15/02/2025
হাদীসের উপর কিছু আমল
আবূ উমামাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলূল্লাহ (সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا ، وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ.
যে ব্যক্তি ন্যায়ের ওপর থাকা সত্ত্বেও ঝগড়া ছেড়ে দেবে আমি তার জন্য জান্নাতের কিনারায় একটি ঘরের জিম্মাদার। যে ব্যক্তি কৌতুকের ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার। আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার।
সুনানে আবু দাউদ ৪৮০০ (শুআইব আরনাঊত তাহকীককৃত),৪৭২৫(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)