26/12/2025
📣প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ,
তোমরা জানো, ২০২৬ হতে আবার পূর্ণাঙ্গ সিলেবাসে HSC পরীক্ষা হবে।
✅জীববিজ্ঞান ১ম পত্রের ১২তম অধ্যায়: 'জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ' এর গাইডলাইন...
An Aid Centre of Biological Affairs. Founder-S. M. Mahbubul alam (Tameem). Lecturer in Biology, Dhaka Imperial College. Examiner-Dhaka Education Board.
WELCOME for visiting our page. This is a page of enthusiastic students, teachers, doctors, researchers & public who are interested to know, discuss & research about Biological Affairs of current and past issues. This page is to keep in touch with each other and sharing lots of information related to Living Organisms, so that we all the member can upgrade our thoughts, notions, skills regarding Bi
26/12/2025
📣প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ,
তোমরা জানো, ২০২৬ হতে আবার পূর্ণাঙ্গ সিলেবাসে HSC পরীক্ষা হবে।
✅জীববিজ্ঞান ১ম পত্রের ১২তম অধ্যায়: 'জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ' এর গাইডলাইন...
26/12/2025
📣প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ,
তোমরা জানো, ২০২৬ হতে আবার পূর্ণাঙ্গ সিলেবাসে HSC পরীক্ষা হবে।
✅জীববিজ্ঞান ১ম পত্রের ৬ষ্ঠ অধ্যায়: 'ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা' এর গাইডলাইন...
26/12/2025
📣প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ,
তোমরা জানো, ২০২৬ হতে আবার পূর্ণাঙ্গ সিলেবাসে HSC পরীক্ষা হবে।
✅জীববিজ্ঞান ১ম পত্রের ৫ম অধ্যায়: 'শৈবাল ও ছত্রাক' এর গাইডলাইন...
25/12/2025
সহমত!
05/12/2025
🧬একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য DNA ও RNA হতে ৪১টি করে মোট ৮২টি কুইজ প্রশ্ন দেয়া হলো।
উত্তর বের করে ফেলো তো দেখি...💝
03/12/2025
গত ২৩ নভেম্বর, ২০২৫ (রবিবার) ঢাকা ইমপিরিয়াল কলেজের বিজ্ঞান ক্লাব, 'ইমপিরিয়াল সাইন্স ক্লাব' একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে একটি স্টাডি ট্যুরের আয়োজন করে।
ইমপিরিয়াল সাইন্স ক্লাবের মডারেটর ও গনিত বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. নুর-আল-মাসুদ, ক্লাবের কো-মডারেটর ও জীববিজ্ঞান বিভাগের প্রভাষক এস. এম. মাহবুবুল আলম (তামীম) এবং শারীরিক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক এ. কে. এম. ওবায়দুল্লাহ সরকারের নেতৃত্বে ৮৮ সদস্য বিশিষ্ট টিমটির স্টাডি ট্যুরের গন্তব্য ছিলো ঢাকার মিরপুরস্থ ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ও বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম।
কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নাজিমুল হক হক্কানী ও উপাধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসেন মৃধা সকাল সাড়ে নয়টায় কলেজ প্রাঙ্গণ থেকে ট্যুরগামী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বিদায় জানান।
BRTC এর দ্বিতল একটি বাস শিক্ষার্থীদের নিয়ে সকাল পৌনে এগারোটায় ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে পৌছালে গার্ডেনের ডিরেক্টর জনাব শওকত ইমরান আরাফাত সাহেবের বিশেষ সহযোগিতায় শিক্ষার্থীরা তাদের গ্রুপ লিডার ও শিক্ষকদের মাধ্যমে পুরো গার্ডেন পরিদর্শন করে।
পরবর্তীতে তারা বেলা দেড়টায় বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামে পৌছায়। সেখানে মধ্যাহ্নভোজের পর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরদার নাসির উদ্দিন ও সিনিয়ার বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব খন্দকার কামরুল ইসলাম ট্যুরগামী শিক্ষার্থীদের জন্য সেমিনারের আয়োজন করেন এবং হারবেরিয়াম পদ্ধতি হাতে কলমে দেখান। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মোস্তফা কামাল পাশা। তিনিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য রাখেন। পরিশেষে ইমপিরিয়াল সাইন্স ক্লাবের কো-মডারেটর, এস. এম. মাহবুবুল আলম (তামীম) তার লেখা 'কুরআন ও উদ্ভিদবিজ্ঞান' বইটি হারবেরিয়ামের পাঠাগারে সংরক্ষণের জন্য প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার নিকট হস্তান্তর করেন এবং কলেজের পক্ষ হতে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ী বক্তব্য দেন।
সারাদিনব্যাপী স্টাডি ট্যুর হতে শিক্ষার্থীরা উদ্ভিদবিজ্ঞানের বিবিধ বাস্তব জ্ঞান অর্জন করে রাত সাতটায় পুনরায় কলেজ প্রাঙ্গণে ফিরে আসে।
ট্যুরে যাওয়া প্রত্যেক শিক্ষার্থী ট্যুর হতে তাদের প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা 'স্টাডি ট্যুর রিপোর্ট - ২০২৫' শিরোনামে লিপিবদ্ধ করে ক্লাবে জমা দেয়।
ট্যুরটি সফলভাবে সম্পন্ন করতে ইমপিরিয়াল সাইন্স ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সবাই তাদের শিক্ষকদের সাথে সর্বোচ্চ সহযোগিতা করেছে। এতে তাদের নেতৃত্বগুন প্রস্ফুটিত হওয়ার পাশাপাশি অভিজ্ঞতার ভান্ডার সম্মৃদ্ধ হয়।
30/11/2025
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা যারা Transcription অংশটি পড়েছো, আশা করি বুঝতে পারবে আমার এই লেখাটি...🧬
24/11/2025
সীম জাতীয় ফলের মধ্যে পৃথিবীর সর্ববৃহৎ বনজ সীম, গিলাফল।
©️বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম।
21/11/2025
হঠাৎ পুরাতন পেপার দেখতে গিয়ে পেলাম।
Hydra (হাইড্রা) নিয়ে আমার করা সেই মজার উদ্দীপকটি...😁
17/11/2025
আলহামদুলিল্লাহ, একাদশ শ্রেণির ফাস্ট মিডটার্ম পরীক্ষায় 'bios & logos' এর ৮০% ছাত্রই ভালো করেছে।
সবাইকেই অভিনন্দন ও শুভেচ্ছা, তবে প্রথম স্থান অধিকারীর জন্য রয়েছে মহা মূল্যবান বই পুরস্কার...🎉🎀🎁💝
13/11/2025
06/11/2025
আলহামদুলিল্লাহ, আগের বছরের মত এবারও কলেজের 'Best Guide Teacher' পুরস্কার পেলাম...🎁🎀🎉🎊
তবে এবার নিজ হাতে পুরস্কার গ্রহন করতে পারিনি। আমার পক্ষ হতে ডিপার্টমেন্টের সহকর্মী তা সংগ্রহ করে আমাকে ছবি পাঠিয়ে দিয়েছেন।
🗣️এস. এম. মাহবুবুল আলম (তামীম)
প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ।
ঢাকা ইমপিরিয়াল কলেজ।