Genius Kids Garden

Genius Kids Garden Make child world genius

চলতি বছর বাংলাদেশে শিশুদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৮৬ শতাংশ প্রি-স্কুল শিশু স্মার্টফোনে আসক্ত। এদ...
12/11/2024

চলতি বছর বাংলাদেশে শিশুদের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৮৬ শতাংশ প্রি-স্কুল শিশু স্মার্টফোনে আসক্ত। এদের মধ্যে ২৯ শতাংশের মারাত্মক স্মার্টফোন আসক্তি রয়েছে। অন্যদিকে মাত্র ১৪ শতাংশ শিশু অধ্যয়নের উদ্দেশ্যে স্মার্টফোন ব্যবহার করে। আরও দেখা গেছে, প্রতি ১০ জন মায়ের ৪ জনই সন্তানের স্মার্টফোন আসক্তি সম্পর্কে অবগত নন।

Genius Kids Garden
Make child world genius

গবেষণায় দেখা গেছে, শিশুদের স্মার্টফোনে আসক্তির প্রধান কারণ মূলত সন্তানের সঙ্গে বাবা-মায়ের সময় না কাটানো, খেলার মাঠের অভা...
12/11/2024

গবেষণায় দেখা গেছে, শিশুদের স্মার্টফোনে আসক্তির প্রধান কারণ মূলত সন্তানের সঙ্গে বাবা-মায়ের সময় না কাটানো, খেলার মাঠের অভাব, খেলার সাথির অভাব, স্মার্টফোনে কার্টুন দেখা, স্মার্টফোনে গেম খেলা ইত্যাদি

Genius Kids Garden
Make child world genius

শিশু বিকাশ (Child Development) এমন একটি প্রক্রিয়া, যেখানে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগীয় দিকগুলো বিকশিত হয়। ...
22/10/2024

শিশু বিকাশ (Child Development) এমন একটি প্রক্রিয়া, যেখানে শিশুর শারীরিক, মানসিক, সামাজিক ও আবেগীয় দিকগুলো বিকশিত হয়। এই প্রক্রিয়াটি শিশুর জন্মের পর থেকেই শুরু হয় এবং কৈশোরকাল পর্যন্ত চলে। শিশু বিকাশের প্রধান ধাপগুলো নিম্নরূপ:

১. শারীরিক বিকাশ (Physical Development)
শিশুর শারীরিক বৃদ্ধি এবং মাংসপেশির বিকাশের প্রক্রিয়া। এই ধাপে শিশুর ওজন বৃদ্ধি, উচ্চতা বৃদ্ধি, দাঁত গজানো এবং মস্তিষ্কের বৃদ্ধি অন্তর্ভুক্ত। এর মধ্যে মোটর স্কিল, যেমন হাত-পা নাড়ানো, বসা, দাঁড়ানো এবং হাঁটার মতো শারীরিক দক্ষতাও অন্তর্ভুক্ত।

২. জ্ঞানীয় বিকাশ (Cognitive Development)
শিশুর চিন্তা করার ক্ষমতা, শেখা, মনে রাখা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বিকশিত হয়। এই ধাপে শিশুর চারপাশের জগৎ সম্পর্কে ধারণা তৈরি হয় এবং ভাষা শেখার ক্ষমতা বাড়ে। ধীরে ধীরে তারা রঙ, আকার, সংখ্যা এবং সময় সম্পর্কে শিখতে শুরু করে।

৩. সামাজিক ও আবেগীয় বিকাশ (Social and Emotional Development)
এই ধাপে শিশুর সামাজিক এবং আবেগীয় দক্ষতা গঠিত হয়। শিশুর আত্মবিশ্বাস, অন্যের সাথে মেলামেশা, বন্ধুত্ব গড়া, সহমর্মিতা এবং সম্পর্ক তৈরির ক্ষমতা বাড়ে। এছাড়াও শিশুরা তাদের আবেগ যেমন খুশি, দুঃখ, রাগ, ভয় ইত্যাদি প্রকাশ করতে শেখে।

৪. ভাষাগত বিকাশ (Language Development)
শিশুর ভাষা শেখা এবং ভাষা বোঝার প্রক্রিয়া। জন্মের পর থেকেই শিশুরা ভাষার প্রতি সংবেদনশীল হয় এবং ধীরে ধীরে শব্দ বলা, বাক্য গঠন করা এবং ভাষার ব্যাকরণ শিখে। প্রথমে শিশু অনুকরণ করে কথা বলে এবং পরে নিজে থেকে ভাব প্রকাশ করে।

৫. সংবেদনশীল বিকাশ (Sensory Development)
শিশুর সংবেদনশীল দক্ষতা যেমন দেখা, শোনা, ঘ্রাণ নেওয়া, স্পর্শ করা এবং স্বাদ নেওয়ার ক্ষমতা বিকশিত হয়। এই দক্ষতাগুলো শিশুর আশেপাশের পরিবেশের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে।

শিশু বিকাশের ধাপ অনুযায়ী বয়সভিত্তিক বিবরণ:
জন্ম থেকে ৬ মাস: শিশুর মুখের অভিব্যক্তি, হাত-পা নাড়ানো, ধীরে ধীরে ঘুরে বসা।
৬ মাস থেকে ১ বছর: দাঁড়ানো, হাঁটা শিখতে চেষ্টা, শব্দ বলা শুরু।
১ বছর থেকে ৩ বছর: ছোট বাক্য তৈরি, খেলাধুলায় আগ্রহ, সমাজের সাথে মেলামেশা।
৩ বছর থেকে ৫ বছর: মানসিক বিকাশের গতি বৃদ্ধি, কল্পনা শক্তির বিকাশ, স্বাধীনভাবে কাজ করা।
৫ বছর থেকে ১২ বছর: জ্ঞানার্জন, বন্ধু তৈরি, স্কুলে পড়াশোনা।

শিশু বিকাশ একটি জটিল প্রক্রিয়া, এবং এর প্রতিটি ধাপে শিশুর সঠিক যত্ন, পুষ্টি, এবং মানসিক সাপোর্ট প্রয়োজন।

13/10/2024

সন্তানকে সততা ও মানবিকতা শিখালে আপনার সন্তান এক আকাশ সমান হৃদয়ের অধিকারী হবে, সমাজকে বদলে দিবে।

Send a message to learn more

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে মা বাবার করণীয়:১১ তম ধাপ: শিশুদের প্রকৃতির সাথে পরিচিত করান। সময় সুযোগ মতো শিশুকে নিয়ে ঘুরতে য...
10/10/2024

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে মা বাবার করণীয়:

১১ তম ধাপ:
শিশুদের প্রকৃতির সাথে পরিচিত করান। সময় সুযোগ মতো শিশুকে নিয়ে ঘুরতে যান। এতে তাদের মেধার বিকাশ হবে। সবসময় যে সমুদ্র বা পাহাড়েই যেতে হবে এমন নয়। আশেপাশের গাছপালা, পাখি দেখিয়েও শিশুর সঙ্গে গল্প করতে পারেন। প্রকৃতির বিশালতা তাকে আরো বিশাল করে দিবে, তার চিন্তার জগৎকে অনেক বেশি প্রসারিত করবে ইনশাআল্লাহ

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে মা বাবার করণীয়:১০ম ধাপ: শিশুকে রঙ পেন্সিল দিন ও ইচ্ছে মতো আঁকতে উৎসাহিত করুন। কোন কিছু আঁকলে ত...
10/10/2024

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে মা বাবার করণীয়:

১০ম ধাপ:
শিশুকে রঙ পেন্সিল দিন ও ইচ্ছে মতো আঁকতে উৎসাহিত করুন। কোন কিছু আঁকলে তার সূক্ষ্ম চিন্তার পরিধি বাড়ে, তার বুদ্ধির বিকাশ হয়। ক্রিয়েটিভিটির নতুন দিগন্তে তার চিন্তার ধার উন্মোচিত হয়, শিশু তার সমৃদ্ধ আগামীর দিকে অগ্রসর হয়।

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে মা বাবার করণীয়:৯ম ধাপ: শিশুর খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা দরকার, যা শিশুর বুদ্ধির বিকাশে ঘ...
10/10/2024

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে মা বাবার করণীয়:

৯ম ধাপ:
শিশুর খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা দরকার, যা শিশুর বুদ্ধির বিকাশে ঘটাতে পারে। জাঙ্ক ফুড বা প্রসেসড ফুড থেকে শিশুদের যতটা দূরে রাখতে পারবেন, ততই ভালো। রোজ অল্প করে আমন্ড খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। বাদাম খেলে শরীরে উপকারী ফ্যাট যায়। স্মৃতিশক্তিও ভাল হয় আর মস্তিষ্কের কর্মদক্ষতাও বাড়ে।

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে মা বাবার করণীয়:৭ম ধাপ: শিশুর সব কাজ নিজে করে দেবেন না। বরং খাওয়া, গোসল করা, ঘর গোছানোর মতো কাজ...
10/10/2024

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে মা বাবার করণীয়:

৭ম ধাপ:
শিশুর সব কাজ নিজে করে দেবেন না। বরং খাওয়া, গোসল করা, ঘর গোছানোর মতো কাজ নিজে করতে উৎসাহিত করুন।

৮ম ধাপ:
শিশুকে অন্য শিশুদের সঙ্গে খেলার সুযোগ দিন। এতে অন্যের সঙ্গে কোনও কিছু ভাগ করে নেওয়া, কেয়ার করা ইত্যাদি মানবিক গুণাবলি শিখবে শিশু।

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে মা বাবার করণীয়:৬ষ্ঠ ধাপ:চিন্তাশক্তি গড়ে তুলতে প্রয়োজন মজবুত স্মৃতিশক্তির। এজন্য শিশুর মনঃসংযো...
10/10/2024

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে মা বাবার করণীয়:

৬ষ্ঠ ধাপ:
চিন্তাশক্তি গড়ে তুলতে প্রয়োজন মজবুত স্মৃতিশক্তির। এজন্য শিশুর মনঃসংযোগ বাড়ানো দরকার। রোজ সকালে ধ্যান করতে শেখান, আপনিও করুন। আপনাকে দেখে সে শিখবে। ধ্যন করার পরের পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন ইনশাআল্লাহ

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে মা বাবার করণীয়:৫ম ধাপ:শিশুকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। প্রতিটি শিশু আলাদা। কেউ গান ভালো পার...
10/10/2024

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে মা বাবার করণীয়:

৫ম ধাপ:
শিশুকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। প্রতিটি শিশু আলাদা। কেউ গান ভালো পারে, কেউবা ছবি আঁকায় তুখোড়। শিশু যেটা ভালো পারে না সেটা নিয়ে অন্য শিশুদের সঙ্গে তুলনা করা বা তিরস্কার করা খুবই অনুচিত। বরং যেটাতে সে ভালো, সেটা নিয়ে ভূয়সী প্রশংসা করুন। যেটাতে ভালো না, সেটাতে আরও ভালো করার জন্য উৎসাহ দিন।

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে কী করবেন?৪র্থ ধাপ:শিশুর স্ক্রিন টাইম নির্দিষ্ট করে দিন। এতে বুদ্ধির বিকাশ বাড়বে। পড়ার বইয়ের ...
10/10/2024

শিশুর বুদ্ধির সঠিক বিকাশে কী করবেন?

৪র্থ ধাপ:
শিশুর স্ক্রিন টাইম নির্দিষ্ট করে দিন। এতে বুদ্ধির বিকাশ বাড়বে। পড়ার বইয়ের পাশাপাশি গল্পের ও ছড়ার বই পড়ার প্রতি তাদের উৎসাহী করে তুলুন। এতে তাদের জ্ঞানের পরিধি বাড়বে, বুদ্ধিরও বিকাশ হবে।

Address

ECB Chattar, Dhaka Cantonment
Dhaka
1206

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Genius Kids Garden posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share