Al Hera Kids Heaven Uttara Branch

Al Hera Kids Heaven Uttara Branch আল হেরা শিক্ষা পরিবার ও জাফর ওস্তাজ কর্তৃক পরিচালিত আল হেরা কিডস হ্যাভেন
উত্তরা শাখা

আলহামদুলিল্লাহ! দ্বিতীয় সাময়িক পরীক্ষা সামনে রেখে আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন-এর সম্মানিত চেয়ারম্যান ও প্রতিষ্ঠ...
23/08/2026

আলহামদুলিল্লাহ!
দ্বিতীয় সাময়িক পরীক্ষা সামনে রেখে আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন-এর সম্মানিত চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা জাফর আহমদ মজুমদার হাফিজাহুল্লাহ পরীক্ষার এক-দুই দিন আগে ক্যাম্পাস পরিদর্শন করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার মান, প্রস্তুতি ও সার্বিক শিক্ষাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের আরও মনোযোগী ও আন্তরিকতার সঙ্গে পড়াশোনা করার জন্য মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের অডিট প্রধান মাওলানা কামরুজ্জামান কামাল।

শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও আদর্শিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠানের এমন নিয়মিত তদারকি ও দিকনির্দেশনা নিঃসন্দেহে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—ইনশাআল্লাহ।

23/08/2026

প্রথম শ্রেণী (বাংলা মিডিয়াম) শিক্ষার্থীদের আরবি আর্ট পেপার লেখা মাশাআল্লাহ।

23/07/2026

🟰🟰🔸আলহামদুলিল্লাহ🔸🟰 🟰

✨ সেন্ট্রাল টিমের ক্যাম্পাস পর্যবেক্ষণ ✨

⭐ আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান, আল-হেরা কিডস হ্যাভেন- উত্তর শাখায়
👉 দায়িত্বশীলদের এক্টিভিটিস, শিক্ষক-শিক্ষিকাদের ক্লাস কার্যক্রম পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি ত্বরান্বিতকরণ উপলক্ষ্যে 👈
ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় মাওঃ জাফর আহমদ মজুমদার ওস্তাজের নির্দেশে ✨ ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান- মাওঃ মোহাঃ আরিফ বিল্লাহ ওস্তাদের নেতৃত্বে প্রায় ১৫ সদস্যের একটি বিশাল টিম অত্র শাখায পর্যবেক্ষণে আসেন।

⭐ ক্যাম্পাস পরিদর্শনে এসে সেন্ট্রাল অফিসের এই মনিটরিং টিমটি পরীক্ষার্থীদের দৈনন্দিন হাজিরা কার্যক্রম, দৈনন্দিন ডায়েরি মূল্যায়ন, দৈনন্দিন খাতা আদান প্রদান কার্যক্রম মূল্যায়ন এবং সিলেবাস কেন্দ্রিক পাঠ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

⭐ এতদসংক্রান্ত যাবতীয় কার্যক্রম শেষ করার পরে-- প্রাতিষ্ঠানিক কল্যাণে ও শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে -- ক্লাস কার্যক্রম সংক্রান্ত যাবতীয় ত্রুটি-বিচ্যুতি, ভুল-ভ্রান্তি, সংশোধনী ও পরামর্শ প্রদানসহ সকল বিষয়ে দায়িত্বশীলসহ শিক্ষক-শিক্ষিকাদেরকে মিটিং ডেকে বিভিন্ন পরামর্শ দেন ।

⭐ মনিটরিং টিমে ছিলেনঃ-
ভাইস চেয়ারম্যান ওস্তাজ, মনিটরিং প্রধান, সহকারী মনিটরিং প্রধান, প্রধান প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক ও বিভিন্ন শাখার দায়িত্বশীল সহ প্রায় ১৫ জন সদস্য।

✨ সবাই দোয়া করবেন,
মহান আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানটিকে কুরআনের পাখিদের দ্বীনি মারকাজ হিসেবে কবুল করে নেন। আমিন

🌿 আলহেরা কিডস হ্যাভেন উত্তরা শাখা 🌿১ম সাময়িক পরীক্ষা–২০২৬ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠান আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর, সুশৃঙ...
16/06/2026

🌿 আলহেরা কিডস হ্যাভেন উত্তরা শাখা 🌿
১ম সাময়িক পরীক্ষা–২০২৬ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠান

আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন, মাওলানা জাফর আহমদ মজুমদার,

চেয়ারম্যান, আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন; প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আলহেরা কিডস হ্যাভেন এবং সাবেক আরবি প্রভাষক, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
✨ হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম মোল্লা, প্রতিষ্ঠাতা পরিচালক, রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসা।

✨ মাওলানা আরিফ বিল্লাহ, ভাইস চেয়ারম্যান, আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন।

✨ হাফেজ মাওলানা যুবাযের আহমদ তাসরিফ।
বিশিষ্ট দায়ী ও মিডিয়া ব্যাক্তিত্ব।

✨ জনাবা তাহমিদা সুলতানা সাকি, ভাইস চেয়ারম্যান, আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন।

এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মেজাদুল হক নাসিমী, সহকারী কো-অর্ডিনেটর ইনচার্জ, দায়িত্বশীলবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক ফলাফল মূল্যায়ন, মেধাবীদের উৎসাহ প্রদান এবং নৈতিক ও আদর্শিক শিক্ষার গুরুত্ব নিয়ে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অভিভাবক ও প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সকলের আন্তরিক উপস্থিতি, দোয়া ও সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্ত হয়ে উঠেছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন এবং প্রিয় শিক্ষার্থীদের দ্বীনি ও দুনিয়াবি উভয় ক্ষেত্রে সফলতার শিখরে পৌঁছানোর তাওফিক দান করুন। আমীন।

📚 আলহেরা কিডস হ্যাভেন, উত্তরা শাখা "সুন্দর চরিত্র, আদর্শ শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে" ✨

🌻আলহামদুলিল্লাহ🌻আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন ও মাওলানা জাফর আহমদ মজুমদার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান আল-হেরা কিডস হ্...
17/05/2026

🌻আলহামদুলিল্লাহ🌻
আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন ও মাওলানা জাফর আহমদ মজুমদার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান আল-হেরা কিডস হ্যাভেন উত্তরা শাখায় প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল পর্যালোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

✨ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেন নি, জনাব মাওলানা জাফর আহমদ মজুমদার সাহেব।
চেয়ারম্যান, আলহেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন। সাবেক আরবি প্রভাষক, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা। টঙ্গী, গাজীপুর।

সম্মনীয় প্রিয় ওস্তাদজীর জন্য দোয়া করি,ও দোয়া চাই আল্লাহ তায়ালা যেনো ওস্তাদজীকে দ্রুত শেফায়ে কামেলা দান করেন।

উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় ব্যাক্তিত্ব, চেয়ারম্যান মহোদয় ওস্তাদজীর অনুপস্থিতিতে যিনি প্রোগ্রামের মূল ভূমিকায় থেকে প্রোগ্রাম কে প্রানবন্ত করেন,
✨জনাব মাওলানা আরিফ বিল্লাহ সাহেব।
ভাইস চেয়ারম্যান, আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন।

আরোও উপস্থিত ছিলেন 🔽
জানাব মাওঃ মুহাম্মদ মেজাদুল হক নাসিমী
ভাইস প্রিন্সিপাল অত্র ক্যাম্পাস।

✨ ছিলেন সহকারী কো অর্ডিনেটর, ইনচার্জ অন্যান্য সকল দায়িত্বশীল এবং শিক্ষক শিক্ষিকাগণ ।

আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের চমৎকার ফলাফল দেখে ভাইস চেয়ারম্যান মহোদয় অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন।

আল্লাহ সবাইকে কবুল করুন আমীন।।।

📌 আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত " আল হেরা কিডস হ্যাভেন" এর 📍 উত্তরা শাখায় সেন্ট্রাল অডিট টিমের সফল প...
28/04/2026

📌 আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত " আল হেরা কিডস হ্যাভেন" এর
📍 উত্তরা শাখায় সেন্ট্রাল অডিট টিমের সফল পরিদর্শন।

সম্প্রতি আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন-এর সম্মানিত সেন্ট্রাল অডিট টিম উত্তরা শাখা পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের বাস্তব চিত্র সুস্পষ্টভাবে ফুটে ওঠে।

👤 উপস্থিত ছিলেন:
🌟 সম্মানিত ভাইস চেয়ারম্যান
হযরত মাওলানা আরিফ বিল্লাহ (হাঃ)

🌟 সম্মানিত অডিট বিভাগীয় প্রধান
হযরত মাওলানা কামরুজ্জামান কামাল (হাঃ)

এছাড়াও উপস্থিত ছিলেন—
📚 হিফয বিভাগীয় প্রধান
💻 আইটি প্রধান
🤝 এবং উক্ত শাখার সম্মানিত দায়িত্বশীলগণ

📝 পরিদর্শন শেষে অডিট টিম সার্বিক দিক মূল্যায়ন করে
📖 শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

✨ এই পরিদর্শন ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে—ইনশাআল্লাহ।

🍀🍀➖ আলহামদুলিল্লাহ ➖🍀🍀  আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান আল-হেরা কিডস হ্যাভেন "উত্তরা শাখায়"...
25/04/2026

🍀🍀➖ আলহামদুলিল্লাহ ➖🍀🍀

আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান আল-হেরা কিডস হ্যাভেন "উত্তরা শাখায়"
১ম সাময়িক পরীক্ষা–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

আমাদের কলিজার টুকরো শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শৃঙ্খলাবোধ ও আনন্দঘন পরিবেশে পরীক্ষাটি অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন হয়েছে।

এ সময় পরীক্ষার হল পরিদর্শনে আসেন অত্র শাখার ভাইস প্রিন্সিপাল: মেজাদুল হক নাসেমি।

16/04/2026

আসসালামু আলাইকুম
📢 জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
আল-হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আল-হেরা কিডস হ্যাভেন, উত্তরা শাখা
ঠিকানা : বাড়ি - ৮০, রোড - ১৫, সেক্টর : ১১ উত্তরা, ঢাকা

প্রিয় শুভাকাঙ্ক্ষীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আল-হেরা কিডস হ্যাভেন, উত্তরা শাখার
হিসাব বিভাগের জন্য একজন সৎ, যোগ্য, বিশ্বস্ত ও আমানতদার হিসাবরক্ষক জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

🔹 পদের নাম: হিসাবরক্ষক
🔸 যোগ্যতা ও অভিজ্ঞতা:
* হিসাববিজ্ঞান বিষয়ে ন্যূনতম এইচএসসি/স্নাতক (অগ্রাধিকারযোগ্য)।
* হিসাবরক্ষক হিসেবে কমপক্ষে ১–২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
* দৈনিক আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণে দক্ষতা।
* ক্যাশবুক, লেজার, ভাউচার ও ব্যাংক লেনদেন পরিচালনায় অভিজ্ঞতা।
* কম্পিউটার পরিচালনায় দক্ষতা (বিশেষ করে MS Excel/Accounting Software)
* সততা, দায়িত্বশীলতা ও আমানতদারিতা অত্যাবশ্যক।
🔸 দায়িত্বসমূহ:
* প্রতিষ্ঠানের সকল আয়-ব্যয়ের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করা।
* দৈনিক, মাসিক ও বাৎসরিক হিসাব রিপোর্ট প্রস্তুত করা।
* বেতন, বিল ও অন্যান্য আর্থিক লেনদেন পরিচালনা করা।
* কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হিসাব সংক্রান্ত অন্যান্য কাজ সম্পাদন করা।
🔸 অন্যান্য শর্ত:
* প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার মানসিকতা থাকতে হবে।
* সময়ানুবর্তিতা মেনে নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
* অবশ্যই প্রতিষ্ঠানের নীতিমালা মেনে চলতে হবে।
📌 আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীগণ নিজ জীবন বৃত্তান্ত বা বায়োডাটা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি যোগাযোগ করুন অথবা নির্ধারিত নম্বরে যোগাযোগ করুন।
📞 যোগাযোগ: +880 1798-456627/ +880 18 9444 2011
what'sapp এ বার্তা পাঠানোর ও সুযোগ রয়েছে।
👉 বিশেষ দ্রষ্টব্য: নম্র, ভদ্র, নামাজি ও ন্যায়পরায়ণ, সৎ, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরবি লেখা, সুন্দর হাত,খাতায় খাতায় রঙিন মাত।আলিফ, বা, তা শিখি আজ,হাসিমুখে করি কাজ।লাল-নীল কালি দিয়ে,অক্ষর লিখি মনটা দিয়ে।...
15/04/2026

আরবি লেখা, সুন্দর হাত,
খাতায় খাতায় রঙিন মাত।
আলিফ, বা, তা শিখি আজ,
হাসিমুখে করি কাজ।

লাল-নীল কালি দিয়ে,
অক্ষর লিখি মনটা দিয়ে।
সোজা লাইন, বাঁকা টান,
দেখে সবাই দেয় যে জ্ঞান!

আরবি লেখা যতই শিখি,
মনটা আমার খুশিতে ভাসি।
শুদ্ধভাবে লিখি যদি,
সবার কাছে হবো ভালো শিশু বড়ই!

15/04/2026

Art paper Writing

Address

সেক্টরঃ ১১ রোডঃ ১৫ বাড়িঃ ৮০ উত্তরা।
Dhaka

Opening Hours

Monday 06:00 - 23:00
Tuesday 06:00 - 23:00
Wednesday 06:00 - 23:00
Thursday 06:00 - 23:00
Saturday 06:00 - 23:00
Sunday 06:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when Al Hera Kids Heaven Uttara Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category