13/05/2026
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (সংযুক্ত) ঢাকা কলেজ ক্যাম্পাসে ২০২৪-২৫ সেশনের রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
Follow: DC Campus
Welcome to "DC Campus" where we share campus news, insights, knowledge and entertainment. We also bring you updates on national and ongoing issues.
Let's grow, learn and laugh together. Stay tuned, stay informed!
13/05/2026
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (সংযুক্ত) ঢাকা কলেজ ক্যাম্পাসে ২০২৪-২৫ সেশনের রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
Follow: DC Campus
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (সংযুক্ত) ঢাকা কলেজ ক্যাম্পাসে ২০২৪-২৫ সেশনের রাষ্ট্রবিজ্ঞান শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
Follow: DC Campus
13/05/2026
রাজধানীর ঢাকা কলেজে ক্লাস কার্যক্রম স্থগিত রেখে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (১১ মে) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে একটি চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার প্রস্তুতির জন্য দুপুর ১টার পর থেকে কলেজের সকল শ্রেণি কার্যক্রম স্থগিত করে প্রশাসন। এতে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
ক্ষোভ প্রকাশ করে ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ শাহ বলেন, এ চাকরির পরীক্ষার জন্য অনার্সের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বন্ধ করে জোর করে বের করে দেয়া হয়েছে। ঢাকা কলেজে বিভিন্ন সরকারি, বেসরকারি ও ব্যাংকের পরীক্ষার কেন্দ্র করা হয় এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সমস্যা হলো শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ করে কেন পরীক্ষাকেন্দ্র ইজারা দেওয়া হবে? আর ইজারা যখন দেওয়াই হয় তাহলে সেই অর্থ কোন কোন খাতে ব্যয় হয় প্রশাসনকে এটা নোটিশ বোর্ডে দেখাতে হবে বলে জানান তিনি।
তিনি অভিযোগ করে বলেন, আমার আজকে পাঁচটা ক্লাস এবং একটি প্রেজেন্টেশন ছিল, তার মধ্যে দুইটি ক্লাস করিয়ে ছুটি দেয়া হয়। আমার যে তিনটি ক্লাস এবং একটি প্রেজেন্টেশন মিস হয়ে গেল সেটার দায়ভার কি প্রশাসন নেবে?
ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল সাদ্দাম বলেন, সোমবারে ঢাকা কলেজে চাকরির পরীক্ষা, এটা হাস্যকর ছাড়া কিছুই নয়। প্রশাসন কি ঢাকা কলেজকে নিয়ে ব্যবসা শুরু করছে? শুক্রবার ও শনিবার পরীক্ষা নিক সমস্যা নেই, কিন্তু অন্যদিন ক্যাম্পাসের ক্লাস বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার কোনো মানে হয় না।
এদিকে চাকরির পরীক্ষার কারণে কলেজের ২ নম্বর গেট বন্ধ করে দেওয়ায় আবাসিক শিক্ষার্থীদের হল গেট ব্যবহার করে চলাচল করতে হচ্ছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমরা সাধারণত কলেজ খোলার দিনে কোনো পরীক্ষা নেই না। কিন্তু আজকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) একটা পরীক্ষা ছিল, আর এইটা মূলত ওনারা নিজেরাই তারিখ নির্ধারণ করেছে। যেহেতু পাবলিক সার্ভিস কমিশন একটা সরকারি সংস্থা, সেজন্য আমরা চাইলেও ওনাদের অ্যাভয়েট করতে পারি না
ক্লাস স্থগিত বিষয়ে তিনি বলেন, আমরা দুপুর ১টা পর্যন্ত ক্লাস চালিয়েছি। নিয়োগ পরীক্ষা দুপুর ৩টা থেকে শুরু। কিছু প্রস্তুতির জন্য আমরা ১টার পর সকল শ্রেণী কার্যক্রম স্থগিত করে দিয়েছি। এই চাকরির পরীক্ষার তারিখ অনেক আগেই মন্ত্রণালয় থেকে নির্ধারণ করা হয়েছিল, তাই সেটি পরিবর্তনও করা হয়নি। আগামীতে ছুটির দিন ব্যতীত অন্য কোনো দিনে চাকরির পরীক্ষা নেওয়া হবে না।
Follow: DC Campus
#ডিসি
ঠিক নাকি ভেজাল আছে ??
Follow: DC Campus
#ডিসি
পৃথিবীর সবচেয়ে মধুর শব্দগুলোর একটি ‘মা’ । যদিও মাকে ভালোবাসতে কোনো দিনের প্রয়োজন নেই , তবুও এই বিশেষ দিনে স্মরণ করছি,আর বলছি - আম্মু তোমাকে খুব ভালোবাসি,মিস করছি 🥰🥹💚
#ডিসি
#2026
কার কার এমন হয়েছে !!!
Follow: DC Campus
#ডিসিয়ান #ইডেননিয়ান
10/05/2026
বাংলাদেশে প্রথমবারের মতো বই-বিহঙ্গ এর উদ্যোগে জাতীয় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সাহিত্য অলিম্পিয়াড || সিজন ১
৬৪ জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে সাহিত্যের এই মহোৎসবে। বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থসহ সর্বমোট ৫ লক্ষ টাকার পুরস্কার।
✒️ পর্যায়সমূহ:
১. মাধ্যমিক পর্যায়: ষষ্ঠ থেকে দশম শ্রেণি
২. উচ্চ মাধ্যমিক পর্যায়: একাদশ ও দ্বাদশ শ্রেণি
৩. বিশ্ববিদ্যালয় পর্যায়: স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণি
✒️ পর্বসমূহ:
১. অনলাইন বাছাইপর্ব
২. বিভাগীয় পর্ব (৮টি বিভাগীয় শহরে সরাসরি হবে)
৩. জাতীয় পর্ব (ঢাকায় অনুষ্ঠিত হবে)
✒️ সেগমেন্টসমূহ:
১. মাধ্যমিক পর্যায়: আবৃত্তি, বানান এবং কুইজ
২. উচ্চ মাধ্যমিক পর্যায়: আবৃত্তি, কুইজ এবং সৃজনশীল লেখা
৩.বিশ্ববিদ্যালয় পর্যায়: আবৃত্তি, কুইজ সৃজনশীল লেখা এবং বুক রিভিউ
জাতীয় মঞ্চে নিজের মেধা, ভাবনা ও সৃজনশীলতাকে তুলে ধরতে এখনই রেজিস্ট্রেশন করুন এবং অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থসহ সর্বমোট ৫ লক্ষ টাকার পুরস্কার!!🎁🏆
বিস্তারিত কমেন্টে ...
Follow: DC Campus
#সাহিত্যঅলিম্পিয়াড #ডিসি
09/05/2026
ঢাকা কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত।
উল্লেখ্য এইচএসসি ১৯৯২ ব্যাচ এই অনুষ্ঠানের আয়োজন করে ।
Follow: DC Campus
#বৃত্তি #২০২৬ #ডিসি #ডিসিয়ান
09/05/2026
ঢাকা কলেজের সেন্ট্রাল ফিল্ড এবং হল মাঠের বৈদ্যুতিক বাতিগুলো দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে রয়েছে। সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর অভাবে শিক্ষার্থীদের খেলাধুলা, হাঁটাচলা ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত নষ্ট বাতিগুলো মেরামত ও প্রয়োজনীয় নতুন লাইট স্থাপনের জোর দাবি জানাচ্ছি। একটি নিরাপদ ও সুন্দর ক্যাম্পাস নিশ্চিত করা সবার দায়িত্ব।
Follow: DC Campus
09/05/2026
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রমের উদ্যোগ নিয়েছে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ। স্কাউটিংয়ের উচ্চতর ধাপ অর্জন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং শারীরিক-মানসিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে এই ‘প্রোগ্রাম হাইকিং’ আয়োজন করা হয়েছে।
জানা যায়, ১০ মে থেকে ১৪ মে পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই পরিভ্রমণে অংশ নিচ্ছেন চারজন রোভার : মাহমুদুল হাসান শোভন (দলনেতা), মনির হোসেন (সহকারী দলনেতা), মো. সুমন ইসলাম ও মো. রাইসুল ইসলাম জিসান।
বিস্তারিত কমেন্টে....
Follow: DC Campus
#স্কাউট #হাইকিং
Life update...👇
Follow: DC Campus