Women's Islamic Knowledge Of Required

Women's Islamic Knowledge Of Required Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Women's Islamic Knowledge Of Required, Education Website, Dhaka.

05/07/2025
15/06/2025

বদনজরের রুকাইয়্যা!

09/06/2025

খুব চমৎকার একটি কথা বলেছেন আল্লামা জালালুদ্দীন সুয়ুতি রাহিমাহুল্লাহ। তিনি লিখেছেন, শিশুদের মাঝে এমন পাঁচটি গুণ ও স্বভাব আছে, সেগুলো বড়রা আয়ত্ত করতে পারলে তারা আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন।

১. শিশুরা খাবার-দাবার নিয়ে অত চিন্তা করে না।
২. অসুস্থ হলে তারা তাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করে না।
৩. সংঘবদ্ধভাবে খাবার খেতে তারা পছন্দ করে।
৪. ভয় পেলে তাদের চক্ষু বেয়ে অশ্রু ঝরতে থাকে।
৫. পরস্পরের মাঝে ঝগড়া-বিবাদ হলে পরক্ষণেই তারা আবার একে অপরের বন্ধু হয়ে যেতে পারে।

— (হুসনুল মুহাযারা ফি আখবারি মিসর ওয়াল কাহিরা, সুয়ুতি, ১/১৭৪)

24/05/2025

হে নফস তুমি যেভাবে চলাফেরা করছো,তাতে কি তুমি নিশ্চিত যে তুমি জান্নাতি হবে??

23/05/2025

🔉ভর্তি চলছে। ভর্তি চলছে (এটি সম্পূর্ণ নতুন একটি কোর্স)

🌸 নাজেরা কোর্স

কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআনের শিক্ষায় রয়েছে মানবতার মুক্তি। কিন্তু আমরা কোরআন শিক্ষা থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি। শেষ নবীর উম্মত ও মুসলমান হিসেবে কোরআন শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে পারছি না। তাই তো আমাদের জীবনে দেখা দিয়েছে নানাবিধ অশান্তি। জীবনে সাফল্য পেতে হলে, দুনিয়া ও আখেরাতে কল্যাণ অর্জন করতে আমাদের প্রতিদিন কোরআনুল কারিম তেলাওয়াত করতে হবে। আসুন বোনেরা আমরা কুরআন শিক্ষা করে নিজের জীবনকে প্রশান্তময় করি 🌱

⭐কোর্সের ডিটেইলস
ক্লাস হবে সপ্তাহে তিন দিন।
প্রতি শনি, সোম ও বুধবার।
বাংলাদেশ সময় বিকাল ৪ টা এবং ইন্ডিয়ান সময় বিকাল ৩:৩০...
কোর্সের সময়সীমা প্রায় ছয় মাস।
🌸ভর্তি ফি নেই, রেজিস্ট্রেশন ফ্রি প্রযোজ্য (সামর্থ্য অনুযায়ী)
পড়া শোনানি ক্লাস ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লহ।
ক্লাস শুরু হবে - ২০/৬/২৫
তারিখ থেকে 🍀
جَزَاك للَّٰهُ خَيْرًا🍃

22/05/2025

যাদের দোয়া কবুল হচ্ছে না তারা জিলহজ্জ মাসের প্রথম ১০দিন কোমর বেঁধে নামুন! প্রতিটি রাত শবে ক্বদরের রাতের মতো উত্তম।

জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে ৯ তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। যেমন- নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, দোয়া-দরুদ, তওবা-ইস্তিগফার ইত্যাদি।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি(ﷺ) বলেন, ‘জিলহজ্জের ১০ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়, প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার মতো আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো।’

(তিরমিজি, খণ্ড-১, পৃষ্ঠা: ১৫৮)

18/05/2025

সুস্থতাকে ইবাদতের জন্য ব্যবহার করুন; কারণ এই নেয়ামত চিরস্থায়ী নয়। এমন অনেক ব্যক্তিকে দেখেছি— যারা অসুস্থ হওয়ার পর ইবাদত করতে চায়; কিন্তু তখন আর সিজদাহও দিতে পারে না। তারা তখন উপলব্ধি করে— সুস্থ শরীরটাই ছিল সবচেয়ে বড় সুযোগ। তাই যতদিন সামর্থ্য আছে, ততদিন ইবাদতে নিজেকে ব্যস্ত রাখুন।

ভর্তি চলছে📣 ভর্তি চলছে📣Women's Islamic Knowledge Of Required নিয়ে এসেছে কুরআন রিমাইন্ডার কোর্স।কুরআন মাজীদের সাথে একজন ম...
08/01/2025

ভর্তি চলছে📣 ভর্তি চলছে📣
Women's Islamic Knowledge Of Required নিয়ে এসেছে কুরআন রিমাইন্ডার কোর্স।

কুরআন মাজীদের সাথে একজন মুমিনের সম্পর্ক দৃঢ় থেকে দৃঢ়তর হয়। কুরআনের নূরে স্নাত হয় তার দেহমন। আল্লাহ তাআলা কুরআনের সাথে মুমিনের সম্পর্কের চিত্রায়ণ করেছেন অত্যন্ত চমৎকার ভঙ্গিমায়-
❝মুমিন তো তারাই, (যাদের সামনে) আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হয়, যখন তাদের সামনে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন তা তাদের ঈমানের উন্নতি সাধন করে এবং তারা তাদের প্রতিপালকের উপর ভরসা করে।❞
[-সূরা আনফাল (০৮) : ০২]

বছরজুড়ে যদি আমরা তিলাওয়াতের এ ধারা অব্যাহত রাখি, পাশাপাশি যদি জাগরূক থাকে কুরআনের বার্তা ও বিধানের উপলব্ধি তাহলে আমাদের ঈমানী নূর আরো উদ্দীপ্ত হবে, কলব যিন্দা থাকবে এবং তাকওয়ার সোপান বেয়ে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি লাভের একটি কার্যকরি মাধ্যম সাব্যস্ত হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা বলেন-
❝যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, নামায কায়েম করে এবং আমি তাদেরকে যে রিযিক দিয়েছি তা থেকে (সৎকাজে) ব্যয় করে গোপনে ও প্রকাশ্যে, তারা এমন ব্যবসার আশাবাদী, যা কখনও লোকসান হয় না, যাতে আল্লাহ তাদেরকে তাদের পূর্ণ প্রতিফল দেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দান করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, অত্যন্ত গুণগ্রাহী।❞ -সূরা ফাতির (৩৫) : ২৯-৩০
নবীজী অত্যন্ত গুরুত্বের সাথে কুরআন মাজীদ তিলাওয়াত করতেন। হাদীস ও সীরাতের কিতাবে এর বিশদ বিবরণ পাওয়া যায়। নামাযে, নামাযের বাইরে, রাতের আঁধারে, দিনের আলোতে সর্বাবস্থায় তিনি তিলাওয়াত করতেন। উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা রা. বলেন, নামাযে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজী এত দীর্ঘ সময় তিলাওয়াত করতেন যে, তাঁর পা মুবারক ফুলে যেত। (দ্রষ্টব্য : সহীহ মুসলিম, হাদীস ২৮১৯, ২৮২০)

চলুন আমরাও সারাবছর কুরআনের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলি। যাদের নিয়মিত কুরআন তিলাওয়াতের অভ্যাস নাই তাদের জন্য এই ৪০দিনের কোর্সটি। ইনশাআল্লাহ এই কোর্সের উছিলায় আপনার নিয়মিত কুরআন তিলাওয়াতের অভ্যাস হবে।

🔻কোর্সের ডিটেইলস
◽৪০ দিন কোর্সের সময়সীমা
◽প্রতিদিন কোরআন তিলাওয়াতের পৃষ্ঠা থাকবে।
◽দিন শেষে পোলে ভোট দিয়ে জানাতে হবে।
◽একটানা ৩দিন না পড়লে রিমুভ করা হবে

শুরু হবে জানুয়ারি ২০ তারিখ থেকে

08/01/2025

বিশুদ্ধ আকিদা কোর্সের সিট ফুল হয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করছি

28/12/2024

আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল 🤍 স্মৃতির পাতায় আজকে আমাদের এই দিনটি ২৮/১২/২০২৪ থাকবে। আজকে তাজবিদ ১ম ব্যাচের বিদায়ী অনুষ্ঠান ছিল। আমাদের প্রতিষ্ঠান যথাসম্ভব চেষ্টা করেছে সুন্দর করার 🌼🌺
সকল বোনদের অংশগ্রহণ চমৎকার সুন্দর ছিল✨🌹

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Women's Islamic Knowledge Of Required posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share