19/06/2026
আজকে আরেকটা মেয়ের ধর্ষণের নিউজ আসছে। মেয়ে তার বাবার কাছ থেকে ৫০০ টাকা নিছে বান্ধবীর জন্মদিনে যাবে বলে। এরপরে রাত ৯টায় সে বাবাকে ফোন দিয়ে বলে সে আজ বান্ধবীর বাসায় থাকবে (and to my utter surprise মেয়ের বাবা এতে রাজিও হয়)
এরপরে সকালে পুলিশ মেয়ের বাবাকে ফোন করে বলে আপনার মেয়ের ধর্ষণ হইছে। কাহিনী ইন শর্ট: মেয়ে তার ছেলে বন্ধুদের সাথে ঘুরতে গেসিলো বাসায় মিথ্যা বলে, এরপরে ৩ জন ছেলে মিলে ৩ ঘণ্টা যাবত রেইপ করে মেয়েটাকে। ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটা কথা গুলো হাসতে হাসতে বলতেসে। আর সবাই বেশ অবাক হচ্ছে কমেন্ট সেকশনে যে ও হাসতেই বা কেনো!
এইযে ফ্রি-মিক্সিং এটা নিয়ে কিছু বললে তো আবার আমার স্বজাতিরই ইগো হার্ট হয়ে যায়। তাই এই টপিকই বাদ, শুধু নিজের এক্সপেরিয়েন্স থেকে কিছু ঘটনা বলি (ধর্ষণের টপিকে না, এই ব্যাপারে আমি কিছু বলতেও চাইনা)
রমাযান মাসে গাইনীতে ১৬ বছরের একটা মেয়ে আসছিলো। ২ মাস পিরিয়ড হয়না। কল আস জাজমেন্টাল বাট সাধারণত (পিসিওডি ছাড়া) এরা ইললিগ্যাল প্রেগন্যান্সি নিয়ে আসে। USG & urine PT করতে দিলাম। সে করাবেনা, তার কথা এমনেই ওষুধ লিখে দেন। সাথে মা আসছে, তার কথাও সেইম & মেয়েটা "আল্ট্রা করবো না" এই কথাটা বেশ খুশি হয়ে (?) হেসে হেসে বলতেসিলো। তারপরে মোটামুটি জোর করেই আল্ট্রাতে পাঠানো হইলো। রিপোর্টে দেখা গেলো সে আসলেই প্রেগন্যান্ট। এটা দেখে আমি ইচ্ছা করেই জিগেস করসি- 'আপনার বিয়ে হইছে কত বছর আর হাজব্যান্ড কোথায়?' এটা বলা মাত্র মেয়ে আবার হাসি। পরে বলছে বয়ফ্রেন্ড এর দ্বারা মিউচুয়ালি সব হইছে। এরপর মেয়ে বলে এই বাচ্চা রাখবো না, বাচ্চা নষ্ট করার ওষুধ দেন। আমার মেজাজ তখন আসমানে। আমরা বলছি- "বাচ্চা নষ্ট করার ওষুধ মানে?! আমরা এসব করিনা। উলটা পালটা কাজ করে এসে এসব চাইতেসেন আবার" এরপরে ওর মায়ের পক্ষ থেকে আমি যা রিপ্লাই পাইছি আমি আকাশ থেকে পড়ছি "উল্টাপাল্টা কাজ করসে মানে কী? আপনারা ডাক্তার, ডাক্তারি করেন। উলটা সিধা কাজ শিখানো লাগবেনা"
ভাবতেসেন? একটা ১৬ বছরের মেয়ে উইথ-আউট ম্যারেজ সেক্সুয়াল রিলেশনশিপে ছিলো, তার পেটে বাচ্চাও চলে আসছে অথচ তার অথবা তার ফ্যামিলির এটা নিয়ে কোনো এম্ব্যারেসমেন্ট-ই নাই।
আরেকটা ক্লাস ১০ এ পড়া মেয়ে আসছিলো post- co**al bleeding নিয়ে। তাকে আলাদা করে ডেকে জিগেস করছিলাম কীভাবে হইছে? সে এত্ত উৎফুল্লভাবে হেসে হেসে সব বলতেছিলো- আমি অবাক হয়ে তাকায়ে ছিলাম। সে আবার প্রাউডলি এটাও বলসে যে 'ওই (বয়ফ্রেন্ড) তো সবসময় ফোনে আমার খোজখবর নিতেসে ম্যাডাম। আমারে ৫ হাজার টাকাও দিছে ট্রিটমেন্ট এর জন্য" আরেকদফা অবাক হয়ে আমি জিগেস করলাম 'তুমি যে কাজটা করছো এতে তোমার গিলটি ফিল হচ্ছেনা?' সে কিছুক্ষণ চুপ থেকে বলে- 'এখন তো সবাই এগুলা করেই। আর আমার বয়ফ্রেন্ড তো আমাকে বিয়ে করবেই' that was it. I lost it there, এরপরে কথার মাধ্যমে কিছু উত্তম- মধ্যম দিয়ে DOR দিয়ে বিদায় করে দিছি।
আমার এক ফ্রেন্ড (সে নিজেও ডাক্তার)। ওদের কাছে এমন ধর্ষণের পেশেন্ট আসছিলো। তিনজন ছেলে মিলে একটা মেয়েকে রেইপ করছে। সাথে আরেকটা মেয়ে ছিলো কিন্তু সে রেইপ এর ক্লেইম করেনাই। যে মেয়েটা রেইপড সে ঘটনাগুলো হেসে হেসে বলতেছিলো। পরে সেকেন্ড মেয়েকে চাপ দেয়ার পরে জানা যায়- ওরা ৫ জন মিলেই ঠিক করে যে তারা ওসব করবে একসাথে জাস্ট ফর ফান (!) কিন্তু যখন মেয়েটা বুঝছে যে এগুলোর প্রমাণ ওরা রাখতেসে তখন সে পুলিশে কেইস করে। কী চালাক!
PS: আমি বলতেছিনা আজকের মেয়েটাও এরকম কিছু করছে। আমি জাস্ট এইযে হেসে হেসে বলার মতো কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করলাম।
এটাতো মাত্র দুইটা/তিনটা উদাহরণ দিলাম। এরকম শত শত ঘটনা আছে। একটা মেয়ে তার নিজেকে বোথ রিলিজিয়াসলি & সোশ্যালি প্রতিষ্ঠিত করার বয়সে সে উইথ- আউট ম্যারেজ ফিজিক্যাল রিলেশনশিপে যাচ্ছে এন্ড টু মাই সারপ্রাইজ তারা এটা নিয়ে বিন্দুমাত্র গিল্টে নাই!+ তাদের ফ্যামিলি এই খোজটাও রাখতেসেনা তারা কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশতেসে, বাসায় সত্য নাকি মিথ্যা বলতেসে। যাদের ফ্যামিলির মেন্টালিটি এমন তারা তো হাসবেই- অবাক হওয়ার কিছু নাই। পাপী আমরা সবাই, ভুল মানুষ করবেই কিন্তু সেটা নিয়ে তার মধ্যে অনুশোচনা না থাকাটা+ গার্ডিয়ান লেভেল থেকে শাসনা-বারণ না থাকাটা সিম্পলি মোরাল ডিগ্রেডেশন এবং ধর্ম চর্চার মারাত্মক অভাব।
Now don't come and tell me 'it's their choice' No it is not. Morals are morals. There is no place for "choices" for anyone. Even if it is- then I vomit upon your rotten choices.
Courtesy - Nura K Shawrno