FinTech Skill Center

FinTech Skill Center একাউন্টিং ফ্রিল্যান্সিং শিখুন -ক্যারিয়ারে এগিয়ে থাকুন
Specialized training on Quickbooks and Xero. Join us--Your next step to Success!

FinTech Skill Center _We develop professional bookkeepers, not just a software operators!! "For accountants and aspiring professionals seeking practical, hands-on expertise, our Page offers a comprehensive resource in Applied Accounting. Through engaging tutorials, we simplify the complexities of Accounting & Bookkeeping, making it easy to bridge the gap between theory and practice. Enhance your skills, elevate your knowledge, and advance your career with us. Follow the page today and start learning with us!

𝗔𝗰𝗰𝗼𝘂𝗻𝘁𝗶𝗻𝗴 শুধু দেখে দেখে শেখা যায় না।QuickBooks Online বা Xero-এর Feature শেখা হয়তো ভিডিও দেখে সম্ভব। কিন্তু একটা Real ...
06/10/2026

𝗔𝗰𝗰𝗼𝘂𝗻𝘁𝗶𝗻𝗴 শুধু দেখে দেখে শেখা যায় না।

QuickBooks Online বা Xero-এর Feature শেখা হয়তো ভিডিও দেখে সম্ভব। কিন্তু একটা Real Client-এর Books হাতে নিয়ে কাজ করার Confidence সেভাবে তৈরি হয় না।

সেটা তৈরি হয় যখন নিজের হাতে কাজ করতে গিয়ে—

• Transaction নিয়ে ভাবতে হয়
• Journal Entry দিতে হয়
• Bank Reconciliation করতে হয়
• Balance না মিললে কারণ খুঁজতে হয়
• Financial Statements তৈরি করতে হয়
• আর ভুল হলে বুঝতে হয়—ভুলটা আসলে কোথায় এবং কেন হয়েছে।

আমাদের FinTech Skill Center-এর Accounting Freelancing Training on QuickBooks Online & Xero-তে তাই শুধু ক্লাস করানো হয় না। Trainees-দের Real Client Data দিয়ে কাজ করানো হয়, কাজ Review করা হয় এবং ভুলের Accounting Concept ও Background Journal Entry বুঝিয়ে দেওয়া হয়।

কারণ আমাদের কাছে Course শেষ করাই লক্ষ্য নয়।

লক্ষ্য হলো—একজন Trainee যেন নিজের করা কাজের কারণ ব্যাখ্যা করতে পারেন এবং বাস্তবে একটি প্রতিষ্ঠানের Books Handle করার Confidence অর্জন করতে পারেন।

Software দেখা আর Accounting কাজ করা—দুটো এক জিনিস নয়।

আপনি যদি নিজের হাতে কাজ করে শিখতে চান, আমাদের নতুন Live Online Batch-এ Admission চলছে।

📩 বিস্তারিত জানতে Page-এ Message করুন।

𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐁𝐨𝐨𝐤𝐤𝐞𝐞𝐩𝐢𝐧𝐠 — কেন শিখবেন?Accounting Industry দ্রুত পরিবর্তিত হচ্ছে।𝐂𝐥𝐨𝐮𝐝 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 ও 𝐑𝐞𝐦𝐨𝐭𝐞 𝐖𝐨𝐫𝐤 এখন Acco...
30/09/2026

𝐈𝐧𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐁𝐨𝐨𝐤𝐤𝐞𝐞𝐩𝐢𝐧𝐠 — কেন শিখবেন?

Accounting Industry দ্রুত পরিবর্তিত হচ্ছে।

𝐂𝐥𝐨𝐮𝐝 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 ও 𝐑𝐞𝐦𝐨𝐭𝐞 𝐖𝐨𝐫𝐤 এখন Accounting Career-এর নতুন সম্ভাবনা তৈরি করছে।

আপনি যদি Accounting background থেকে নিজের দক্ষতা বাড়িয়ে Global Career-এর জন্য প্রস্তুত হতে চান, তাহলে International Bookkeeping হতে পারে একটি গুরুত্বপূর্ণ skill।

𝟏. Global Career Opportunities

𝐔𝐒𝐀, 𝐔𝐊, 𝐂𝐚𝐧𝐚𝐝𝐚, 𝐀𝐮𝐬𝐭𝐫𝐚𝐥𝐢𝐚-সহ বিভিন্ন দেশের ব্যবসার Bookkeeping কাজ করার সুযোগ তৈরি হতে পারে।

𝟐. Remote Work

𝐐𝐮𝐢𝐜𝐤𝐁𝐨𝐨𝐤𝐬 𝐎𝐧𝐥𝐢𝐧𝐞 ও 𝐗𝐞𝐫𝐨-এর মতো Cloud Accounting Software ব্যবহার করে নিজের দেশ থেকেই International Clients-এর সঙ্গে কাজ করার সুযোগ।

𝟑. Digital Accounting Skill

Traditional Accounting-এর পাশাপাশি 𝐂𝐥𝐨𝐮𝐝 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 জানা আপনাকে আধুনিক Accounting Environment-এর জন্য প্রস্তুত করতে পারে।

𝟒. Practical Accounting Knowledge

Bookkeeping-এর পাশাপাশি 𝐁𝐚𝐧𝐤 𝐑𝐞𝐜𝐨𝐧𝐜𝐢𝐥𝐢𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐀/𝐑, 𝐀/𝐏 ও 𝐅𝐢𝐧𝐚𝐧𝐜𝐢𝐚𝐥 𝐑𝐞𝐩𝐨𝐫𝐭𝐢𝐧𝐠-এর মতো গুরুত্বপূর্ণ Accounting Processes সম্পর্কে practical knowledge তৈরি করা যায়।

𝟓. Multiple Career Paths

এই skill দিয়ে বিভিন্ন career path-এর জন্য নিজেকে প্রস্তুত করা সম্ভব—

• 𝐑𝐞𝐦𝐨𝐭𝐞 𝐁𝐨𝐨𝐤𝐤𝐞𝐞𝐩𝐞𝐫
• 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞𝐫
• 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 / 𝐁𝐏𝐎
• 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 𝐅𝐢𝐫𝐦
• 𝐂𝐨𝐫𝐩𝐨𝐫𝐚𝐭𝐞 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭𝐢𝐧𝐠

𝐁𝐮𝐢𝐥𝐝 𝐘𝐨𝐮𝐫 𝐒𝐤𝐢𝐥𝐥. 𝐂𝐫𝐞𝐚𝐭𝐞 𝐘𝐨𝐮𝐫 𝐎𝐩𝐩𝐨𝐫𝐭𝐮𝐧𝐢𝐭𝐲. 𝐆𝐨 𝐆𝐥𝐨𝐛𝐚𝐥.

আপনি Student, Fresh Graduate, Job Seeker, Accounting Professional অথবা Career Switcher হলে International Bookkeeping আপনার Career Skillset-এর সঙ্গে একটি মূল্যবান নতুন দক্ষতা যোগ করতে পারে।

𝐈𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭𝐞𝐝?

কমেন্টে “𝐈𝐧𝐭𝐞𝐫𝐞𝐬𝐭𝐞𝐝” লিখুন অথবা আমাদের Inbox করুন।

𝐅𝐢𝐧𝐓𝐞𝐜𝐡 𝐒𝐤𝐢𝐥𝐥 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫
Transforming Accounting Careers Through Cloud Accounting.

একজন Bookkeeper P&L দেখে Business-এর Problem কীভাবে বুঝতে পারেন?Business Owner হয়তো P&L দেখে প্রথমেই দেখবেন—“Profit কত হ...
26/09/2026

একজন Bookkeeper P&L দেখে Business-এর Problem কীভাবে বুঝতে পারেন?

Business Owner হয়তো P&L দেখে প্রথমেই দেখবেন—

“Profit কত হয়েছে?”

কিন্তু একজন Professional Bookkeeper শুধু Profit দেখেন না। তিনি খুঁজে দেখেন কী পরিবর্তন হয়েছে এবং কেন হয়েছে।

🔎 Revenue বাড়ছে, কিন্তু Profit কমছে?
→ COGS, Gross Margin এবং Expenses review করতে হবে।

🔎 কোনো Expense হঠাৎ বেড়ে গেছে?
→ Categorization, duplicate transaction এবং unusual activity check করতে হবে।

🔎 Gross Profit Margin কমছে?
→ Product cost, pricing এবং sales mix review করা প্রয়োজন।

🔎 Revenue-এর তুলনায় Expenses দ্রুত বাড়ছে?
→ কোন expense profitability-এর ওপর বেশি pressure তৈরি করছে তা identify করতে হবে।

🔎 P&L-এ Profit আছে, কিন্তু Cash কম?
→ মনে রাখতে হবে: Profit ≠ Cash Flow। Receivable, Payable, Inventory এবং other cash movements-ও গুরুত্বপূর্ণ।

💡 একজন Professional Bookkeeper শুধু হিসাব রাখেন না।

তিনি financial data দেখে প্রশ্ন করেন—

What changed?
Why did it change?
Is it correct?
What is the impact?

এই জায়গাতেই Bookkeeping শুধু Data Entry না হয়ে Business Insight-এর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

🎓 FinTech Skill Center-এ practical bookkeeping training-এর মাধ্যমে learners-রা QuickBooks Online & Xero-এর পাশাপাশি real-world bookkeeping এবং financial reporting বুঝতে শেখে।

শিখবেন যখন, USA Remote Accountant-এর কাছেই শিখুন।Accounting & Finance পেশাজীবী, Business Studies শিক্ষার্থী এবং যারা Pro...
25/09/2026

শিখবেন যখন, USA Remote Accountant-এর কাছেই শিখুন।

Accounting & Finance পেশাজীবী, Business Studies শিক্ষার্থী এবং যারা Professional Bookkeeping, Remote Job অথবা Accounting Freelancing-এ ক্যারিয়ার গড়তে চান—তাদের জন্য বাংলা ভাষায় পরিচালিত “Accounting Freelancing Training with QuickBooks Online & Xero”-এর 12th Online Batch-এর ভর্তি চলছে।

শুধু QuickBooks Online ও Xero-এর ব্যবহার শেখা নয়—এই Practical Training-এ Real Client Workflow অনুসরণ করে Professional Bookkeeping শেখানো হবে।

🌍 100+ USA & UK Client-এর Real Data ব্যবহার করে ৪টি Practical Project করানো হবে।

Training-এ থাকছে:

✅ Basic to Advanced Bookkeeping
✅ QuickBooks Online & Xero
✅ Amazon & Shopify Bookkeeping
✅ Bank, Credit Card & PayPal Reconciliation
✅ Remote Job & Freelancing Guidance
✅ Upwork, LinkedIn & Client Communication

প্রতিটি Trainee Screen Share-এর মাধ্যমে নিজের কাজ Mentor-এর কাছে One-to-One Work Review করার সুযোগ পাবেন।

পাশাপাশি থাকছে 100+ Hours Live Classes এবং Lifetime Access to Class Recordings।

🎁 প্রথম ২টি ক্লাস সম্পূর্ণ ফ্রি!

# # # কোর্সের তথ্য

📅 Course Start: 9 October 2026
🕘 Class Time: রাত 9:00 – 11:00
⏳ Duration: 3.5 Months | 100+ Hours
💰 Course Fee: 9,000/- টাকা
💳 Installment Available

📚 Course Outline:
https://bit.ly/3VNLX68

📞 বিস্তারিত জানতে Call/WhatsApp করুন:
01816-122229

আচ্ছা বলুনতো - Customer অগ্রিম $6,000 দিলেন। তাহলে কি Revenue - $6,000 বেড়ে গেল?না।Accrual Basis Accounting-এ Customer-এ...
23/09/2026

আচ্ছা বলুনতো - Customer অগ্রিম $6,000 দিলেন। তাহলে কি Revenue - $6,000 বেড়ে গেল?

না।

Accrual Basis Accounting-এ Customer-এর কাছ থেকে টাকা পেলেই পুরো টাকা Revenue হয় না। আগে দেখতে হবে, সেই টাকার বিপরীতে Service দেওয়া হয়েছে কি না।

ধরুন, একটি Accounting Firm জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩ মাসের Monthly Accounting Service দেবে।

প্রতি মাসের Fee $2,000।
Customer ১ জানুয়ারিতেই পুরো $6,000 দিয়ে দিলেন।

কিন্তু জানুয়ারিতে তো শুধু ১ মাসের Service দেওয়া হবে। তাই শুরুতেই পুরো $6,000 Revenue হবে না।

১ জানুয়ারি টাকা পাওয়ার সময়:

Debit: Bank — $6,000
Credit: Unearned Revenue — $6,000

জানুয়ারি মাসের Service শেষ হওয়ার পর $2,000 Revenue Earned হবে।

জানুয়ারি শেষে:

Debit: Unearned Revenue — $2,000
Credit: Service Revenue — $2,000

তখন হিসাব হবে:

Cash Received = $6,000
January Revenue = $2,000
Unearned Revenue = $4,000

এই $4,000 এখনো Revenue নয়, কারণ ফেব্রুয়ারি ও মার্চের Service দেওয়া বাকি।

কিন্তু Bank Feed-এ যদি পুরো $6,000-কে Sales Revenue হিসেবে Record করে দেওয়া হয়, তাহলে জানুয়ারির Revenue এবং Profit $4,000 বেশি দেখাবে এবং Liability $4,000 কম দেখাবে।

তাই Customer Advance দেখলে শুধু Bank-এ টাকা এসেছে কি না দেখলেই হবে না।

দেখতে হবে:

কত টাকা পাওয়া গেছে?
কতটুকু Service দেওয়া হয়েছে?
কতটুকু Service এখনো বাকি?

আর মনে রাখবেন, সব Advance Payment সমান ভাগে Revenue করা যাবে না। Contract-এর শর্ত এবং Service দেওয়ার ধরন অনুযায়ী Revenue Recognize করতে হবে।

বাস্তব Accounting শিখুন

FinTech Skill Center-এর Applied Accounting Training with QuickBooks Online & Xero এ ১০০+ ক্লায়েন্টের বাস্তব ডেটা দিয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে Accounting শেখানো হয়।

বাস্তব Transaction বুঝে সঠিক Account নির্বাচন করা এবং Profit & Loss ও Balance Sheet-এ তার প্রভাব বোঝার অনুশীলন করা হয়।

📞 কোর্স সম্পর্কে জানতে: 01816-122229

𝐁𝐚𝐧𝐤 𝐑𝐞𝐜𝐨𝐧𝐜𝐢𝐥𝐢𝐚𝐭𝐢𝐨𝐧-এ 𝐃𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞? 𝐀𝐝𝐣𝐮𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 Entry দিবেন নাকি , প্রথমে 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐢𝐠𝐚𝐭𝐢𝐨𝐧 করবেন??? Bank Statement আর Accounti...
18/09/2026

𝐁𝐚𝐧𝐤 𝐑𝐞𝐜𝐨𝐧𝐜𝐢𝐥𝐢𝐚𝐭𝐢𝐨𝐧-এ 𝐃𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐜𝐞? 𝐀𝐝𝐣𝐮𝐬𝐭𝐦𝐞𝐧𝐭 Entry দিবেন নাকি , প্রথমে 𝐈𝐧𝐯𝐞𝐬𝐭𝐢𝐠𝐚𝐭𝐢𝐨𝐧 করবেন???

Bank Statement আর Accounting Software-এর balance না মিললে অনেকেই দ্রুত একটি adjustment দিয়ে difference-টা £0.00 করার চেষ্টা করেন।
কিন্তু একজন Professional Bookkeeper-এর কাজ শুধু balance মিলিয়ে দেওয়া নয়।

প্রথম প্রশ্ন হওয়া উচিত—
“Difference হলো কেন?”
আমি Bank Reconciliation-এর ক্ষেত্রে সাধারণত এই ৫টি ধাপে বিষয়টি যাচাই করি—

1️⃣ Difference কত?
Bank Statement এবং Book Balance compare করে exact difference বের করুন।

2️⃣ Timing Difference আছে কি?
Outstanding Payments, Deposits in Transit, Pending Transfers—এ ধরনের transaction-এর কারণে difference হচ্ছে কি না দেখুন।

3️⃣ ভুল Entry খুঁজুন
কোনো transaction missing, duplicate, wrong amount/date বা wrong account-এ posted হয়েছে কি না যাচাই করুন।

4️⃣ Bank-এর Transactionগুলো মিলিয়ে দেখুন
Bank Charges, Interest, FX Charges বা অন্য কোনো bank transaction Books-এ record হয়েছে কি না দেখুন।

5️⃣ Evidence দেখে Correction করুন
Supporting Documents দিয়ে কারণ নিশ্চিত করুন। প্রয়োজনীয় correction করার পর আবার Bank Reconciliation সম্পন্ন করুন।

💡 Professional Rule
Reconciliation-কে £0.00 করার জন্য কখনোই জোর করে adjustment করবেন না।
কারণ—
Difference → Investigate → Identify → Correct → Reconcile
এটাই শুধু Bank Reconciliation নয়, একজন Professional Bookkeeper-এর problem-solving mindset।
📚 Practical Bookkeeping & Cloud Accounting Skills শিখুন
FinTech Skill Center
Learn Practical Accounting. Build Professional Skills.

একজন Accountant-এর আসল দক্ষতা কোথায়?শুধু QuickBooks Online বা Xero-তে Transaction Post করতে পারায়?আমার মতে, না।একজন Seni...
18/09/2026

একজন Accountant-এর আসল দক্ষতা কোথায়?

শুধু QuickBooks Online বা Xero-তে Transaction Post করতে পারায়?

আমার মতে, না।

একজন Senior বা Client যদি হঠাৎ জিজ্ঞেস করেন—

“এই Transaction-টা এখানে কেন দেখালেন?”

তখন আপনি যদি শুধু বলেন,
“আগের Accountant এভাবেই করেছেন”
অথবা
“আমরা সাধারণত এভাবেই করি”,

তাহলে সেটি Accounting Knowledge-এর প্রমাণ নয়।

একজন Professional Accountant-এর প্রতিটি Entry-এর পেছনে একটি Accounting Reasoning থাকা উচিত।

একটি Transaction দেখার পর তাঁকে কয়েকটি বিষয় চিন্তা করতে হয়—

• ব্যবসায়িকভাবে আসলে কী ঘটেছে?
• টাকা কোথা থেকে এসেছে বা কোথায় গেছে?
• এটি কি Expense, Asset, Liability, Income নাকি অন্য কোনো Account?
• Transaction-এর পক্ষে কী Supporting Document আছে?
• এর Journal Entry কী হবে?
• এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—Financial Statements-এ এর প্রভাব কী?

কারণ Software আপনাকে Entry করার সুযোগ দিতে পারে,
কিন্তু কোন Entry করা উচিত—সেই সিদ্ধান্ত Software নেয় না।

এই জায়গাতেই Practical Accounting Knowledge প্রয়োজন।

FinTech Skill Center-এর Applied Accounting Training on QuickBooks Online & Xero-তে আমরা তাই শুধু Software-এর বিভিন্ন Button বা Feature শেখানোর মধ্যে সীমাবদ্ধ থাকি না।

Real Client Data নিয়ে কাজ করার সময় প্রতিটি গুরুত্বপূর্ণ Transaction-এর পেছনের Accounting Logic নিয়ে আলোচনা করা হয়।

একই Transaction কেন একটি Ledger-এ যাবে, অন্য Ledger-এ গেলে কী সমস্যা হতে পারে, এবং ভুল Treatment হলে Profit & Loss ও Balance Sheet-এর ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে—এসব বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝানো হয়।

আমাদের লক্ষ্য শুধু এমন Accountant তৈরি করা নয়, যিনি “Entry কোথায় দিতে হবে” জানেন।

আমরা চাই একজন Accountant যেন প্রয়োজনে বলতে পারেন—

“আমি এই Ledger-টি নির্বাচন করেছি, কারণ Transaction-এর প্রকৃতি এবং এর Accounting Treatment অনুযায়ী এটিই সঠিক।”

এটাই Practical Accounting-এর পার্থক্য।

Software শেখা গুরুত্বপূর্ণ।
কিন্তু Software-এর মধ্যে সঠিক Accounting Decision নিতে পারা আরও গুরুত্বপূর্ণ।

📌 FinTech Skill Center-এর নতুন Live Online Batch-এ Admission চলছে।

Accounting & Finance-এর practical skill আরও শক্তিশালী করতে বিস্তারিত জানতে Page-এ Message করুন।

$20,000-এ কেনা একটি Machine $7,500-এ বিক্রি করে কীভাবে $1,500 Gain হলো?শুনতে অদ্ভুত লাগছে?কারণ এখানে $20,000 Purchase Co...
18/09/2026

$20,000-এ কেনা একটি Machine $7,500-এ বিক্রি করে কীভাবে $1,500 Gain হলো?

শুনতে অদ্ভুত লাগছে?

কারণ এখানে $20,000 Purchase Cost-এর সঙ্গে $7,500 Selling Price তুলনা করা হচ্ছে না।

Fixed Asset Disposal-এর সময় মূল প্রশ্ন হলো:

বিক্রির তারিখে Assetটির Book Value কত ছিল?

চলুন হিসাবটা দেখি

Original Cost = $20,000
Accumulated Depreciation = $14,000

তাই,

Book Value = $20,000 − $14,000 = $6,000

অর্থাৎ, $20,000-এর Machineটি Depreciation-এর কারণে বিক্রির তারিখে Books-এ আর $20,000 মূল্যের Asset নেই। এর Book Value এখন $6,000।

এখন Machineটি বিক্রি হলো $7,500-এ।

Selling Price = $7,500
Book Value = $6,000

Gain = $7,500 − $6,000 = $1,500

অর্থাৎ,

$20,000-এ কেনা Asset → $7,500-এ বিক্রি → $1,500 Gain

এখানে মূল বিষয় হলো Purchase Price নয়, Book Value।

Disposal Journal Entry

Dr. Bank ............................. $7,500
Dr. Accumulated Depreciation .... $14,000
Cr. Machinery ....................... $20,000
Cr. Gain on Disposal .............. $1,500

Journal Entry-তে Machine-এর Original Cost এবং সংশ্লিষ্ট Accumulated Depreciation Books থেকে Remove করা হচ্ছে এবং প্রকৃত Gain Recognize করা হচ্ছে।

এবার যদি $5,000-এ বিক্রি হতো?

Book Value তখনও $6,000।

Loss = $6,000 − $5,000 = $1,000

অর্থাৎ, $1,000 Loss হবে।

মনে রাখার সহজ নিয়ম

Selling Price > Book Value → Gain

Selling Price < Book Value → Loss

আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ:

Asset বিক্রির তারিখ পর্যন্ত প্রযোজ্য Depreciation আগে Record করতে হবে।

কারণ Depreciation পরিবর্তন হলে Book Value পরিবর্তন হবে, আর Book Value পরিবর্তন হলে Gain বা Loss-এর হিসাবও পরিবর্তন হবে।

Book Value = Original Cost − Accumulated Depreciation

Gain / (Loss) = Selling Price − Book Value

তাই Fixed Asset Disposal-এর ক্ষেত্রে শুধু “কত দামে কিনেছিলাম?” প্রশ্নটি যথেষ্ট নয়।

সঠিক প্রশ্ন হলো:

“বিক্রির তারিখে Books-এ Assetটির মূল্য কত ছিল?”

---

FinTech Skill Center-এর Applied Accounting Training with QuickBooks Online & Xero-এ শিক্ষার্থীরা বাস্তব client data ব্যবহার করে এই ধরনের Accounting Transaction হাতে-কলমে practice করে—যাতে তারা শুধু “কী Entry হবে” তা নয়, বরং কেন Entry হবে এবং Financial Statements-এ এর কী প্রভাব পড়বে—সেটিও বুঝতে পারে।

Real Client Bookkeeping ExperienceWhile performing a monthly Credit Card Reconciliation for a real client, I noticed tha...
08/09/2026

Real Client Bookkeeping Experience

While performing a monthly Credit Card Reconciliation for a real client, I noticed that the Physical Statement Balance did not match the QuickBooks Balance.

After checking the transactions, I found that some transactions were recorded in QuickBooks in the current month, but their Posting Dates on the physical statement were in the following month.

I updated the QuickBooks transaction dates according to the statement’s posting dates.

As a result, the QuickBooks Balance matched the Physical Statement Balance, and the reconciliation was successfully completed.

Key Lesson:
Always check the Posting Date and Statement Period when troubleshooting credit card reconciliation differences.

শিখবেন যখন, USA Remote Accountant-এর কাছেই শিখুন।Accounting & Finance পেশাজীবী, Business Studies শিক্ষার্থী এবং যারা Pro...
06/09/2026

শিখবেন যখন, USA Remote Accountant-এর কাছেই শিখুন।

Accounting & Finance পেশাজীবী, Business Studies শিক্ষার্থী এবং যারা Professional Bookkeeping, Remote Job অথবা Accounting Freelancing-এ ক্যারিয়ার গড়তে চান—তাদের জন্য বাংলা ভাষায় পরিচালিত “Accounting Freelancing Training with QuickBooks Online & Xero”-এর 12th Online Batch-এর ভর্তি চলছে।

এই Practical Training-এ QuickBooks Online ও Xero-এর মাধ্যমে Real Client Workflow অনুসরণ করে Professional Bookkeeping শেখানো হবে।

১০০+ USA ও UK Client-এর Real Data ব্যবহার করে ৪টি Practical Project করানো হবে। পাশাপাশি Amazon & Shopify Bookkeeping, Bank & Credit Card Reconciliation, PayPal এবং Remote Job & Freelancing-এর প্রয়োজনীয় বিষয়গুলো শেখানো হবে।

প্রতিটি Trainee Screen Share-এর মাধ্যমে নিজের কাজ Mentor-এর কাছে One-to-One Work Review & Assessment করার সুযোগ পাবেন। প্রতিটি ক্লাসের Recording এবং প্রয়োজনীয় Training Materials-ও প্রদান করা হবে।

2 DAYS CASH BACK GUARANTEE

Course Start: 19 September 2026
Class Time: রাত 9:00 – 11:00
Duration: 3.5 Months | 100+ Hours
Course Fee: 7,500/-

কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে অথবা ভর্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে WhatsApp করুন:
01816-122229
ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে নিচের গুগল Form-টি পূরণ করুন:
Google Form:
https://forms.gle/PB7PBhVyPVBDrCTC9
Course Outline:
https://bit.ly/45HbX4V

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when FinTech Skill Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share