10/07/2026
⚠ সহযোগিতার আবেদন
সরকারি বিজ্ঞান কলেজের ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষের মেধাবী শিক্ষার্থী শিহাব হোসেন দুরারোগ্য ফুসফুসে ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত। বর্তমানে তিনি ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে গত মাসে।
ক্যান্সার থেকে আরোগ্যলাভ করে ক্যাম্পাসে ফিরতে চান শিহাব। সন্তানকে স্বাভাবিক জীবনে দেখার জন্য জীবনের অর্জিত সকল সম্পদ উজাড় করে দিচ্ছেন টিন মিস্ত্রি বাবা মো. মফিদুল ইসলাম ও দর্জি মা শাহানাজ পারভীন।
গত তিন মাস ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলেন শিহাব। ক্যান্সার প্রতিশোধক হিসাবে ৫টি ক্যামোও নিয়েছেন। সাময়িকভাবে ব্যাথা কমলেও পরবর্তীতে শরীরের বুকে ও পিঠে তীব্র যন্ত্রনা শুরু হয়েছে। দুঃখীনি মা শাহনাজ ৯ বছরের কন্যা সন্তানকে স্বামীর নিকট বাংলাদেশে রেখে একমাত্র ছেলে শিহাব কে নিয়ে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে গিয়েছেন।
গত দেড় বছর যাবৎ শিহাব অসুস্থ ছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে গত মাসে তার ফুসফুসে ক্যান্সার শনাক্ত হয়। তখন থেকে তার জন্য নিয়মিত তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা ব্যায় হচ্ছে বলে তার বাবা জানান। এছাড়া যত সময় যাচ্ছে ততই সন্তানের খারাপ অবস্থা দেখছেন তিনি। শুধুমাত্র শেষ ১৫ দিনে ওষুধ এবং টেস্ট বাবদ খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। টাকার অভাবে কেমোথেরাপি দিতে পারছেন না এই ছাত্র।
শিহাবের চিকিৎসায় সমাজের বিত্তবান মানুষের সহায়তা কামনা করেছে তার মা ও বাবা। ছেলের চিকিৎসায় সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
শিহাবকে নিম্নোক্ত হিসাবের মাধ্যমে সহায়তা করা যাবে।
বিকাশ নম্বর:
পিতা- ০১৯২৮৪২২০৩৬,
মাতা- ০১৯৪২২৫৬৭০৮।
( আমাদের পক্ষ থেকে বলতে চাই দয়া করে পোস্টটি সকলের মাঝে ছড়িয়ে দিন এবং যতটুকু পারেন পাশে দাঁড়ান সবিকান ভাইটির পাশে। )