02/10/2025
📌 আজকের দিন – ২রা অক্টোবর, ১১৮৭
এই দিনেই ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচিত হয়েছিল। মুসলিম উম্মাহর প্রিয় সেনাপতি সালাহউদ্দীন আইয়ুবী (রহ.) ক্রুসেডারদের কবল থেকে বায়তুল মুকাদ্দাস ও মসজিদুল আকসা পুনরুদ্ধার করেন। প্রায় ৮৮ বছর দখলদারদের হাতে থাকার পর পবিত্র এই ভূমি মুসলমানদের হাতে ফিরে আসে।
কিন্তু আফসোস! আজকের এই দিনে যখন আমরা সেই বিজয় স্মরণ করি, তখনই ফিলিস্তিনের জমিন রক্তে ভাসছে। নিরীহ নারী-শিশু, বৃদ্ধ-বৃদ্ধাদের উপর ইসরাইল চালাচ্ছে সরনের সবচেয়ে ভয়াবহ গণহত্যা। আল-কুদস আবারও কাঁদছে, মসজিদুল আকসা আবারও মুক্তির জন্য অপেক্ষা করছে।
ইতিহাস সাক্ষী—অত্যাচার স্থায়ী হয় না। যেমনটি একদিন সালাহউদ্দীন আল্লাহর সাহায্যে আকসাকে মুক্ত করেছিলেন, ইনশাআল্লাহ আবারও একদিন আল-কুদস মুক্ত হবে।
হে আল্লাহ! ফিলিস্তিনের মজলুম ভাই-বোনদের সহায় হোন। শহীদদের মর্যাদা দান করুন, আহতদের আরোগ্য দান করুন, বন্দিদের মুক্তি দিন। আল-কুদস ও মসজিদুল আকসাকে দখলদারদের হাত থেকে মুক্ত করুন এবং আবারও মুসলিম উম্মাহকে তার ছায়াতলে একত্রিত করুন।