Rajbari Pre-Cadet School, Rajbari

Rajbari Pre-Cadet School, Rajbari

Share

Our school is a dynamic learning environment where students are encouraged to discover their unique talents and strengths.

We provide a well-rounded education that blends academic excellence with real-world skills.#Rajbari pre-cadet school

Photos from Rajbari Pre-Cadet School, Rajbari's post 14/06/2026

প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল বিতরণ সম্পন্ন। সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের পথচলা হোক আরও উজ্জ্বল। 📚🏆✨

25/05/2026

```
**রাজবাড়ী প্রি-ক্যাডেট স্কুল**
** ছুটির নোটিশ **
```

তারিখ: ২৫ মে ২০২৬

**বিষয়: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বিদ্যালয় ছুটির নোটিশ।**

এতদ্বারা রাজবাড়ী প্রি-ক্যাডেট স্কুলের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ২৬ মে ২০২৬ থেকে ০৬ জুন ২০২৬ পর্যন্ত বিদ্যালয়ের সকল শ্রেণির পাঠদানসহ অফিসের কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ০৭ জুন ২০২৬, রবিবার থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম যথারীতি পুনরায় চালু হবে

সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা জানানো হলো।

```
**“ঈদ মোবারক”**
```

ধন্যবাদান্তে,

.......................................
অধ্যক্ষ
রাজবাড়ী প্রি-ক্যাডেট স্কুল

30/04/2026

আজকে রাজবাড়ী প্রি- ক্যাডেট স্কুলে ছোট দের হামের টিকা কার্যক্রম সম্পূর্ণ হলো।

14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

রাজবাড়ী প্রি ক্যাডেট স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন বছরের আগমনে সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও সাফল্য।

এই নতুন বছর হোক নতুন স্বপ্ন দেখার, নতুন লক্ষ্যে এগিয়ে যাওয়ার এবং নিজেকে আরও উন্নত করার এক অনন্য সুযোগ। রাজবাড়ী প্রি ক্যাডেট স্কুল সবসময়ই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে—এই ধারাবাহিকতা আরও দৃঢ় হোক নতুন বছরে।

সবার জীবন হোক আনন্দময় ও সফলতায় ভরপুর।

শুভ নববর্ষ! 🌼

26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠান রাজবাড়ী প্রি- ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা।।
#রাজবাড়ীপ্রিক্যাডেটস্কুল #সকলছাত্রছাত্রী

Photos from Rajbari Pre-Cadet School, Rajbari's post 26/03/2026

গর্বিত আমরা বাংলাদেশি! 🇧🇩

১৯৭১ সালের এই দিনে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। আসুন আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং যে দৃঢ়তা আমাদের সংজ্ঞায়িত করে, তা উদযাপন করি। আসুন সেইসব ত্যাগকে সম্মান জানাই, যা আমাদের জাতিকে গড়ে তুলেছে।

শুভ স্বাধীনতা দিবস 🇧🇩 ..(রাজবাড়ী প্রি- ক্যাডেট স্কুল)

20/03/2026

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজবাড়ী প্রি-ক্যাডেট স্কুলের সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

পবিত্র রমজানের আত্মসংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা আমাদের সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার আলো ছড়িয়ে দিক—এই কামনা করি।

সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।

🌙🌙🌸ঈদ মোবারক।🌸🌙🌙

— রাজবাড়ী প্রি-ক্যাডেট স্কুল

10/03/2026

ছুটির নোটিশ
এতদ্বারা রাজবাড়ী প্রি -ক্যাডেট স্কুলের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান, ঈদ-উল-ফিতর এবং অন্যান্য সরকারি ছুটি উপলক্ষে আগামী ১১ মার্চ ২০২৬ তারিখ থেকে ২৯ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত বিদ্যালয়ের সকল শ্রেণির পাঠদান ও নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে।

তবে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগামী ২৫ মার্চ ও ২৬ মার্চ ২০২৬ তারিখে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

৩০ মার্চ ২০২৬ তারিখ থেকে বিদ্যালয়ের সকল শ্রেণির পাঠদান ও অন্যান্য কার্যক্রম যথারীতি শুরু হবে।

বিষয়টি সকলকে অবগত থাকার জন্য অনুরোধ করা হলো।

সবাইকে অগ্রিম পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ধন্যবাদান্তে,

অধ্যক্ষ
রাজবাড়ী প্রি-ক্যাডেট স্কুল

তারিখ:১০ / ০৩ / ২০২৬

Photos from Rajbari Pre-Cadet School, Rajbari's post 21/02/2026

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ী প্রি- ক্যাডেট স্কুল এর পক্ষ থেকে রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ।

31/12/2025

📚 বই বিতরণ ২০২৬ 🌸🌸
🎒 রাজবাড়ী প্রি- ক্যাডেট স্কুল

আসসালামু আলাইকুম/নমস্কার,

সকল অভিভাবক ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে রাজবাড়ী প্রি-ক্যাডেট স্কুলে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হবে।

📅 তারিখ: ১ জানুয়ারি
⏰ সময়: সকাল ১০.০০ টা
📍 স্থান: রাজবাড়ী প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণ

👉 সঙ্গে যা আনতে হবে
✔ শিক্ষার্থীর আইডি কার্ড
✔ স্কুল ড্রেস পরিধান বাধ্যতামূলক

🔔 গুরুত্বপূর্ণ নির্দেশনা
• নির্ধারিত সময়ে উপস্থিত থাকবেন
• শৃঙ্খলা বজায় রাখুন
• বই গ্রহণের পর সঠিকভাবে নাম লিখে সংরক্ষণ করবেন

✨ নতুন বই, নতুন বছর, নতুন স্বপ্ন ✨

— কর্তৃপক্ষ
রাজবাড়ী প্রি- ক্যাডেট স্কুল

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

MurgiFarm, Bus Stand
Dhaka
7700