Habib's Tutorial A-Z

Habib's Tutorial A-Z You can learn many kinds of ideas or lessons here. I will try my best to Learn you something special Educational contents Ins Allah.

"সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। ম...
31/07/2026

"সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বেতনকাঠামোর গেজেট বা প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ পাওয়া নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণের সঙ্গে নতুন বেতনকাঠামোর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, কাজ চলছে। বেতনকাঠামো হবে এবং প্রজ্ঞাপন জারি করতেও বেশি সময় লাগবে না।

@এবিষয়ে ঘন ঘন মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করে আমির খসরু বলেন, বেতনকাঠামো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্নভাবে সংবাদ প্রকাশ হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি একবারেই বিস্তারিত কথা বলবেন।

এদিকে অর্থ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নতুন বেতনকাঠামো বাস্তবায়ন নিয়ে আইএমএফ সরাসরি কোনো আপত্তি জানায়নি। এমনকি এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ারও সংস্থাটির নেই। তবে তারা অর্থের সংস্থান কীভাবে হবে, সে বিষয়ে জানতে চেয়েছে এবং বাস্তবায়ন করতে হলে রাজস্ব আহরণ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে বলেছে।

@সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর সুপারিশ প্রণয়নে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত।'

প্রশ্ন: আবেদনপত্রটি কার উদ্দেশ্যে লেখা হয়েছে?উত্তর: বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকারের উদ্দেশ্যে।প্রশ্ন: আবেদনপত্...
24/07/2026

প্রশ্ন: আবেদনপত্রটি কার উদ্দেশ্যে লেখা হয়েছে?
উত্তর: বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকারের উদ্দেশ্যে।
প্রশ্ন: আবেদনপত্রের বিষয় কী?
উত্তর: রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ।
প্রশ্ন: আবেদনপত্রটি কে লিখেছেন?
উত্তর: মোঃ সাহাবুদ্দিন।
প্রশ্ন: মোঃ সাহাবুদ্দিন বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
উত্তর: ২২তম রাষ্ট্রপতি।
প্রশ্ন: তিনি কবে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন?
উত্তর: ২৪ এপ্রিল ২০২৩।
প্রশ্ন: রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?
উত্তর: বঙ্গভবন।
প্রশ্ন: আবেদনপত্রে কোন সাংবিধানিক অনুচ্ছেদের উল্লেখ রয়েছে?
উত্তর: অনুচ্ছেদ ১৬৩ এবং ৫০(৩)।
প্রশ্ন: ২০২৪ সালের কোন ঘটনার কথা আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে?
উত্তর: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান।
প্রশ্ন: সাংবিধানিক সংকট নিরসনে রাষ্ট্রপতি কী উদ্যোগ নেন?
উত্তর: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করেন।
প্রশ্ন: পরে কী সরকার গঠন করা হয়?
উত্তর: অন্তর্বর্তীকালীন সরকার।
প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কী আয়োজন করে?
উত্তর: জাতীয় সংসদের সাধারণ নির্বাচন।
প্রশ্ন: আবেদনপত্রে কোন স্নায়বিক রোগের নাম উল্লেখ করা হয়েছে?
উত্তর: Autonomic Neuropathy।
প্রশ্ন: আবেদনপত্রে আর কোন কোন রোগের কথা উল্লেখ আছে?
উত্তর: হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা।
প্রশ্ন: Autonomic Neuropathy-এর কারণে কী সমস্যা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে?
উত্তর: মাঝে মাঝে ক্লিনিক্যালি অচেতন হয়ে যান।
প্রশ্ন: রাষ্ট্রপতি কেন দায়িত্ব পালন করতে পারছেন না?
উত্তর: গুরুতর শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে।
প্রশ্ন: তিনি কী ধরনের চিকিৎসার প্রয়োজনের কথা বলেছেন?
উত্তর: দীর্ঘমেয়াদি চিকিৎসা।
প্রশ্ন: পদত্যাগ কোন অনুচ্ছেদ অনুযায়ী করা হয়েছে?
উত্তর: সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী।
প্রশ্ন: আবেদনপত্রে ব্যবহৃত রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের নাম কী?
উত্তর: রাষ্ট্রপতি।
প্রশ্ন: আবেদনপত্রে স্বাক্ষরের তারিখ কী?
উত্তর: ২৮ সেপ্টেম্বর ২০২৪।
প্রশ্ন: পদত্যাগের মূল কারণ কী?
উত্তর: গুরুতর অসুস্থতা, শারীরিক অক্ষমতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন

*সংগৃহিত

25/06/2026
19/06/2026

হিজরি সনের প্রবর্তক কে?

পোস্টাল অপারেটর নিয়োগ পরীক্ষা ১৯ জুন , রাজশাহী।

২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট থেকে প্রশ্নগুলো দেখে নিন
11/06/2026

২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট থেকে প্রশ্নগুলো দেখে নিন

12/05/2026

📚 গণিতকে ভয় নয়, ভালোবাসতে শিখুন!
গণিতের গুরুত্বপূর্ণ ইংরেজি টার্মগুলো সহজভাবে মনে রাখার জন্য এই ছোট্ট রিল। ✨
শিখুন, মনে রাখুন, আর নিজেকে এগিয়ে নিন প্রতিদিন। 💡✍️

গনিতের ইংরেজি টার্মগুলো দেখে নিতে পারেন।বিশেষ করে ব্যাংক এর গনিতে পারদর্শী হতে কাজে লাগবে।
12/05/2026

গনিতের ইংরেজি টার্মগুলো দেখে নিতে পারেন।
বিশেষ করে ব্যাংক এর গনিতে পারদর্শী হতে কাজে লাগবে।

📌 রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ​★রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি প্রবেশ শুরু হয় কবে?✅ ২৮ এপ...
29/04/2026

📌 রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র:

​★রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি প্রবেশ শুরু হয় কবে?

✅ ২৮ এপ্রিল ২০২৬

​📍 পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশ কততম?
✅ ৩৩তম

​📍 রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
✅ ঈশ্বরদী, পাবনা (পদ্মা নদীর তীর)

​📍 রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কী?
✅ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট (রাশিয়া)

​📍 প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট?
✅ ১২০০ মেগাওয়াট (মোট ২৪০০ মেগাওয়াট)

​★মোট কতটি ইউনিট নির্মিত হচ্ছে রূপপুরে?
✅ ২টি

​📍 রূপপুর প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় কত?
✅ ১,৩৮,৬৮৬ কোটি টাকা

​📍 ডলারের দাম বৃদ্ধিতে প্রকল্পের খরচ কত বেড়েছে?
✅ ২৬,০০০ কোটি টাকা

​📍 রূপপুর জাতীয় বিদ্যুৎ চাহিদার কত শতাংশ পূরণ করবে?
✅ ১০-১২%

​📍 রূপপুরের একটি ইউনিটে কতটি জ্বালানি বান্ডিল ব্যবহৃত হবে?
✅ ১৬৩টি

​📍 প্রতিটি জ্বালানি বান্ডিলে কতটি জ্বালানি রড থাকে?
✅ ৩১২টি

​📍 রূপপুরের জ্বালানির মূল উপাদান কী?
✅ ইউরেনিয়াম

​📍 পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একবার জ্বালানি বসালে কতদিন বিদ্যুৎ উৎপাদন করা যায়?
✅ ১৮ মাস

​📍 রূপপুর বিদ্যুৎকেন্দ্রের আয়ুষ্কাল কত বছর?
✅ ৬০ বছর

​📍 বাংলাদেশ-রাশিয়া আন্তরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
✅ ২০১১ সালে

​📍 পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জেনারেল কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয় কবে?
✅ ডিসেম্বর ২০১৫

​📍 রূপপুর প্রকল্পে জমি অধিগ্রহণের প্রথম উদ্যোগ নেওয়া হয় কত সালে?
✅ ১৯৬১ সালে

​📍 পারমাণবিক শক্তিকে বিকল্প জ্বালানি হিসেবে কোন নীতিতে অন্তর্ভুক্ত করা হয়?
✅ ১৯৯৫ সালের জাতীয় জ্বালানি নীতি

​📍 রাশিয়া থেকে প্রথম পারমাণবিক জ্বালানির চালান বাংলাদেশে আসে কবে?
✅ ২৮ সেপ্টেম্বর ২০২৩

​📍 আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) বর্তমান মহাপরিচালক কে?
✅ রাফায়েল গ্রসি

​📍 রোসাটমের মহাপরিচালক কে?
✅ আলেক্সি লিখাচেভ

​📍 জাতীয় গ্রিডে শতভাগ বিদ্যুৎ সরবরাহ পেতে কত সময় লাগবে?
✅ ১০ মাস

​📍 জ্বালানি প্রবেশ করাতে (Loading) সময় লাগবে কতদিন?
✅ ৩০ দিন

​📍 কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্রের তুলনায় রূপপুর বছরে কত টন কার্বন নিঃসরণ রোধ করবে?
✅ ২ কোটি টন

​📍 গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্রের তুলনায় রূপপুর বছরে কত টন কার্বন নিঃসরণ কমাবে?
✅ ৮০ লাখ টন

​📍 রূপপুর প্রকল্পের নতুন মেয়াদ কত পর্যন্ত নির্ধারিত?
✅ জুন ২০২৮

​📍 জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ সম্ভব কত শতাংশ ক্ষমতায়?
✅ ৩০%

​📍 প্রথম ইউনিটের আগস্টে কত মেগাওয়াট জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে?
✅ ৩০০ মেগাওয়াট

​📍 রূপপুর প্রকল্পে কর্মসংস্থান হয়েছে আনুমানিক কত জনের?
✅ আড়াই হাজার

​📍 রূপপুর প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ সরকারের অংশ কত শতাংশ?
✅ ১০%

25/04/2026

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাবজেক্টিভ ১৪০ এবং জেনারেল বিষয়ে ৬০ নম্বরের MCQ পরীক্ষা হবে।

NTRCA কর্তৃপক্ষ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Habib's Tutorial A-Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share