Job Journey

Job Journey This page contains important notes on bangla, english, math, mental ability, general knowledge, science, computer, Ict & so on.
(1)

(BCS, Bank, University admission test, Primary & Job preparation)

04/09/2026

✨ নিজের লাইফকে রি-সেট করতে আজ থেকেই এই ৯টি অভ্যাস শুরু করুন!

🌅 ১. সকাল ৫টায় ঘুম থেকে উঠুন
ব্যায়াম করুন, দিনটি পরিকল্পনা করুন এবং নিজের স্কিলে কাজ করার জন্য বাড়তি ২ ঘণ্টা সময় পান।

📝 ২. ঘুমানোর আগে চিন্তাগুলো লিখে ফেলুন
আগামীকালের লক্ষ্য, যেসব বিষয়ের জন্য কৃতজ্ঞ এবং মাথার সব নেতিবাচক চিন্তা ডায়েরিতে লিখে রাখুন।

🎯 ৩. প্রতিদিন ১০ মিনিট নতুন স্কিল শিখুন
কোডিং, কনটেন্ট ক্রিয়েশন বা মার্কেটিং—দিনে মাত্র ১০ মিনিটও মাস শেষে বড় পরিবর্তন আনতে পারে।

💪 ৪. প্রতিদিন ১০ মিনিট ব্যায়াম করুন
পুশ-আপ, পুল-আপ বা হালকা দৌড়—শরীর ও মন দুটোই থাকবে সতেজ।

🧘 ৫. ১০ মিনিট সম্পূর্ণ নীরব থাকুন
সব ইলেকট্রনিক ডিভাইস দূরে রেখে শান্তভাবে বসুন, মনকে একটু বিশ্রাম দিন।

😴 ৬. ভালো ঘুমের রুটিন তৈরি করুন
ঘুমানোর অন্তত ২ ঘণ্টা আগে ফোন, ল্যাপটপ এবং ভারী খাবার এড়িয়ে চলুন।

🌿 ৭. প্রতিদিন ৩০ মিনিট প্রকৃতির মাঝে হাঁটুন
ফোকাস বাড়াতে এবং মানসিক চাপ কমাতে এটি দারুণ একটি অভ্যাস।

📚 ৮. প্রতিদিন বইয়ের ১০ পৃষ্ঠা পড়ুন
মাসে প্রায় ৩০০ পৃষ্ঠা—বছর শেষে জ্ঞান ও চিন্তায় বিশাল পার্থক্য তৈরি হবে।

💧 ৯. প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন
প্রায় ৩ লিটার পানি শরীরের এনার্জি ও মানসিক স্বচ্ছতা ধরে রাখতে সাহায্য করে।

💾 পোস্টটি সেভ করে রাখুন এবং প্রতিদিনের Self Improvement টিপস পেতে ফলো করুন। 🚀

💬 আপনি যদি সত্যিই নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে কমেন্টে লিখুন — "CHANGE" 🔥
দেখি, কারা আজ থেকেই নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নেন! 💯

04/09/2026

ধরো তুমি যদি অনার্সের, অথবা এসএসসি বা এইচএসসির স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাদের পরীক্ষায় অবশ্যই একটা প্যাসেজ দেওয়া থাকে এবং সেখান থেকে ৫টি প্রশ্নের উত্তর লিখতে হয়!
এখন অনেকেই ইংরেজিতে দুর্বল হওয়ায় উত্তরগুলো সঠিকভাবে লিখতে পারো না। কীভাবে প্যাসেজ থেকে খুব সহজেই প্রশ্নের সঠিক উত্তর বের করে লিখতে হয়, সেই টেকনিকটা আজ শিখে রাখো!
ধরো একটি প্রশ্ন দেওয়া আছে। প্রথমেই প্রশ্নের প্রধান শব্দগুলো (Keywords) খেয়াল করে প্যাসেজে ঠিক একই শব্দগুলো খুঁজে বের করতে হবে।

উদাহরণ ১:
✅ প্রশ্ন: What should be the language of a newspaper?

টেকনিক: প্রশ্নের প্রধান শব্দ হলো language এবং newspaper।

প্যাসেজে খোঁজো: এবার প্যাসেজে এই শব্দগুলো খুঁজে বের করো— "the language used in any newspaper has to be..."

উত্তর লেখার নিয়ম: The language of a newspaper should be... দিয়ে শুরু করে প্যাসেজের মূল অংশটি যুক্ত করে দাও।

খাতায় যেভাবে লিখবে: The language of a newspaper should be factual and easy.

উদাহরণ ২:
✅ প্রশ্ন: When does a newspaper reader get annoyed?

টেকনিক: প্রশ্নের প্রধান শব্দ হলো reader এবং annoyed।

প্যাসেজে খোঁজো: এবার প্যাসেজে এই শব্দগুলো খুঁজে বের করো— "...annoyed if he or she has to frequently look up dictionary."

উত্তর লেখার নিয়ম: A newspaper reader gets annoyed when... দিয়ে লেখা শুরু করো।

খাতায় যেভাবে লিখবে: A newspaper reader gets annoyed when he or she has to frequently look up a dictionary while reading a newspaper

✅ এবার কমেন্টে জানাও তো English Grammar-এর কোন টপিকটা তোমার কাছে সবচেয়ে কঠিন লাগে? 👇
1️⃣ Tense
2️⃣ Vocabulary
3️⃣ Verb
4️⃣ Narration
5️⃣ Voice

04/09/2026

গ্যারান্টি দিচ্ছি, আজ থেকে পড়া মনে থাকবে ৩ গুণ বেশি! 🧠⚡ শুধু পড়ার আগে এই ট্রিকটা শিখে রাখো। 🤫

আমরা অনেকেই ঘণ্টার পর ঘণ্টা পড়ি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব ফাঁকা! 😰 কেন জানেন? কারণ অক্সফোর্ড আর হার্ভার্ডের গবেষকরা বলছেন, না বুঝে টানা মুখস্থ করলে ব্রেন খুব দ্রুত তা ভুলে যায়। 📉

বাইরের দেশের টপাররা পড়া মনে রাখতে ব্যবহার করে 'Feynman Technique' এবং 'Spaced Repetition'। 📝 কিন্তু পড়ার ঠিক ১ মিনিট আগে তারা একটা সিক্রেট মেথড অ্যাপ্লাই করে— যাকে বলে 'The Alpha State Reset'। ⏳

পড়তে বসার ঠিক আগে ১ মিনিট চোখ বন্ধ করে ৩ বার গভীর শ্বাস নিন। 🧘‍♂️ বিজ্ঞান বলে, এটি ব্রেনকে শান্ত করে আলফা ওয়েভে নিয়ে যায়, যা মেমোরি পাওয়ার ৩ গুণ বাড়িয়ে দেয়! 🚀 এরপর যা পড়বেন, সব সরাসরি লং-টার্ম মেমোরিতে সেভ হবে। 💾

আজই ট্রাই করে দেখো! 💯 আর এমন ইন্টারন্যাশনাল স্টাডি হ্যাক্স আরও জানতে এখনই ফলো করে রাখো! ❤️

কিন্তু তার আগে একটা প্রশ্ন... 👇
তুমি পড়তে বসে সবচেয়ে বেশি কোন সমস্যায় পড়ো?
① পড়া মনে থাকে না 😵‍💫
② মনোযোগ থাকে না 📱
③ অলস লাগে 😴
④ পরীক্ষার হলে সব ভুলে যাই 😭
👉 শুধু ১, ২, ৩ বা ৪ লিখে কমেন্ট করো। দেখি সবচেয়ে বেশি সমস্যা কার! 👇🔥

02/09/2026

১৯তম শিক্ষক নিবন্ধন পরিক্ষা আগের নিয়মে হলে পরীক্ষার নম্বর বন্টন হবে.....
১. প্রথম ধাপ- প্রিলিমিনারি ১০০ (২৫x৪=১০০) পাশ নাম্বার ৪০%।

২. দ্বিতীয় ধাপ- লিখিত ১০০ (নিজ বিষয়) পাশ নাম্বার ৪০%।

৩. ৩য় ধাপ- ভাইভা ২০ (পাশ নাম্বার ৪০%)

আশা করি উপরিউক্ত পদ্ধতিতে পরীক্ষা হলে দূর্নীতি মুক্ত এবং যোগ্য প্রার্থী পাওয়া সম্ভব হবে।

English (Assistant Teacher)written syllabus.
02/09/2026

English (Assistant Teacher)written syllabus.

01/09/2026

সামনের ৬ টা মাস শুধু সার্কুলার আর পরীক্ষার মাস 😱😱

(পুরোটা না পড়লে চরম মিস করবেন)

১। প্রাইমারির নতুন সার্কুলার আগস্ট অথবা সেপ্টেম্বরের ভেতর আসবেই ইনশাআল্লাহ 💥

২। প্রাইমারি প্রধান শিক্ষক পদে রিসার্কুলার হতে যাচ্ছে যেকোন সময়🌹

৩। সমাজসেবা ১৪৮৫ পদের পরীক্ষা হতে পারে আগামী অক্টোবর মাসে।

৪। ৭৭০০০+ পদের ১৯তম নিবন্ধন সার্কুলার যেকোন সময়ে।

৫। অডিটর- ১১তম গ্রেডের আবেদন শুরু হতে যাচ্ছে আগামী মাস থেকেই।

৬। ১ লক্ষ স্বাস্থ্যকর্মীর সার্কুলার আসবে দ্রুতই 📢

01/09/2026

পড়াশোনায় মনোযোগ ধরে রেখে দীর্ঘ সময় পড়াশোনা করার ৫টি স্মার্ট টেকনিক:

✅​ব্লক টাইম টেবিলিং (Block Timetable): সারাদিনকে ছোট ছোট নির্দিষ্ট টাইম-ব্লকে ভাগ করে নিন। যেমন: সকাল ৮টা-১০টা পর্যন্ত শুধু একটি নির্দিষ্ট বিষয় এবং ১০টা-১০:৩০টা পুরোপুরি বিশ্রাম। কাজের নির্দিষ্ট সময়সীমা থাকলে অলসতা আসে না।

​✅৫০/১০ নিয়ম (50/10 Rule): টানা না পড়ে ৫০ মিনিট পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন, এরপর ১০ মিনিটের বিরতি নিন। এই বিরতিতে একটু হেঁটে আসুন বা পানি পান করুন, কিন্তু মোবাইল ব্যবহার এড়িয়ে চলুন। এতে মস্তিষ্ক আবার নতুন করে পড়ার শক্তি পায়।

​✅পড়াশোনার স্থান নির্দিষ্টকরণ: পড়ার জন্য শান্ত ও কোলাহলমুক্ত একটি নির্দিষ্ট জায়গা বেছে নিন। বিছানায় না বসে চেয়ার-টেবিলে বসে পড়ার অভ্যাস করুন। টেবিল শুধু পড়ার কাজেই ব্যবহার করলে সেখানে বসলেই মস্তিষ্কে পড়ার সংকেত পৌঁছায়।

​✅ডিজিটাল ডিটক্স (Digital Detox): পড়ার সময় ফোন সাইলেন্ট রাখুন অথবা অন্য ঘরে রেখে দিন। সোশ্যাল মিডিয়া ও নোটিফিকেশনের মনোযোগ আকর্ষণ করার ক্ষমতা পড়ার ধারাবাহিকতা ভেঙে দেয়, ফলে বেশি সময় ধরে পড়া অসম্ভব হয়ে পড়ে।

​✅ছোট লক্ষ্য তৈরি (Goal Chunking): বিশাল সিলেবাস একসাথে না দেখে ছোট ছোট অংশ বা অধ্যায়ে ভাগ করে নিন। এক-একটি ছোট অংশ শেষ হলে নিজেকে নিজেই পুরস্কৃত করুন। এতে পড়ার আগ্রহ তৈরি হয় এবং দীর্ঘক্ষণ পড়ার উৎসাহ বজায় থাকে।

১৯তম শিক্ষক নিবন্ধন: কী পড়বেন আর কী বাদ দেবেন? (পূর্ণাঙ্গ গাইডলাইন)নিবন্ধন পরীক্ষায় পাস করা কঠিন কিছু না, যদি আপনার কাছে...
01/09/2026

১৯তম শিক্ষক নিবন্ধন: কী পড়বেন আর কী বাদ দেবেন? (পূর্ণাঙ্গ গাইডলাইন)

নিবন্ধন পরীক্ষায় পাস করা কঠিন কিছু না, যদি আপনার কাছে সঠিক রোডম্যাপ থাকে। ১৯তম নিবন্ধনে প্রিলিমিনারি পার হতে চাইলে এই টপিকগুলো আজই আপনার সিলেবাসে মার্ক করে নিন:

📗 ১. বাংলা (২৫ নম্বর)
ব্যাকরণ অংশে জোর দিলে ২০+ পাওয়া সম্ভব।
ব্যাকরণ: ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি, সমাস, কারক-বিভক্তি, প্রত্যয়, উপসর্গ ও দ্বিরুক্ত শব্দ।
শুদ্ধিকরণ: বানান ও বাক্য শুদ্ধি (এখান থেকে ৩-৪টি প্রশ্ন থাকেই)।
সাহিত্য: প্রাচীন ও মধ্যযুগ (চর্যাপদ, শ্রীকৃষ্ণকীর্তন), আধুনিক যুগের প্রধান কবি-সাহিত্যিক (রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দীন, কায়কোবাদ)।

📘 ২. ইংরেজি (২৫ নম্বর)
ভয় না পেয়ে বেসিক গ্রামার প্র্যাকটিস করুন।
Grammar: Parts of Speech, Tense, Right forms of verbs, Subject-Verb Agreement, Voice & Narration.
Translation: বাংলা থেকে ইংরেজি অনুবাদ।
Vocabulary: Synonyms, Antonyms, Idioms & Phrases, Appropriate Prepositions.
📙 ৩. সাধারণ গণিত (২৫ নম্বর)
অংক মুখস্থ নয়, নিয়ম বুঝুন।
পাটিগণিত: লসাগু-গসাগু, শতকরা, লাভ-ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধি মুনাফা, অনুপাত-সমনুপাত।
বীজগণিত: মান নির্ণয়, উৎপাদক, লসাগু-গসাগু ও সূচক-লগারিদম।
জ্যামিতি: রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ ও বৃত্তের সাধারণ ধর্ম ও সূত্র।

📕 ৪. সাধারণ জ্ঞান (২৫ নম্বর)
সব না পড়ে গুরুত্বপূর্ণ টপিক ধরুন।
বাংলাদেশ: ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবনী, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, নদ-নদী, কৃষি ও মেগা প্রজেক্ট।
আন্তর্জাতিক: জাতিসংঘ, গুরুত্বপূর্ণ সংস্থা, আন্তর্জাতিক দিবস, মুদ্রা ও রাজধানী।
বিজ্ঞান ও আইসিটি: দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটার-আইসিটির বেসিক তথ্য।

💡 সাফল্যের ৩টি গোল্ডেন টিপস:
১. বিগত বছরের প্রশ্ন: ১০ম থেকে ১৮তম নিবন্ধনের প্রশ্নগুলো আগে শেষ করুন।
২. বিসিএস প্রিলি প্রশ্ন: ১০ম থেকে ৪৭তম (সাম্প্রতিকতম) বিসিএস প্রিলির প্রশ্ন সমাধান করুন।
৩. রুটিন মাফিক রিভিশন: যা পড়বেন, সপ্তাহে একদিন তা অবশ্যই রিভিশন দেবেন।

#সংগৃহীত

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পূর্বের নিয়মেই ফিরছে। অর্থাৎ পরীক্ষা পদ্ধতিতে প্রিলি, রিটেন & ভাইভা থাকছে। সম্ভাব্য নম্বর বণ...
01/09/2026

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পূর্বের নিয়মেই ফিরছে। অর্থাৎ পরীক্ষা পদ্ধতিতে প্রিলি, রিটেন & ভাইভা থাকছে। সম্ভাব্য নম্বর বণ্টন হতে পারে—
🔹 ১ম ধাপ — প্রিলিমিনারি পরীক্ষা: ১০০ নম্বর
➤ ২৫ × ৪ = ১০০
➤ পাস নম্বর: ৪০%
🔹 ২য় ধাপ — লিখিত পরীক্ষা: ১০০ নম্বর
➤ নিজ নিজ বিষয়ের ওপর পরীক্ষা
➤ পাস নম্বর: ৪০%
🔹 ৩য় ধাপ — মৌখিক পরীক্ষা (ভাইভা): ২০ নম্বর
➤ পাস নম্বর: ৪০%
১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যদি উপরোক্ত পদ্ধতিতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত যোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব হবে।
যোগ্যতার মূল্যায়ন হোক, মেধার জয় হোক। 🇧🇩
#সংগৃহীত

01/09/2026

১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা মোট ৩টি ধাপে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।

👉 ১ম ধাপ: প্রিলিমিনারি পরীক্ষা—
মোট ১০০ নম্বরের MCQ পরীক্ষা। বাংলা ২৫, ইংরেজি ২৫, সাধারণ গণিত ২৫ এবং সাধারণ জ্ঞান ২৫ নম্বর। প্রিলিমিনারিতে পাস নম্বর ছিল ৪০।

👉 ২য় ধাপ: লিখিত পরীক্ষা—
নিজ নিজ নিবন্ধন বিষয়ের ওপর মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

👉 ৩য় ধাপ: মৌখিক পরীক্ষা—
মোট ২০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অর্থাৎ, ১৯তম শিক্ষক নিবন্ধন = ১০০ নম্বর প্রিলিমিনারি + ১০০ নম্বর লিখিত + ২০ নম্বর মৌখিক।

📌 উল্লেখ্য, প্রিলিমিনারি পরীক্ষার নম্বর যোগ করা হবে না ।
#সাকিবুল_হাসান_আপডেট

❤️❤️ সকল পেতে ফলো 👉 Take Exam

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Job Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share