/2021

তিনজন মাদরাসা-ছাত্রী একই সময় উধাও। আমাদের প্রশাসন তরিৎ মাদরাসার প্রিন্সিপালসহ চার শিক্ষককে গ্রেপ্তার করলেন এবং মাদরাসাটি বন্ধ করে দিলেন। পরে জানা গেল, মনের সুখে ছাত্রীরা বাড়ি ছেড়েছে; এতে শিক্ষকদের কোনো ভূমিকা নেই। কাছাকাছি সময়ে স্কুলের তিন ছাত্রী উধাও। কিন্তু এজন্য স্কুলের প্রিন্সিপালকে গ্রেপ্তার হতে হয় নি। তা না হওয়াই যৌক্তিক।
একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা কয়েকজন ছাত্রের চুল কেটে দিয়েছেন। এজন্য তাকে গ্রেপ্তার হতে হয় নি। পক্ষান্তরে কাছাকাছি সময়ে একজন মাদরাসার শিক্ষক কয়েকজন ছাত্রের চুল কেটে দিয়ে হাজতবাসী হয়েছেন—মাদরাসা বিশেষায়িত শিক্ষা, যেখানে দীক্ষাও শিক্ষার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও।
এরকম উদাহরণ দিলে অসংখ্য দেয়া যাবে। তারপরও বলবেন, এই দেশ সবার জন্য সমান?
কুমিল্লায় পূজা মণ্ডপে কুরআনের অবমাননা হয়েছে। হতে পারে, এখানে কোনো ভুল বোঝাবুঝি আছে। কিন্তু যেভাবে ফেবু পণ্ডিতরা ‘কোনো হিন্দু এই কাজ করতে পারেন না’ বলে তদন্তের আগে রায় দিয়ে দিচ্ছেন, এরকম কি কোনো মুসলিমের বেলায় আপনারা করতে পারেন? ধরুন এর বিপরীত ধর্মী কাজ কোনো আলেম অথবা কোনো সাধারণ মুসলিম করেছেন বলে প্রচারিত হলো, তখন কি আপনাদেরকে এই ভূমিকায় দেখা যাবে? তখনও আপনারা তদন্তের আগে বিচার করবেন, এখন যেমনটা করছেন। এখন বলছেন—‘কোনো হিন্দু এই কাজ করতে পারেন না।’ তখন বলবেন, ‘ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী…।’ বিচার সবসময় তদন্তের আগে। শুধু রূপটা ভিন্ন।
কুমিল্লায় যে ঘটনা ঘটেছে অথবা ঘটেছে বলে রটেছে, এর বিপরীত ধর্মী রটনা কোনো মুসলিমের বেলায় হলে আমি হলফ করে বলতে পারি, বিষয়ের স্পর্শকাতরতা বিবেচনা করে তাকে গ্রেপ্তার করা হতো। কুমিল্লায় তা হয় নি। বরং আমি নিশ্চিত, এই ঘটনা সম্পর্কে যেসব প্রত্যক্ষদর্শী লাইভে বিবৃতি দিয়েছেন তাদের কপালে খারাবি আছে। গুজব ছড়ানোর দায়ে তাদেরকে গ্রেপ্তার হবে।
পণ্ডিতবর্গ সবাইকে শান্ত থাকার উপদেশ দিচ্ছেন। শান্ত থাকার উপদেশ দেয়ার দরকার আছে, শান্ত থাকারও দরকার আছে। কিন্তু কিছু কিছু সময় শান্ত থাকার কথা বলা মানে অনুভূতিশূন্য হয়ে যাওয়ার কথা বলা। সীমাহীন নির্লিপ্ততা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আমরা অনুভূতিশূন্য হওয়ার পথে অনেক দূর এগিয়ে গিয়েছি। এভাবে আর কিছুদিন গেলে পণ্ডিতবর্গের উপদেশ ছাড়াই আমরা মূক ও বধির হওয়ার গৌরব অর্জন করতে পারব।

11/09/2021

"চরিত্রের মধ্যে যদি সত্যের শিখা দীপ্ত না হয়!
তবে জ্ঞান,গৌরব, অভিজাত্য শক্তি সবই বৃথা"

30/04/2021

করোনা এবং করনিয়
=================
বর্তমানে আমরা করোনা ভাইরাসের সাথে লড়াই করার কথা বলছি-!!! নাউজুবিল্লাহ ।
অথচ লড়াই শব্দটি আল্লাহর একদম পছন্দ নয়, চাই সে কথায় অহংকার থাক বা না থাক।
মূলত এখন আমাদের চিকিৎসা বিজ্ঞানের অসহায়ত্ব প্রকাশ করা ও বেশি বেশি তাওবা করার সময়। কেননা করোনা একটি আসমানী মুসিবত আর আসমানী মুসিবতে আল্লাহর রহমত ও সাহায্য ছাড়া মানুষের কিছুই করার নেই।

আর আল্লাহর রহমত ও সাহায্য তখনই আসবে যখন মানুষের মধ্যে চারটি গুণ থাকবে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যতক্ষণ আমার উম্মতের মাঝে চারটি গুণ থাকবে ততক্ষণ কোন বিপদ তাদের স্পর্শও করবে না এবং আল্লাহর রহমত ও সাহায্য তাদের ছায়াসঙ্গী হবে।

১ ,সদা সত্য বলা।

২,আমানতের খিয়ানত না করা।

৩,অশ্লীলতা ও বেহায়াপনা সমাজ থেকে পুরোপুরি নির্মূল করা।

৪,হালাল খাদ্য ভক্ষণ করা ও সম্পূর্ণরূপে যে কোন প্রকার হারাম কার্যকলাপ বর্জন করা।

ইয়া "রাব্বি" আপনি আমাদের কে আমল করার তৌফিক দান করুন-আমীন ।

23/04/2021

🕌 নামাজে আত্তাহিয়াতু পড়ার কারণঃ

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) ইসরাউল মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল,,,??

কারন, আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন, আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেনঃ

আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু
অর্থঃ যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেনঃ

আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।
অর্থঃ হে নবী, আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেনঃ

আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।
অর্থঃ আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেনঃ

আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম, এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে!

23/04/2021

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত । নাবী (সাঃ) বলেছেনঃ “যে লোক মিথ্যা কথা এবং সে অনুসারে কাজ করা আর মূর্খতা পরিহার করলো না, আল্লাহর নিকট তার পানাহার বর্জনের কোন প্রয়োজন নেই ।” -[বুখারীঃ ১৯০৩; তিরমিযীঃ ৭০৭; আবু দাউদঃ ২৩৬২]

11/05/2020

দলিল প্রমাণসহ আদি ও আসল রবীন্দ্রনাথের কুকর্ম তুলে ধরা হলো কস্ট করে পড়ুন ৷

#এক

শুনতে খারাপ শোনা গেলেও এটা সত্য, রবীন্দ্রনাথের পৈতৃক ব্যবসার মধ্যে অন্যতম সফল ব্যবসা ছিলো পতিতালয় ব্যবসা।
রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথের কলকাতা নগরীতে ৪৩টা বেশ্যালয় ছিলো। এছাড়া ছিলো মদ আর আফিমের ব্যবসাও।
(সূত্র: এ এক অন্য ইতিহাস, অধ্যায়: অসাধারণ
দ্বারকানাথ, লেখক: গোলাম আহমদ মর্তুজা, পৃষ্ঠা: ১৪১) "রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ছিলেন
দেড়শ টাকা বেতনের ইংরেজ ট্রেভর প্লাউডেনের চাকর । দ্বারকানাথ ধনী হয়েছিলেন অনৈতিক ব্যবসার দ্বারা। রবীন্দ্রনাথের দাদা দ্বারকানাথ ঠাকুরের তেতাল্লিশটা বেশ্যালয় ছিল কলকাতাতেই।
( তথ্যসূত্র: কলকাতার আনন্দবাজার পত্রিকা,২৮শে কার্তিক,১৪০৬, রঞ্জন
বন্দ্যোপাধ্যায়)"

তবে রবীন্দ্রনাথ পতিতাদের মধ্যেও যে সাহিত্য রস খুজে পেয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না। রবীন্দ্রনাথ ঢাকায় বুড়িগঙ্গার পাশে বিখ্যাত
গঙ্গাজলী’র (একটি এলাকার নাম যেখানে ঐ সময় বিশাল পতিতালয় ছিলো) পাশে এসে
লিখেছিলেন “বাংলার বধূ বুকে তার মধু”।
সত্যি কথা বলতে, ঐ সময় কলকাতায় বিশেষ কারণে যৌনরোগ সিফিলিস খুব কমন ছিলো। তাই ১৯২৮ সালে অবতার পত্রিকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিফিলিস রোগের খবরটা তেমন গুরুত্ব পায় নি। (রবীন্দ্রনাথের সিফিলিস হয়েছিলো এর সূত্র: বই-নারী নির্যাতনের রকমফের, লেখক: সরকার সাহাবুদ্দিন আহমদ, পৃষ্ঠা: ৩৪১,)

রবীন্দ্রনাথকে যারা দেবতা ভাবতে চান,তাদের বলছি, সিফিলিস - গনোরিয়া কাদের হয়? বলবেন দয়া করে?

#দুই

আজকাল ভারতের উগ্র জাতীয়তাবাদী দল বিজেপি প্রায়ই বলে থাকে ভারতের সকল
মুসলমানই হিন্দু।ফলে তাদেরকে ঘরে ওয়াপসি করতে হবে। পুরোপুরি হিন্দু হয়ে যেতে হবে। কথাটা কিন্তু ভারতের জাতীয় কবি
রবীন্দ্রনাথই প্রথম চালু করেছিলেন। তিনি বলেছিলেন: "মুসলমানরা ধর্মে ইসলামানুরাগী
হলেও জাতিতে তারা হিন্দু। কাজেই তারা ‘হিন্দু মুসলমান’।" (সূত্র: আবুল কালাম শামসুদ্দিনের
লেখা অতীত দিনের স্মৃতি, পৃষ্ঠা: ১৫০) রবীন্দ্রনাথ ঠাকুর এমন ব্যক্তি, যিনি মুসলমানদের আবার হিন্দুতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কমিটি হয় সেই কমিটির অন্যতম সদস্য ছিলেন। এই কমিটির কাজ ছিল নিম্নবর্ণের যেসব হিন্দু মুসলিম হয়েছে তাদের আবার হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে যাওয়া । (উৎসঃ প্রশান্ত পালের রবি জীবনী ৬ষ্ঠ খন্ডের ২০৭ এবং ২০৮ পৃষ্ঠা, আনন্দ
পাবলিশার্স লিমিটেড, কলকাতা।)

গোড়া হিন্দুদের মত সতীদাহ প্রথাকে সমর্থন করে কবিতাও লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। লিখুন,সমস্যা নেই। কিন্তু স্বামীর চিতায় জীবন্ত স্ত্রীর পুড়ে যাওয়াকে মুসলমানরা অপছন্দ করেন বলে তিনি 'যবন ' গালি দিয়ে মুসলমানদের হুমকি দিচ্ছেন
“জ্বল জ্বল চিতা ! দ্বিগুন দ্বিগুন
পরান সপিবে বিধবা বালা
জ্বলুক জ্বলুক চিতার আগুন
জুড়াবে এখনই প্রাণের জ্বালা
শোনরে যবন, শোনরে তোরা
যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে
স্বাক্ষী রলেন দেবতার তার
এর প্রতিফল ভুগিতে হবে”
(জ্যোতিন্দ্রনাথ ঠাকুরের লেখা জ্যোতিন্দ্রনাথের নাট্য সংগ্রহ, কলকাতা: বিশ্ব ভারতী ১৯৬৯, পৃষ্ঠা: ২২৫)

যারা রবী ঠাকুরকে অসাম্প্রদায়িক বানাতে চান,দয়া করে বলুন কোন অর্থে তিনি অসাম্প্রদায়িক?

#তিন

"রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে এক সময় কোনো মুসলমান ছাত্রের প্রবেশাধিকার ছিল না। রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করতে গিয়ে চাঁদা চেয়েছিলেন হায়দ্রাবাদের নিজামের
কাছেও। নিজাম তাকে চাঁদা দেন এক লাখ টাকা। এক লাখ টাকা সে সময় ছিল অনেক।
রবীন্দ্রনাথ ভাবতে পারেননি নিজাম এতটা
চাঁদা দেবেন। নিজামের চাঁদার সুত্র ধরেই
সামান্য কিছু মুসলিম ছাত্র সুযোগ পায়
বিশ্বভারতীতে লেখাপড়া শেখার। সাহিত্যিক মুজতবা আলী হলেন যাদের মধ্যে একজন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ১৯২১ সালের জুলাই মাসে। হিন্দুরা চাননি ঢাকাতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হোক। এমনকি ঢাকার হিন্দুরাও ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরুদ্ধে ছিলেন। তারা মনে করেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে আসলে একটি মুসলিম বিশ্ববিদ্যালয়। শোনা যায়, রবীন্দ্রনাথও চাননি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হোক। (সেক্যুলারদের অতিমাত্রায় রবীন্দ্রপুজার রহস্য উন্মোচন - এবনে গোলাম সামাদ :০৭ মে,২০১১, শনিবার, বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমে প্রকাশিত)

১৯১২ খ্রিস্টাব্দের ২৮ মার্চ কলিকাতার গড়ের মাঠে এক বিরাট সমাবেশ করা হয়। ঠিক তার দু’দিন পূর্বে আর একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, ঢাকায় ইউনিভার্সিটি হতে দেওয়া যাবে না। উক্ত উভয় সভার সভাপতি ছিলেন
রবীন্দ্রনাথ। ( তথ্যসূত্র: কলকাতা ইতিহাসের
দিনলিপি, ড. নীরদ বরণ হাজরা, ২য় খণ্ড, ৪র্থ
পর্ব)।
" ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিবাদ করে কলকাতার গড়ের মাঠে যে সভা হয়, তাতে সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এসব বাধার কারণে ১৯১১ সালে ঘোষণা দিলেও ঢাকা
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবটি আঁতুর ঘরে পড়ে থেকে মৃত্যুর প্রহর গুনছিল। অবশেষে নানা বিষয়ে সমঝোতা হয়, যার মধ্যে ছিল মনোগ্রামে ‘সোয়াস্তিকা’ এবং ‘পদ্ম’ ফুলের প্রতীক থাকবে।
প্রতিবাদকারীরা খুশি হন। এরপর ১৯২১ সালে
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।" ( তথ্যসূত্র: ডক্টর কাজী জাকের হোসেন : দৈনিক ইনকিলাব, ১০ মার্চ, ২০০২)।"
১৯১২ সালের ২৮শে মার্চ কলিকাতা গড়ের
মাঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। [ তথ্যসূত্র: আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা এবং প্রাসঙ্গিক কিছু কথা, লেখক,মেজর জেনারেল (অব.) এম এ মতিন (সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা)] ১৯১২ সালের ১৮ই মার্চ কলিকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদ করে হিন্দুরা যে সভা করল, সেই সভায় সভাপতিত্ব করলেন স্বয়ং কবি রবীন্দ্রনাথ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সেদিন নেমেছিল হিন্দু সংবাদপত্রগুলো, হিন্দু বুদ্ধিজীবী ও নেতারা। গিরিশচন্দ্র ব্যানার্জী, রাসবিহারী ঘোষ এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জির নেতৃত্বে বাংলার এলিটরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে ১৮ বার স্মারকলিপি দেন লর্ড হার্ডিঞ্জকে এবং বড়লাটের সঙ্গে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাধা দান করতে। (ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন রিপোর্ট, খ- ৪, পৃ. ১৩০)

যারা এ দেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য লবেজান, দয়া করে বলুন কীসের ঋন পরিশোধে তাঁর নামে বিশ্ববিদ্যালয়?

#চার

‘প্রায়শ্চিত্ত’ নাটকে প্রতাপাদিত্যের মুখ দিয়ে রবীন্দ্রনাথ বলাচ্ছেন-
"খুন করাটা যেখানে ধর্ম, সেখানে না করাটাই
পাপ। যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করেছে
তাদের যারা মিত্র তাদের বিনাশ না করাই অধর্ম।" ‘রীতিমত নভেল’ নামক
ছোটগল্পে মুসলিম চরিত্র হরণ করেছেন -
“আল্লাহো আকবর শব্দে বনভূমি প্রতিধ্বনিত
হয়ে উঠেছে। একদিকে তিন লক্ষ যবন (অসভ্য) সেনা অন্য দিকে তিন সহস্র আর্য সৈন্য।
.. পাঠক, বলিতে পার ...
কাহার বজ্রমন্ডিত ‘হর হর বোম বোম’ শব্দে
তিন লক্ষ ম্লেচ্ছ (অপবিত্র) কণ্ঠের ‘আল্লাহো
আকবর’ ধ্বনি নিমগ্ন হয়ে গেলো। ইনিই সেই ললিতসিংহ। কাঞ্চীর সেনাপতি। ভারত-ইতিহাসের ধ্রুব নক্ষত্র "
রবীন্দ্রনাথ তার ‘কণ্ঠরোধ’ (ভারতী, বৈশাখ-১৩০৫) নামক প্রবন্ধে বলেন, "কিছুদিন
হইল একদল ইতর শ্রেণীর অবিবেচক মুসলমান
কলিকাতার রাজপথে লোষ্ট্রখন্ড হস্তে উপদ্রবের
চেষ্টা করিয়াছিল। তাহার মধ্যে বিস্ময়ের ব্যাপার এই যে- উপদ্রবের লক্ষ্যটা বিশেষ রুপে
ইংরেজদেরই প্রতি। তাহাদের শাস্তিও যথেষ্ট
হইয়াছিল। প্রবাদ আছে- ইটটি মারিলেই পাটকেলটি খাইতে হয়; কিন্তু মূঢ়গণ (মুসলমান)
ইটটি মারিয়া পাটকেলের অপেক্ষা অনেক শক্ত
শক্ত জিনিস খাইয়াছিল।" (রবীন্দ্র রচনাবলী, ১০ খন্ড,৪২৮ পৃষ্ঠা)
ঐতিহাসিক ডঃ রমেশচন্দ্র মজুমদারকে তাই লিখতে হলো -
“হিন্দু জাতীয়তা জ্ঞান বহু হিন্দু লেখকের চিত্তে
বাসা বেঁধেছিল, যদিও স্বজ্ঞানে তাঁদের অনেকেই কখনই এর উপস্থিতি স্বীকার করবে না। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে, ভারতের রবীন্দ্রনাথ যাঁর পৃথিবীখ্যাত আন্তর্জাতিক মানবিকতাকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির সঙ্গে কিছুতেই সুসংগত করা যায় না। তবুও বাস্তব সত্য এই যে, তার কবিতাসমূহ শুধুমাত্র শিখ, রাজপুত ও মারাঠাকুলের বীরবৃন্দের গৌরব ও মাহাত্ম্যেই অনুপ্রাণিত হয়েছে, কোনও মুসলিম বীরের মহিমা কীর্তনে তিনি কখনও একচ্ছত্রও লেখেননি। যদিও তাদের অসংখ্যই ভারতে আবির্ভূত হয়েছেন।” (সূত্রঃ Dr. Romesh
Chandra Majumder, History of Bengal, p 203.)

যারা রবীন্দ্রনাথকে সর্বজনীন কবি হিসাবে গ্রহণ করতে চান, দয়া করে বলুন - মুসলিমদের অপমান করে,হত্যার উস্কানি দিয়ে এবং হিন্দুত্বের নিবেদিত প্রচারক হয়েও তিনি কোন বিচারে সর্বজনীন?

#পাঁচ

কয়েক পুরুষ ধরে প্রজাদের উপর পীড়ন চালিয়েছেন জোড়াসাকোর ঠাকুর পরিবার। রবীন্দ্রনাথ ও তাঁর ব্যতিক্রম ছিলেন না।
রবীন্দ্রনাথের পরিবারের জমিদারী ছিল কুষ্টিয়ার শিলাইদহ, পাবনার শাহজাদপুর, রাজশাহীর পতিসর প্রভৃতি অঞ্চলে। আর এই অঞ্চলগুলি ছিল মুসলিম প্রধান। মুসলিম প্রজাগণই তার রাজস্ব জোগাতো। কিন্তু রবীন্দ্রনাথ ব্যর্থ হন সংখ্যাগরিষ্ঠ প্রজাদের সাথে মনের সংযোগ বাড়াতে। তাদের সমস্যাগুলোর সমাধান নিয়েও তিনি কোনদিন মাথা ঘামাননি। প্রজাদের
জোগানো অর্থ দিয়ে মুসলিম প্রধান কুষ্টিয়া, পাবনা বা রাজশাহীতে তিনি একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেছেন – তার প্রমাণ নাই। অথচ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন হিন্দুপ্রধান পশ্চিম বাংলার বোলপুরে। উল্টো তার সাহিত্যে প্রকাশ পেয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিরুদ্ধে উগ্র সাম্প্রদায়িক মনভাব। উৎকট মুসলিম বিরোধী সংলাপ দেখা যায় তার নাটকে। ( ফিরোজ মাহবুব কামালঃ বাঙালীর রবীন্দ্রাসক্তি ও আত্মপচন-৬ জুন ২০১৫-শেখনিউজডটকম )
"১৮৯৪ সনে রবীন্দ্রনাথ চাষীদের খাজনা বাড়িয়ে দিয়েছিলেন, খাজনা আদায়ও করেছিলেন [ তথ্যসূত্র: শচীন্দ্র অধিকারি, শিলাইদহ ও রবীন্দ্রনাথ পৃঃ ১৮, ১১৭]।"

সব জমিদারা খাজনা আদায় করত একবার,কিন্তু রবীন্দ্রনাথ এলাকার কৃষকদের থেকে খাজনা আদায় করত দুইবার। একবার জমির খাজনা দ্বিতীয় বার কালী পূজার সময় চাদার নামে খাজনা। ( তথ্যসূত্র: ইতিহাসের নিরিখে রবীন্দ্র-নজরুল চরিত, লেখক সরকার শাহাবুদ্দীন আহমেদ ) কর বৃদ্ধি করে বল প্রয়োগে খাজনা আদায়ের ফলে প্রজাবিদ্রোহ ঘটলে তা তিনি সাফল্যের সঙ্গে দমন করেন।
" শোষক রবীন্দ্রনাথের বিরুদ্ধে শিলাইদহের
ইসলাইল মোল্লার নেতৃত্বে দু’শঘর প্রজা
বিদ্রোহ করেন। [ তথ্যসূত্র: অমিতাভ চৌধুরী, জমিদার রবীন্দ্রনাথ, দেশ শারদীয়া, ১৩৮২।]"

কবিতায় তো মানবতার কথা বলেছেন খুব সবলে। কিন্তু জীবনাচারে যিনি এমন,তিনি কেমন মানবতাবাদী?

#ছয়

" মরহুম মোতাহার হোসেন চৌধুরী শান্তি
নিকেতনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার লেখায় ইসলাম ও বিশ্বনবী সম্পর্কে কোনো কথা লেখা নেই কেন? উত্তরে কবি বলেছিলেন, ‘কোরআন পড়তে শুরু করেছিলুম কিন্তু বেশিদূর এগুতে পারিনি আর তোমাদের রসুলের জীবন চরিতও ভালো লাগেনি।" [ তথ্যসূত্র: বিতণ্ডা,লেখক সৈয়দ মুজিবুল্লা, পৃ -২২৯ ]"

অবাক হই, যখন কোনো কোনো মুসলিম রবীন্দ্রচর্চাকে ইবাদত বলে ঘোষণা করেন !

#সাত

রবীন্দ্রনাথ বর্ণবাদী নন এমনকি হিন্দুত্ববাদী নন,তা প্রমাণ করার জন্য ব্রাম্মধর্মকে হাতিয়ার বানানো হয়,ভুলে যাওয়া হয়, ব্রাম্মধর্ম হিন্দুত্ববাদেরই এক শাখা। রবীন্দ্রনাথের বাবা
দেবেন্দ্রনাথকে বলা হয় ব্রাহ্ম সমাজের প্রচারক ও দার্শনিক (উইকি দেখুন) অথচ ইতিহাস কি বলে! "পুরো পরিবারকে দুর্গা পূজার ব্যবস্থা করে দিয়ে নিজে একটু আড়লে থাকতেন এই
আরকি। (সূত্র: বসন্তকুমার চট্টপাধ্যায়ের লেখা
জ্যোতিন্দ্রনাথের জীবনস্মৃতি, ১৯২০ পৃষ্ঠা: ৩৬)।
নিজে ব্রাহ্ম দাবি করলেও বাবার শ্রাদ্ধ হিন্দু
পদ্ধতিতেই করেছেন দেবেন্দ্রনাথ। ব্রাহ্মদের মধ্যে পৈতা ত্যাগ করা জরুরী ছিলো, অথচ রবীন্দ্রনাথকে অনুষ্ঠান করে পৈতা দেওয়া হয়েছিলো (সূত্র: এ এক অন্য ইতিহাস, লেখক: গোলাম আহমদ মর্তুজা)। শুধু তাই না, ব্রাহ্ম সমাজে জাতিভেদ নিষিদ্ধ। অথচ রবীন্দ্রনাথের পৈতা পরার অনুষ্ঠানে রাজনারায়ণ বসু নামক এক ব্যক্তিকে শূদ্র বলে অপমানিত করে বের করে দেওয়া হয়। (রাজনারায়ন বসুর লেখা আত্মচরিত, পৃ:১৯৯)

বর্নবাদ ও হিন্দুত্বে যিনি মজ্জমান,তার পিছে আমাদের সংস্কৃতিকে হাকিয়ে নেয়ার আগে পরিণতি ভেবে নেয়া উচিত নয় কি মুসলমান?

#আট

রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজি লেখার কারিগর ছিলো সি. এফ অ্যানড্রুজ । রবীন্দ্রনাথ ঠাকুরের একজন প্রধান সহযোগী ছিল মি.
অ্যানড্রুজ। রবীন্দ্র নাথ ঠাকুর যার নাম
দিয়েছিলেন ‘দীনবন্ধু’। (তথ্যসূত্র: আত্মঘাতী
রবীন্দ্রনাথ-অখণ্ড সংস্করণ,দ্বিতীয় খণ্ড,
কলকাতা, পৃষ্ঠা ১০৮)

এই রবীন্দ্রই ড.ডেভিসের মধ্যস্থতায় এন্ডারসনের কাছ থেকে টাকা নিয়ে ‘চার অধ্যায়’লেখেন। শুধু তাই নয়, ‘ঘরে বাইরে’ও তাকে টাকা দিয়ে লেখানো হয়।” (তথ্যসূত্র: দৈনিক বাংলাবাজারে প্রকাশিত ড.আহমদ শরীফের সাক্ষাৎকার, তারিখ ০১/০৫/১৯৯৭ ইং ) " কালীপ্রসন্ন বিদ্যাবিশারদ তার 'মিঠেকড়া'তে পরিষ্কার বলেই দিয়েছিলেন যে, রবীন্দ্রনাথ মোটেই লিখতে জানতেন না, স্রেফ টাকার জোরে ওর লেখার আদর হয়। পাঁচকড়ি বাবু একথাও বহুবার স্পষ্ট বলে দিয়েছেন, রবীন্দ্রনাথের প্রায় যাবতীয় সৃষ্টিই নকল। বিদেশ থেকে ঋণ স্বীকার না করে অপহরণ। ( তথ্যসূত্র: জ্যোতির্ময় রবি,ও কালোমেঘের দল, লেখক : সুজিত কুমার সেনগুপ্ত, পৃ. ১১১)।" (এ বক্তব্যের সাথে একমত নই)

রবীন্দ্রনাথ ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পেয়েছিলেন গীতাঞ্জলির জন্য নয়, বরং
গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ 'Osong offerings'-এর জন্য। রবীন্দ্র হলেন বাংলা ভাষী,ইংরেজিতে কবিতা লিখে নোবেল প্রাইজ পাওয়াটা তার মতো ব্যক্তির পক্ষে একদমই অসম্ভব। কিন্তু এই অসম্ভবটাই সম্ভব হয়েছিল, কারণ পর্দার আড়ালে থেকে কলম ধরেছিল সি. এফ. অ্যানড্রুজ। ‘গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদ কিন্তু বাংলা থেকে হুবহু অনুবাদ ছিল না,বরং তা ছিল ভাবানুবাদ। সেই ইংরেজি অনুবাদের ভাব সম্পূর্ণ মিলে গিয়েছিল খ্রিস্টানদের বাইবেল ও তাদের ধর্মীয় সাধকদের রচনার সাথে। যে প্রসঙ্গে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের ভূমিকার লেখক,কবি ইয়েটস বলেছিলেন -
‘Yet we are not moved because of its
strangeness, but because we have met our own image’ অর্থাৎ 'গীতাঞ্জলি’র ভাব ও ভাষার সাথে
পশ্চিমাদের নিজস্ব মনোজগতে লালিত খ্রিস্টীয় ভাবধারা সম্পূর্ণ মিলে গিয়েছিল। ইয়েটস তার বক্তব্যের যৌক্তিকতা তুলে ধরতে সেন্ট বার্নার্ড, টমাস-এ- কেম্পিস ও সেন্ট জন অফ দি ক্রসের সাথে ‘গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদের মিল উল্লেখ করেছিলেন। অন্যান্য পশ্চিমা সাহিত্য সমালোচকরাও ‘গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদের ২৬নং কবিতা ও ইংরেজি বাইবেলের Songs of Solomon - এর ৫: ২-৬ নম্বর শ্লোক, তাছাড়া সেন্ট ফ্রান্সিসের রচিত খ্রিস্টীয় গান Canticle এবং ইংরেজি গীতাঞ্জলির ৮৬নং কবিতা এই দুটো পাশাপাশি রেখে তাদের মিল দেখিয়েছেন। (তথ্যসূত্র:
আত্মঘাতী রবীন্দ্রনাথ -১ম খণ্ড ,পৃষ্ঠা ১৪৫)।

ভাগ্য রবী ঠাকুরের! ইংরেজী অনুবাদটি রবীন্ড্রোজের নবসৃষ্টি হলেও নোবেল পেয়েছেন শুধু রবীন্দ্রনাথ, এতে আমরা বেজার হবার কে ?

#নয়

" 'শিবাজী উৎসব্' (১৯০৪) কবিতাটি যখন
রবীন্দ্রনাথ রচনা করেন তখন তিনি কবি
হিসেবে প্রতিষ্ঠিত। একই সঙ্গে কলকাতার
বুদ্ধিজীবী মহলেও তিনি সম্মানের সাথে
সমাদৃত। পারিবারিক এবং আর্থিক কারণে
তিনি কলকাতার অভিজাত মহলের নেতৃস্থানীয় পর্যায়ে অবস্থান করছেন। বয়সের পরিসীমায়ও তিনি পরিণত। বলা যেতে পারে উনিশ শতকের শেষ এবং বিশ শতকের শুরুর পর্বের রবীন্দ্রনাথের চিন্তা ও কর্মের ধারাবাহিকতার সাথে কবিতাটির মর্মার্থ ওতপ্রোতভাবে জড়িত। মহারাষ্ট্রের বালগঙ্গাধর তিলক ১৮৯৫ সালের ১৫ এপ্রিল সেখানে শিবাজী উৎসব প্রতিষ্ঠা করেন।
তিলক শিবাজী উৎসব প্রতিষ্ঠা করেছিলেন
উগ্র হিন্দু জাতীয়তা ও সাম্প্রদায়িকতা প্রচার ও প্রসারের জন্য। ক্রমে শিবাজী উৎসবের অনুকরণে চালু হয় গণপতি পূজা। ইতিপূর্বে ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত গো-রক্ষিণী সভা ঐ অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করে। মহারাষ্টের শিবাজী উৎসবের অনুকরণে সখারাম গণেশ দেউস্করের প্রচেষ্টায় কলকাতায় শিবাজী উৎসব প্রচলিত হয় ১৯০২ সালের ২১ জুন তারিখে। সরলা দেবী ১৯০২ সালের অক্টোবর মাসে দূর্গাপূজার মহাষ্টমীর দিনে বীরাষ্টমী উৎসব প্রচলন করেন। তিনি ১৯০৩ সালের ১০ মে শিবাজী উৎসবের অনুকরণে প্রতাপাদিত্য উৎসব প্রচলন করেন এবং একই বছরের ২০ সেপ্টেম্বর তারিখে প্রবর্তন করেন উদয়াদিত্য উৎসব। কলকাতার বাইরে থাকার কারণে রবীন্দ্রনাথ এই তিনটি উৎসবে উপস্থিত ছিলেন না। কিন্তু ২৯ সেপ্টেম্বর ১৯০৩ সালে দূর্গাপূজার মহাষ্টমীর দিনে ২৬ বালিগঞ্জ সার্কুলার রোডে জানকীনাথ ঘোষালের বাড়িতে যে বীরাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয় রবীন্দ্রনাথ তাতে সক্রিয়ভাবে যোগ দেন। ... শিবাজী উৎসবের মূল মন্ত্র ছিল চরম মুসলিম বিদ্বেষ, সন্ত্রাস এবং সাম্প্রদায়িকতা। বস্তুত এই শিবাজী উৎসবের সূত্র ধরেই বাংলায় সন্ত্রাসবাদী রাজনীতির এবং সাম্প্রদায়িক ভেদনীতির ভিত্তি স্থাপিত হয়।
------"কবিতার শুরুতে রবীন্দ্রনাথ শিবাজীর
কর্মকান্ড ও জীবনের উদ্দেশ্য সম্পর্কে বলেন :
কোন দূর শতাব্দের এক অখ্যাত দিবসে
নাহি জানি আজ
মারাঠার কোন শৈল অরণ্যের অন্ধকারে ব'সে
হে রাজা শিবাজী
তব ভাল উদ্ভাসয়া এ ভাবনা তরিৎ প্রভাবৎ
এসেছিল নামি
'একরাজ্যধর্ম পাশে খন্ড ছিন্ন বিক্ষিপ্ত ভারত
বেধে দিব আমি'।
এখানে রবীন্দ্রনাথ শিবাজীকে ভারতের ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। তিনি বলতে চেয়েছেন যে খন্ড, ছিন্ন, বিক্ষিপ্ত ভারত ধর্মের ভিত্তিতে ঐক্যবদ্ধ করা ছিল শিবাজীর জীবনের উদ্দেশ্য। মহারাষ্ট্রে শিবাজী উৎসবের প্রচলন, পরবর্তী সময়ে কলকাতাসহ ভারতের বিভিন্ন অঞ্চলে শিবাজী উৎসব প্রচলনের এবং এই উৎসবকে জনপ্রিয় করে তোলার জন্য নিবেদিত প্রাণ বালগঙ্গাধর তিলক এবং সখারাম দেউস্করের মূল উদ্দেশ্য ছিল শিবাজীর আদর্শে ভারতকে ঐক্যবদ্ধ করা। এখানে এটা স্পষ্টত:ই লক্ষ্যণীয় যে তিলক, দেউস্কর আর রবীন্দ্রনাথের ভাবনা সম্পূর্ণ অভিন্ন।
( - ড. নুরুল ইসলাম মনজুর / শতবর্ষ পরে ফিরে
দেখা ইতিহাস : বঙ্গভঙ্গ ও মুসলিম লীগ ॥
[ গতিধারা - জুলাই, ২০১০ । পৃ: ৫২-৮৬ ])

যারা বলেন রবীন্দ্রনাথের বাংলাদেশ, বাংলাদেশের রবীন্দ্রনাথ, তারা কি জানেন না - রবীন্দ্রনাথের বাংলাদেশ হিন্দুত্ববাদের মহাভারতে বিলিন হয়ে যায়? তখন সে আর স্বাধীন থাকে না!

#দশ

“এখন ভারতের ‘ইতিহাস ব্যবসায়ী’দের মধ্যে
রবীন্দ্রনাথের সংখ্যাই বেশি। তাঁহারা সাড়ে পাঁচশত বত্সরের মুসলিম শাসনকে বিদেশি শাসনই মনে করেন " (সলিমুল্লাহ খান-সাম্প্রদায়িকতা )
জনাব খানের এ প্রবন্ধের সমালোচনায় মাসুদ রানা লিখেন -" “১৯৪৭ সালে আসিয়া ভারত দুই ভাগ হইল কেন? সবাই বলে, হিন্দু-মুসলমান দুই জাতি। তাই দুই আলাদা দেশ হইল। দ্বিজাতি তত্ত্বের মূল কথা এই। এই বাবদ মুহম্মদ আলী জিন্নাহকে বাহবা দিয়া থাকেন সকলেই। এখানে তাঁহার কৃতিত্ব কি? এ তো ষোল আনা রবীন্দ্রনাথ পথিকের কৃতিত্ব।” ডঃ খানের প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বারবারই ফিরে এসেছে। তাঁকে
সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করেই তিনি ক্ষান্ত হননি। এ-প্রবন্ধে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘চুতিয়া’ বানিয়ে ছেড়েছেনঃ
“বৌধায়ন চট্টোপাধ্যায় সিপিআইয়ের অনেক
বড় নেতা ছিলেন। ১৯৬৮ সালে দাস ক্যাপিটালের শতবর্ষ উপলক্ষে তাঁহারা একটি
বই প্রকাশ করেন। দিল্লির পিপলস পাবলিশিং
হাউস প্রকাশ করে বইটি। ‘মার্কস অ্যান্ডউ
ইন্ডিয়াস ক্রাইসিস’ নামের নিবন্ধে বৌধায়ন বলেন, ‘ভারতের বুদ্ধিজীবীরা সবাই চুতিয়া;
দুইজনই শুধু ব্যতিক্রম - গান্ধীজি ও রবীন্দ্রনাথ।’ ‘চুতিয়া’ বলিয়া তিনি ঠিক বলিলেন; কিন্তু ওই দুইজনের ব্যাপারে ব্যতিক্রম কেন? ভারতের সব বুদ্ধিজীবীই যদি চুতিয়া, রবীন্দ্রনাথও ব্যতিক্রম নহেন।”
“চুতিয়া” শব্দটি হিন্দি, যা এসেছে ‘চুত’
থেকে। হিন্দিতে ‘চুত’ মানে হচ্ছে অক্ষত
যোনি বা কুমারী। আর “চুতিয়া” হচ্ছে অক্ষত
যোনিজাত বা কুমারী মাতার সন্তান, যার
বাংলা অর্থ হচ্ছে জারজ।
ডঃ সলিমুল্লাহ খান মনে করেন, কমিউনিষ্ট
নেতা বৌধায়ন চট্টোপাধ্যায় ভারতের বুদ্ধিজীবীদেরকে চুতিয়া বলে ঠিক করেছেন।
কিন্তু ডঃ খান তাঁর ওপরও তিনি সন্তুষ্ট নন, কারণ তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও গান্ধীকে রেহাই দিয়েছেন। ডঃ খানের দাবী, রবীন্দ্রনাথ ঠাকুরও “চুতিয়া”।(সাপ্তাহিক পত্রিকা-15--01-2014)
কিন্তু কেন ? কেন বামপন্থী সলিমুল্লাহ খান এমন আক্রমণ করলেন ? জবাব পাবো ইতিহাসে। ১৯০৫ সালে বঙ্গ প্রদেশকে দ্বিখন্ডিত করে নিরস্কুশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে যে প্রদেশ গঠন করা হয়, তার পক্ষে সংখ্যাগরিষ্ঠ জনগনের সমর্থন ছিল । রবীন্দ্রনাথ ঠাকুর এ প্রদেশ বাতিল করার জন্য প্রবল গণআন্দোলনে অংশগ্রহণ করেন। এই প্রদেশেকে বিলীন করার জন্য সন্ত্রাসবাদী
আন্দোলনসমূহের নেতা কর্মীদের অত্যন্ত
দক্ষতার সাথে বীর হিসেবে উপস্থাপন করা
হয় এখন। এখন বলা হয় না, মুসলিম প্রধান
প্রদেশ সৃষ্টির ফলে অনগ্রসর ও শোষিত মুসলিম
সম্প্রদায় কি সুফল পেয়েছিল ? রবীন্দ্রনাথ ও
সন্ত্রাসবাদী আন্দোলনের নেতা কর্মিরা কেনই বা এই প্রদেশকে রদ করার জন্য তৎপরতা চালালেন ? ১৯০৫ সালে পূর্ববঙ্গ ও আসামকে নিয়ে প্রতিষ্ঠিত মুসলিম প্রধান নতুন প্রদেশ সৃষ্টির প্রথম বছরই এই প্রদেশ সৃষ্টি প্রথম বছরই এই প্রদেশের বৈদেশিক বাণিজ্য, ২,৯৮,২৭,৩৯৭ টাকা থেকে বেড়ে ৩,১৭,৭৭,৮৪৬ টাকায় উন্নীত হয়। ১৯০৫ সালেই শিক্ষাখাতে ব্যয় হয় ৭৩,০৫,২৬০ টাকা। স্কুল ছাত্র সংখ্যা বেড়ে ৬,৯৯,০৫১ থেকে ৯,৩৬,৬৫৩তে দাড়ায়। নারী শিক্ষার আশানুরূপ উন্নতি সাধিত হয়। বালিকা বিদ্যালয় সংখ্যা ৮১৯ থেকে বেড়ে ১৯১০-১১ সালে ৪৫৫০ তে বৃদ্ধি পায় এবং ছাত্রী সংখ্যা ২৪,৪৯৩ থেকে বেড়ে ১৩১১৩৯ এ উন্নীত হয়। ( উৎস : ১. Report on the Administration of Eastern Bengal and Assam,1905- 06 and 1910 -11 I The pioneer mail 23rd February, 1912 ২. এসম্পর্কে আরো তথ্য : বাঙালী বুদ্ধিজীবী ও বিচ্ছিন্নতাবাদ – অমলেন্দু দে , ৩য় অধ্যায় , পশ্চিম বঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ )
এ প্রদেশ ছয় বছর টিকে না থাকলে আর ঢাকা
বিশ্ববিদ্যালয় না হলে আজ যারা রবীন্দ্রনাথকে প্রনম্য মনে করছেন তাদেরে হিন্দু জমিদারদের গরু-ছাগলের রাখাল হয়ে থাকতে হত কি না – একটু ভেবেছেন কি ?
রবীন্দ্রনাথ চেয়েছিলেন তারা সেভাবেই থাকুক। সংগৃহীত ।

22/04/2020

ও ভাই, দেশে এতো চোর কেনো--? ডানে, বামে, সামনে, পিছনে যে দিকে তাকাই শুধু চোর আর চোর -_-_-!!!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

DHAKA, BANGLADSH
Dhaka
1212