Western Pre-Cadet School

Western Pre-Cadet School Enlighten Insight

বাংলাদেশি কিংবদন্তি প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের বেলায়।এমন একজন মানুষ যিনি আধুনিক বিশ্বের অনেক পরিচিত আকাশচুম্বী অট্টাল...
17/08/2026

বাংলাদেশি কিংবদন্তি প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের বেলায়।

এমন একজন মানুষ যিনি আধুনিক বিশ্বের অনেক পরিচিত আকাশচুম্বী অট্টালিকা নকশা করেছেন। গড়ে দিয়েছেন আধুনিক আকাশচুম্বী ভবন নির্মাণের মৌলিক কাঠামো। বিশ্বজুড়ে বিজ্ঞানীমহলে তাঁর উদ্ভাবন প্রশংসিত হয়। বলা হয় Structural Engineering এর আইনস্টাইন। টাইম ও নিউজউইকের মতো ম্যাগাজিনা গুলোতেও তাঁর মৃত্যুসংবাদ প্রকাশিত হয়। গুগল তার মৃত্যুবার্ষিকী স্মরণ করে ডুডলে তাকে ফিচার করে। কিন্ত বাংলাদেশের অধিকাংশ মানুষই চেনেনা তাকে।

অথচ আজকের উন্নত বিশ্বের আকাশচুম্বী দালাকোঠা নির্মাণের পিছনে আমাদের দেশে জন্ম নেওয়া ড. ফজলুর রহমান খানের অবদান অনেক বেশি।

১৯২৯ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে ড. খান যোগ দেন বিশ্বখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমোর, ওইংস অ্যান্ড মেরিল (SOM)-এ। সেখানেই তিনি উদ্ভাবন করেন বহুতল ভবন নির্মাণের বৈপ্লবিক বান্ডলড টিউব পদ্ধতি। এই প্রযুক্তির ফলে অনেক কম ইস্পাত ব্যবহার করে আরও উঁচু, মজবুত ও সাশ্রয়ী ভবন নির্মাণ সম্ভব হয়।

তাঁর উদ্ভাবিত প্রযুক্তির সবচেয়ে বড় প্রমাণ শিকাগোর ১০০ তলা 'জন হ্যানকক সেন্টার' এবং ১১০ তলা সিয়ার্স টাওয়ার, যা সত্তরের দশকে বিশ্বের সর্বোচ্চ ভবন ছিল। আকাশচুম্বী ভবনের বাইরে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের ১০৫ একর ছাদযুক্ত বিশাল হজ টার্মিনাল এবং কলোরাডোর ইউএস এয়ারফোর্স একাডেমিও তাঁর অসাধারণ কীর্তি।

কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৭২ সালে মর্যাদাপূর্ণ কনস্ট্রাকশনস ম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হন এবং স্থাপত্যের অত্যন্ত সম্মানজনক আলফ্রেড ই. লিন্ডাউ অ্যাওয়ার্ড' লাভ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হ্যাবিট্যাট-এর চেয়ারম্যান ছিলেন।

লেখা: ইয়ামিন রহমান ফাহাদ | KBKh Science

17/08/2026

রবীন্দ্রস্মরণে আমাদের ছোট্ট সোনামণিরা! 🌸✨
​রবিঠাকুরের আলোয় আলোকিত ছোট্ট কুঁড়িগুলো। 🎨🎶

17/08/2026
🌹 গৌরবময় অর্জনে আন্তরিক অভিনন্দনওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুল পরিবারের পক্ষ থেকেজনাব শাকিব আহমেদ বাপ্পি-কে গণপ্রজাতন্ত...
16/08/2026

🌹 গৌরবময় অর্জনে আন্তরিক অভিনন্দন

ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুল পরিবারের পক্ষ থেকে
জনাব শাকিব আহমেদ বাপ্পি-কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্বপ্রাপ্তিতে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌹

আইন ও বিচার অঙ্গনে তাঁর সততা, নিষ্ঠা, মেধা ও দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি নিঃসন্দেহে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা।

আমরা বিশ্বাস করি, তাঁর প্রজ্ঞা, পেশাগত দক্ষতা ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব দেশের আইনের শাসন ও বিচারব্যবস্থাকে আরও সমৃদ্ধ ও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাঁর এই সাফল্যে ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুল পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তাঁর এই অর্জন আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।

পরম করুণাময়ের নিকট প্রার্থনা করি—তাঁর কর্মজীবনের প্রতিটি পদক্ষেপ সফল হোক এবং তিনি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সম্মান ও উত্তরোত্তর সাফল্যে সমৃদ্ধ হোন।

🌹 আন্তরিক অভিনন্দন ও শুভকামনা 🌹

ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুল পরিবার

📢 Teacher Training Program | Day 3​📅 তারিখ: ৮ আগস্ট, ২০২৬​🔹 সেশন ১: Learning Through Play (Part 2)⏰ সময়: সকাল ১০:০০ - ১০...
15/08/2026

📢 Teacher Training Program | Day 3
​📅 তারিখ: ৮ আগস্ট, ২০২৬
​🔹 সেশন ১: Learning Through Play (Part 2)
⏰ সময়: সকাল ১০:০০ - ১০:৪৫
👤 ইনস্ট্রাক্টর: তহমিমা আক্তার
​🔹 সেশন ২: Educational Leadership & Communication Strategy
⏰ সময়: সকাল ১১:০০ - দুপুর ১:০০
👤 রিসোর্স পার্সন: তৌহিদুল ইসলাম খান সৈকত
(যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক ও সিইও, TIKS Education)

🎼সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্টান । 🌿স্থান: ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুল।🗓️১৩ আগস্ট ২০২৬⏰সময়: দুপুর ১২টা – দুপুর ১টা✴️বিষয়...
14/08/2026

🎼সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্টান ।
🌿স্থান: ওয়েস্টার্ন প্রি-ক্যাডেট স্কুল।
🗓️১৩ আগস্ট ২০২৬
⏰সময়: দুপুর ১২টা – দুপুর ১টা
✴️বিষয়: ২২শে শ্রাবণ,কবিগুরু রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।

12/08/2026

যেখানে বয়সের ভেদাভেদ নেই,
সেখানে ছন্দই হয়ে ওঠে সবার সেতুবন্ধন।
হাসি, নাচ আর আনন্দে—
একসাথে কিছু সুন্দর মুহূর্ত। 💃🌸✨

বই বোধকে জাগ্রত করে॥ বই হোক সেরা বন্ধু
11/08/2026

বই বোধকে জাগ্রত করে॥ বই হোক সেরা বন্ধু

আনন্দের সঙ্গে বই পড়ার অভ্যাস শিশুর কল্পনাশক্তি, ভাষা ও চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নিয়মের ছকে নয়, খেলার ছলেই শিশুরা শেখে জীবনকে নিজের মতো করে জয় করতে। 🤹🌸
11/08/2026

নিয়মের ছকে নয়, খেলার ছলেই শিশুরা শেখে
জীবনকে নিজের মতো করে জয় করতে। 🤹🌸

With Tabassum Chowdhury – I just got recognised as one of their top fans! 🎉
10/08/2026

With Tabassum Chowdhury – I just got recognised as one of their top fans! 🎉

Address

West Kafrul, Taltola, Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Western Pre-Cadet School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category