পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ

পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ

04/10/2026

২৫-২৬ সেশনে পিরোজপুর জেলা থেকে ভর্তি হওয়া সকলকে শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।🌸
আমাদের পেইজে আপনারা যোগাযোগ করুন!

🎉 বনভোজন ২০২৬ নোটিশ 🎉২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আগমন উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ-এর...
04/10/2026

🎉 বনভোজন ২০২৬ নোটিশ 🎉

২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আগমন উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ-এর উদ্যোগে পরিষদের সদস্যদের নিয়ে আয়োজন করা হচ্ছে এক আনন্দঘন ও স্মরণীয় বনভোজন ২০২৬।

📅 সম্ভাব্য তারিখ: ৯ অক্টোবর ২০২৬, রোজ শুক্রবার।
📍 স্থান: গ্রীন স্কয়ার ক্যাফে পার্ক
📌 লোকেশন: কলাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকা।
শুভেচ্ছা ফি : ২০০ টাকা মাত্র।🌺

যা যা থাকছে:
★আকর্ষণীয় টি-শার্ট

🍽️ খাবারের বিশেষ আয়োজন:
🌅 সকালবেলার নাস্তা
🍛 দুপুরের লাঞ্চ
☕ বিকেলের স্ন্যাক্স

🎡 বিনোদনের আয়োজন
🏊 সুইমিং পুল
🎢 বিভিন্ন ধরনের রাইড
⚽ খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম
🤝 বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডা ও সুন্দর সময় কাটানোর সুযোগ।

পড়াশোনার ব্যস্ততার মাঝে সবাইকে নিয়ে একটি আনন্দময় দিন উপভোগ করা এবং পরিষদের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন।

টাকা পেমেন্ট করবেন :
হাসিব- 01518-952458 (বিকাশ/নগদ/ রকেট)

রেজিষ্ট্রেশন লিংক:
https://forms.gle/YgqvKHy8WYahdnUP9

🌿 একসাথে পথচলা, একসাথে আনন্দ—

স্মৃতির পাতায় থাকুক একটি সুন্দর দিন! 🌿

আয়োজনে:
পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ,
সরকারি বাঙলা কলেজ ।

পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বনভোজনে পিরোজপুর জেলার সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্....

21/09/2026

অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা 🖤
আগামীকাল ২২ সেপ্টেম্বর, অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস।🤍

এই নতুন পথচলায় পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বাঙলা ক্যাম্পাসে আগত সকল নবীন শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।✨

বিশ্ববিদ্যালয় জীবনের এই নতুন অধ্যায় হোক জ্ঞান, সাফল্য, বন্ধুত্ব ও সুন্দর স্মৃতিতে পরিপূর্ণ। নতুন পরিবেশে যেকোনো প্রয়োজনে, তথ্য বা সহযোগিতার জন্য শিক্ষার্থীদের পাশে আমরা আছি।

ক্যাম্পাস জীবনের যেকোনো প্রয়োজনে নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
নতুনদের পথচলা হোক সুন্দর, নিরাপদ ও সাফল্য মণ্ডিত হোক।
যেকোনো প্রয়োজনে আমাদের পেজে নক দিতে পারেন।

স্বাগতম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে

ধন্যবাদ ও শুভকামনা
পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ,
বাঙলা ক্যাম্পাস, ঢাকা সেন্ট্রাল ইউভার্সিটি।

17/09/2026

পিরোজপুর জেলা থেকে ভর্তি হওয়া সকলকে শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।🌸
আমাদের পেইজে আপনারা যোগাযোগ করুন!

শুভ জন্মদিন Md. Raisul Islam Hasib ( দপ্তর সম্পাদক - বাঙলা কলেজস্থ পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ ) যার হাত ধরে এগিয়ে ...
15/07/2026

শুভ জন্মদিন
Md. Raisul Islam Hasib ( দপ্তর সম্পাদক - বাঙলা কলেজস্থ পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ )
যার হাত ধরে এগিয়ে যাচ্ছে পিরোজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদ ।
তোমার জন্য দোয়া আর শুভকামনা সব সময় ।
পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আগামী দিনের কান্ডারী।

আলহামদুলিল্লাহ।আমাদের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কৃতিসন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ...
07/06/2026

আলহামদুলিল্লাহ।

আমাদের পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কৃতিসন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ এর পক্ষ থেকে AR Mamun Khan ভাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনার সফল নেতৃত্বে সংগঠনের অগ্রযাত্রা আরও বেগবান হোক—এই প্রত্যাশা রইল।
শুভকামনা অবিরাম। 💐💐

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ন্যানোম্যাটের...
15/02/2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।

১৯৬২ সালে যাত্রা শুরু করা সরকারি বাঙলা কলেজ আজ ছুঁয়ে ফেলেছে দীর্ঘ ৬৩ বছরের গৌরবময় ইতিহাস।শুরুটা হয়েছিল সীমিত পরিসরে, কিন...
01/10/2025

১৯৬২ সালে যাত্রা শুরু করা সরকারি বাঙলা কলেজ আজ ছুঁয়ে ফেলেছে দীর্ঘ ৬৩ বছরের গৌরবময় ইতিহাস।
শুরুটা হয়েছিল সীমিত পরিসরে, কিন্তু খুব দ্রুতই এই বিদ্যাপীঠ হয়ে উঠেছে জ্ঞানচর্চা, সংস্কৃতি, আদর্শ আর দেশপ্রেমের উজ্জ্বল এক দৃষ্টান্ত। স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা— প্রতিটি সংগ্রামে এই কলেজের শিক্ষক-শিক্ষার্থী অগ্রণী ভূমিকা পালন করেছে গর্বের সাথে।

এই কলেজ শুধু বইয়ের শিক্ষা দেয়নি, দিয়েছে জীবনবোধ, দিয়েছে সঠিক আদর্শে পথ চলার প্রেরণা। এখান থেকে বের হয়ে অসংখ্য মানুষ দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে, জ্ঞানের আলো ছড়িয়েছে, মানবতার কল্যাণে কাজ করেছে। তাই সরকারি বাঙলা কলেজ কেবল একটি প্রতিষ্ঠান নয়— এটি ইতিহাস, এটি অনুভূতি, এটি প্রজন্ম থেকে প্রজন্মের আলোকিত প্রেরণা।

আজ প্রতিষ্ঠার ৬৩তম বছরে —
পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ এর পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন প্রিয় বিদ্যাপীঠ — সরকারি বাঙলা কলেজ। ❤️
তুমি বেঁচে থাকো যুগের পর যুগ, আলোকিত করো আগামীর প্রজন্মকে, গড়ে তোলো সমৃদ্ধ বাংলাদেশ।✨

20/09/2025

✨ ✨ শুভকামনা বার্তা ✨✨

অনার্স প্রথম বর্ষ ২০২৩-২৪ সেশনের সকল পরীক্ষার্থীদের পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।❤️🌺

আপনাদের দীর্ঘ প্রস্তুতি, পরিশ্রম এবং মেধার সঠিক প্রতিফলন হোক পরীক্ষার খাতায়।
আত্মবিশ্বাসী থাকুন, মনোযোগী থাকুন—সফলতা আপনাদের হাতের নাগালেই!🌸

26/08/2025

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ।
উত্তীর্ণ সবাইকে পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন!!🌸❤️

Address

দারুসসালাম রোড
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি বাঙলা কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share