19/12/2024
বন্ধুত্বের বয়স ছয় দশক অর্থাৎ ৬০ বছর।আমরা এস,এস,সি পাশ করেছি সেই ১৯৭৪ সালে, তাই এ বছর পাশ করার ৫০বছর পালন উপলক্ষে আমরা কয়েকজন বন্ধু যার মূল দায়িত্ব ছিল সদাহাস্য বন্ধু খোরশেদ এর অক্লান্ত পরিশ্রম ও সাধনা একটি আনন্দঘন, আবেগপূর্ণ দিন কাটালাম।আমরা সকলে মিলে ৯৬ জন বন্ধুর নাম স্মরন করতে পেরেছি,১৭ জন বন্ধু পৃথিবীর মায়া কাটিয়ে আমাদের থেকে বিদায় নিয়েছ।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিল ৩৮জন আইনুল,আমান,শামীম,তেহসিন, খোরশেদ, কিসলু,সাঈদ,উত্তাল,মুইন, শরাফতউল্লাহ,হাসান
রাজী,দিদার,ছোটন,নাইম,মুজিব, পান্না, মুহিব,তারেক, শফিক,টিটো, কবির,হুদা, ফয়সাল,জালাল,জিয়া,ফারুক, পারভেজ, কিবরিয়া,ভাইয়ামনি,লিটন, সেলিম,খাজা,মুয়িদ জামি, হেলাল,টুটুল। উল্লেখ্য ৬ জন শফিক(যুক্তরাষ্ট), ফয়সাল,টিটো(যুক্তরাজ্য), তারেক, হেলাল (কানাডা), ফারুক (সিংগাপুর)দেশের বাইরে থেকে আমাদের এই স্মরনীয় স্বর্নালী অনুষ্ঠানে যোগদান করে আমাদেরকে উদ্বেলিত করেছে।আমরা প্রথমে ক্লাসরুমে যাই,রোল করা হয়।এসময় উপস্থিত ছিলেন আইনুল ভাবী ও উত্তাল ভাবী।দিদার, খোরশেদ, আমি, মুহিব,হুদা স্মৃতিচারণ করে। আমরা বিভিন্ন ক্লাসরুমে যাই, টিফিনের জায়গা আরো আবেগের জায়গায় গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়ি।তারপর আসে আমাদের অতি প্রিয় টিফিন পুরি, বুন্দিয়া, সিংগাড়া, কমলা।মনে হয়েছে আমরা ৫০ বছর আগে ফিরে গিয়েছি। সারাজীবনের গল্প, কথোপকথন শেষ হয় না। স্কুল ঘুরে ঘুরে ছবি তুললাম।হেড স্যারের রুমে গেলাম যদিও তিনি ছিলেন না। জোহরের নামাজ আদায় করে বন্ধু শামিমের শর্মা হাউসে দ্বিতীয় পর্বের জন্যে জড় হলাম। ইতিমধ্যে খোরশেদ ভাবী,মুঈন ভাবী,সহিদ ভাবী,রাজী ভাবী, বাবুর ছেলে ও পান্নার ছেলে সবাই এসে উপস্থিত।মজার খাওয়া দাওয়া, গল্পগুজব আর স্মৃতি চারণ করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেল ঠের পেলাম না। বন্ধুত্বের অর্ধশতাব্দীর অপূর্ব মিলন মেলার অবসান ঘটল এক ঝাপ মধুর স্মৃতি নিয়ে। প্রাপ্তিটা বিশাল যখন খোরশেদের একক পরিশ্রমে একটি ম্যাগাজিন ও ফারুকীর সৌজন্যে Lab74 dinner set, Golden Assembly Mug উচ্ছাস নিয়ে বাড়ি ফিরে যাই