শিমুলবাড়ী আলমাহাদ ওমর ইবনুল খাত্তাব সালাফিয়া মাদ্রাসা, সাঘাটা গাইবান্ধা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শিমুলবাড়ী আলমাহাদ ওমর ইবনুল খাত্তাব সালাফিয়া মাদ্রাসা, সাঘাটা গাইবান্ধা

শিমুলবাড়ী আলমাহাদ ওমর ইবনুল খাত্তাব সালাফিয়া মাদ্রাসা, সাঘাটা গাইবান্ধা Islamic Education

21/03/2026
08/01/2026
26/07/2025

🇧🇩 জাতিসংঘের মানবাধিকার কমিশনের সাথে অবিলম্বে চুক্তি বাতিল করুন!
🔰🖋 ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব
◼কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক , আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।
⬛ চেয়ারম্যান, হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বোর্ড

🔰🖋 গতকাল ১৮ জুলাই ২০২৫ তথাকথিত মানবাধিকারের সুরক্ষা ও বিকাশে সহায়তা করার লক্ষ্যে একটি মিশন খোলার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস এবং বাংলাদেশ সরকার তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক সই করেছে বলে জানা গেছে। ঢাকায় এই কমিশনের কার্যালয় স্থাপনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে এদেশের নাগরিকদের সুরক্ষা বৃদ্ধি করা। প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী, জাতিসংঘ নাকি বাংলাদেশের সাংস্কৃতিক এবং ধর্মীয় বাস্তবতার প্রতি পূর্ণ সম্মান রেখে এদেশে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
🔰🖋 সরকার যেভাবে উপস্থাপন করছে তাতে এ সংবাদ শুনে সন্তুষ্টি প্রকাশের কথা ছিল। কিন্তু পরিহাসের বিষয় যে, জাতিসংঘ এ পর্যন্ত সারাবিশ্বে মানবাধিকার রক্ষার জন্য যথার্থ কোন উদ্যোগ নিতে পেরেছে বলে প্রমাণ নেই। ফিলিস্তীনসহ মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ক্রোয়েশিয়া প্রভৃতি স্থানে বর্তমানে প্রতিটি মুহূর্তে যে শত-সহস্র নিরপরাধ মানুষের রক্তপাত ঘটে চলেছে, সে বিষয়ে জাতিসংঘের ভূমিকা কী তা কি কেউ জানে! অথচ তারাই নাকি এদেশের নাগরিকদের অধিকার রক্ষা করবে!
🔰🖋 মূলত ওয়াকিবহাল মহলের ধারণা, বাংলাদেশের সমাজব্যবস্থায় এলজিবিটি, ট্রান্সজেন্ডার, আদিবাসী, নারীবাদ প্রভৃতি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য সরাসরি তদারকি করতেই এই কমিশনের আগমন। আমরা সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাই। জনগণের অগোচরে মানবাধিকার রক্ষার নামে শয়তানী সংস্কৃতি বিস্তারের এজেন্ডা বাস্তবায়নের এই উদ্যোগ দেশকে নতুন এক অস্থিতিশীলতার দিকে নিয়ে যাবে। এজন্য এ বিষয়ে সচেতন মহল থেকে সম্মিলিত প্রতিবাদ ও প্রতিরোধ অতীব যরূরী।
🔰🖋 আমরা আশাবাদি সরকার এ বিষয়ে সচেতন হবে এবং অতি দ্রুত জাতিসংঘের তথাকথিত এই মানবাধিকার কমিশনের সাথে চুক্তি প্রত্যাহার করবে। আল্লাহ এদেশকে সকল আধিপত্যবাদি শক্তির ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। আমীন!

Address

Vill/Simulbari Po/Barokona PS/Saghata
Dhaka
5751

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিমুলবাড়ী আলমাহাদ ওমর ইবনুল খাত্তাব সালাফিয়া মাদ্রাসা, সাঘাটা গাইবান্ধা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share