25/02/2025
শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীদের মতামতের সমন্বয়ে আগামীকাল ২৬/০২/২০২৫ ইং তারিখে "বাংলাদেশের বর্তমান পরিস্থিতির" ভিত্তিতে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে।
আগামীকাল সকাল ৯:৪৫ মিনিটে আমাদের কর্মসূচি শুরু হবে। আমরা সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ আগামীকাল সকাল ৯:৩০ মধ্যে ক্যাম্পাসের ভিতরে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করবো, এমতাবস্থায় সকল শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিধান করে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো গেল।
বি. দ্রঃ - উক্ত কার্যক্রমে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।
আহ্বায়নে,
সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ,
শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট।