07/10/2024
ব্যাকরণের শাখা: বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় বা শাখা চারটি। যথা-১) ধ্বনিতত্ত্ব, ২) শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, ৩) বাক্যতত্ত্ব ও ৪) অর্থতত্ত্ব।
১) ধ্বনিতত্ত্ব: (Phonetics Phonology) বাংলা ভাষার ধ্বনি, বর্ণ, ধ্বনির উচ্চারণ, ধ্বনিবিন্যাস, ধ্বনি পরিবর্তন, সন্ধি, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান, ইত্যাদি ব্যাকরণের এ শাখায় আলোচিত হয়।
২) শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব: (Morphology) শব্দ, শব্দ গঠন, পদ প্রকরণ, ক্রিয়া প্রকরণ, লিঙ্গ, বচন, কারক, সমাস, উপসর্গ, বিভক্তি, ধাতু, প্রত্যয়, শব্দের ব্যুৎপত্তি ব্যাকরণের এ শাখায় আলোচনা করা হয়।
৩) বাক্যতত্ত্ব বা পদক্রম: (Syntax) বাক্যের সঠিক গঠন, সংযোজন, বিশ্লেষণ,সার্থক ব্যবহার, বাক্য প্রকরণ, পদক্রম, বাগধারা, বিরামচিহ্ন, বাক্য সংকোচন ইত্যাদি ব্যাকরণের এ শাখায় আলোচনা করা হয়।
৪) অর্থতত্ত্ব বা বাগর্থতত্ত্ব: (Symantics) শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন- মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়।
এছাড়াও ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- অভিধানিতত্ত্ব (Lexicography); নন্দনতত্ত্ব; ছন্দ ও অলঙ্কার ইত্যাদি।
ো_ব্যাকরণ_শিখি