25/09/2026
স্পিকিং টেস্টে কথা বলার সময় মাঝে মাঝে আটকে যাওয়া বা সঠিক শব্দ খুঁজে না পাওয়াটা খুব স্বাভাবিক। এই অস্বস্তিকর নীরবতা কাটাতে Fillers (যেমন: well, I mean, you know) দারুণ কাজ করে। এগুলো স্বাভাবিক কথোপকথন চালিয়ে যেতে সাহায্য করে। তবে খেয়াল রাখবেন, কথায় কথায় খুব বেশি filler ব্যবহার করলে কিন্তু আপনার সাবলীলতা বা fluency কমে যেতে পারে। অন্যদিকে, Linkers আপনার কথাগুলোকে সুন্দরভাবে সাজাতে এবং fluency বাড়াতে সাহায্য করে। নতুন তথ্য যোগ করা, কারণ বোঝানো, উদাহরণ দেওয়া বা নিজের মতামত জানানোর সময় সঠিক লিঙ্কার (যেমন: in addition, because, for instance, in the past) ব্যবহার করলে আপনার কথার মান অনেক বেড়ে যায়। কথা বলার সময় অন্তত ৪ থেকে ৬টি লিঙ্কার ব্যবহার করার টার্গেট রাখুন। Fillers আর Linkers-এর সঠিক ব্যবহার সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে স্লাইডগুলো দেখে নিতে পারেন!