Jotne Gori

Jotne Gori Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jotne Gori, Education Website, Banasree, Dhaka.

যে কাজগুলো করলে সন্তান মিথ্যা বলবে না। লিংক কমেন্টে
03/11/2024

যে কাজগুলো করলে সন্তান মিথ্যা বলবে না। লিংক কমেন্টে

আজ সফলভাবে দুই মাসব্যাপী 'মাইন্ডফুল প্যারেন্টিং জার্নি' কোর্সটি সম্পন্ন হলো। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  অভিভাবকেরা,...
30/10/2024

আজ সফলভাবে দুই মাসব্যাপী 'মাইন্ডফুল প্যারেন্টিং জার্নি' কোর্সটি সম্পন্ন হলো। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকেরা, 'যত্নে গড়ি'র কোর্স কো-অর্ডিনেটর জোতি খাতুন, ম্যানেজিং ডিরেক্টর সাদ্দাম হোসেন ও কোচ আলী আদনান।

ইনশাআল্লাহ শুদ্ধ মানুষ গড়তে আমাদের এই পথচলা অব্যাহত থাকবে!

29/09/2024

সন্তানকে শুদ্ধ মানুষ বানাতে চান?

গত রবিবার 'যত্নে গড়ি'-র Mindful Parenting Journey 👨‍👩‍👧‍👧কোর্সের প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়েছে। আপনাদের সহযোগিতা এবং শু...
24/09/2024

গত রবিবার 'যত্নে গড়ি'-র Mindful Parenting Journey 👨‍👩‍👧‍👧কোর্সের প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়েছে। আপনাদের সহযোগিতা এবং শুভকামনা আমাদের একান্ত কাম্য। প্যারেন্টিং বিষয়ে বিস্তারিত জানতে এবং ফ্রি সেমিনারে জয়েন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুনঃ 👉01804631681
অথবা কমেন্টে দেয়া লিংকটিতে ক্লিক করে ফর্মটি ফিল আপ করুন। ধন্যবাদ❗️

সুধী, আসসালামু আলাইকুম! আপনাদের আগ্রহের প্রেক্ষিতে আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাত ঠিক ৯.০০ টায় আমাদের দ্বিতীয় ফ্রি প্য...
12/09/2024

সুধী, আসসালামু আলাইকুম! আপনাদের আগ্রহের প্রেক্ষিতে আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাত ঠিক ৯.০০ টায় আমাদের দ্বিতীয় ফ্রি প্যারেন্টিং সেমিনার অনুষ্ঠিত হবে! ছেলেমেয়েদের বড় করে তুলতে যেসব সমস্যার আপনারা সম্মুখীন হন তার সমাধান নিয়ে কথা হবে। তাই সন্তানকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে যুক্ত থাকুন এই অনলাইন অনুষ্ঠানে। যুক্ত হবার জন্য Google Meet এর লিংক নিচে কমেন্টে দেয়া হল।

প্রায় ২০০ জন বাবা মা আমাদের গত দু'দিনের সেমিনারে অংশগ্রহণ করেছিলেন! আপনাদের এই ভালোবাসা আমাদের বিরাট প্রেরণা। সবাইকে অশে...
04/09/2024

প্রায় ২০০ জন বাবা মা আমাদের গত দু'দিনের সেমিনারে অংশগ্রহণ করেছিলেন! আপনাদের এই ভালোবাসা আমাদের বিরাট প্রেরণা। সবাইকে অশেষ কৃতজ্ঞতা।

কীভাবে সন্তানকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা যায় তা নিয়ে আজ (৩ সেপ্টেম্বর) ঠিক রাত ৯ টায় ফ্রি প্যারেন্টিং সেমিনার। এখানে...
03/09/2024

কীভাবে সন্তানকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা যায় তা নিয়ে আজ (৩ সেপ্টেম্বর) ঠিক রাত ৯ টায় ফ্রি প্যারেন্টিং সেমিনার। এখানে মজার কিছু টিপস শেয়ার করা হবে। কেউ মিস করবেন না কিন্তু! লিংক-

https://meet.google.com/uuq-moex-zmj

গুড প্যারেন্টিং বিষয়ক ভিডিওগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি এই কথাগুলা আপনাদের ভালো লাগবে৷
01/09/2024

গুড প্যারেন্টিং বিষয়ক ভিডিওগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি এই কথাগুলা আপনাদের ভালো লাগবে৷

একটা শুদ্ধ প্রজন্ম গড়ে তোলার জন্যই আমাদের এই ছোট্ট আয়োজন। যে ভাবনাগুলো লালন করলে একজন মানুষ আলো ছড়াতে পারবে স.....

সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামুয়ালাইকুম। আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আগামী ২ সেপ্টেম্বর সোমবার রাত ৯ টায় সন্তানকে কিভা...
31/08/2024

সম্মানিত অভিভাবকবৃন্দ,

আসসালামুয়ালাইকুম। আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আগামী ২ সেপ্টেম্বর সোমবার রাত ৯ টায় সন্তানকে কিভাবে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা যায় এই বিষয়ে আমাদের ফ্রি প্যারেন্টিং সেমিনার করবো। ঘরে বসেই গুগল মিটের মাধ্যমে আপনারা অংশ নিতে পারবেন। এদিন যেসব বাবুর বয়স ০-৬ বছর তাদের মা বাবাদের নিয়ে প্রোগাম করবো। পরদিন অর্থাৎ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৯ টায় সেমিনার হবে যেসব বাবুর বয়স ৬ বছরের বেশী তাদের মা বাবাদের নিয়ে। এটি আপনি অন্য অভিভাবকদের সাথেও শেয়ার করতে পারেন।

আমাদের বিশেষ অনুরোধ থাকবে ব্যস্ততা থাকলেও ওইদিন রাতে আপনারা ফ্রি থাকার চেষ্টা করবেন। প্যারেন্টিং বিষয়ে আপনারা যেসব সমস্যা জানিয়েছেন তার সমাধান নিয়ে আলোচনা হবে। তাই এটি বেশ জরুরী।

ইনশাআল্লাহ দেখা হবে!

বিনীত
আলী আদনান

(জয়েন করার লিংক কমেন্টে দেয়া আছে।)

জনপ্রিয় দুই ফুড ভ্লগার মার্ক উইন্স ও রাসিফ শফিকের হাতে আলী আদনানের বই 'দি আর্ট অব প্যারেন্টিং'।
31/08/2024

জনপ্রিয় দুই ফুড ভ্লগার মার্ক উইন্স ও রাসিফ শফিকের হাতে আলী আদনানের বই 'দি আর্ট অব প্যারেন্টিং'।

কোন সন্তানেরা বৃদ্ধ বাবা মায়ের যত্ন করে না জানেন?প্রথমত, এরা ছোটবেলায় দেখেনি যে তাদের বাবা-মা নিজের বাবা-মায়ের যত্ন নিচ্...
31/08/2024

কোন সন্তানেরা বৃদ্ধ বাবা মায়ের যত্ন করে না জানেন?

প্রথমত, এরা ছোটবেলায় দেখেনি যে তাদের বাবা-মা নিজের বাবা-মায়ের যত্ন নিচ্ছে বা তাদের সেবা করছে। ফলে তারা ছোট থেকেই শিখতে পারেনি কীভাবে বাবা-মায়ের সেবা করতে হয় বা তাদের প্রতি যত্নশীল হতে হয়।

দ্বিতীয়ত, এরা নিজেদের বাবা-মায়ের কাছ থেকে অনেক ভালোবাসা ও যত্ন পেয়েছে, কিন্তু দেখেছে যে তাদের দাদা-দাদী বা নানা-নানীকে সেই একইভাবে যত্ন করা হয় না। বাবা-মা হয়তো সন্তানদের ঘুরতে নিয়ে গেছে, খেলা করিয়েছে, কিন্তু দাদা-দাদী বা নানা-নানীর খোঁজ নিতে বা অসুস্থ হলে তাদের দেখতে যাওয়াকে তেমন গুরুত্ব দেয়নি। এমনকি, বাবা-মাকে হয়তো বলতে শুনেছে, "ও এখন টিভি দেখছে, এখন কথা বলতে পারবে না," কিংবা "ও এখন পড়ছে, তাই কথা বলতে পারবে না।" এভাবে সন্তানদের শেখানো হয়েছে যে, দাদা-দাদী বা নানা-নানীর চেয়ে নিজের আরাম বা আনন্দ বেশি গুরুত্বপূর্ণ।

তৃতীয়ত, এরা বাবাকে বলতে শুনেছে, "আমার অন্য ভাইরা তো বাবা-মাকে দেখে না, আমি কেন একা দেখবো?" বাবার এই দায়িত্ব এড়িয়ে যাওয়া তারা কাছ থেকে দেখেছে এবং শিখেছে যে, বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালন করাটা জরুরি নয়।

চতুর্থত, এরা মাকে দেখেছে, বাবাকে দাদা-দাদীর সেবা করা থেকে বিরত রাখতে নানা ফন্দি ফিকির করতে অথবা বাবাকে দেখেছে মাকে নানা-নানীর সেবা করতে বাধা দিতে।

পঞ্চমত, এরা ছোটবেলায় বাবা-মায়ের কাছ থেকে ভালোবাসা পেয়েছে, কিন্তু কখনো সেবা করা বা ত্যাগ স্বীকার করা শেখেনি। বাবা-মা কখনো বলেনি, "তোমার মায়ের জ্বর হয়েছে, মাকে একটু দেখো," কিংবা "তোমার বাবা কষ্ট করে বাজার এনেছে, তার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে আসো।" সবসময় বাবা-মা বড় মাছের টুকরো বা ভালো খাবার সন্তানের পাতে তুলে দিয়েছে, কিন্তু কখনো বলেনি, "তোমার মা/বাবা অনেক কষ্ট করেছে, ওদের জন্য এটা তুলে দাও।"

এই সব অভিজ্ঞতার কারণে, এই সন্তানরা বড় হয়ে নিজেদের বাবা-মায়ের প্রতি ঠিকমতো যত্নশীল বা দায়িত্বশীল হতে শেখেনি।

Address

Banasree
Dhaka
1219

Telephone

+8801804631681

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jotne Gori posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jotne Gori:

Shortcuts

Share