Darsul Hera Girl's Academy

Darsul Hera Girl's Academy Hifz-ul-Qur’an | English Version | Standard Curriculum
🌸 Trusted Islamic & Modern Education for Girls
📍 Mirpur 60 Feet, Dhaka
❤️ Your child is our Amanah

কত সুন্দর কুরআনওয়ালাদের দুশ্চিন্তা! 🤍কেউ কাঁদে হিফজ করতে কষ্ট হচ্ছে বলে।কেউ কাঁদে একটি আয়াতের উচ্চারণ ঠিকমতো করতে পারছে ...
31/08/2026

কত সুন্দর কুরআনওয়ালাদের দুশ্চিন্তা! 🤍

কেউ কাঁদে হিফজ করতে কষ্ট হচ্ছে বলে।
কেউ কাঁদে একটি আয়াতের উচ্চারণ ঠিকমতো করতে পারছে না বলে।
কেউ কাঁদে তাজবিদের কোনো হুকুম আয়ত্ত করতে গিয়ে কঠিন মনে হচ্ছে বলে।
কেউ কাঁদে সে ধীরে হিফজ করে, অথচ দ্রুত ভুলে যায় বলে।
আবার কেউ একটি আয়াত পড়ে কেঁদে ফেলে কারণ আয়াতটি তার অন্তর ছুঁয়ে গেছে, শরীরের প্রতিটি অঙ্গকে বিনম্র করে দিয়েছে।

আহলে কুরআনের দুশ্চিন্তাগুলোও কত সুন্দর!
যে দুশ্চিন্তা মানুষকে দুনিয়া থেকে দূরে সরিয়ে কুরআনের আরও কাছে নিয়ে যায়
সে দুশ্চিন্তাও তো হৃদয়কে প্রশান্ত করে। 🌿

হে আল্লাহ, আমাদের কুরআনের মানুষ এবং আপনার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন। 🤍

28/08/2026

মানুষের সুন্দর অভ্যাসগুলোর মধ্যে অন্যতম একটি হলো, অন্যের ভুল-ত্রুটির উপর পর্দা দেওয়া।

যেমন, খেতে বসে কারো মুখ থেকে খাবার পড়ে গেল, হাত থেকে চামচ পড়ে গেল, কারো কাপড় সরে গেল, কথা বলতে গিয়ে ভুল কোনো শব্দ বলে ফেলল তখন সেটাকে নিয়ে হাসাহাসি না করা, চোখে চোখে না আনা, কিংবা অন্যদের দৃষ্টি আকর্ষণ না করা। অন্য কোনো কথা বলে সেটাকে ইগ্নোর করা যেন সে বুঝতেই না পারে যে তার ভুলটা আপনি লক্ষ্য করেছেন।

সাথে আরও কেউ থাকলে তাদের দেখার বা বুঝার আগেই প্রসঙ্গ ঘুরিয়ে ফেলা এবং অন্য কেউ এসব নিয়ে হাসি-মজাক করতে চাইলেও স্পেস না দেওয়া। কখনো কোনো মজলিসে কারো ব্যাপারে গীবত শুরু হলে, নীরব শ্রোতা হয়ে না থেকে সম্ভব হলে তার কোনো ভালো দিক বা প্রশংসনীয় কাজের কথা মনে থাকলে সেটি উল্লেখ করে দোষটাকে ঢেকে দেওয়া। এগুলো একজন মুমিনের আখলাকের সবচেয়ে সুন্দরতম অংশগুলোর একটি।

মুসলিমের হাদীসে আছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ-ত্রুটি গোপন রাখে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার দোষ-ত্রুটি গোপন রাখবেন।

25/08/2026

কুরআন মুখস্থ করা- সেটা যতটুকুই হোক- ব্যাপারটা কিন্তু স্রেফ ইমোশনের চেয়ে অনেক বেশী কিছু। কষ্ট ছাড়া হয়ে যাবে, পড়লেই হয়ে যাবে, একবার পড়লেই মনে থাকবে- এমনটা কখনোই না। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। অলস বা অগোছালো মানুষের কাজ না এটা। কিন্তু তাদের দিয়েও হিফজ হয়- যখন এই হিফজের চেষ্টা তাদেরকে অলসতা থেকে বের করে আনে, তাদের জীবনটা নিয়মে আসতে বাধ্য করে।

কষ্ট হবেই। কষ্ট হবে না ভেবে হিফজ করাটা বোকামী। কিন্তু কষ্ট হবে জেনেও এরপরের আনন্দের আশায় যারা এই পথে চলেন? তারা কিন্তু বুদ্ধিমান।

কষ্টের বিনিময়ে হৃদয়ের জান্নাত আর আখিরাতের জান্নাত লাভের স্বপ্ন দেখার মত বুদ্ধিমান। 🌻
© উস্তাযা নায়লা নুজহাত

ছবির কথাটাও কি সুন্দর! একজন শাইখকে কেউ জিজ্ঞাসা করেছে হিফজ করাটা কি ফরজ নাকি সুন্নত? তিনি উত্তর দিয়েছেন কুরআন মুখস্থ করতে পারাটা "নিয়ামাত"

বড়দের থেকে শেখার অনেক কিছু আছে।আদব ও সম্মান কীভাবে করতে হয় এটা মুরুব্বি ও আকাবিররা যেমন কলমের মাধ্যমে শেখান তেমনি বাস্তব...
21/08/2026

বড়দের থেকে শেখার অনেক কিছু আছে।আদব ও সম্মান কীভাবে করতে হয় এটা মুরুব্বি ও আকাবিররা যেমন কলমের মাধ্যমে শেখান তেমনি বাস্তবেও শেখান।
সুতরাং মুরুব্বি ও আকাবিরদের পদাঙ্কনুসরণ ব্যতীত কামিয়াব সম্ভব না।
রূপ দিয়ে হয়তো সাময়িক মন জয় করা যায়, কিন্তু আদব দিয়ে সারাজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকা যায়।

জাতীয় খতিব ও ফকীহ আব্দুল মালেক হাফি:

এটা তো কেবল সংখ্যা মাত্র। আমার রব তো আমাকে সংখ্যা মেপে দেন না। আমার রব আমাকে অগনিত নেয়ামত দ্বারা আবৃত করে রেখেছেন।সংখ্যা...
21/08/2026

এটা তো কেবল সংখ্যা মাত্র। আমার রব তো আমাকে সংখ্যা মেপে দেন না। আমার রব আমাকে অগনিত নেয়ামত দ্বারা আবৃত করে রেখেছেন।

সংখ্যা মাপি আমরা শুধুই আমাদের জন্য। আমাদের জিহব্বাহর অভ্যাস পরিবর্তনের জন্য।
আমাদের মস্তিষ্কের সিগনাল ঠিক করার জন্য।
আমার রব আমার সংখ্যা চান না চান আমার এখলাস, আমার দিলের মহাব্বতের ডাক, আমার রবের দাসত্ব শুধুই আমার মাওলার জন্য।

যে কোনও আমল শুরু করার অথবা আমল বাড়িয়ে দেয়ার নিয়তে কাল যোগ করবেন না।আজ থেকে এবং এখনই শুরু করে দিবেন।নাহয় মাঝের গ্যাপ টুকু...
19/08/2026

যে কোনও আমল শুরু করার অথবা আমল বাড়িয়ে দেয়ার নিয়তে কাল যোগ করবেন না।
আজ থেকে এবং এখনই শুরু করে দিবেন।
নাহয় মাঝের গ্যাপ টুকুই ইবলিশের গোল্ডেন সুযোগ।
আর হবেইনা শুরু করা।

19/08/2026

সকালের জিকিরে আপনার প্রয়োজনীয় সবকিছু নিহিত আছে। অলসতা থেকে মুক্তি, হতাশা ও উৎকণ্ঠা থেকে প্রশান্তি, দৃশ্য-অদৃশ্য সকল প্রকার অনিষ্ট থেকে নিরাপত্তা কিংবা বিপদ থেকে হেফাজত, সবকিছুই এই জিকিরগুলোতে আছে। আপনি একটু ভাবুন, এই আজকার আপনার দৈনন্দিন জীবনে কতটা প্রয়োজন। আপনি যখন এত চমৎকার জিকির ও দুআর মাধ্যমে দিনটাকে শুরু করছেন, যখন এসব জিকিরে নিজের নিরাপত্তা, প্রশান্তি ও প্রোডাক্টিভিটি, সকল কিছুই একসাথে চেয়ে নিচ্ছেন, তখন এর চেয়ে উত্তম সূচনা আর কী হতে পারে? এজন্যই সকালের জিকির আপনার অটল দুর্গ, আপনার দিনের নিরাপদ সূচনা।

বই : মর্নিং মেসেজ : ফজরময় জীবনে পরিবর্তনের বার্তা।

ছোট থেকেই প্রতিটা মানুষকে শেখানো উচিত আচরণ উচ্চারণের প্রতি যত্নশীল কিভাবে হতে হয়। যে কোন সিদ্ধান্তের আগে কোন দিকগুলো বি...
19/08/2026

ছোট থেকেই প্রতিটা মানুষকে শেখানো উচিত আচরণ উচ্চারণের প্রতি যত্নশীল কিভাবে হতে হয়। যে কোন সিদ্ধান্তের আগে কোন দিকগুলো বিবেচনায় রাখতে হয়।
আকাবির-কথন

হে আল্লাহ! আমি সকালে আপনার কাছে, আপনার আরশ বহনকারী ফেরেশতাদের কাছে, আপনার ফেরেশতাদের কাছে এবং আপনার সমগ্র সৃষ্টির কাছে স...
18/08/2026

হে আল্লাহ! আমি সকালে আপনার কাছে, আপনার আরশ বহনকারী ফেরেশতাদের কাছে, আপনার ফেরেশতাদের কাছে এবং আপনার সমগ্র সৃষ্টির কাছে সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আপনি আল্লাহ। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি একক, আপনার কোনো শরিক নেই। এবং নিশ্চয়ই মুহাম্মাদ ﷺ আপনার বান্দা ও রাসূল।

ফজিলত:
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত হয়েছে,
“যে ব্যক্তি সকাল বা সন্ধ্যায় এই দো‘আটি চারবার পাঠ করবে, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবেন।”

#সকালসন্ধ্যারআমল
#ফজিলত
#দোয়া
#দারসুলহেরাগার্লসএকাডেমি

এরকম ছোট ছোট কিছু আমল আমরা বড়রা তো ছাড়বোই না, ইনশাআল্লাহ! বাচ্চাদেরকেও ছোট থেকেই এই আমল গুলো অভ্যাসে পরিণত করে দেওয়া ...
16/08/2026

এরকম ছোট ছোট কিছু আমল আমরা বড়রা তো ছাড়বোই না, ইনশাআল্লাহ! বাচ্চাদেরকেও ছোট থেকেই এই আমল গুলো অভ্যাসে পরিণত করে দেওয়া কতইনা উত্তম!

সা‘দ ইবনু আবি ওয়াক্কাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন:
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“যে ব্যক্তি মুয়াজ্জিনকে আজান দিতে শুনে — أَنْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ،
‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি একক, তাঁর কোনো শরিক নেই। আর মুহাম্মাদ ﷺ তাঁর বান্দা ও রাসূল।
তখন এই দোয়া পাঠ করবে, رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالإِسْلَامِ دِينًا.
আমি আল্লাহকে রব হিসেবে, মুহাম্মাদ ﷺ-কে রাসূল হিসেবে এবং ইসলামকে দ্বীন হিসেবে মেনে সন্তুষ্ট
তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।”
সহিহ মুসলিম: ৩৮৬

Address

Mirpur 60 Feet ( Opposite Of Maiker Goli)
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darsul Hera Girl's Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category