DFE Center - স্বপ্নপূরণের শিক্ষাকেন্দ্র

DFE Center - স্বপ্নপূরণের শিক্ষাকেন্দ্র

Share

political

21/05/2026

আহা মা 🥺💖 তুমি একদিন ডাক্তার হবে ইং শা আল্লাহ 🩺🥼 মা যে তোমার জন্য এতো শতসহস্র ত্যাগ করছে আর এই স্বপ্ন দেখছে...!

মায়ের জন্য কি এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে নিজের সর্বোচ্চটুকু দিয়ে এখনো পরিশ্রম করা শুরু করবে না তুমি...?

20/05/2026

ঢামেক🩺 ওহে কি করিলে বলো পাহিবো তোমারে...?💟

20/05/2026

হে আল্লাহ তোমার রাজিখুশির সহিত মা-বাবার এই স্বপ্নপূরণের তৌফকটুকু অন্তত দিও গো 🥺🫶🩺🥼
মা-বাবার ঋণ তো কখনো শোধ করতে পারবো না, কিন্তু DMC-তে চান্স পেয়ে তাদের চোখেমুখে গর্বের ও স্বপ্নপূরণের এবং প্রশান্তির হাসি ফুটাতে চাই 💖

11/04/2026

মিথ্যে আবেগের পিছনে না ছুটে, সফলতার পিছনে দৌড়াও 🏃🏃‍♀️
কারণ সফল হলে তুমি সবার ✨💖 ব্যর্থ হলে তুমি কারো না... 💔❌

08/04/2026

এক সন্তান বাবাকে বিপদে ফেলে আরেক সন্তান বাবাকে উদ্ধার করে! এটাই প্রকৃতির নিয়ম...

আমেরিকার বড় ছেলে হি'স্রা*ই/ল তাকে ই'রান যু'দ্ধে এনে নাস্তানাবুদ করলো,লজ্জায় ফেললো।
এই বিপদে ছোটছেলে পাকিস্তান এগিয়ে আসবে নাতো কে আসবে?

আম্রিকা তার ছোটছেলেকে বললো, আমি তো এই যু'দ্ধ থেকে বের হতে পারছি না। এক কাজ কর তুই আমাকে রিকোয়েস্ট জানানোর এক্টিং কর, আর আমি তোর রিকোয়েস্ট এক্সেপ্ট করে যুদ্ধ থেকে বের হই।

এই যে কিভাবে কি মেসেজ লিখতে হবে লিখে দিলাম, এইভাবে আগা।
(ভুলে পাকিস্তান আম্রিকার ড্রাফট করা sms X handle এ পোস্ট করে দিছিলো)

বাবা,সন্তানের ভালোবাসার এক চরম দলিল হয়ে থাকবে এটা...!

এইভাবে আপনারা যদি বাবাকে ভালো না বাসেন তাহলে আপনি কেমন সন্তান? 🤣

©️ Sadiqur Rahman Sadab

07/04/2026

একটা অস্থিরতা যেন বাতাসে ভাসছে। পরীক্ষা ৭ জুন হবে তো? নাকি আবার পিছিয়ে যাবে? মনে হচ্ছে, এই প্রশ্নটা শুধু একটা তারিখ নয়—এটা পুরো ব্যাচের ভবিষ্যতের সঙ্গে জড়িত একটা অনিশ্চয়তার প্রতীক।

নতুন শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর একজন বন্ধু বলেছিলেন, “এবারের ব্যাচগুলোর ভাগ্য সত্যিই খারাপ। উনি নিজের ক্ষমতা দেখানোর জন্য এবং আগের শিক্ষাব্যবস্থাকে ‘খারাপ’ প্রমাণ করার জন্য শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করবেন।” তখন আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম, উনি নিশ্চয়ই শিক্ষাব্যবস্থার মূল সমস্যাগুলো ধরবেন—পড়াশোনার মান, শিক্ষকদের দক্ষতা, প্রতিষ্ঠানের অবকাঠামো। কিন্তু বাস্তবতা একেবারে উল্টো দিকে গেল।

উনি পড়াশোনার উন্নয়নে মনোযোগ না দিয়ে, শিক্ষকরা ক্লাসে কীভাবে পড়াচ্ছেন, ক্লাসরুমের মান কতটা—এসব মৌলিক বিষয়ে হাত না দিয়ে সরাসরি চলে গেলেন পরীক্ষার দিকে। ইন্টারভিউগুলো শুনলে মনে হয়, শিক্ষার্থীরা যেন তাঁর শত্রু। আচরণে একটা যুদ্ধংদেহী ভাব। যেন শিক্ষাব্যবস্থাকে ‘সংস্কার’ করার নামে শিক্ষার্থীদের বিরুদ্ধে একটা অভিযান চালানো হচ্ছে। কোচিং সেন্টার বন্ধ করে দেওয়া, পরীক্ষা নিয়ে নতুন নতুন ঘোষণা—এসব করছেন, কিন্তু মূল প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন: শিক্ষার্থীরা কেন কোচিংমুখী হয়েছে?

এটা শুধু একজন মন্ত্রীর ব্যক্তিগত স্টাইলের সমস্যা নয়। এটা একটা দৃষ্টিভঙ্গির সংকট।

১. প্রতীকী রাজনীতি বনাম বাস্তব সংস্কার
উনি যেভাবে আগের ব্যবস্থাকে দোষারোপ করে নিজেকে ‘সংস্কারক’ হিসেবে তুলে ধরছেন, তাতে মনে হয় উনি আসলে ছাত্রদের ওপর চাপ দিয়ে নিজের ‘শক্তিশালী’ ইমেজ তৈরি করতে চাইছেন। কিন্তু শিক্ষা কোনো যুদ্ধক্ষেত্র নয়। এখানে শত্রু-মিত্রের রাজনীতি চলে না। শিক্ষা একটা নির্মাণ প্রক্রিয়া। যদি শিক্ষকরা ঠিকমতো ক্লাস না নেন, কারিকুলাম পুরনো হয়, মূল্যায়ন পদ্ধতি ত্রুটিপূর্ণ হয়—তাহলে শুধু কোচিং বন্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না। বরং শিক্ষার্থীরা আরও অসহায় হয়ে পড়ে।

২. কোচিং সংস্কৃতির মূল কারণ
শিক্ষার্থীরা কোচিংয়ে যায় কেন? কারণ স্কুল-কলেজে যে শিক্ষা পায়, তা পরীক্ষায় টিকে থাকার জন্য যথেষ্ট মনে হয় না। শিক্ষকদের দায়িত্বশীলতা, ক্লাসের মান, ব্যক্তিগত মনোযোগের অভাব—এগুলোই কোচিংয়ের জন্ম দিয়েছে। উনি যদি সত্যিকারের সংস্কার চান, তাহলে প্রথমে শিক্ষকদের প্রশিক্ষণ, ক্লাসরুমের পরিবেশ, মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন নিয়ে কাজ করা উচিত ছিল। কোচিং বন্ধ করা তো লক্ষণের চিকিৎসা, রোগের নয়।

৩. ছাত্রদের মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যতের ওপর প্রভাব
এই ‘যুদ্ধংদেহী’ মনোভাবের সবচেয়ে বড় শিকার হচ্ছে এই ব্যাচের শিক্ষার্থীরা। তাদের ইতিমধ্যেই করোনা, অনলাইন ক্লাসের ক্ষতি আছে। তার ওপর নিয়মিত পরীক্ষা পেছানো, হঠাৎ নতুন নিয়ম—এগুলো তাদের মানসিক চাপ বাড়াচ্ছে। শিক্ষা যদি শিক্ষার্থীদের বিরুদ্ধে অস্ত্র হয়ে ওঠে, তাহলে ভবিষ্যতে আমরা কী ধরনের প্রজন্ম পাব? শুধু পরীক্ষায় পাস করা, না সৃজনশীল, চিন্তাশীল নাগরিক?

আমি এখনও বিশ্বাস করতে চাই যে, শিক্ষামন্ত্রী সত্যিকার অর্থে শিক্ষাব্যবস্থাকে বদলাতে চান। কিন্তু এখন যেভাবে এগোচ্ছেন, তাতে মনে হয় তিনি সমস্যার গভীরে না গিয়ে শুধু উপরের স্তরে আঘাত করছেন। শিক্ষা কখনো জনপ্রিয়তা অর্জনের হাতিয়ার হতে পারে না। এটা ধৈর্য, দূরদর্শিতা আর শিক্ষার্থীদের প্রতি সহানুভূতির বিষয়।

যদি সত্যিই পরীক্ষা পেছায়, তাহলে এটা শুধু একটা তারিখের পরিবর্তন নয়। এটা একটা সংকেত—যে শিক্ষাব্যবস্থা এখনও শিক্ষার্থীদের কথা শুনছে না, তাদের সঙ্গে লড়াই করছে।

আমরা চাই একটা শিক্ষাব্যবস্থা, যেখানে ছাত্ররা শত্রু নয়—সম্পদ।
যেখানে মন্ত্রী ছাত্রদের পাশে দাঁড়ান, যুদ্ধে নামেন না।

06/04/2026

৮ থেকে ১৫নাম্বার গায়েব GST-গুচ্ছ ভর্তি পরিক্ষায়!
মাননীয় শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, একটিবার এদিকে নজর দেবেন কি? 🚨

​আজ গুচ্ছ (GST) ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর হাজারো ভর্তিচ্ছুর কান্না আর হতাশায় সোশ্যাল মিডিয়া ভারী। অভিযোগটা ভয়ংকর এবং স্পষ্ট—অধিকাংশ শিক্ষার্থীর ৮-১০, এমনকি ১৫ মার্কস পর্যন্ত গায়েব!
যেখানে পয়েন্ট ফাইভ (০.২৫) মার্কসের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিরিয়াল কয়েক হাজার পিছিয়ে যায়, সেখানে এত বিশাল মার্কস উধাও হওয়াটা স্রেফ 'টেকনিক্যাল গ্লিচ' নাকি পুরো সিস্টেমের চরম অব্যবস্থাপনা?

​মাননীয় মন্ত্রী,
আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন, একটা এডমিশন টেস্টের ওপর একটা সাধারণ পরিবারের কত বড় স্বপ্ন নির্ভর করে। দিন-রাত এক করে পড়ালেখা করার পর, ভালো পরীক্ষা দিয়ে হল থেকে হাসিমুখে বের হওয়া একটা শিক্ষার্থী যখন দেখে তার প্রাপ্য মার্কস নেই—তখন তার পৃথিবীটা কীভাবে থমকে যায়, সেটা কি আপনারা ভেবে দেখেছেন?

​আমাদের কিছু যৌক্তিক প্রশ্ন:
❓ একটা পাবলিক পরীক্ষার রেজাল্ট কেন শতভাগ নির্ভুল এবং স্বচ্ছ হবে না?
❓ পরীক্ষার ওএমআর (OMR) বা উত্তরপত্র কেন শিক্ষার্থীর ড্যাশবোর্ডে দেওয়া থাকবে না? উত্তরপত্র দেখলে তো একজন শিক্ষার্থী নিজেই বুঝতে পারতো সে কোথায় ভুল করেছে বা আদৌ তার খাতা ঠিকমতো মূল্যায়ন হয়েছে কি না!

❗​আমরা প্রতিনিয়ত "শিক্ষা সংস্কার"-এর বড় বড় বুলি শুনি। কিন্তু শিক্ষা সংস্কার মানেই কি শুধুই এইচএসসিতে জিপিএ-৫ এর হার কমিয়ে দেওয়া?
❗১টি ব্যাচকে বলির পাঠা করে HSC পরীক্ষা প্রায় দেড় মাস এগিয়ে নিয়ে এলেই দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে?
❗বাহিরের কোচিং বন্ধ করে স্কুল কলেজের মধ্যে কোচিং সিস্টেম চালু করলেই কি আমাদের শিক্ষা ব্যবস্থা আমেরিকার সমমানের হয়ে যাবে?

অধিকাংশ কলেজে ঠিকমতো ক্লাস হয় না, মানসম্মত পাঠদানের অভাব—সেদিকে কোনো কার্যকরী পদক্ষেপ নেই। আপনারা ব্যস্ত শুধু রেজাল্ট, গ্রেডিং আর কারিকুলামের এক্সপেরিমেন্ট নিয়ে, আর যুগে যুগে সিস্টেমের বলি হচ্ছে এই দেশের সাধারণ শিক্ষার্থীরা!

​এই প্রহসনের অবসান চাই। আমরা শতভাগ স্বচ্ছতা চাই। শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের দাবি এবং ওএমআর (OMR) প্রকাশের জোর দাবি জানাচ্ছি। মেধার সঠিক মূল্যায়ন হোক, কোনো টেকনিক্যাল ত্রুটির কারণে যেন একটি স্বপ্নও অকালে ঝরে না যায়।

​যাদের সাথে এই অন্যায় হয়েছে, চুপ না থেকে আওয়াজ তুলো ✊

আপনার একটি Share হয়তো পৌঁছে যেতে পারে নীতিনির্ধারকদের টেবিলে! আওয়াজ উঠুক সবখানে। 📢

​ #গুচ্ছ_ভর্তি_পরীক্ষা #শিক্ষামন্ত্রণালয় ্রকাশ_চাই

05/04/2026

ওরেএএএ 😲

30/03/2026

চোখ ধাধানো মন মাতানো সৌন্দর্য্যে ভরপুর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 🫶🌸❤️‍🔥

30/03/2026

এই অবস্থা এইচএসসি পরীক্ষার্থীদের আজ থেকে শুরু.....

30/03/2026

Sad News...!

আগামী ৭ জুন থেকে শুরু হবে ২৬ব্যাচের HSC পরীক্ষা 🙂
©️TDC

ফুল সিলেবাস, অথচ ২৬ব্যাচ সময় পেলো গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে কম...

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka
1236