JBEC Japanese Training Center  ジェイビーイーシー日本語  トレーニング センター

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • JBEC Japanese Training Center  ジェイビーイーシー日本語  トレーニング センター

JBEC Japanese Training Center  ジェイビーイーシー日本語  トレーニング  センター 私達の日本語学校は、日本語学習を通じて異文化理解を深める事をめざし、様々なバックグラウンドを持つ学生を受け入れています。

15/07/2025

জাপানের জাতীয় পুলিশ এজেন্সি বিদেশে প্রাপ্ত ড্রাইভিং লাইসেন্স জাপানি লাইসেন্সে পরিবর্তনের ব্যবস্থাটি সংশোধন .....

💕জাপানের উচ্চকক্ষ নির্বাচন( 参議院 নির্বাচন):……………………………………………… বিদেশি কর্মীদের গ্রহণ নিয়ে রাজনৈতিক দলের মতভেদঃ2025 সালের ...
13/07/2025

💕জাপানের উচ্চকক্ষ নির্বাচন( 参議院 নির্বাচন):
……………………………………………… বিদেশি কর্মীদের গ্রহণ নিয়ে রাজনৈতিক দলের মতভেদঃ
2025 সালের 10 জুলাই
…………………………………………………
参議院 (জাপানের উচ্চকক্ষ) নির্বাচনের প্রেক্ষিতে NHK ১৪টি রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে একটি নীতিগত প্রশ্নাবলী এর জরিপ পরিচালনা করেছে। এতে দেশব্যাপী শ্রমশক্তির ঘাটতি মোকাবেলায় বিদেশি কর্মীদের গ্রহণ সম্পর্কে তাদের মতামত জানতে চাওয়া হয়। উত্তরে বিভিন্ন মতামত পাওয়া গেছে।

NHK,参議院 নির্বাচনের উপলক্ষে ১৪টি দল ও রাজনৈতিক সংগঠনের নিকট একটি নীতিগত জরিপ পাঠিয়েছিল।

দেশীয় শ্রমঘাটতি মোকাবেলায় বিদেশি কর্মীদের গ্রহণ প্রসঙ্গে চারটি বিকল্পের মধ্যে নির্বাচন করতে বলা হয়েছিল। তাদের উত্তরের ভিত্তিতে:

"আরও সক্রিয়ভাবে (積極的に) গ্রহণ করা উচিত" ………এই উত্তরে সম্মত হয়েছে:

১.রিক্কেন মিনশুতো(立憲民主党)

২.কোমেইতো (公明党)

৩.কিয়োসানতো (共産党)

৪.শামিনতো (社民党)

"বর্তমান পর্যায়‌ই যথেষ্ট" ……… উত্তর দিয়েছে:

১.জিমিনতো (自民党)

২.নিপ্পন ইশিন নো কাই (日本維新の会)

"গ্রহণ সীমিত করা উচিত" ……… বলেছে:

১.নিপ্পন হোসুতো (日本保守党)

২.মিননা দে ৎসুকুরু তো (みんなでつくる党)

৩.NHK党

৪.টিম মিরাই (チームみらい)

"গ্রহণ করা উচিত নয়" ……… উত্তর দিয়েছে:

১.রেইওয়া শিনসেনগুমি (れいわ新選組)

২.সানসেইতো (参政党)

"উত্তর দেয়নি" ………

১.কোকুমিন মিনশুতো (国民民主党)

২.সাইসেই নো মিচি (再生の道)

বিস্তারিত ব্যাখ্যা ও মতামত:

✅ "আরও সক্রিয় ভাবে গ্রহণ করা উচিত" বলা দলগুলো হলো:

১.রিক্কেন মিনশুতো: যথাযথ আইন প্রণয়নের মাধ্যমে কর্মসংস্থান পরিবেশ নিশ্চিত করে, সরকারের নীতি ও পরিকল্পনার ভিত্তিতে বিদেশি কর্মীদের গ্রহণ করা উচিত।

২.কোমেইতো: বিদেশি জনশক্তি যেন দীর্ঘমেয়াদে জাপানে সক্রিয়ভাবে কাজ করতে পারে, সেজন্য প্রশাসনিক সহায়তা বাড়িয়ে "পছন্দের দেশ" হওয়ার লক্ষ্যে কাজ করতে হবে।

৩.কিয়োসানতো: কিছু স্থানীয় শিল্প বিদেশি শ্রমিক ছাড়া চলতে পারে না—সেই বাস্তবতায় তাদের শ্রমিক হিসেবে অধিকার নিশ্চিত করতে হবে।

৪.শামিনতো: জাপানি সমাজে সহজে মানিয়ে নেওয়ার মতো পরিবেশ গড়ে তুলে বহুসাংস্কৃতিক সহাবস্থান বাস্তবায়ন করা হবে।

✅ "বর্তমান পর্যায়‌ই যথেষ্ট" বলা দলগুলো:

১.জিমিনতো: "育成就労" ও "特定技能制度" ব্যবহার করে বিদেশি জনশক্তি গ্রহণ, সেইসঙ্গে অবৈধ অবস্থান ও কর্মসংস্থানের বিরুদ্ধে ব্যবস্থা—গ্রহণ ও ব্যবস্থাপনার ভারসাম্য বজায় রাখা হবে।

২.নিপ্পন ইশিন: এখন পর্যন্ত বিদেশি কর্মীদের শ্রমবাজারে "চাহিদা-যোগানের সরঞ্জাম" হিসেবে ব্যবহার করা হয়েছে—এটি সংস্কার করে সঠিকভাবে গ্রহণের প্রক্রিয়া চালানো উচিত।

✅ "গ্রহণ সীমিত করা উচিত" বলা দলগুলো:

১.নিপ্পন হোসুতো: বিদেশি কর্মী গ্রহণের ফলে জাপানি নাগরিকদের বেতন বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে এবং নিরাপত্তাহীনতা ও ফ্রি-লোডিং (福利厚生 অপব্যবহার) বাড়ছে।

২.মিননা দে ৎসুকুরু তো: আগে জাপানিদের কাজের আগ্রহ বৃদ্ধি এবং কর্মসংস্থানের পরিবেশ উন্নত করা উচিত।

৩.NHK党: বিদেশি কর্মী গ্রহণের প্রসার সমাজে কর্মসংস্থান, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষাব্যবস্থায় বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে।

৪.টিম মিরাই (チームみらい): কর্মী গ্রহণের জন্য প্রস্তুত কাঠামো ছাড়াই কেবল সংখ্যা বাড়ালে নানা সমস্যা দেখা দেয়।

✅ "গ্রহণ করা উচিত নয়" বলা দলগুলো:

১.রেইওয়া শিনসেন গুমি: "ইমিগ্রেশন পলিসি" (移民政策) জাপানি কর্মীদের মজুরি কমানোর একটি সরাসরি উপায়, তাই বিরোধী। তবে তারা জাতিবিদ্বেষ বা 排外主義 এর সঙ্গে সম্পর্কযুক্ত নয়।

২.সানসেইতো: কোনো আদর্শ বা নীতির ভিত্তি ছাড়াই কেবল অর্থনৈতিক কারণে এটি চালানো হলে সমাজে অস্থিরতা, নাগরিকদের ওপর চাপ বৃদ্ধি এবং জাতীয় স্বার্থের ক্ষতি হতে পারে।

✅ "উত্তর দেয়নি" দলগুলো:

১.কোকুমিন মিনশুতো: বিদেশিদের গ্রহণের আগে অবশ্যই জাপানি ভাষা শিক্ষা ও জাপানিদের সঙ্গে সহযোগিতা ও সহাবস্থানের পরিবেশ নিশ্চিত করতে হবে।

২.সাইসেই নো মিচি: বাস্তবতায় নির্দিষ্ট প্রয়োজনে বিদেশি গ্রহণ অগ্রাহ্য করা যায় না। সুশৃঙ্খল গ্রহণের জন্য যথাযথ ব্যবস্থা ও কাঠামো থাকা দরকার।
…………………………………………………
এইアンケート জরিপ এর বিস্তারিত ফলাফল NHK-এর নির্বাচনী ওয়েবসাইটে ইন্টারনেটের মাধ্যমে দেখা যাবে।
https://www.nhk.or.jp/senkyo/database/sangiin/2025/survey/touhakaitou.html

চীন সম্প্রতি একটি নতুন ধরণের নন-নিউক্লিয়ার হাইড্রোজেন-ভিত্তিক বোমা পরীক্ষা করেছে, যা ম্যাগনেসিয়াম হাইড্রাইড নামক একটি ...
13/07/2025

চীন সম্প্রতি একটি নতুন ধরণের নন-নিউক্লিয়ার হাইড্রোজেন-ভিত্তিক বোমা পরীক্ষা করেছে, যা ম্যাগনেসিয়াম হাইড্রাইড নামক একটি কঠিন রাসায়নিক যৌগ ব্যবহার করে। এই যৌগ হাইড্রোজেন সংরক্ষণ করতে সক্ষম।
প্রচলিত বিস্ফোরক যেমন TNT-এর মতো একটি স্বল্পমেয়াদী বিস্ফোরণের পরিবর্তে, এই বোমাটি একটি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত উষ্ণ আগুনের গোলা তৈরি করে, যার তাপমাত্রা ১০০০°C-এর বেশি হয়।
বিজ্ঞানী এবং চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী , এই বিস্ফোরক একটি আগুনের গোলা সৃষ্টি করে যা ২ সেকেন্ডেরও বেশি সময় স্থায়ী হয়, যা সমপরিমাণ TNT বিস্ফোরণের চেয়ে প্রায় ১৫ গুণ বেশি দীর্ঘ।
এই প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হয়... প্রথমে একটি প্রচলিত বিস্ফোরক চার্জ ম্যাগনেসিয়াম হাইড্রাইডকে সূক্ষ্ম কণায় ছড়িয়ে দেয়, এরপর তা হাইড্রোজেন গ্যাস নির্গত করে।
এই হাইড্রোজেন জ্বলে উঠে একটি আত্ম-টেকসই চেইন বিক্রিয়া চালায়, যা বিস্ফোরণের সময়কাল বাড়িয়ে দেয় এবং প্রচণ্ড তাপীয় ক্ষতি করে।
যদিও এই বোমার শকওয়েভ TNT-এর তুলনায় কম (প্রায় ২ মিটারে ৪২৮ কিলো পাসকেল, যা TNT-এর চাপের প্রায় ৪০%), কিন্তু এর অত্যধিক এবং দীর্ঘস্থায়ী তাপ ধাতব বস্তু যেমন যানবাহন, বাংকার, অ্যালুমিনিয়াম ও ব্রাস নির্মিত সরঞ্জাম ধ্বংসে অত্যন্ত কার্যকরী — কারণ এই ধাতুগুলো গলে যেতে পারে।
কিছু সংবাদমাধ্যম এটিকে “হাইড্রোজেন বোমা” বলে আখ্যা দিলেও, এটি পরিস্কারভাবে বলার প্রয়োজন যে, এই অস্ত্রটি একটি পারমাণবিক ডিভাইস নয়।
এটিতে নিউক্লিয়ার ফিউশন নেই, যেমনটি প্রকৃত হাইড্রোজেন বোমায় দেখা যায়। বরং এটি একটি রাসায়নিক-ভিত্তিক থার্মোবারিক জাতীয় অস্ত্র, যা বিস্ফোরণ শক্তির চেয়ে তাপ এবং সময়কালকে সর্বাধিক করার জন্য তৈরি।
চীন শানসি প্রদেশে এই পদার্থ থেকে বছরে প্রায় ১৫০ টন উৎপাদনের সক্ষমতা সম্পন্ন একটি কারখানাও নির্মাণ করেছে, যা এই অস্ত্রকে কার্যকরভাবে মোতায়েনের ইঙ্গিত দেয়।
বিশেষজ্ঞরা মনে করেন, এমন অস্ত্র সংরক্ষিত বা ঘনবসতিপূর্ণ যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য হলেও, আন্তর্জাতিক বিশ্লেষকরা এখনো যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার বা রপ্তানির স্বতন্ত্র প্রমাণ পর্যবেক্ষণ করছেন।
সারসংক্ষেপে বলা যায়, এটি একটি পরবর্তী প্রজন্মের দাহ্য অস্ত্র যা অত্যধিক এবং দীর্ঘস্থায়ী তাপীয় ক্ষতির উপর ভিত্তি করে তৈরি — একটি নতুন শ্রেণির অস্ত্র যা প্রচলিত নন-নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে।
゚viralシfypシ゚viralシalシ #জাপান

💕আপনি কোনটি বেছে নিবেন?😂1.どれを選びますか?2.どれにしますか?3.どれがいいですか?         #日本語能力試験    ゚viralシfypシ゚viralシalシ  #জাপান
13/07/2025

💕আপনি কোনটি বেছে নিবেন?😂
1.どれを選びますか?
2.どれにしますか?
3.どれがいいですか?
#日本語能力試験 ゚viralシfypシ゚viralシalシ #জাপান

💕বিশ্বের শীর্ষ বাণিজ্যিক অংশীদারগন কীভাবে পরিবর্তিত হয়েছে, ২০০০ সাল বনাম ২০২৪ সাল।
13/07/2025

💕বিশ্বের শীর্ষ বাণিজ্যিক অংশীদারগন কীভাবে পরিবর্তিত হয়েছে, ২০০০ সাল বনাম ২০২৪ সাল।

তুমি কাঞ্জি পছন্দ করো না? এই নাও তোমার মেনু।😂কান্জি জানা থাকলে পড়তে সহজ নয় কি?           #日本語勉強    #日本語能力試験
13/07/2025

তুমি কাঞ্জি পছন্দ করো না? এই নাও তোমার মেনু।😂
কান্জি জানা থাকলে পড়তে সহজ নয় কি?
#日本語勉強 #日本語能力試験

Address

West Dhanmondi, Bangladesh南ダンモンディー、ダッカ、バングラデシュ
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when JBEC Japanese Training Center  ジェイビーイーシー日本語  トレーニング センター posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share