Bangladesh Adarsh Shikshak Federation - BASF

Bangladesh Adarsh Shikshak Federation - BASF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Adarsh Shikshak Federation - BASF, Tutor/Teacher, Malibagh, Dhaka.

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন (বাআশিফ) একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠন। বাংলাদেশে বিদ্যমান সকল শিক্ষক সংগঠনগুলোর মধ্যে এটি একটি অনন্য শিক্ষক সংগঠন। বাআশিফ বিশ্ববিদ্যালয়, মাদরাসা, কলেজ, কারিগরি স্কুল—কলেজ ও কিন্ডারগার্টেনসহ দেশে প্রচলিত সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষকগণের একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। এ শিক্ষক সংগঠনগুলো শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন, শিক্ষাদান পেশায় নিয়োজিত শিক্ষকগণের মধ্যে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক ও বুদ্ধিবৃত্তিক সহযোগিতার বন্ধন গড়ে তোলা, শিক্ষকতা পেশার ঐতিহ্যবাহী মযার্দাকে সমুন্নত রাখা, জাতীয় জীবনের সকল স্তরের শিক্ষকগণের ন্যায্য অধিকার আদায়ে বাআশিফের অন্তভূর্ক্ত থেকে ৯টি শিক্ষক পরিষদ কাজ করে যাচ্ছে।

07/04/2025

শোক বার্তা

হাফেজ ড. রেজাউল করিম খানের ইন্তেকালে
অধ্যাপক এবিএম ফজলুল করীমের শোক প্রকাশ!

বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া সদর উপজেলার সভাপতি হাফেজ ড. রেজাউল করিম খান গত ০৬/০৪/২০২৫ তারিখ রোজ রবিবার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত মুন্সিগঞ্জ—২ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম এক বিবৃতীতে গভীর শোক প্রকাশ করেন।
শোক বাণীতে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, হাফেজ ড. রেজাউল করিম খান ছিলেন একজন ইসলামী ব্যক্তিত্ব ও একজন দক্ষ সংগঠক। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা ও জয়পুরহাট জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সাবেক নায়েবে আমীর, জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি, দৈনিক নয়া দিগন্তের জয়পুরহাট জেলার সাবেক প্রতিনিধি, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার সাবেক মুফাসসির, বগুড়ার বুজর্গধামা ফাজিল মাদরাসার প্রিন্সিপাল, জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড হজ্জ গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ও দারুস সুফফাহ মাদ্রাসার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। এসব দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখার চেষ্টা করেছেন।
শোক বাণীতে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, হাফেজ ড. রেজাউল করিম খানের জীবনের সকল ভাল আমলগুলো যেন আল্লাহ তায়ালা কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার শোকাহত পরিবারের সদস্যদেরকে এ শোকে ধৈর্য্যধারণ করার তাওফিক দান করেন। আমীন

—বার্তা প্রেরক

জাহাঙ্গীর হোসাইন
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন
প্রচার বিভাগ

http://dailysangram.com/bangladesh/politics/YpN3IEohRus8/
13/03/2025

http://dailysangram.com/bangladesh/politics/YpN3IEohRus8/

গত মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং এর বাঘিয়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখা'র আয়.....

12/03/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার অন্তর্গত যশলং ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মুন্সিগঞ্জ-২ (লৌহজং, টঙ্গীবাড়ী) আসনের এমপি প্রার্থী এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য জননেতা অধ্যাপক এ বি এম ফজলুল করীম।

12/03/2025
11/03/2025

আদর্শ শিক্ষক পরিষদ ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টংগীবাড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।

আদর্শ শিক্ষক পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শ...
11/03/2025

আদর্শ শিক্ষক পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড.আব্দুল মান্নান।
সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী জেনারেল ও আদর্শ শিক্ষক পরিষদ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক রবিউল ইসলাম।

10/03/2025

শিক্ষক প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এফবিএম ফজলুল করীম।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ...
09/03/2025

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডাঃ শফিকুর রহমান।

09/03/2025

Address

Malibagh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Adarsh Shikshak Federation - BASF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bangladesh Adarsh Shikshak Federation - BASF:

Shortcuts

Share