20/05/2026
🔥প্রশাসন ক্যাডার রিলেটেড প্রশ্নোত্তর
উত্তর দিয়েছেন খান মোহাম্মদ পারভেজ
৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডার
✅ প্রশাসন ক্যাডার কেন আপনার প্রথম পছন্দ?
উত্তর: মাঠ প্রশাসনে সরাসরি জনসেবার সুযোগ, বৈচিত্র্যময় কাজের ক্ষেত্র এবং সরকারের নীতি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখার সুযোগ থাকায় এটি আমার প্রথম পছন্দ।
✅ প্রশাসন ক্যাডারের মূল কাজ কী?
উত্তর: মূলত নির্বাহী কাজ, ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা (ম্যাজিস্ট্রেসি) এবং উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয়।
✅ প্রশাসন ক্যাডারের সদস্যদের 'চেঞ্জ এজেন্ট' বলা হয় কেন?
উত্তর: তারা তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনে সরাসরি নেতৃত্ব দেন।
✅ একজন ডিসি (DC) এর পূর্ণরূপ ও কাজ কী?
উত্তর: Deputy Commissioner। তিনি জেলার প্রধান রাজস্ব কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী এবং সকল উন্নয়ন কাজের সমন্বয়ক।
✅ ইউএনও (UNO) এর ভূমিকা কী?
উত্তর: Upazila Nirbahi Officer। তিনি উপজেলা পর্যায়ের প্রধান নির্বাহী এবং স্থানীয় উন্নয়নের প্রাণকেন্দ্র।
✅ প্রশাসন ক্যাডারের এন্ট্রি পোস্ট কোনটি?
উত্তর: সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
✅ সচিবালয়ে পদসোপান কী?
উত্তর: সহকারী সচিব > সিনিয়র সহকারী সচিব > উপসচিব > যুগ্মসচিব > অতিরিক্ত সচিব > সচিব > সিনিয়র সচিব।
✅ মাঠ প্রশাসনের পদসোপান কী?
উত্তর: সহকারী কমিশনার > সিনিয়র সহকারী কমিশনার/ উপজেলা নির্বাহী অফিসার > অতিরিক্ত জেলা প্রশাসক > জেলা প্রশাসক > বিভাগীয় কমিশনার।
✅ ক্যাবিনেট সচিবের বর্তমান নাম কী?
উত্তর: (বর্তমান দায়িত্বরত ব্যক্তির নাম বলতে হবে)।
✅ পিএ (PA) এবং পিএস (PS) এর মধ্যে পার্থক্য কী?
উত্তর: PA হলো Personal Assistant (ব্যক্তিগত সহকারী), আর PS হলো Personal Secretary (ব্যগত সচিব—সাধারণত ক্যাডার কর্মকর্তা হন)।
✅ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন আইনের অধীনে কাজ করেন?
উত্তর: ফৌজদারি কার্যবিধি (CrPC), ১৮৯৮।
✅ মোবাইল কোর্ট আইন কত সালের?
উত্তর: ২০০৯ সালের।
✅ নির্বাহী ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত সাজা দিতে পারেন?
উত্তর: মোবাইল কোর্ট আইন অনুযায়ী সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড।
✅বিচার বিভাগ পৃথকীকরণ কবে হয়?
উত্তর: ১ নভেম্বর, ২০০৭।
✅মাসদার হোসেন মামলা কিসের সাথে সম্পর্কিত?
উত্তর: বিচার বিভাগ পৃথকীকরণের ঐতিহাসিক মামলা।
✅'নামজারি' বা মিউটেশন কী?
উত্তর: মালিকানা পরিবর্তনের ফলে পুরনো মালিকের নাম কেটে নতুন মালিকের নাম রেকর্ডে অন্তর্ভুক্ত করা।
✅ খতিয়ান কী?
উত্তর: জমির স্বত্বাধিকারের বিবরণ সম্বলিত দলিল।
✅ এসএ (SA) ও আরএস (RS) জরিপ কী?
উত্তর: SA (State Acquisition) ১৯৫০ সালে এবং RS (Revisional Survey) আধুনিক সময়ের চূড়ান্ত জরিপ।
✅ ই-নামজারি বলতে কী বোঝেন?
উত্তর: অনলাইনে জমির নামজারির আবেদন ও নিষ্পত্তি প্রক্রিয়া।
✅ খাস জমি কাকে বলে?
উত্তর: সরকারের মালিকানাধীন জমি।
✅ সরকারি কর্মচারীদের আচরণ বিধিমালা কত সালের?
উত্তর: ১৯৭৯ সালের।
✅ প্রজাতন্ত্রের কর্ম সম্পর্কে সংবিধানের কত অনুচ্ছেদে বলা আছে?
উত্তর: ১৩৩ থেকে ১৪১ অনুচ্ছেদে।
✅ সংবিধানে 'পাবলিক সার্ভিস কমিশন' (BPSC) কত অনুচ্ছেদে গঠিত?
উত্তর: ১৩৭ অনুচ্ছেদে।
✅ পিআরএল (PRL) এর পূর্ণরূপ কী?
উত্তর: Post Retirement Leave.
✅ একজন সরকারি কর্মচারী কখন বরখাস্ত হন?
উত্তর: গুরুদণ্ড বা ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত হন।
✅স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের পার্থক্য কী?
উত্তর: স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের অংশ (যেমন- ইউএনও অফিস), আর স্বায়ত্তশাসিত সরকার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত (যেমন- ইউনিয়ন পরিষদ)।
✅ ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৩ জন (১ জন চেয়ারম্যান, ৯ জন সাধারণ সদস্য, ৩ জন সংরক্ষিত নারী সদস্য)।
✅গ্রাম আদালত আইন কত সালের?
উত্তর: ২০০৬ সালের (সংশোধিত ২০১৩)।
✅ডিজিটাল ইউনিয়ন সেন্টারের কাজ কী?
উত্তর: ইউনিয়ন পর্যায়ে ই-সেবা নিশ্চিত করা।
✅বাংলাদেশে জেলা পরিষদ কয়টি?
উত্তর: ৬১টি (তিনটি পার্বত্য জেলা বাদে)।
✅দুর্যোগ ব্যবস্থাপনায় ডিসির ভূমিকা কী?
উত্তর: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা।
✅এডিপি (ADP) কী?
উত্তর: Annual Development Programme (বার্ষিক উন্নয়ন কর্মসূচি)।
✅প্রটোকল বলতে কী বোঝেন?
উত্তর: রাষ্ট্রীয় বা দাপ্তরিক শিষ্টাচার ও নিয়মাবলী।
✅ ওয়ান স্টপ সার্ভিস সেন্টার কী?
উত্তর: এক ছাদের নিচে সব ধরনের নাগরিক সেবা প্রদান।
✅আপনার এলাকায় কোনো দাঙ্গা হলে আপনি প্রথমে কী করবেন?
উত্তর: দ্রুত ঘটনাস্থলে যাব, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করব এবং ১৪৪ ধারা জারির প্রয়োজন হলে ব্যবস্থা নেব।
✅রাজনৈতিক চাপের মুখে আপনি কীভাবে নিরপেক্ষ থাকবেন?
উত্তর: আইন ও বিধির ওপর শ্রদ্ধাশীল থেকে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ নিয়ে নিরপেক্ষভাবে কাজ করব।
✅একজন প্রশাসকের সবচেয়ে বড় গুণ কী হওয়া উচিত?
উত্তর: ধৈর্য, সততা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
✅দুর্নীতি রোধে আপনার পদক্ষেপ কী হবে?
উত্তর: স্বচ্ছতা নিশ্চিত করা, ই-গভর্ন্যান্স চালু রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি।
✅ নারী ক্ষমতায়নে প্রশাসন ক্যাডার কীভাবে ভূমিকা রাখে?
উত্তর: বাল্যবিবাহ রোধ এবং নারীবান্ধব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে।
সংগৃহীত