29/09/2025
এক পিএইচডি ছাত্র বলতেসে "আমরা বাঙালিরা ছাতার রিসার্চ করি"! আমি জিজ্ঞেস করলাম কেন কি হইসে? বললো স্যার, literature review লিখতে গিয়ে কোনো রিলেটেড রিসার্চ পাইনা। আবার আরও কিছু ছাত্র ছাত্রী জিজ্ঞেস করে কি নিয়ে রিসার্চ করবে? রিসার্চ টপিক কি হবে? উত্তরে আমি বলি বাংলাদেশ নিয়ে তো রিসার্চ টপিক বের করা সহজ কারণ আমাদের সমস্যা বেশি।
ছাত্রদের দাবি খুব অযৌক্তিক ও না। দেখলাম আসলেই আমাদের সাবজেক্ট রিলেটেড গবেষণা খুব কম। দেশে, সমাজে এত এত সমস্যা। গবেষণার প্রধান উদ্দেশ্যই হলো সমস্যার সমাধান করা। যে গবেষণা সমাজের কাজে লাগে না সেটা সময়, মেধা আর রিসোর্স এর অপচয়। আমাদের মত গরীব দেশের জন্য গবেষণার বরাদ্দ সঠিক ভাবে হওয়া আরও জরুরি। দেশে গবেষণার গতি বেড়েছে। তবে বেশিরভাগই বৃহতাকারে সমাজের তেমন কোনো কাজে আসছে না। তাও এই প্র্যাক্টিস টা চলুক। আস্তে আস্তে কোয়ালিটি বাড়বে।
যাইহোক নতুন গবেষক, ছাত্র ছাত্রীদের অন্যতম প্রধান সমস্যা হলো গবেষণার টপিক খুঁজে বের করা। যেহেতু আমি অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্যের তাই কিছু সাজেশন / ধারণা দিলাম, যদি কারো কাজে লাগে।
1. The Role of Export-Oriented Industries in Bangladesh's Economic Growth.
2. Effectiveness of Bangladesh Central Bank's Policies in Controlling Inflation.
3. Impact of Climate Change: Economic Analysis on Bangladesh's Agricultural Sector.
4. Sustainable Development in Bangladesh's Ready-Made Garment Industry: Challenges and Opportunities.
5. Foreign Exchange Reserve Management in Bangladesh: Issues and Solutions.
6. Expansion of Digital Banking and Fintech: Impact on Financial Inclusion in Bangladesh.
7. The Role of Remittances in Bangladesh's Economy and Future Prospects.
8. Energy Sector Crisis in Bangladesh and the Potential of Renewable Energy.
9. Challenges in Achieving SDGs for Bangladesh's Economic Development.
10. Long-Term Impact of the COVID-19 Pandemic on Bangladesh's Economy.
11. Modernization of Bangladesh's Agricultural Sector: Problems and Prospects.
12. Employment and Skill Development for Youth in Bangladesh's Economy.
13. Role of Special Economic Zones (SEZs) in Bangladesh's Economic Development.
14. Non-Performing Loans in Bangladesh's Banking Sector: Causes and Solutions.
15. Contribution of Female Labor to Bangladesh's Economic Growth.
16. Impact of Urban-Centric Development on Bangladesh's Economy.
17. Role of Education and Research in Bangladesh's Economic Development.
18. Impact of Foreign Direct Investment (FDI) on Bangladesh's Economy.
19. Importance of Transport and Communication Infrastructure in Bangladesh's Economic Development.
20. Impact and Effectiveness of Social Safety Net Programs in Bangladesh's Economy.
ছাত্র ছাত্রীরা আরও কিছু সমস্যায় পরে ডাটা নিয়ে। এখানে কিছু সেকেন্ডারি ডাটার ওয়েবসাইট দিলাম।
১)) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS):
[bbs.gov.b/d] জনসংখ্যা, শ্রম, কৃষি, শিল্প, বাণিজ্য, মূল্যস্ফীতি, এবং অন্যান্য অর্থনৈতিক সূচক সম্পর্কিত ডেটা।
২)) বাংলাদেশ ব্যাংক: (bb.org.b/d) মুদ্রা, ব্যাংকিং, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ঋণ, এবং আর্থিক নীতিমালা সম্পর্কিত ডেটা।
৩)) পরিকল্পনা মন্ত্রণালয়:
[planning.gov.b/d] অর্থনৈতিক পরিকল্পনা, উন্নয়ন প্রকল্প, এবং বাজেট সম্পর্কিত ডেটা।
৪)) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা: বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত বার্ষিক প্রতিবেদন।
৫)) বিশ্ব ব্যাংক (World Bank):
[data.worldbank.or/g/country/bangladesh] GDP, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, এবং অন্যান্য অর্থনৈতিক সূচক।
৬)) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
[imf.or/g/en/Countries/BGD] অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, ঋণ, এবং আর্থিক নীতিমালা সম্পর্কিত ডেটা।
৭)) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP):
[bd.undp.or/g] মানব উন্নয়ন সূচক (HDI), দারিদ্র্য, এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) সম্পর্কিত ডেটা।
৮)) এশীয় উন্নয়ন ব্যাংক (ADB):
[adb.or/g/countries/bangla/desh] অবকাঠামো, শক্তি, এবং আঞ্চলিক উন্নয়ন সম্পর্কিত ডেটা।
৯)) গবেষণা প্রতিষ্ঠান ও থিঙ্ক ট্যাংক সিপিডি (CPD - Centre for Policy Dialogue):
[cpd.org.b/d] অর্থনৈতিক নীতি, বাণিজ্য, এবং উন্নয়ন বিষয়ক গবেষণা ও ডেটা।
১০)) বিআইডিএস (BIDS - Bangladesh Institute of Development Studies): (bids.org.b/d) কৃষি, শিল্প, শ্রম, এবং সামাজিক অর্থনীতি সম্পর্কিত গবেষণা।
১১)) পিআরআই (PRI - Policy Research Institute):(pri-bd.or/g) অর্থনৈতিক নীতি ও উন্নয়ন বিষয়ক গবেষণা।
১২)) এছাড়া আরো কিছু আছে যেমন
- বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (BILS):
শ্রম বাজার, মজুরি, এবং কর্মসংস্থান সম্পর্কিত ডেটা।
- বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BGMEA): (bgmea.com.b/d) তৈরি পোশাক শিল্প সম্পর্কিত ডেটা।
- বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (BIDA):(bida.gov.b/d) বিনিয়োগ, শিল্প, এবং ব্যবসা সম্পর্কিত ডেটা।
- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC):
জ্বালানি ও বিদ্যুৎ খাত সম্পর্কিত ডেটা।
- স্টক এক্সচেঞ্জ এবং কোম্পানির বার্ষিক প্রতিবেদন: যেমন- ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)।
( .bd , .org, bagladesh এর মাঝে "/" এটি রিমুভ করতে হবে)
তারপরে আরেকটি প্রধান সমস্যা হলো জার্নাল সিলেকশন। কিছু আইডিয়া নিচে দিলাম:
১. সাধারণ অর্থনীতি ও উন্নয়ন গবেষণা
- Journal of Development Economics(SSCI indexed, উন্নয়ন অর্থনীতি এবং উন্নয়নমূলক বিষয়ক গবেষণার জন্য আদর্শ)।
- World Development(SSCI indexed, উন্নয়ন নীতি, দারিদ্র্য, এবং বৈশ্বিক উন্নয়ন বিষয়ক গবেষণা)।
- Economic Development and Cultural Change(SSCI indexed, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক পরিবর্তন সম্পর্কিত গবেষণা)।
- Journal of Economic Growth(SSCI indexed, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন বিষয়ক গবেষণা)।
২. কৃষি ও পরিবেশ অর্থনীতি
- Agricultural Economics(SSCI indexed, কৃষি অর্থনীতি এবং কৃষি নীতি সম্পর্কিত গবেষণা)।
- Environmental and Resource Economics(SSCI indexed, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ অর্থনীতি)।
- Ecological Economics(SSCI indexed, পরিবেশ ও অর্থনীতির মধ্যে সম্পর্ক বিষয়ক গবেষণা)।
৩. শ্রম ও মানব উন্নয়ন
- Journal of Human Development and Capabilities(SSCI indexed, মানব উন্নয়ন এবং সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ক গবেষণা)।
- Labour Economics(SSCI indexed, শ্রম বাজার, মজুরি, এবং কর্মসংস্থান সম্পর্কিত গবেষণা)।
৪. বাণিজ্য ও শিল্প অর্থনীতি
- Journal of International Economics(SSCI indexed, আন্তর্জাতিক বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক গবেষণা)।
- Industrial and Corporate Change(SSCI indexed, শিল্প নীতি এবং শিল্প উন্নয়ন সম্পর্কিত গবেষণা)।
৫. আর্থিক অর্থনীতি ও ব্যাংকিং
- Journal of Banking & Finance(SSCI indexed, ব্যাংকিং এবং আর্থিক বাজার সম্পর্কিত গবেষণা)।
- Journal of Financial Economics(SSCI indexed, আর্থিক অর্থনীতি এবং বিনিয়োগ বিষয়ক গবেষণা)।
৬. শহর ও অবকাঠামো উন্নয়ন
- Urban Studies(SSCI indexed, শহর উন্নয়ন এবং নগর অর্থনীতি বিষয়ক গবেষণা)।
- Transport Policy(SSCI indexed, পরিবহন নীতি এবং অবকাঠামো উন্নয়ন সম্পর্কিত গবেষণা)।
৭. জলবায়ু ও টেকসই উন্নয়
- Climate Change Economics(SSCI indexed, জলবায়ু পরিবর্তনের অর্থনৈতিক প্রভাব বিষয়ক গবেষণা)।
- Sustainable Development(SSCI indexed, টেকসই উন্নয়ন এবং পরিবেশ নীতি সম্পর্কিত গবেষণা)।
৮. সামাজিক অর্থনীতি ও নীতি বিশ্লেষণ
- Journal of Economic Policy Reform(SSCI indexed, অর্থনৈতিক নীতি এবং সংস্কার বিষয়ক গবেষণা)।
- Social Indicators Research(SSCI indexed, সামাজিক উন্নয়ন এবং জীবনযাত্রার মান সম্পর্কিত গবেষণা)।
৯. অর্থনীতির আরও কিছু গুরুত্বপূর্ণ জার্নাল
- Journal of Economic Surveys (SSCI indexed, অর্থনৈতিক তত্ত্ব এবং নীতি বিশ্লেষণ)।
- Economic Modelling(SSCI indexed, অর্থনৈতিক মডেলিং এবং পরিমাণগত বিশ্লেষণ)।
Courtesy: Miraz Ahmed