18/11/2016
সিদ্ধান্ত কি ঠিক ছিলো ? আমি কি ভুল করেছি?
কিছুটা দীর্ঘ করি।
আমার নিটার এ তৃতীয় বর্ষের সমাপনি চলছে । অনেক টাই শেষের দিকে।
HSC -2013 ব্যাচ । এডমিশন এর সময় রাজনৈক অস্থিরতা চরমে, 2nd time বন্ধ হয়ে যেতে পারে এমন খবর পাচ্ছিলাম।
নিটার
অজানা প্রতিষ্ঠান, ভর্তি পরিক্ষা, চান্স, পাবলিক ভার্সিটির হাতছানি, বাবার সাথে কয়েক দিন এর মিটিং, অতপর ভর্তি,শুধু মাত্র ঢাকা ভার্সিটির সার্টিফিকেট এর আশায় ।
প্রাইভেট এ ভর্তি হলাম, বন্ধু মহলে জাত গেলো জাত গেলো।
বাবা কয়েক দিন আগে হঠাৎ প্রশ্ন করলো "তিন বছর পর কি তোমার মনে হয়েছে ভর্তি হওয়া টা ভুল ছিলো? "
আমি বললাম "অবশ্যই আমি ঠিক ছিলাম! "
আব্বা খুশি।
প্রথমে বলি একাডেমিক দিক নিয়ে
1.সময়
দুই বছর ৬ মাস এর মাথায় তৃতীয় বর্ষের সমাপনী পরিক্ষা দিচ্ছি। আমার সাথে ভর্তি হওয়া সব বন্ধুরা মাত্র ২য় বর্ষ শেষ করলো। ১ বছর এগিয়ে।
2. ল্যাব
সকল পাবলিক কলেজ আর ভার্সিটি র মত এবং অনেক ক্ষেত্রে এগিয়ে আমাদের ল্যাব ফ্যাসিলিটি।
3.ল্যাব ক্লাস
আমাদের বছর ব্যাপী ল্যাব ক্লাস থাকে। অভিঙ্গ ল্যাব টিচার আর তাদের আন্তরিকতা চোখে পড়ার মত। একটা ল্যাব মিস হলে, ফাকা সময়ে গিয়ে আমরা ল্যাব কমপ্লিট করি।
অনেক ভার্সিটি তে ল্যাব থাকলেও নেই পর্যাপ্ত ল্যাব টিচার টেকনিশিয়ান।
4.ক্লাস
আমাদের বাধা ধরা রুটিন মাফিক রবি -বৃহস্পতি ক্লাস ৯-৫টা । একাডেমিক ক্যালেন্ডার এর কোন হের ফের নাই । প্যারাময় লাইফ। শিক্ষা চান,আবার বিন্দাস লাইফ চান তা তো হয় না।
5.শিক্ষক কোয়ালিটি
বাংলাদেশের পাবলিক টেক্সটাইল ভার্সিটির টপার রা আমাদের এখানে শিক্ষক হিসেবে আছে । পার্ট টাইম না ফুল টাইম শিক্ষক আমাদের ।
6.ক্যাম্পাস ও অবস্থান
১৩ একর এর উপর সাজানো গোছানো ক্যাম্পাস । ঘুড়ে যাবার আমন্ত্রণ থাকলো। সুন্দর একাটা দিন কাটবে কথা দিলাম।
আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় থাকার ফলে ৪বছর ইন্ডাস্ট্রির পরিবেশ গায়ে লাগতে থাকে। কিছুটা সুবিধা তো আছেই।
7.হল সুবিধা
পাবলিক ভার্সিটির মত না হলেও, ৪০০ ছেলে, ১০০ মেয়ে হলে থাকার মত ব্যাবস্থা আছে । হল সমস্যার সমধানের উদ্যোগ নিয়েছে কতৃপক্ষ।
আর, সাবজেক্ট চয়েস এ কি ভুল করেছি?
না । বিবিএ করতাম, গনিত পদার্থ ম্যাথ পড়তাম। কই জব করতাম।
আমাদের একটা সেক্টর আছে। বেতন কিছুটা কম, প্যারাময় জবসেক্টর হলেও নিদেন পক্ষে পাশ করার পর একটা চাকরি জুটবে এমন নিশ্চয়তা আছে, তা দু দিন আগে অথবা পরে।
আমাকে এখন ঢাকা ভার্সিটি সার্টিফেকেট না দিলেও "National Institute of Textile Engineering & Research (NITER) " এর সার্টিফিকেট দিলেই খুশি।
আমি ঢাবিয়ান না "নিটারিয়ান" বলতে গর্ববোধ করি।