Rakib kuakata 360

Rakib kuakata 360

Share

my life. Allah
my rules. Mohammed
my attached. Islam

26/04/2026

হে আল্লাহ 🤲
তুমি আমাদের অন্তরের কথা জানো, অজানা কষ্টগুলোও তুমি দেখো।
আমাদের সব গুনাহ মাফ করে দাও, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দাও।

হে দয়াময় রব,
আমাদেরকে সুস্থতা দান করো—শরীরের, মনের ও ঈমানের।
আমাদের রিজিক হালাল, প্রশস্ত ও বরকতময় করে দাও।
যে নেয়ামতগুলো তুমি দিয়েছো, সেগুলোর জন্য কৃতজ্ঞ থাকার তৌফিক দাও।

আমাদের পরিবারকে হেফাজত করো,
ভালোবাসা, শান্তি ও রহমতে ভরিয়ে দাও আমাদের ঘর।

হে আল্লাহ,
যা আমাদের জন্য কল্যাণকর সেটাই আমাদের নসিবে লিখে দাও,
আর যা ক্ষতিকর তা থেকে দূরে রাখো।

🤍 তুমি ছাড়া আমাদের আর কেউ নেই,
তোমার কাছেই আমরা সব আশা রাখি।

আমিন 🌙

25/04/2026
Photos from Rakib kuakata 360's post 21/03/2026

Eid Mubarak

09/02/2026

তাহেরপুর গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য, শাকসবজি আর প্রকৃতির ছোঁয়া 🌽🍃

Photos from Rakib kuakata 360's post 17/01/2026

🌸 আলহামদুলিল্লাহ 🌸
আমাদের পরিবারে আল্লাহ তায়ালার বিশেষ নিয়ামত হিসেবে একটি ফুটফুটে কন্যা সন্তানের আগমন হয়েছে 🤍
(আমার ভাতিজি আমার বড় ভাইয়ের মেয়ে)
🌸 জন্মতারিখ 15/01/26 🌸
তার সুন্দর নাম রাখা হয়েছে—
✨ রামিসা জান্নাত ✨
তার বড় ভাইয়ের নাম
✨রাফসান জামিল✨
নামের অর্থ:
🔹 রামিসা — শান্ত, ভদ্র, নম্র স্বভাবের, সুন্দর চরিত্রের নারী
🔹 জান্নাত — আল্লাহর দেয়া চির সুখের স্থান, বেহেশত
রামিসা জান্নাত অর্থাৎ—
👉 আল্লাহর রহমতে শান্ত ও সুন্দর চরিত্রের এমন একজন মেয়ে, যার জীবন আল্লাহর দেয়া চির সুখের পথের দিকে পরিচালিত হবে।
🤲 দোয়া করি:
হে আল্লাহ, তুমি রামিসা জান্নাতকে নেককার, পরহেজগার ও আদর্শ মুসলিমা হিসেবে গড়ে তুলো।
তাকে এবং তার ভাইকে ঈমান, ইলম ও সুন্দর আখলাকে পরিপূর্ণ করো।
তাদের জীবনকে জান্নাতের পথে কবুল করো এবং তাদেরকে আমাদের চোখের শীতলতা বানাও।
আমিন 🤲
সবাই রাফসান জামিল এবং রামিসা জান্নাতের জন্য দোয়া করবেন 💖

27/12/2025

🌫️ শীতের সকাল | কুয়াকাটার রাস্তা ❄️
আজ ইনসাফ কসমেটিক্স দোকানে যাওয়ার পথে
কুয়াকাটার রাস্তা থেকে গাড়িতে বসেই এই ভিডিওটা ধারণ করলাম।
চারপাশে ঘন কুয়াশা, হিমেল বাতাস আর শীতের নিস্তব্ধতা—
মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আজ একটু থেমে আছে… 🤍
📆 আজকের দিন:
🇬🇧 English Date: Saturday, 27 December 2025
🇧🇩 বাংলা তারিখ: ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
🕌 আরবি (হিজরি): ৫ রজব, ১৪৪৭ হিজরি
❄️ শীতের কবিতা ❄️
“কুয়াশার চাদরে মোড়া সকালের পথ,
হাওয়ায় মিশে আছে শীতের নীরব কথন।
চলার গাড়ি, ঠান্ডা রাস্তা, ভাবনার ভিড়,
ইনসাফ কসমেটিক্সের পথে আজ মনটা ভীষণ স্থির।”

📍 দোকানের ঠিকানা:
মধ্যবাজার, মহিপুর, পটুয়াখালী
📞 মোবাইল:
01323-440915 /01336779792


#শীতের_সকাল
#কুয়াশা



Photos from Rakib kuakata 360's post 12/11/2025

সুন্দর মনোরম দৃশ্য । মহিপুর মৎস্যবন্দর।

10/11/2025

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার। শুভ সকাল

Photos from Rakib kuakata 360's post 06/10/2025

Vatija rafsan jamil

Photos from Rakib kuakata 360's post 28/09/2025

দক্ষিণবঙ্গের প্রাণকেন্দ্র মহিপুর মৎস্যবন্দর এখন ব্যস্ততম সময় পার করছে।

অক্টোবরের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে সাগরে মাছ ধরা নিষিদ্ধ (অবরোধ) — তাই অবরোধের আগে শেষবারের মতো গভীর সমুদ্র থেকে মাছ ধরে আনার জন্য দেশের বিভিন্ন প্রান্তের ট্রলারগুলো এখন মহিপুরে নোঙর করছে।

চট্টগ্রামসহ উপকূলের অন্যান্য অঞ্চল থেকে আসা শত শত–হাজার ট্রলার কয়েকদিনের জন্য এখানে ভিড় করছে, বরফ–জ্বালানি–সরঞ্জাম নিয়ে আবার সাগরে পাড়ি জমাচ্ছে। শেষ ট্রিপ শেষে তারা দেশে ফিরে যাবে, তারপর প্রায় এক বছর পর আবার এ মৌসুমে ফিরবে।

নদীর ঘাটজুড়ে এখন নানান আকারের ট্রলারের সারি, জেলেদের ব্যস্ততা আর মৎস্যবন্দরের কোলাহল — সবমিলে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মৎস্যবন্দর মহিপুরে এখন এক অনন্য দৃশ্য।

#মহিপুর #মৎস্যবন্দর #দক্ষিণবঙ্গ #অবরোধ #বাংলাদেশ #চট্টগ্রাম #মৎস্যশিল্প #ট্রলার

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Kuakata Mohipur Patuakhali Barishal
Dhaka