13/06/2025
ফ্রি হ্যান্ড ইংরেজি রাইটিং যেভাবে ভালো করা যেতে পারে।
আমাকে অনেকেই প্রশ্ন করেন যে কীভাবে ইংরেজি রাইটিংয়ে ভালো করবেন, লিখতে গেলে আসেই না ইত্যাদি।
এক্ষেত্রে আমরা সর্বাধিক যে সাজেশনটা পাই সেটা হলো রেগুলার পত্রিকা / রিডিং পড়া এবং পাশাপাশি রেগুলার লিখা। ওয়েল, ইট'স অ্যা ভেরি ইফেটিভ সল্যুশন। তবে আমি আমার ব্যাক্তিগত কিছু কথা শেয়ার করব।
উপরের সাজেশনটা তখনই কার্যকর হবে যখন আপনি আগে থেকে মোটামুটি গ্রামারটা জানেন। স্কুল, কলেজে খুব ভালভাবে না পড়লেও মোটামুটি কাজ চালানোর মত পড়েছেন। পরবর্তীতে টুকটাক টিউশন করিয়ে ওটার সাথে কানেক্টেড ছিলেন। তাহলে আপনি মোটামুটি ইংরেজি'র সাথে আছেন বলা যায়। আপনার জন্য উপর সাজেশনটা বেশ উপকারী। বলে রাখা ভালো এই গ্রুপটার জব মার্কেটে এসে খুব বেশি স্ট্রাগল করতে হয় না যদি সে অন্য বিষয়গুলোতেও একটা ব্যালেন্সড প্রস্তুতি নিতে পারে।
এখন কেউ যদি এমন হয় অনেকবছর ইংরেজি এর সাথে চলাচলটা নেই, বিশ্ববিদ্যালয় জীবনেও দেখা গেল বাংলা মাধ্যমের বইগুলো পড়েছেন, গ্রামার আগে যা পড়েছিলেন সেটারও অনেকটুক বিস্মৃতি হয়ে গেছে। সেক্ষেত্রে ওনি যখন পত্রিকা থেকে পড়তে যাবেন তার ক্ষেত্রে কী ঘটবে?
ওনি পত্রিকা পড়ায় আগ্রহ পাবেন না এটুক শিউর। প্রথমত,
ওনি অনেক শব্দ ত জানবেন না ই, যেগুলো জানবেন সেগুলো সেন্টেন্স এ বসে কীভাবে অর্থপূর্ণ হচ্ছে সেটাও কিন্তু অধরা থেকে যাবে। কেননা ওনি ধরতেই পারতেছেন না আসলে এগুলো একটার সাথে আরেকটা কীভাবে কানেক্টেড। এই সংখ্যাটা নেহায়েত কম নয়। আমার অভিজ্ঞতা বলে সংখ্যাটা বেশ চোখে পড়ার মতো।
এবার চলেন (আমার নিজের অভিজ্ঞতা সম্পূর্ণ) দেখে নেই কীভাবে ইংরেজি লিখার হাতটা ক্লিয়ার করতে পারেন।
১) প্রথমে ইংরেজি'র একদম বেসিক গ্রামার একটা বই নিবেন সেখান থেকে বেসিক যে গ্রামার আছে সেগুলো দেখে নিবেন। নিম্নোক্ত টপিকগুলো একদম এ টু জেড ভালভাবে পড়বেন।
** parts of speech (আগাগোড়া সবগুলো ডিটেইলস পড়বেন। noun, pronoun প্রভৃতি সবগুলোর সব প্রকার, কখন কোনটা এপ্লাই হয় এগুলো সব ধরতে জানতে হবে। বইয়ের যত উদাহরণ আছে সব অনুশীলন পড়বেন। রুলস পড়ে সেগুলো হাটতে চলতে মনে মনে এপ্লাই করবেন)
** Tense ( অনেকে একটা বাক্য কোন টেন্সে হবে সেটাই ধরতে পারেন না। ভালভাবে বারবার করে সিকুয়েন্স ধরার চেষ্টা করুন। অনেকের লিখায় এমন হয় হুট করে past tense থেকে future এ ভলে আসেন। এটা কেন হবে না, কেন হবে এগুলো রপ্ত করতে হবে)
** right forms of verb ( এটাও বেশ গুরুত্বপূর্ণ। tense পড়ার সময় এটার অনেকটা ক্লিয়ার হয়ে যায় সাধারণত। এটা না জানলে বাক্যের অর্থ অধরা থাকবে। এগুলো আসলে একটা সাথে আরেকটা কানেক্টেড। ধৈর্য নিয়ে যখন একটার পর আরেকটা টপিক পড়বেন তখন এগুলো কানেক্ট করতে পারবেন।
** voice ( প্রচুর ক্যান্ডিডেট আছেন যারা এই একটিভ, প্যাসিভ আইডিয়াটাই এখনো ঠিক বুঝেন না। এটা না বুঝার ফলে বাক্যের সম্পূর্ণ অর্থ ভিন্ন করে ফেলেন)
** Transformation ( এটা জরুরি এজন্য যে, আপনি ট্রান্সমেশনের বেসিক রুলস না জানলে অনেকসময় নিজের ভাষায় ঘুরিয়ে লিখতে পারবেন না।)
** Narration ( এটা যখন আপনি পারবেন তখন অন্যের একটা কথা, পূর্বের ঘটা একটা ঘটনা নিজের মত করে লিখতে গেলে সিকুয়েন্স মেইনটেইন করতে পারবেন।)
** Types of sentence ( বিভিন্ন দিক থেকে বাক্য কত প্রকার, সেগুলো কীভাবে কাজ করে, এক প্রকার বাক্য অন্য প্রকারে কনভার্ট প্রভৃতি। compound, complex, simple এসব বাক্য ধরা, সেগুলো একটা থেকে আরেকটায় নিয়ে এসব transformation করতে গেলেই শিখে যাবেন। এগুলো করতে না পারলে paraphrase করার বিষয়টা প্রায়শই সহজ মনে হবে না।
**phrase, clause ( কোনটা কোন প্রকারের phrase, clause সেগুলো কীভাবে কাজ করে, একটা বড় clause কীভাবে phrase এ পরিণত হয় এগুলো সম্পর্কে ভালো আইডিয়া নিন।
** Modal verb ( যদিও এটা tense, right form of verb এই পড়বেন। তবুও আলাদা করে দেখে নিবেন। বাক্যটার কাল নির্ধারণে প্রয়োজন পড়বে)
এছাড়া conditional, linking verb, causative verb, problem verb, subject-cerb agreement, Dangling modifier, redundancy, comparison প্রভৃতি টপিকগুলো গ্রামার বই থেকে পড়ে নিবেন।
এগুলোর পাশাপাশি একদম বেইসিক লেভের ভুকাবুলারি দিয়ে শুরু ধীরে ধীরে চাকরির বইয়ের যেকোনো একটা বই নিয়ে ভুকাবুলারি পড়তে থাকুন। আরেকটা জিনিস করবেন সেটা হলো ট্রান্সলেশনের বই কিনে দেখে দেখে সেন্টেন্স স্ট্রাকচারটা খেয়াল করে অনুশীলন করা।
# # উপরের বিষয়গুলো একদম বেইসিক। যারা ইংরেজি দেখলেই/নাম শুনলে ভয়ে জবুথবু হয়ে যান তাদের জন্য এই সাজেশন। এখানে পড়া অনেক মনে হলেও খুব বেশি প্যারা হবে না। টুকটাক সবাই কমবেশি এগুলো স্কুল-কলেজে পড়েছেন। এখন শুধু স্মরণ করে নেওয়া।
এগুলো পড়ার পর আপনি পত্রিকা বা অন্য সোর্স থেকে পড়তে গেলে আপনি তখন ধরতে পারবেন এই লাইনটা এভাবে এসেছে। পড়ারও আগ্রহ পাবেন, নিজে লিখতে গেলেও কনফিডেন্স পাবেন।
নিচের বাক্যটা যদি দেখি
The chief adviser reaffirmed Bangladesh's commitment to advancing regional cooperation and development.
এখানে,
The chief advisor = subject (noun phrase)
reaffirmed = verb, এবং যেহেতু অতীতের ঘটনা সুতরাং V2, past tense
বাকি অংশটুকু extension।
Bangladesh's commitment = এটা reaffirm এর object ( এখানে Bangladesh এর পর Apostrophe S হয়েছে কারণ eTa possessive ; এটার পর একটা noun এসেছে।)
আর বাকি অংশটুকু commitment কে modify করেছে।
অনেক জটিল মনে হচ্ছে তাই না? কিন্তু সবগুলো পড়া শেষে দেখবেন আপনি কানেক্ট করতে পারছেন।
[ এই যে উপরে এতকিছু বললাম এগুলোর কোনটাই হয়তো অনেকের করতে হবে না। কারণ তারা একদম বাচ্চাকাল থেকেই ইংরেজিটা একটু একটু করে রপ্ত করে ফেলেছেন। এমন অনেকেই আছে যারা বাক্যটা ভুল সঠিক বলতে পারেন কিন্তু কি কারণে ভুল সেটা স্পেসিফিক নাও জানতে পারেন। কারণ ওনি ভাষাটাকে ভাষার মত করে ধীরে ধীরে আয়ত্তে নিয়ে এসেছেন। কিন্তু আপনার সেই সুযোগ নেই বিধায় আপনাকে উপরের বিষয়গুলো জানতে হবে। ]
শুভকামনায়,
মোহাম্মদ শাকিল আহমদ
সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক
সাবেক সিনিয়র অফিসার, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ
BCS Insight