27/04/2026
অনেক মা-বাবাই প্রথমে বুঝতে পারেন না। ভাবেন হয়তো অ্যালার্জি, হয়তো গরমের র্যাশ। কিন্তু যখন বুঝতে পারেন হাম, তখন কী করবেন সেটা নিয়েই অনেকে দিশেহারা হয়ে যান।
তাই আজকে একটু সহজ করে বলি
১. আগে শিশুকে আলাদা করুন
হাম খুব ছোঁয়াচে। বাসায় আরও বাচ্চা থাকলে বা ছোট ভাই-বোন থাকলে, অসুস্থ শিশুকে আলাদা ঘরে রাখুন। এটা নিষ্ঠুরতা না, এটাই সবচেয়ে বড় দায়িত্ব।
২. খাবারের দিকে মনোযোগ দিন
শিশু খেতে না চাইলে জোর করবেন না। কিন্তু ছোট ছোট করে বারবার দিন। খিচুড়ি, ডালের পানি, ফলের রস। শরীর দুর্বল থাকে, পুষ্টিটা এই সময় সবচেয়ে বেশি দরকার।
৩. হাঁচি-কাশিতে পরিষ্কার থাকুন
শিশুকে শেখান টিস্যু বা কনুই দিয়ে মুখ ঢাকতে। ব্যবহৃত টিস্যু সঙ্গে সঙ্গে ফেলে দিন। ঘরের বাতাস পরিষ্কার রাখুন।
৪. বারবার হাত ধোয়ান
শিশুর হাত এবং আপনার নিজের হাত দুটোই বারবার সাবান দিয়ে ধোয়া জরুরি। শিশুকে ধরার আগে, খাবার দেওয়ার আগে প্রতিবার।
৫. ডাক্তারের কাছে যান, দেরি করবেন না
ঘরে বসে চিকিৎসা করা মানে ঝুঁকি নেওয়া। হাম সাধারণত সেরে যায়, কিন্তু জটিলতাও হতে পারে নিউমোনিয়া, চোখের সমস্যা। তাই একবার ডাক্তার দেখান, নিজে নিজে ওষুধ দেবেন না।
মনে রাখবেন হাম প্রতিরোধযোগ্য। MMR ভ্যাকসিন দেওয়া থাকলে এই ভয়টাই থাকে না। আপনার শিশুর টিকার কার্ড একবার চেক করুন আজই।
26/04/2026
আপনার কি মনে হয় নিজেকে কন্ট্রোল করা কঠিন?
নিজেকে কন্ট্রোল করতে পারছেন না?
রাগ, উদ্বেগ, বা আবেগ সামলানো কঠিন লাগছে?
এটা দুর্বলতা না এটা একটা skill, যেটা শেখা যায়।
১) ৫ সেকেন্ডের নিয়ম
যে মুহূর্তে রাগ বা আবেগ আসবে মনে মনে গুনুন: ৫, ৪, ৩, ২, ১। এই ৫ সেকেন্ড আপনার brain কে react করা থেকে respond করার mode এ নিয়ে আসে।
তাৎক্ষণিক কাজ করে
২) শরীরকে আগে শান্ত করুন
৪ সেকেন্ড নাক দিয়ে শ্বাস নিন → ৪ সেকেন্ড ধরে রাখুন → ৪ সেকেন্ড মুখ দিয়ে ছাড়ুন। এটা Nervous System-কে সরাসরি calm করে। মন শান্ত হওয়ার আগে শরীরকে শান্ত করতে হয়।
৬০ সেকেন্ডে কাজ করে
৩) আবেগকে নাম দিন
"আমি রাগান্বিত" না বলে বলুন "আমি এখন রাগ অনুভব করছি।" এই ছোট পরিবর্তনটা আপনাকে আবেগের মধ্যে না ডুবিয়ে বাইরে থেকে দেখতে শেখায়।
Psychology-তে প্রমাণিত
৪) Trigger চিনুন, আগেই প্রস্তুত থাকুন
কোন পরিস্থিতি বা মানুষ আপনাকে সবচেয়ে বেশি affect করে? একটা ডায়েরিতে লিখুন। Pattern বুঝলে আর সারপ্রাইজড হবেন না prepared থাকবেন।
দীর্ঘমেয়াদী পরিবর্তন
৫) নিজের সাথে কথা বলুন, সমালোচনা না করে
"আমি কেন এরকম?" না বলে বলুন “এটা কঠিন ছিল, কিন্তু আমি সামলাতে পারব।"
Inner voice-ই সবচেয়ে বড় coach সেটাকে kind রাখুন।
Self-compassion বাড়ায়
কিছু ভুল ধারণা
✗ মিথ: নিজেকে কন্ট্রোল করা মানে আবেগ দমন করা।
✓ সত্য: এটা মানে আবেগকে বুঝে, সঠিক সময়ে সঠিকভাবে প্রকাশ করা।
✗ মিথ: কিছু মানুষ naturally strong, বাকিরা পারে না।
✓ সত্য: Self-control একটা muscle practice করলে শক্তিশালী হয়।
#মানসিকস্বাস্থ্য
22/04/2026
চলুন, কিছু সহজ কিন্তু কার্যকর উপায় শেয়ার করি 👇
১. 4-7-8 ব্রিদিং টেকনিক ট্রাই করুন
৪ সেকেন্ড শ্বাস নিন → ৭ সেকেন্ড ধরে রাখুন → ৮ সেকেন্ডে ছেড়ে দিন
২–৩ মিনিট করলেই শরীর ধীরে ধীরে শান্ত হয়ে আসবে।
২. সব কিছু নিজের ভেতরে আটকে রাখবেন না
যা অনুভব করছেন, লিখে ফেলুন (জার্নালিং)
অথবা বিশ্বাসযোগ্য কারো সাথে শেয়ার করুন
👉 মনে রাখবেন, নিজের অনুভূতি প্রকাশ করা দুর্বলতা নয়
৩. ওভারথিংকিংকে প্রশ্ন করুন
নিজেকে জিজ্ঞেস করুন—
“এটা কি ১০০% সত্যি?”
“Worst case কি সত্যিই এতটা খারাপ?”
👉 আমাদের বেশিরভাগ চিন্তাই বাস্তব না, শুধু মনের গল্প
৪. শরীরকে একটু নড়াচড়া করান
হালকা হাঁটা, স্ট্রেচিং বা ১০ মিনিট এক্সারসাইজ
👉 শরীর চললে মনও হালকা হয়
৫. সোশ্যাল মিডিয়া থেকে ছোট একটা ব্রেক নিন
অতিরিক্ত স্ক্রল = বেশি তুলনা = বেশি অ্যাংজাইটি
👉 নিজের জীবনে ফোকাস দিন
৬. ঘুমকে গুরুত্ব দিন
কম ঘুম = বেশি অ্যাংজাইটি
👉 প্রতিদিন অন্তত ৬–৭ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন
৭. প্রয়োজনে প্রফেশনাল হেল্প নিন
যদি খুব বেশি চাপ মনে হয়, একজন থেরাপিস্টের সাথে কথা বলা একদম স্বাভাবিক
👉 সাহায্য চাওয়া মানে আপনি নিজেকে গুরুত্ব দিচ্ছেন
🌱 একটা কথা মনে রাখবেন:
অ্যাংজাইটি আপনার পরিচয় নয়। এটা একটা সাময়িক অবস্থা—যা আপনি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে পারবেন।
যদি এই পোস্টটা আপনার কাজে লাগে, সেভ করে রাখুন
হয়তো কোনোদিন আবার পড়লে আপনারই উপকারে আসবে।
20/04/2026
At Mindwizz, we believe in creating meaningful learning experiences through real-world engagement.
Our Wellbeing trainee, Tanushree Basu, alongside our Senior Psychologist, Sarah Sultan, recently conducted an interactive workshop at ABC Real Estate. The session focused on fostering open conversations with employees, promoting mental well-being, and encouraging a healthier workplace environment.
সম্প্রতি মাইন্ডউইজ এবিসি রিয়েল এস্টেট এর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে একটি ওয়ার্কশপ পরিচালনা করেন, উক্ত ওয়ার্কশপে কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের প্রভাব, মানসিক চাপ মোকাবিলায় করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ওয়ার্কশপটি পরিচালনা করেন তনুশ্রী বসু, ওয়েলবিয়িং ট্রেইনি, মাইন্ডউইজ, এবং সার্বিক তত্বাবধানে ছিলেন সিনিয়র সাইকোলজিস্ট সারাহ সুলতান।
এই সময় উপস্থিত এবিসি টিমের সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আমাদের তনুশ্রী বসু ও সারাহ্ সুলতান। উক্ত আলোচনার মাধ্যমে মানসিক স্বাস্থ্যের উন্নয়ন এবং একটি ইতিবাচক ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ গড়ে তোলায় উৎসাহ দেওয়া হয়।
14/04/2026
বাংলার নতুন বছরের মাধ্যমে শুরু হোক নতুন উদ্যমে পথ চলা। শুভ নববর্ষ
12/04/2026
মন খারাপ? কারণটাও বুঝতে পারছেন না?
কখনো মনে হয় সব ঠিকঠাক আছে — তবুও ভেতরে ভেতরে একটা ফাঁকা অনুভূতি। কাউকে বলতেও পারছেন না, নিজেও ঠিক বুঝতে পারছেন না কী হচ্ছে।
এটা দুর্বলতা না। এটা একটা সংকেত — আপনার মনের যত্ন দরকার।
MindWizz-এ আপনি পাবেন —
✅ প্রশিক্ষিত মনোবিদের সাথে কথা বলার সুযোগ
✅ No judgement, only support
✅ অনলাইনে ঘরে বসেই সেশন নেওয়ার সুবিধা
নিজেকে একটু সময় দিন। মনের কথা বলুন — সুস্থ থাকুন।
WhatsApp+Call: 01325-167451
10/04/2026
মাথা ভার? বুকে চাপ? একা একা সামলাতে পারছেন না?
প্রতিদিন হাজারো মানুষ মানসিক চাপ, উদ্বেগ আর একাকীত্বের সাথে লড়াই করছেন — কিন্তু কাউকে বলতে পারছেন না।
পারিবারিক , রিলেশনশিপ , সামাজিক নানা ধরণের মেন্টাল প্রেসার আমরা ফীল করি বা আমাদের ওপরে চাপিয়ে দেওয়া হয়। আর এই ট্রমা থেকে বের হওয়ার জন্য প্রয়োজন এক্সপার্ট সাপোর্ট।
আপনি একা নন। এবং সাহায্য চাওয়াটা দুর্বলতা নয় — এটা সাহসিকতা। নতুন উদ্দ্যমে শুরু করার এটাই সুযোগ।
MindWizz-এ আমরা দিচ্ছি —
✅ Expert Mental Health সাপোর্ট।
✅ সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত
✅ অনলাইন ও অফলাইন সেশন
আজই যোগাযোগ করুন । একটা কল বদলে দিতে পারে আপনার জীবন।
WhatsApp+Call: 01325-167451
02/04/2026
মনের সুস্থতাই জীবনের আসল শক্তি
আমরা শরীরের যত্ন নেই, কিন্তু অনেক সময় মনের কষ্টগুলোকে উপেক্ষা করি…
চাপ, দুশ্চিন্তা, একাকীত্ব—সবকিছুরই সমাধান আছে, যদি সঠিক সময়ে সঠিক সাহায্য নেওয়া যায়।
💚 আপনার মানসিক সুস্থতার জন্য MindWizz আছে আপনার পাশে
পেশাদার গাইডেন্স ও কেয়ার নিয়ে শুরু হোক ভালো থাকার নতুন পথ।
📞 আজই অ্যাপয়েন্টমেন্ট নিন: +8801325-167451
26/03/2026
স্বাধীনতা অর্জনের জন্য আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মানসিকতা ছিল একগ্ৰ।
স্বাধীনতা দিবসে সবাইকে বিনম্র শ্রদ্ধা।
20/03/2026
ঈদ আনন্দ বয়ে আনুক প্রতিটি মনে প্রশান্তি
ঈদ মোবারক সবাইকে 🌙