দৃষ্টিকোণ

দৃষ্টিকোণ

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৃষ্টিকোণ, Dhanmondi, Dhaka.

দৃষ্টিকোণ – খবরের এক নতুন দৃষ্টিভঙ্গি।

আমাদের লক্ষ্য সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি, বিনোদন সহ নানা বিষয়ের আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিকোণ-এ। দৃষ্টিকোণ – খবরের এক নতুন দৃষ্টিভঙ্গি।

আমাদের লক্ষ্য সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, প্রযুক্তি, বিনোদন সহ নানা বিষয়ের আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিক

02/07/2025

বাংলাদেশ এবং শ্রীলংকার ক্রিকেট ম্যাচে মাঠের মধ্যে সা*প ডুকে পরে

23/06/2025

কাতারে অবস্থিত আমেরিকার বিমান ঘাটিতে ইরানের মি*সাইল হা*মলা

#কাতার #ইরান

Video : Collected

29/05/2025

কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যা ত্যাগ, আনুগত্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পালন করা হয়। তবে এই ইবাদতের প্রস্তুতি হিসেবে রয়েছে আরো কিছু সুন্নাহ। তার মধ্যে একটি হলো জিলহজ মাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে চুল, নখ বা শরীরের ত্বকের কোনো অংশ না কাটা।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে এবং তোমাদের কেউ কোরবানি দেওয়ার ইচ্ছা করে, তখন সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।” (সহিহ মুসলিম, হাদিস: ১৯৭৭) এই হাদিসের ভিত্তিতে ইসলামি স্কলাররা বলেন, এই আমলটি মুস্তাহাব অর্থাৎ উত্তম, তবে ফরজ নয়।

এই আমলের মাধ্যমে সাধারণ মানুষরা হজ পালনকারীর ইহরাম অবস্থার মতই একটা বাস্তবিক অনুভূতি লাভ করেন।

এই নিষেধাজ্ঞা মূলত তাঁর জন্য প্রযোজ্য, যিনি নিজের অর্থে কোরবানির পশু কিনে তা জবাই করবেন। তবে তাঁর পরিবারের সদস্যদের ওপর এই বিধান প্রযোজ্য নয়।

রাসুলুল্লাহ (সা.) নিজে তাঁর পরিবারের পক্ষ থেকে কোরবানি করেছেন, কিন্তু এমন কোনো হাদিস নেই যেখানে তিনি তাঁদের চুল-নখ কাটতে নিষেধ করেছেন। সুতরাং, এই আমল কেবল কোরবানিকারীর জন্যই প্রযোজ্য।

অবশ্য কেউ যদি ভুলে বা না জেনে চুল বা নখ কেটে ফেলেন, তাতে তার কোরবানি বাতিল হবে না এবং কোনো কাফফারাও দিতে হবে না। এক্ষেত্রে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে সতর্ক থাকাই যথেষ্ট।

আবার যদি প্রয়োজন দেখা দেয়, যেমন: নখ ভেঙে যাওয়া, চুল চোখে পড়া বা চিকিৎসার জন্য কাটা প্রয়োজন হয় তবে তা কাটা জায়েজ এবং এতে কোনো গুনাহ নেই।

তাই নবী কারীম (সাঃ) এর সুন্নাহ অনুসরণ করতে চাইলে জিলকদ মাসেই চুল-নখ কেটে নেওয়া উত্তম, যেন জিলহজের প্রথম দশ দিন তা না কাটতে হয়।

#জিলহজ #জিলকদ #চুলকাটারবিধান #দাড়িকাটারবিধান #নখকাটারবিধান #ঈদুলআজহা #দৃষ্টিকোণ

29/05/2025

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হয়ে ইতোমধ্যে সাগরদ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করা শুরু করেছে। নিম্নচাপটির কেন্দ্রস্থল থেকে ৪৮ কিলোমিটার পর্যন্ত এলাকায় বাতাসের গতিবেগ বেড়ে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা বা ঝোড়ো হাওয়ার রূপ ধারণ করছে। এই অবস্থায় উপকূলবর্তী ১৬টি জেলা এবং আশপাশের চর ও দ্বীপাঞ্চলগুলোতে ৪ ফুটেরও বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে।
#জলোচ্ছ্বাস #নিম্নচাপ #ঝড়োহাওয়া #বঙ্গোপসাগর #আবহাওয়া #পূর্বাভাস #উপকূল

29/05/2025

আজ বৃহস্পতিবার (২৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

#আজকেরআবহাওয়া #বৃষ্টিরখবর #আবহাওয়ারখবর #দৃষ্টিকোণ #নদীবন্দর #সতর্কসংকেত

28/05/2025

প্রতি সোমবার ও বৃহস্পতিবার সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিষেধাজ্ঞা সংক্রান্ত চিঠির খসড়া ইতিমধ্যেই নিরাপত্তা শাখা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। উপদেষ্টা স্বাক্ষর করলেই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।

#সচিবালয় #সচিবালয়েপ্রবেশেনিষেধাজ্ঞা #সাংবাদিক #দর্শনার্থী #দৃষ্টিকোণ #জাতীয়

28/05/2025

এর মধ্যদিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মামলা থেকে খালাস পেলেন। হয়তো এরপর তার দেশে আসায় আর কোনো বাধা থাকবে না।

#মামলাখালাস #বিএনপি #তারেকরহমান #খালেদাজিয়া #আইনওবিচার #দৃষ্টিকোণ

28/05/2025

ভূমধ্যসাগরে অবস্থিত দক্ষিণ ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা জানিয়েছেন, আগামী মাসেই এই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।

একই সময়ে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ফ্রান্সের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো দ্বিচারিতা নেই। বিশ্লেষক ও কূটনীতিকদের মতে, ম্যাক্রোঁর সাম্প্রতিক এই বক্তব্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে।

#ফিলিস্তিন #স্বাধীনরাষ্ট্র #ফ্রান্স #মাল্টা #রাষ্ট্রেরস্বীকৃতি

28/05/2025

এই প্রশ্নে উত্তাল সোশ্যাল মিডিয়া। আপনার কি মনে হয়, কে থাকছেন তান্ডবে? সিয়াম নাকি নিশো!!!

Shakib Khan Siam Ahmed #বাংলাসিনেমা #শাকিবখান #ক্যামিও

28/05/2025

দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারই প্রেক্ষিতে আগামী ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে৷

#জিলহজমাস #ঈদুলআজহা #কোরবানি #চাঁদদেখাগেছে # #দৃষ্টিকোণ

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Dhanmondi
Dhaka
1205