Randhan Kotha

Randhan Kotha

Share

Randhan Kothon shares homemade Bengali recipes, blending traditional flavors with a modern twist.

14/04/2026

শুভ নববর্ষ 🎉

20/02/2025

ভাষার জন্য রক্ত দেয়া শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 🇧🇩

রন্ধন কথা শুধু রান্নার গল্প নয়, এটি আমাদের শেকড়ের স্বাদ ও ঐতিহ্যের গল্পও বলে। যেমন পান্তা ভাতের সাথে আলু ভর্তা আমাদের শেকড়ের স্বাদ মনে করিয়ে দেয়, তেমনই আমাদের মাতৃভাষা বাংলা আমাদের আত্মপরিচয় ও আবেগের প্রতিচ্ছবি।

খাবার ও ভাষা—দুটোই আমাদের সংস্কৃতি, ইতিহাস আর ভালোবাসার প্রতীক। আসুন, আমাদের ভাষা ও ঐতিহ্যকে শ্রদ্ধা জানাই প্রতিটি শব্দে, প্রতিটি পদে, প্রতিটি স্বাদে।

14/02/2025

এই বসন্ত সবার মাঝে ছড়িয়ে দিক অপার আনন্দ আর সমৃদ্ধি। সবাই হৃদয় ফুঁড়ে জাগিয়ে তুলুক বাঙালির আবেগ।

রন্ধন কথার পক্ষ থেকে শুভকামনা।

06/01/2025

’পাতুরি’ শব্দটার দখল যেন ইলিশের আদি পুরুষের। ব্যাপারটা মানতে পারি না একদমই। রান্না করতে করতে প্রায়শই নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে করে।

একদিন হঠাৎ মনে হলো পাবদা মাছের পাতুরি চেষ্টা করলে কেমন হয়। কিন্তু কাজের আগেই যেসকল সমস্যা মাথায় ঘুরপাক খাচ্ছিল সেগুলোর সমাধান কিভাবে করবো, তা ভেবেই যেন অথই সাগরে পরলাম।

যেমন ইলিশ তো শক্ত, নাড়াচাড়া করতে কষ্ট হয় না, ভেঙে যায় না সহজে কিন্তু পাবদা কিভাবে নাড়াচাড়া করবো। কলাপাতা বা লাউ পাতায় পাবদা কিভাবে প্যাচাবো ইত্যাদি ইত্যাদি।

অবশেষে সবকিছুর সমাধান হয়ে দেখা দিল পালং শাক।

কিভাবে পালং শাক দিয়ে পাবদা মাছের চমৎকার পাতুরি বানালাম তা দেখতে চোখ রাখুন।।।।

01/01/2025

মাসের বাজার করার সময় বারবার চোখ পড়ে ‘রুপচাঁদা’ নামক এক মাছের প্রতি। সম্ভবত যার জন্মই হয়েছে আস্ত ভাজি হবার জন্যে। মধ্যবিত্ত মানিব্যাগ প্রতিবার ভরর্ৎসনা করে বিধায় ’রুপচাঁদা’ আর কেনা হয়ে ওঠে না।

এবার বাজারে গিয়ে হঠাৎ মনে হলো রুপচাঁদা হোক আর সোনা দিয়ে বাঁধানো কোন মাছই হোক, যদি ক্রিসপি করতে না পারেন তাহলে আস্ত মাছ ভাঁজার মাহাত্ব্য থাকে না। আগে হলো ক্রিসপি করতে পারাটা রপ্ত করতে হবে।

ছবিতে শুধু তেলাপিয়াকে ক্রিসপি করার ব্যাপারটাই মুখ্য নয়। পাশাপাশি ঝরঝরে কিন্তু আঙুলে পিষে ল্যাটকা করা যায় এমন সবজি খিচুড়ি এবং জলপাইয়ের আচারটাও নিজ হাতে, নিজের ঘরে তৈরি করা।

রেসিপি পেতে পাশে থাকুন।।।।

31/12/2024

মাঝে মাঝে ফ্রিজের সামনে দাঁড়িয়ে খুঁজতে থাকি আজকে কি রান্না করবো। তেমন কিছুই চোখে পড়ে না। কিন্তু অন্তরের ভিতরের শিল্প সত্ত্বা লকলক করতে থাকে শৈল্পিক কিছু করতে।

সেইসব দিনগুলোতে অতি সাধারণ বেগুন, ডিম, লালশাক আর টমেটো হয়ে ওঠে আমার শিল্পের রশদ।

30/12/2024

নিমন্ত্রণ রইলো......

29/12/2024

বারান্দায় পাতা জলচৌকিতে শীতল পাটি বিছানো, মেসওয়াক করতে করতে গৃহকর্তা গেছেন সদ্য আবাদ করা সবজি ক্ষেত দেখতে। কিছুক্ষন পরই বাড়ির সদর দরজায় পা দিয়েই গলা খাকারি দিয়ে জানান দেয় আগমন।

নিমেষেই বাড়ির ভেতরের প্রাণচঞ্চলতা আড়ষ্ট হয়ে আসে। বাড়ির বৌয়েরা-ঝিয়েরা প্লেটে খাবার সাজিয়ে জলচৌকিতে পরিবেশন করে। কলপাড় থেকে হাত-মুখ ধুয়ে এসে জলচৌকিতে বসেন গৃহকর্তা। শীতের সকালের ঝলমলে আলো উষ্ণতা ছড়ায় চারপাশে।

পাতে লকলক করে পুকুর থেকে খেও জাল দিয়ে ধরা রুই মাছের পেটি।

অন্দর মহলের ক’জোড়া চোখ নিষ্পলক তাকিয়ে থাকে গৃহকর্তার মুখের পানে। প্রথম দু লোকমা খাবার মুখে দিয়েই কর্তা অভিব্যক্তির মাধ্যমে জানান দেবে খাবার কেমন হয়েছে।

সামান্য একটু প্রশংসার জন্য জলচৌকির পাশে পিড়ি পেতে বসে থাকে বাড়ির মাতা। লম্বা কঞ্চি দিয়ে মুরগি তাঁড়ানোর ভান চলবে অনন্ত কাল ধরে।

গৃহকর্তার খাদ্য বিষয়ে নানান অভিমত আর খেদ থাকলেও এই নতুন আলু, টাটকা বেগুন আর রুই মাছের চিরাচরিত ঝোল নিয়ে কোনদিন তাকে অভিযোগ দিতে দেখা যায় নি।

সেই চিরাচরিত রেসিপি জানতে চোখ রাখুন।।।।।

16/12/2024

ছোট ছোট পা ফেলে পথ চলা বলতে যা বোঝায় সেটাই করছি। চিন্তা হয় দীর্ঘ পথচলা নিয়ে। দীর্ঘ পথচলার বড় পাথেয় হলো আপনাদের সমর্থন। অজস্র ভুলের মাঝেও যদি আপনাদের একটু সমর্থন পাই, তবে দীর্ঘ পথের প্রস্তুতি নিতে চাই।

আশা করছি পাশে থেকে দীর্ঘ পথ পাড়ি দেবার বিশ্বাস জন্মাতে সাহায্য করবেন।

অগ্রীম ধন্যবাদ।

16/12/2024

ধর্মীয়, আঞ্চলিক, জাতিগত ও অন্যান্য সম্প্রীতি বজায় রাখাই হোক আমাদের নতুন বাংলাদেশের প্রথম শর্ত।

15/12/2024

ষাটের দশকে মুসলিম লীগ নেতা এবং সাবেক মন্ত্রী আবুল কাশেম সাহেবের পুত্র মাঈদুল ইসলাম একজনকে সাথে নিয়ে গেলেন মওলানা ভাসানীর সাথে দেখা করতে। তখন ছিল রোজার সময়। ভাসানী তাদেরকে জিজ্ঞেস করলেন তাঁরা রোজা রেখেছে কিনা। মওলানা সাহেবের এমন কথায় তাঁরা মাথা চুলকাতে চুলকাতে জবাব দিল, রোজা রাখে নাই।

তারা রোজা রাখে নাই শুনে মওলানা সাহেব বলল, রোজার দিন তোমাগো এহন কি খাইবার দেই, বাবুর মাও নাই (মওলানার স্ত্রী আলেমা ভাসানী)। বাবুর মাও আমারে ফালায়া পাঁচবিবি গ্যাছে বাপের বাড়ি। একটু চিন্তা করেই বলল, আচ্ছা বসো। ভাত না খাইয়া কিন্তু যাইয়ো না, দেহি কি করবার পারি।

তাদের বসতে বলে মওলানা সাহেব নিজেই রান্নার কাজে লেগে গেলেন। রান্না করার মত মাছ মাংস কিছুই ছিল না। গতকাল একজনে একটি রুই মাছ দিয়েছিল সেটিও খাওয়া শেষ হয়েছে, শুধু রুই মাছের তেলগুলো আছে। মওলানা এই তেল দিয়েই লাকরির চুলায় বেগুন রান্না করলেন।

খাওয়ার সময় তারা যেন হুশহারা হলেন। মাঈদুল ইসলামের ভাষ্য মতে, রুই মাছের তেল দিয়ে রান্না করা বেগুনের তরকারী এত স্বাদ হয়েছিল যে খেতে খেতে পরিমাণের তুলনায় অনেক বেশি খেয়েছিলেন।

আসলে মওলানা ভাসানীর রান্নার হাত খুবই ভালো ছিল। তরকারীতে একটু ঝাল বেশি দিত ঠিকই কিন্তু খেতে খুব স্বাদ হতো।

এখানে লক্ষ্যনীয় যে, নিজে রোজা রেখেও বে রোজদার অন্যকে নিজের হাতে রান্না করে খাওয়াতে দ্বিধা করতেন না। নিজে ধর্মনিষ্ঠ ছিলেন কিন্তু ধর্মের আচার অনুষ্ঠান অন্যের ঘাড়ে চাপানো পছন্দ করতেন না।

Courtesy-Somewhere in Blog

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Gulshan
Dhaka
1212