24/04/2026
বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত 'গার্ল ইন স্কাউটিং' এবং 'আন্তর্জাতিক নারী দিবস' উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফসা বিনতে ওমরকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা।
তোমার এই অসাধারণ সাফল্য আমাদের সকলের জন্য গর্বের। স্কাউটিংয়ের মূলমন্ত্রে দীক্ষিত হয়ে আগামীর পথচলায় তুমি আরও অনেক বড় জয় ছিনিয়ে আনবে এই প্রত্যাশা করি।
তোমার মেধা ও সাহসিকতা এভাবেই ছড়িয়ে পড়ুক চারদিকে। শুভকামনা নিরন্তর! ⚜️🇧🇩
08/04/2026
Bangladesh Scouts Day ⚜️🖤
02/03/2026
দক্ষতা অর্জন কোর্স ২০২৬ 🖤
13/01/2026
"স্কাউট মনোগ্রাম" বা প্রতীক বলতে মূলত বিশ্ব স্কাউট আন্দোলনের লোগোকে বোঝানো হয়, যা ফ্লর-ডি-লিস (Fleur-de-lis) বা ত্রিপত্র নামে পরিচিত। প্রতিটি দেশের নিজস্ব মনোগ্রাম থাকলেও এর মূল কাঠামো একই থাকে।
বাংলাদেশ স্কাউটস মনোগ্রামের অর্থ:
ত্রিপত্র (Fleur-de-lis): এটি স্কাউট প্রতিজ্ঞার ৩টি অংশের কথা মনে করিয়ে দেয়
লাল বৃত্ত: এটি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ এবং উদীয়মান সূর্যের প্রতীক
অর্ধচন্দ্র: এটি সেবার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়
রশি ও গিট (Reef Knot): এটি বিশ্ব স্কাউট আন্দোলনের বিশ্ব ভ্রাতৃত্বের প্রতীক
সাদা পটভূমি: এটি শান্তির প্রতীক
21/12/2025
বিপিএটিসি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান - ২০২৫ এর তৃতীয় দিনের কার্যক্রম।
16/12/2025
বিপিএটিসি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান - ২০২৫ এর দ্বিতীয় দিনের কার্যক্রম।
14/12/2025
বিপিএটিসি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান - ২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম।
13/12/2025
বিপিএটিসি স্কুল এন্ড কলেজ এর ভর্তি উৎসব ২০২৫ এর কার্যক্রম চলাকালীন সময়ে সার্বিক সহায়তা প্রদান করেছেন উক্ত প্রতিষ্ঠানের স্কাউট গ্রুপের সদস্য।
09/12/2025
গর্বের শিখরে বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ!
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপ থেকে ২০২১-২০২৩ ব্যাচ পর্যন্ত রেকর্ডসংখ্যক ১৭ জন স্কাউট শাখার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে।
এই গৌরবময় সাফল্য আমাদের স্কাউটিং কার্যক্রমে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল। সারাদেশের হাজারো স্কাউটের ভিড়ে আমাদের এই ১৭ জন কৃতি স্কাউট প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছে।
আপনাদের এই অসামান্য অর্জনে আমরা গর্বিত। সকল অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কাউটকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা। এভাবেই সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে এগিয়ে যাক আমাদের স্কাউটিং।
05/11/2025
Admissions are now open at BPATC School and College!
Secure your spot for the upcoming session. For all details and to apply, kindly visit bpatcsc.org