অক্সফোর্ড একাডেমিক এন্ড এডমিশন কেয়ার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • অক্সফোর্ড একাডেমিক এন্ড এডমিশন কেয়ার

অক্সফোর্ড একাডেমিক এন্ড এডমিশন কেয়ার Come for education and go for service.

12/08/2026
পড়ালেখার জন্য নির্দিষ্ট কোনো বয়স লাগে না।শুধু প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি, সাহস, ধৈর্য ও পরিশ্রম।আপনি যদি সত্যিই সফল হতে চা...
11/08/2026

পড়ালেখার জন্য নির্দিষ্ট কোনো বয়স লাগে না।
শুধু প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি, সাহস, ধৈর্য ও পরিশ্রম।
আপনি যদি সত্যিই সফল হতে চান, তাহলে বয়স কখনোই আপনার পথে বাধা হতে পারে না।
নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিয়মিত পরিশ্রম করুন—সাফল্য একদিন আপনার দরজায় কড়া নাড়বেই। 🌸📚

আলহামদুলিল্লাহ ❤️
10/08/2026

আলহামদুলিল্লাহ ❤️

09/08/2026

🎓 সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা ও আন্তরিক দোয়া। ❤️

তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হতে যাচ্ছে। মনে রেখো—ফলাফল জীবনের শেষ কথা নয়; একটি ফলাফল বা সার্টিফিকেট কখনোই একজন শিক্ষার্থীর পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না।

আশানুরূপ ফলাফল না হলেও মন খারাপ করার কোনো কারণ নেই। কারণ, জীবনে সফল হওয়ার জন্য সামনে রয়েছে আরও অনেক সুযোগ। সঠিক কলেজ নির্বাচন, ভালো গাইডলাইন, নিয়মিত পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা এবং দেশের ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া অবশ্যই সম্ভব। 🌟

তাই ফলাফল যেমনই হোক, হতাশ না হয়ে নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে চলো।
আজকের ফলাফল নয়, আগামী দিনের পরিশ্রমই তোমার ভবিষ্যৎ গড়ে দেবে। 💪📚

তোমাদের সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করছি।
শুভকামনা ও ভালোবাসা রইল সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য। ❤️

সকলের শ্রেণীর শিক্ষার্থীর জন্য জানা আবশ্যক।
08/08/2026

সকলের শ্রেণীর শিক্ষার্থীর জন্য জানা আবশ্যক।

26/07/2026

🎒 ভ্রমণ ও ঘুরতে যাওয়া নিয়ে ২৫টি সবচেয়ে কমন ইংরেজি বাক্য!

⭕ 1. I love traveling.
উচ্চারণ: আই লাভ ট্রাভেলিং।
আমি ভ্রমণ করতে ভালোবাসি।

⭕ 2. Time for a new adventure!
উচ্চারণ: টাইম ফর আ নিউ অ্যাডভেঞ্চার!
নতুন এক অভিজ্ঞতার সময় এখন!

⭕ 3. Let's explore new places.
উচ্চারণ: লেটস এক্সপ্লোর নিউ প্লেসেস।
চলো নতুন নতুন জায়গা ঘুরে দেখি।

⭕ 4. I am packing my bags.
উচ্চারণ: আই অ্যাম প্যাকিং মাই ব্যাগস।
আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি।

⭕ 5. Ready for the trip!
উচ্চারণ: রেডি ফর দ্য ট্রিপ!
ভ্রমণের জন্য একদম তৈরি!

⭕ 6. Nature always heals me.
উচ্চারণ: নেচার অলওয়েজ হিলস মি।
প্রকৃতি সবসময় আমাকে মানসিক শান্তি দেয়।

⭕ 7. Look at this beautiful view!
উচ্চারণ: লুক অ্যাট দিস বিউটিফুল ভিউ!
এই সুন্দর দৃশ্যটি দেখুন!

⭕ 8. Collecting memories, not things.
উচ্চারণ: কালেক্টিং মেমোরিজ, নট থিংস।
জিনিস নয়, সুন্দর স্মৃতি জমা করছি।

⭕ 9. The mountains are calling.
উচ্চারণ: দ্য মাউন্টেনস আর কলিং।
পাহাড় আমাকে ডাকছে।

⭕ 10. I love the ocean breeze.
উচ্চারণ: আই লাভ দ্য ওশান ব্রিজ।
আমি সমুদ্রের হাওয়া ভালোবাসি।

⭕ 11. Taking a short break from life.
উচ্চারণ: টেকিং আ শর্ট ব্রেক ফ্রম লাইফ।
জীবন থেকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি।

⭕ 12. Road trips are the best.
উচ্চারণ: রোড ট্রিপস আর দ্য বেস্ট।
সড়কপথে ভ্রমণই সবচেয়ে সেরা।

⭕ 13. Lost in nature.
উচ্চারণ: লস্ট ইন নেচার।
প্রকৃতির মাঝে হারিয়ে গেছি।

⭕ 14. What a peaceful place!
উচ্চারণ: হোয়াট আ পিসফুল প্লেস!
কী যে শান্তিময় একটা জায়গা!

⭕ 15. Catching the sunset.
উচ্চারণ: ক্যাচিং দ্য সানসেট।
সূর্যাস্ত উপভোগ করছি।

⭕ 16. Life is short, travel more.
উচ্চারণ: লাইফ ইজ শর্ট, ট্রাভেল মোর।
জীবন ছোট, তাই বেশি বেশি ঘুরে বেড়ান।

⭕ 17. Heading to the beach!
উচ্চারণ: হেডিং টু দ্য বিচ!
সমুদ্রসৈকতের দিকে যাচ্ছি!

⭕ 18. Wandering where the Wi-Fi is weak.
উচ্চারণ: ওয়ান্ডারিং হোয়ার দ্য ওয়াই-ফাই ইজ উইক।
যেখানে ইন্টারনেটের চাপ নেই, সেখানে ঘুরে বেড়াচ্ছি।

⭕ 19. Travel cures everything.
উচ্চারণ: ট্রাভেল কিওরস এভরিথিং।
ভ্রমণ সব ক্লান্তি দূর করে দেয়।

⭕ 20. Making memories with friends.
উচ্চারণ: মেকিং মেমোরিজ উইথ ফ্রেন্ডস।
বন্ধুদের সাথে স্মৃতির পাতা ভরিয়ে তুলছি।

⭕ 21. Fresh air, clear mind.
উচ্চারণ: ফ্রেশ এয়ার, ক্লিয়ার মাইন্ড।
খোলামেলা বাতাস, সতেজ মন।

⭕ 22. Can we stay here forever?
উচ্চারণ: ক্যান উই স্টে হিয়ার ফরএভার?
আমরা কি এখানে চিরকাল থেকে যেতে পারি?

⭕ 23. It's time to recharge my soul.
উচ্চারণ: ইটস টাইম টু রিচার্জ মাই সোল।
নিজের মনকে সতেজ করে নেওয়ার সময় এসেছে।

⭕ 24. Traveling brings me joy.
উচ্চারণ: ট্রাভেলিং ব্রিংস মি জয়।
ভ্রমণ আমাকে আনন্দ দেয়।

⭕ 25. Farewell, until next time!
উচ্চারণ: ফেয়ারওয়েল, আনটিল নেক্সট টাইম!
বিদায়, আবার দেখা হওয়া পর্যন্ত!

আল্লাহ চট্রগ্রামবাসীর উপর রহমত দান করুন।
12/07/2026

আল্লাহ চট্রগ্রামবাসীর উপর রহমত দান করুন।

Address

জুরাইন খন্দকার রোড, মাজার গেইট সংলগ্ন।
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when অক্সফোর্ড একাডেমিক এন্ড এডমিশন কেয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share