21/07/2025
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহীনির ট্রেনিং বিমান মর্মান্তিক দুর্ঘনায় আমরা গভীরভাবে শোকাহত!
Unlock your creative potential with Graphic Mentor! We offer online live courses and freelancing guidance in graphic design.
Join us to start your design journey and build a successful career!
21/07/2025
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহীনির ট্রেনিং বিমান মর্মান্তিক দুর্ঘনায় আমরা গভীরভাবে শোকাহত!
11/04/2025
মার্কেটপ্লেসের বাহিরে ক্লায়েন্ট, কোথায় এবং কীভাবে খুঁজবেন?
আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমাদের অনেকেই মনে করি ফাইভার (Fiverr) বা অন্য মার্কেটপ্লেস ছাড়া হয়তো ক্লায়েন্ট পাওয়া সম্ভব নয়। কিন্তু এই ধারণাটি বলা যায় একেবারেই ভুল। কারণ আপনি যদি দক্ষ হন এবং আপনার সেই দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি সহজেই অনেক উপায়ে প্রচুর ক্লায়েন্ট পেতে পারেন।
আজকের এই লেখায় আমি আমার অভিজ্ঞতা থেকে ধারণা দেওয়ার চেষ্টা করবো, আপনি কীভাবে এবং কোথায় মার্কেটপ্লেসের বাহিরে ক্লায়েন্ট পাবেন?
আপনি চাইলে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে, সঠিকভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন তাহলে ভালো পরিমাণে ক্লায়েন্ট পেতে পারেন। কারণ কিছু তথ্যের মাধ্যমে দেখা যায় যে, অনলাইনে পৃথিবীতে যে পরিমাণে কাজ করানো হয় এর মাত্র ২০ এর কিছু কম বেশি কাজ মার্কেটপ্লেসগুলোতে করানো হয় আর বাকি প্রায় ৮০% কাজ মার্কেটপ্লেসের বাহিরে। তাহলে একবার ভাবুন কি পরিমাণ কাজ পাওয়া সম্ভব। আরেকটি বিষয় মার্কেটপ্লেসের বাহিরে কাজের ক্ষেত্রে ১০%/২০% কমিশন তো নেই উল্টো ক্ষেত্রবিশেষে দিগুণ/তিনগুণ প্রজেক্ট প্রাইজ ও পাওয়া সম্ভব। চলুন দেখা যাক মার্কেটপ্লেসের বাহিরে কোথায় কোথায় থেকে কাজ পাওয়া যায়। এই লেখায় কোন ভুল থাকলে তা ঠিক কোরে দিন
লিংকডিন (LinkedIn): সবার প্রথমেই থাকবে লিংকডিন (LinkedIn) আমরা কমবেশি সবাই এই সাইট সম্পর্কে অবগত। লিংকডিন বলা হয় পেশাজীবীদের সোশ্যাল মিডিয়া, কে নেই এই সাইটে বড়ো বড়ো প্রতিষ্ঠানের মালিক থেকে চাকুরিজীবী, উদ্যোক্তা সকল ধরনের পেশাজীবীদের পাবেন এই সাইটে। প্রতিনিয়ত এখানে জব পোস্ট হতেই থাকে সেই জব পোস্ট গুলোতে এপ্লাই করে জব পাওয়ার সুযোগ। সাথে আপনার টার্গেটেড ব্যক্তিদের সাথে কানেক্ট হয়ে তাদের থেকে কাজ পাওয়ার সম্ভাবনা তো আছেই। একটু চেষ্টা করলেই এখান থেকে প্রজেক্ট থেকে পার্মানেন্ট ক্লায়েন্ট পাওয়ার সুযোগ।
X (টুইটার): এর নিয়মিত মার্কেটিং করতে পারলে আপনার কাংখিত ক্লায়েন্ট পাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। সাথে X এ প্রায়শই বিভিন্ন কাজের জন্য পোস্ট দিচ্ছে সেই পোস্ট গুলো খুজে বের করে এখন থেকে কাংখিত ক্লায়েন্ট পাওয়া সম্ভব।
ড্রিবল ও বিহ্যান্স (Dribbble & Behance): ডিজাইনের ডিজাইন মার্কেটিং করার জন্য গুরুত্বপূর্ণ দুটি সাইট। এই দুটি সাইটে যদি আপনি একটা সুন্দর পোর্টফলিও তৈরি করতে পারেন তাহলে এখান থেকে ইনশাআল্লাহ প্রচুর ক্লায়েন্ট পাবেন। পোর্টফলিও তে কখনোই নিম্নমানের কোন ডিজাইন দিবেন না, ডিজাইন পরিমানে কম হলে সমস্যা নেই তবে চেষ্টা করবেন ডিজাইন কোয়ালিটি যেগুলো ভালো সেই ডিজাইনগুলো পোর্টফলিও তে রাখার (ক্লায়েন্ট আপনার পোর্টফলিও তে যখন ভিজিট করবে তখন যেন আপনার ডিজাইন সম্পর্কে ভালো ধারণা পায়) একবার ক্লায়েন্ট আপনার পোর্টফলিও ভিজিট করলে ইনশাআল্লাহ এ থেকে কাজ পাওয়া অনেক সহজ হয়ে যাবে।
ইন্সটাগ্রাম (Instagram) ইমেজ শেয়ারিং এই সাইট থেকে ডিজাইনারদের কাজ পাওয়ার সুযোগ অনেকবেশি, আপনার করা সেরা ডিজাইন গুলো প্রোপার প্রেজেন্টেশন করে ইন্সটাগ্রামে শেয়ার করার মাধ্যমে ক্লায়েন্ট রিচ করা অনেক সহজ। চাইলে আপনি ডিজাইন বানানোর স্কিন রেকর্ড করে রিল করে আপলোড করেও মার্কেটিং করতে পারবেন।
ব্লগিং ও পার্সোনাল ওয়েবসাইট : ব্লগিং ও পার্সোনাল ওয়েবসাইট এর মাধ্যমে আপনার ডিজাইন ও সার্ভিস গুলো সহজেই মার্কেটিং করতে পারবেন। আর যারা মার্কেটপ্লেসের বাহিরে কাজ করে তাদের জন্য এটি খুবি গুরুত্বপূর্ণ। কেননা পার্সোনাল ওয়েবসাইট ক্লায়েন্ট এর ট্রাস্ট বৃদ্ধি করতে সাহায্য করে।
পিন্টারেস্ট (Pinterest): পিন্টারেস্ট থেকে ভালো পরিমাণে ট্রাফিক আপনার পোর্টফলিও/সাইটে নিতে পারবেন আর এতে করে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক থাকে।
ইউটিউব (YouTube): Google এর ভিডিও শেয়ারিং এই সাইট থেকে পেতে পারেন ক্লায়েন্ট। আপনার ডিজাইনগুলো শর্ট ভিডিও/ফুই ডিজাইন করার ভিডিও রেকর্ড করে তা ইউটিউবে আপলোড করেও পেয়ে পারেন ক্লায়েন্ট। একটি বিষয় এইখানে গুরুত্বপূর্ণ আপনি ইন্সটাগ্রামের জন্য যে রিল ভিডিও বানাবেন তা চাইলে একই সাথে ইউটিউব, ইন্সটাগ্রাম, ফেইসবুক, টিকটক এ আপলোড সহজেই মার্কেটিং করতে পারবেন।
হয়তো এতো বিষয় একটি লেখার মাধ্যমে লিখে বোঝান সম্ভব না তার পরেও চেষ্টা করেছি একটা ধারণা দেবার। পোর্টফলিও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই আপনার কাজের একটা সুন্দর পোর্টফলিও তৈরি করে নিতে হবে। আপনার পোর্টফলিও আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মার্কেটপ্লেসের বাহিরে আমার বিগত ৫ বছরের কাজ করার অভিজ্ঞতা থেকে ধারণা দেবার চেষ্টা করেছি।
লেখাটি কেমন লেগেছে, তা কমেন্ট করে জানাবেন।
25/01/2025
Graphic Mentor এর 'ইন্সটাগ্রাম ক্লায়েন্ট হান্টিং সিক্রেটস ফর ডিজাইনারস' ফ্রি লাইভ ক্লাস পরবর্তী ফিডব্যাক। আপনাদের মূল্যবান মতামত ও উৎসাহই সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনাদের মতামত প্রদানের জন্য।
15/01/2025
ফ্রি ইন্সটাগ্রাম ক্লায়েন্ট হান্টিং সিক্রেটস ফর ডিজাইনারস!
আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন কিন্তু স্কিল থাকার পরেও ক্লায়েন্ট পেতে সমস্যা হচ্ছে? সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে আপনার জন্য সঠিক সমাধান। সোশ্যাল মিডিয়া ক্লায়েন্ট হ্যান্টিং নিয়ে সঠিক গাইডলাইন পাচ্ছেন না? তাহলে এই ফ্রি ইন্সটাগ্রাম ক্লায়েন্ট হান্টিং সিক্রেটস ক্লাসটি হতে পারে আপনার জন্য সেরা সমাধান।
আমি, লোগো ডিজাইনার হিসাবে গত ৫ বছর ধরে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে ক্লায়েন্ট হ্যান্টিং করে আসতেছি, এবং আমার ক্লায়েন্টের কাজের মধ্যে ৭০% এর বেশি ক্লায়েন্ট পেয়েছি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, আলহামদুলিল্লাহ। বর্তমানে মার্কেটপ্লেসের প্রতিযোগিতার কারণে নতুনদের জন্য ক্লায়েন্ট পাওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু সঠিক পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি অনুসরণ করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজেই কাংখিত ক্লায়েন্ট পাওয়া সম্ভব।
এই ফ্রি ক্লাসটি আমার দীর্ঘ ৫ বছরের সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং এর অভিজ্ঞতার আলোকে ক্লাস নিব, ইনশাআল্লাহ। ক্লাসটিতে আমি দেখাবো কিভাবে ইন্সটাগ্রামে মার্কেটিং করে ক্লায়েন্ট পাওয়া যায়। আপনি যদি এই কোর্সটি সম্পূর্ণ করেন এবং এই ক্লাসে দেখানো নির্দেশনা অনুযায়ী কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ সফল হবেন।
এই কোর্স কাদের জন্য?
যারা ইতিমধ্যেই গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন।
যারা মার্কেটপ্লেসের পাশাপাশি ক্লায়েন্ট পাওয়ার আরও একটি নির্ভরযোগ্য উৎস খুঁজছেন।
কোর্সে আপনি যা শিখবেন:
প্রফেশনাল ইন্সটাগ্রাম প্রোফাইল তৈরি ও অপটিমাইজেশন।
নিস সিলেকশন
টার্গেটেড অডিয়েন্স চিহ্নিতকরণ।
ইন্সটাগ্রামের জন্য আকর্ষণীয় পোস্ট তৈরি।
ইমেজ নাকি রিলস: কোনটি আপনার জন্য উপযুক্ত।
হ্যাশট্যাগ রিসার্চ এবং কৌশল।
ক্লায়েন্ট কমিউনিকেশন।
পেমেন্ট কিভাবে নিবেন।
ডিজাইন ফাইল ডেলিভারি।
কোর্সে অংশগ্রহণের নিয়মাবলী:
অবশ্যই আপনার একটি ডিজাইন পোর্টফলিও থাকতে হবে।
আমাদের Graphic Mentor গ্রুপে জয়েন করুন এবং আপনার পোর্টফলিওর ডিজাইনগুলো গ্রুপে পোস্ট করুন।
এই পোস্টটি আপনার প্রোফাইলে শেয়ার করুন।
গুগল ফর্ম পূরণ করুন এবং এই পোস্টের কমেন্টে Done লিখুন।
গুগল ফর্ম লিংক: https://forms.gle/3fx9YxCERnq6nj7Q7
কেন এই কোর্সটি করবেন?
ইন্সটাগ্রাম ক্লায়েন্ট হ্যান্টিং নিয়ে পরিপূর্ণ গাইডলাইন পাবেন, ইনশাআল্লাহ।
ইন্সটাগ্রাম থেকে ক্লায়েন্ট হান্টিংয়ের সহজ স্ট্র্যাটেজি শিখতে পারবেন।
Graphic Mentor গ্রুপে আপনার ফেইসবুক বন্ধুদের ইনভাইট করার অনুরোধ থাকলো!
নোট: আপনার যেকোনো প্রশ্নের জন্য আমাকে কমেন্ট বা মেসেজ করতে পারেন।
08/12/2024
গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং অনলাইন কোর্স!
আপনি কি গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং এ আপনার ক্যারিয়ার গড়তে চান তাহলে এই কোর্সটি হতে পারে আপনার জন্য পথপ্রদর্শক। কোর্সটি আমার বিগত প্রায় ছয় বছরের গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা থেকে সাজানোর চেষ্টা করেছি। এই কোর্সটিতে আপনি গ্রাফিক ডিজাইন এর সাথে এক্টিভ ও প্যাসিভ মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি এই কোর্সটিতে দেখানো হবে ডিজাইন পোর্টফোলিও তৈরি কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করা যায়। ইনশাআল্লাহ এই কোর্সটি থেকে আপনি গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানাতে পারবেন ও সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের দিকে এগিয়ে যাবেন।
এই কোর্সটি থেকে আপনি কি কি শিখতে পারবেন?
Photoshop & illustrator ব্যসিক টু এডভান্স টুলস
২৫+ লাইভ ডিজাইন ক্লাস
Design with Ai (Ai ব্যবহার করে কিভাবে সহজে ডিজাইন করা যায়)
প্যাসিভ ও এক্টিভ মার্কেটপ্লেস
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
ডিজাইন পোর্টফোলিও
টোটাল ৫০ টি লাইভ ক্লাস
ওপেনিং ব্যাচ এর জন্য থাকছে সর্বোচ্চ ৪০% পর্যন্ত ডিসকাউন্ট!
প্রয়োজনীয় সফটওয়্যার ও রিসোর্স প্রদান করা হবে।
কোর্স শেষে থাকছে ফ্রী ইন্টার্নশিপের সুযোগ।
প্রতিটা ক্লাস শেষে ভিডিও ব্যাকআপ দেয়া হবে ও সিক্রেট গ্রুপের মাধ্যমে থাকছে সাপোর্ট এর ব্যবস্থ।
বিস্তারিত জানাতে ও ভর্তির জন্য এখনি মেসেজ করুণ!
কোর্স শেষে থাকছে ফ্রী ইন্টার্নশিপের সুযোগ।
07/12/2024
Design creates culture. Culture shapes values. Values determine the future.
06/12/2024
গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং!
আপনি কি ডিজাইন নিয়ে অনলাইনে ক্যারিয়ার গড়তে চান তাহলে এই কোর্সটি হতে পারে আপনার জন্য পথপ্রদর্শক। কোর্সটি আমার বিগত প্রায় ছয় বছরের গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা থেকে সাজানোর চেষ্টা করেছি। এই কোর্সটিতে আপনি গ্রাফিক ডিজাইন এর সাথে এক্টিভ ও প্যাসিভ মার্কেটপ্লেস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি এই কোর্সটিতে দেখানো হবে কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করা যায়। ইনশাআল্লাহ এই কোর্সটি থেকে আপনি গ্রাফিক ডিজাইন এন্ড ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানাতে পারবেন ও সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের দিকে এগিয়ে যাবেন।
এই কোর্সটি থেকে আপনি কি কি শিখতে পারবেন?
Photoshop & illustrator ব্যসিক টু এডভান্স টুলস
২৫+ লাইভ ডিজাইন ক্লাস
Design with Ai (Ai ব্যবহার করে কিভাবে সহজে ডিজাইন করা যায়)
প্যাসিভ ও এক্টিভ মার্কেটপ্লেস
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
ডিজাইন পোর্টফোলিও
টোটাল ৫০ টি লাইভ ক্লাস
ওপেনিং ব্যাচ এর জন্য থাকছে সর্বোচ্চ ৪০% পর্যন্ত ডিসকাউন্ট!
প্রয়োজনীয় সফটওয়্যার ও রিসোর্স প্রদান করা হবে।
কোর্স শেষে থাকছে ফ্রী ইন্টার্নশিপের সুযোগ।
প্রতিটা ক্লাস শেষে ভিডিও ব্যাকআপ দেয়া হবে ও সিক্রেট গ্রুপের মাধ্যমে থাকছে সাপোর্ট এর ব্যবস্থ।
বিস্তারিত জানাতে ও ভর্তির জন্য এখনি মেসেজ করুণ!
কোর্স শেষে থাকছে ফ্রী ইন্টার্নশিপের সুযোগ।
05/12/2024
Design is not a single object or dimension. Design is messy and complex.
16/11/2024
গ্রাফিক ডিজাইন বলতে কী বোঝায়?
গ্রাফিক ডিজাইন হচ্ছে ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির এমন একটি প্রক্রিয়া, যেখানে চিত্র, নকশা এবং সৃজনশীল উপকরণের মাধ্যমে একটি বার্তা বা ধারণা প্রকাশ করা হয়। "গ্রাফিক" অর্থ চিত্র, এবং "ডিজাইন" অর্থ নকশা, সুতরাং গ্রাফিক ডিজাইন বলতে, চিত্রের মাধ্যমে নকশা তৈরির প্রক্রিয়াকে বোঝায়। কোন কাজের জন্য বা কোন সমস্যার সমাধানের জন্য যখন কোন সুনির্দিষ্ট চিন্তা-ভাবনাকে একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করাই গ্রাফিক ডিজাইন। সমস্যা সমাধান বা নির্দিষ্ট কোনো বার্তা উপস্থাপনের জন্য সুনির্দিষ্ট কল্পনার আলোকে চিত্রিত করাই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য।
গ্রাফিক ডিজাইন সাধারণত ব্যবসায়িক বা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে তৈরি করা হয়। উদাহরণস্বরূপ, একটি কোম্পানির লোগো ডিজাইন করা, পণ্যের বিজ্ঞাপন পোস্টার বানানো, ম্যাগাজিন ও পত্রিকার বিজ্ঞাপন তৈরিতে গ্রাফিক ডিজাইনের ব্যবহার অপরিহার্য।
গ্রাফিক ডিজাইনের চাহিদা ও প্রয়োজনীয়তা
বর্তমান সময়ে বিশ্বজুড়ে ভিজ্যুয়াল কনটেন্টের জনপ্রিয়তা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই ভিজ্যুয়াল কনটেন্টের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গ্রাফিক ডিজাইনের গুরুত্বও বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্টের আকর্ষণীয়তা বাড়াতে গ্রাফিক ডিজাইনের চাহিদা অপরিহার্য হয়ে উঠেছে।
বিশেষ করে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন ও প্রচারের জন্য গ্রাফিক ডিজাইনকে বর্তমানে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে। গ্রাফিক ডিজাইনের মাধ্যমে কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের বার্তা আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তোলা সম্ভব, যা তাদের পণ্য বা সেবার বিক্রয়ে সরাসরি প্রভাব ফেলতে সাহায্য করে থাকে।
গ্রাফিক ডিজাইন নিয়ে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা
গ্রাফিক ডিজাইনে দক্ষতা অর্জন করে একজন ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেতে পারেন। বর্তমান সময়ে, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও দক্ষ গ্রাফিক ডিজাইনারদের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন ডিজাইন এজেন্সি থেকে শুরু করে কর্পোরেট ব্র্যান্ড, শিক্ষা প্রতিষ্ঠান, এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনারদের কাজ দিন-দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
উদাহরণ হিসাবে বলতে পারি বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, যা আন্তর্জাতিকভাবে সুপরিচিত, সেখানে গ্রাফিক ডিজাইনের ব্যবহারের মাধ্যমে পণ্যের ডিজাইন থেকে শুরু করে প্রিন্ট ডিজাইন পর্যন্ত বিস্তৃত। এ ছাড়াও সোশ্যাল মিডিয়া, ব্র্যান্ডিং, এবং মার্কেটিংয়ের কাজেও গ্রাফিক ডিজাইনের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে।
পাশাপাশি, একজন গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও স্বাধীনভাবে কাজ করতে পারেন এবং দেশে-বিদেশে স্বাধীনভাবে কাজ করারা মাধ্যমে আয় করতে পারেন।
পরিশেষে, গ্রাফিক ডিজাইন কেবল একটি সৃজনশীল কাজ নয়, এটি একটি শক্তিশালী ক্যারিয়ার গড়ার সম্ভাবনাময় ক্ষেত্র, যা দেশের ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে সফলভাবে প্রতিষ্ঠিত হতে আপনাকে সাহায্য করবে। বর্তমান ও ভবিষ্যতের ডিজিটাল দুনিয়ায় দক্ষ গ্রাফিক ডিজাইনারদের চাহিদা ক্রমবর্ধমান ভাবে বৃদ্ধি পাবে। তাই, সৃজনশীলতাকে পেশায় রূপান্তর করতে চাইলে গ্রাফিক ডিজাইনে ক্যারিয়ার গড়ে তোলার সিদ্ধান্ত হতে পারে একটি দারুণ সুযোগ।