17/08/2024
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
একজন মুসলমান হিসেবে সহীহ-শুদ্ধভাবে কুরআন শিক্ষা করা অত্যন্ত জরূরী। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত জানা মানুষের সংখ্যা খুবই কম, যা অত্যন্ত দুঃখজনক এবং হতাশার।
অথচ একটু চেষ্টা আর সদিচ্ছা থাকলে খুব সহজেই কুরআন শেখা ও শেখানো সম্ভব। এই লক্ষ্যে আমরা খুব সহজ ও সুন্দর পদ্ধতিতে এই কোর্সটি সাজিয়েছি। আমাদের এই কোর্সে মাত্র ৩৬ টি ক্লাসের মাধ্যমে বিশুদ্ধভাবে কুরআন শিক্ষা দেয়ার ব্যবস্থা থাকছে। পাশাপাশি থাকছে ইসলামের বুনিয়াদি বিষয়াবলী ও প্রাত্যহিক জীবন সম্পর্কিত দুয়া-মাসয়ালার সংযোজন।
আমরা প্রাথমিকভাবে অনলাইনে একাধিক ব্যাচ শুরু করছি। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।
ইমেলঃ [email protected]
হোয়াটসএ্যাপঃ 01521517385