হাফেজ মাওলানা আব্দুল মোমেন Hafej Mawlana Abdul Momen

হাফেজ মাওলানা আব্দুল মোমেন Hafej Mawlana Abdul Momen

Share

খতীব, হযরত শাহ আলী (রহঃ) মাজার জামে মসজিদ, মিরপুর, ঢাকা।
Assoiate Professor, DIU.

05/03/2021

শবে মেরাজের অসাধারণ ধারাবাহিক আলোচনা।

25/03/2019

♦ বিষয়:- ইসলামে মানত করার গুরুত্ব কতটুকু? ♦
♦ হাদীস:- আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- মানত এমন কোনো জিনিসকে মানুষের নিকট এনে দেয় না, যা আল্লাহ তার তকদীর বা ভাগ্যে রাখেন নি। কিন্তু মানত যদি তকদীরের অনুকূলে হয়ে যায় তখন এর দ্বারা কৃপনের সেই মাল বের করা হয়, যা বের করতে সে ইচ্ছুক ছিল না। সূত্র:- হাদীস নং:- ৪১৩৫, সহীহ মুসলিম শরীফ।
♦ হাদীসের শিক্ষা:- আমাদের সমাজে মানত করার প্রচলন অধিকহারে রয়েছে। যা আরববিশ্বে খুবই কম। কারন, মানত করা যদিও ইসলাম অনুমোদন করেছে কিন্তু বেশ কয়েকটি হাদীস শরীফে মানত করাকে নিরুৎসাহিত করা হয়েছে। কেননা, মানত করাটা কেমন যেন আল্লাহর সাথে শর্তসাপেক্ষে চুক্তি করা। অথচ আমরা যদি অগ্রীম কিছু আমল (নামাজ/রোজা) বা দান-সদকাহ করে আল্লাহর কাছে কোনো কিছুর জন্য বিশেষভাবে দোয়া করি সেটাই অধিক দৃষ্টিনন্দন। হে আল্লাহ! আপনি আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমীন।।

20/02/2019

♦বিষয়:- অযু করার সময় মনোযোগী হওয়া♦
♥ হাদীস:- আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কোনো এক সফরে আল্লাহর রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের পিছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন, এদিকে আমরা (আসরের) নামাজ আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা অযু করছিলাম। আমরা আমাদের পা কোনমতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি (রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উচ্চঃস্বরে বললেন : পায়ের গোড়ালিগুলোর (শুকনো থাকার) জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি দু'বার অথবা তিনবার এই কথা বললেন।
সূত্র :- হাদীস নং- ৬০, সহীহ বুখারী। হাদীস নং- ৯৬, ১৬৩, সহীহ মুসলিম।
♥ হাদীসের শিক্ষা:- নামাজের জন্য অযু করার সময় আমরা তাড়াহুড়ো না করে প্রতিটি অঙ্গ উত্তমরূপে ধৌত করবো।

10/02/2019

গুছিয়ে কথাও বলতে পারে না কিন্তু মাইক্রোফোন হাতে ক্যামেরার সামনে কত সাবলীলভাবে পবিত্র কুরআন তেলাওয়াত করে। মা শা আল্লাহ।
নাম:- নেয়ামাতুল্লাহ, বিভাগ:- নূরানী।
মাদরাসা:- মাদরাসাতুল কুরআন ওয়াস সুন্নাহ, সেক্টর : ১২, রোড: ১৯ সংলগ্ন টেকপাড়া, উত্তরা, ঢাকা। প্রয়োজনে:- মাওলানা মুহাম্মদ আসিফ সিদ্দিকী, পরিচালক, অত্র মাদরাসা। মোবা:- 01928058767

29/01/2019

♦ফরজ নামাজের পর আমলসমূহ:- (part 2)
♦আমল ৩:- প্রত্যকে ফরজ নামাজে সালাম ফেরানোর পরই ১বার আয়াতুল কুরসী পাঠ করা।
♦দলীল:- হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর ‘আয়াতুল কুরসি’ পাঠ করে; মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না।’
♦সূত্র:- (আবু দাউদ, নাসাঈ ও মিশকাত শরীফ)।
♦আয়াতুল কুরসি :- সূরা বাকারা, আয়াত - ২৫৫।♦
اللّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَيُّ الْقَيُّومُ لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَلاَ نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَلاَ يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيم
♦উচ্চারণ :- আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল ক্বইয়্যুম লা তা’খুজুহু সিনাত্যু ওয়ালা নাউম। লাহু মা ফিছছামা ওয়াতি ওয়ামা ফিল আরদ্। মান যাল্লাযী ইয়াস ফায়ু ইন দাহু ইল্লা বি ইজনিহি ইয়া লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খল ফাহুম ওয়ালা ইউ হিতুনা বিশাই ইম্ মিন ইল্ মিহি ইল্লা বিমা সাআ ওয়াসিয়া কুরসি ইউহুস ছামা ওয়াতি ওয়াল আরদ্ ওয়ালা ইয়া উদুহু হিফজুহুমা ওয়াহুয়াল আলিয়্যূল আজীম।
♦অর্থ :- আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।

26/01/2019

ফরজ নামাজে সালাম ফিরিয়ে সুন্নত জিকির ও আমলসমূহ- পর্ব-১
আমল-১:- ফরজ নামাজে সালাম ফেরানোর পরই ১বার আল্লাহু আকবার বলা।
দলিল :- হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন- "আমি তাকবীর (আল্লাহু আকবার) দ্বারা রসূলুল্লাহ (সাঃ)-এর নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম।"
সুত্র:- সহীহ বুখারী ও মুসলিম শরীফ।
উচ্চারণ - আল্লাহু আকবর
অর্থ:- আল্লাহ সর্বশ্রেষ্ঠ বা আল্লাহ মহান।
আমল-২:- ১বার আল্লাহু আকবার বলার পর ৩বার আস্তাগফিরুল্লাহ বলা।
দলিল :- হযরত সাওবান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন- "রসূলুল্লাহ (সাঃ) যখন (নামাজের) সালাম ফেরাতেন তখন ৩বার ইস্তিগফার (আস্তাগফিরুল্লাহ) পড়তেন।"
সূত্র:- বুখারী, মুসলিম, সহীহ আবু দাউদ শরীফ।
উচ্চারণ - আস্তাগফিরুল্লাহ।
অর্থ:- হে আল্লাহ! আমি তোমার কাছে (গোনাহ থেকে) ক্ষমা প্রার্থনা করছি।......to be continue

21/01/2019

আমার অত্যন্ত প্রিয় কিছু ছাত্ররা পবিত্র কুরআন মুখস্ত করার ক্লাসে। সবাই ওদের জন্য দোয়া করবেন।
মাদরাসার নাম:- কুরআন সুন্নাহ মাদরাসা, সেক্টর - ১২, রোড - ১৯ সংলগ্ন, উত্তরা, ঢাকা। যোগাযোগ - 01928058767।

10/10/2018

♦গীবত বা পরনিন্দা সম্পর্কে কুরআন কি বলে?♦
♦আয়াত:- "হে ঈমানদারগন! তোমরা অনেক ধারনা পোষণ করা থেকে বিরত থেকো, কেননা কোন কোন ধারনা পাপ হয়ে থাকে। তোমরা একে অপরের গোপনীয় বিষয় খোঁজাখুঁজি করো না। আর একে অপরের গীবত করো না, তোমাদের মাঝে এমন কেহ আছে কি, যে তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে? তোমরা নিজেরাইতো উহার প্রতি ঘৃণা পোষণ করে থাকো। আল্লাহকে ভয় করো, আল্লাহ খুব বেশী তওবা কবুলকারীকবুলকারী ও দয়াবান।" (সূরা হুজুরাত, আয়াত নং- ১২।)
আমাদের করণীয় :- মহান আল্লাহ তায়ালা পরনিন্দা করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। সুতরাং আমাদের সবাইকে গীবত বা পরনিন্দা থেকে বিরত থাকতে হবে। হে আল্লাহ! আপনি আমাদের সবাইকে গীবত করা থেকে হেফাজত করুন। আমীন।।

03/10/2018

♥ আত্না বা রুহের জগত ♥
#হাদীস:- আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি, সমস্ত রুহ সেনাবাহিনীর মত একত্রিত ছিল। সেখানে তাদের যে সমস্ত রুহের পরস্পর পরিচয় ছিল, এখানেও তাদের মধ্যে পরস্পর পরিচিতি থাকবে। আর সেখানে যাদের মধ্যে পরস্পর পরিচয় হয় নি, এখানেও তাদের মধ্যে পরস্পর মতভেদ ও মতবিরোধ থাকবে। (সূত্র:- হাদীস নং- ৩৩৩৬, সহীহ বুখারী শরীফ)।
তাহলে মানব সভ্যতায় মতভেদের শুরু সেই রুহের জগত থেকেই??

02/10/2018

♥জ্বর ও জাহান্নামের মাঝে আশ্চর্য সম্পর্ক♥
#হাদীস:- আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জ্বর হয় জাহান্নামের উত্তাপ থেকে। কাজেই তোমরা তা পানি দিয়ে ঠান্ডা করো। ( সূত্র:- হাদীস নং- ৩২৬৩, সুনানে আবু দাউদ শরীফ)।

25/09/2018

السلام علیکم و رحمة الله
کیف حالكم؟

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Dhaka