17/08/2025
৪৯ বিশেষ বিসিএস (সাধারণ শিক্ষা)।
আবেদন শুরুঃ ২২ জুলাই ২০২৫
আবেদন শেষঃ ২২ আগস্ট ২০২৫
পরীক্ষাঃ অক্টোবরের প্রথম সপ্তাহে (সম্ভাব্য)
বয়সঃ ০১/০৭/২০২৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর
যাদের অনার্স ফাইনাল ইয়ারের সব "লিখিত পরীক্ষা" ১৮/০৮/২০২৫ এর মধ্যে শেষ হবে তারাও এপিয়ার্ড দিয়ে আবেদন করতে পারবে |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থী গত ১৪/০৮/২০২৫ তারিখে অনার্স ফাইনাল লিখিত পরীক্ষা শেষ করেছো, তারা দ্রুত অধ্যক্ষ স্যারের নিকট থেকে অ্যাপিয়ার্ড সার্টিফিকেট নিয়ে আবেদন করে ফেলো।
যারা ভাবতেছো যে এতো অল্প সময়ের মধ্যে হবে না, তারা ভুলের মধ্যে আছো।
আবেদন করে পড়ার টেবিলে বসে যাও, প্রতিদিন ৮ ঘন্টা করে প্রকাশিত সিলেবাসে টপিক ধরে ধরে পড়াশোনা করো, মোবাইল থেকে দুরে থাকো, এই দেড় মাস দুনিয়ার সকল ঝামেলা থেকে নিজেকে সরিয়ে রাখো, সফলতা আসবেই ইনশাআল্লাহ।
এ বিসিএস যদি মিসও হয়ে যায়, তবে পররগুলোতে হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এ কয়েকদিনের পরিশ্রম তোমাকে অনেক দুর এগিয়ে নিয়ে যাবে। বিসিএস ছাড়াও অন্য চাকুরির পরীক্ষায় নিশ্চিত ভালো করবে এবং চাকরিও হয়ে যাবে ইনশাআল্লাহ।
পরীক্ষা পদ্ধতিঃ ২০০ এমসিকিউ + ১০০ ভাইভা
প্রিলি ২০০ এর মানবন্টনঃ
বাংলা ২০
ইংরেজি ২০
বাংলাদেশ ২০
আন্তর্জাতিক ২০
গণিত ১০
মানসিক দক্ষতা ১০
আপনার অনার্সের বিষয়ে ১০০ (বিষয়ভিত্তিক সুনির্দিষ্ট সিলেবাস দিয়েছে।
এইচএসসি ও অনার্সের টেক্সট বই সংগ্রহ করে সিলেবাসের প্রতিটি টপিকের উত্তর ফটোকপি করে একটি বই তৈরি করে ফেলো আর সেগুলো বার বার প্রাকটিস করো। প্রয়োজনে নিজেকে যাচাই করার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করো। সফলতা আসবেই।
(সংগৃহীত)