Az-Zahra Arabic Institute AZAI

Az-Zahra Arabic Institute AZAI মেয়েদের আরবি ভাষা শিক্ষার সুরভিত উদ্যান
An Arabic Learning Institute

এই যুগের মায়েদের সুখের শেষ নাই 😉আগে বাচ্চাকাচ্চা কোলে রাখতে হইতো; এখন মোপাইল দিয়া বসাইয়া রাখলেই হয়।—
16/05/2026

এই যুগের মায়েদের সুখের শেষ নাই 😉
আগে বাচ্চাকাচ্চা কোলে রাখতে হইতো; এখন মোপাইল দিয়া বসাইয়া রাখলেই হয়।

এক সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনাকে আমি নিজের চেয়ে এবং নিজ সন্তানের চেয়েও বেশি ভালবাসি। বাড়িত...
15/05/2026

এক সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনাকে আমি নিজের চেয়ে এবং নিজ সন্তানের চেয়েও বেশি ভালবাসি। বাড়িতে গেলে আপনার কথা মনে পড়লে সহ্য করতে পারি না। বেচাইন হয়ে পড়ি। এসে আপনাকে এক পলক দেখে যাই। কিন্তু মৃত্যুর কথা মনে হলে আমার মন ভারাক্রান্ত হয়ে উঠে। আমি ভাবি, জান্নাতের অত্যুচ্চ মাকামে নবীদের সাথে আপনি থাকবেন। তখন কি আপনাকে এভাবে এক পলক দেখে যাওয়ার সুযোগ পাব? শুনে নবীজী চুপ করে রইলেন। ইতিমধ্যে আসমানী বার্তা নিয়ে জিবরাঈল আমীন উপস্থিত হলেন-

وَ مَنْ یُّطِعِ اللّٰهَ وَ الرَّسُوْلَ فَاُولٰٓىِٕكَ مَعَ الَّذِیْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِمْ مِّنَ النَّبِیّٖنَ وَ الصِّدِّیْقِیْنَ وَ الشُّهَدَآءِ وَ الصّٰلِحِیْنَ.

যে আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে সে নবী, সিদ্দীক, শহীদ এবং সৎকর্ম পরায়ণদের সঙ্গে থাকবে।

- তবারানী, আওসাত, হাদীস : ৪৬০; মাজমাউয যাওয়াইদ ৭/৬৩, হাদীস : ১০৯৩৭

14/05/2026

আজ বাদ মাগরিব, ৭.৩০ থেকে বোনদের জন্য উন্মুক্ত হালাকা হবে।

গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞ আলেম।

সবার দাওয়াত রইল ঈমানী হালাকায়।
নিজের ঈমানকে মজবুত করতে হালাকার, দীনি মজলিসের বিকল্প নেই।

এক ব্যক্তি হযরত আশরাফ আলী থানভী রহ: -এর কাছে এসে বলল:“হুজুর, একটু গল্প করি?”হযরত বললেন:“যদি এমন কথা বলেন যা আখিরাতে উপকা...
14/05/2026

এক ব্যক্তি হযরত আশরাফ আলী থানভী রহ: -এর কাছে এসে বলল:
“হুজুর, একটু গল্প করি?”

হযরত বললেন:
“যদি এমন কথা বলেন যা আখিরাতে উপকার করবে তাহলে বসুন।
আর যদি শুধু সময় কাটানোর কথা হয়, তাহলে আমার জীবন খুব ছোট।”

সূত্র: মালফুযাতে থানভী, আশরাফুস সাওয়ানেহ

কুদৃষ্টির কুফলগুলোর মধ্যে এটিও একটি যে, কুদৃষ্টির কারণে মানুষের রিযিক এবং সময় থেকে বরকত উঠিয়ে নেয়া হয়। ছোট ছোট কাজ বিশদা...
11/05/2026

কুদৃষ্টির কুফলগুলোর মধ্যে এটিও একটি যে, কুদৃষ্টির কারণে মানুষের রিযিক এবং সময় থেকে বরকত উঠিয়ে নেয়া হয়। ছোট ছোট কাজ বিশদাকার ধারণ করে। যে কাজের চেষ্টাই করুক তা অসম্পূর্ণ থেকে যায়। বাহ্যিকভাবে মনে হয় কাজ হয়ে যাবে। কিন্তু যথাসময়ে গিয়ে হতে হতে কাজ অসম্পন্ন থেকে যায়। এতে দুশ্চিন্তা ও পেরেশানী বাড়ে। মানুষেরা মনে করে, কেউ হয়তো (জাদুটাদু) কিছু করেছে। আসলে সে স্বীয় প্রবৃত্তির কুকর্মের কারণে বিপদে পড়ে গেছে। সে নিজেই তা স্বীকার করে বলে, 'একটা সময় ছিল যখন স্পর্শ করলে মাটিও সোনায় পরিণত হতো। আর এখন তো সোনা স্পর্শ করলেও তা মাটি হয়ে যাচ্ছে।' বোঝা গেল, কুদৃষ্টির প্রভাবে মানুষের জীবন থেকে বরকত উঠিয়ে নেয়া হয়।

[এখন যৌবন যার : ৬২]

10/05/2026

নেক বন্ধু থাকার বরকত!

☘️ বিখ্যাত ইসলামিক স্কলার,  আরবি জনপ্রিয় সাহিত্যিক, আলী তানতাভীকে জিজ্ঞেস করা হলো, আপনার সুদীর্ঘ পাঠ্য-জীবনে সবচেয়ে দামি...
09/05/2026

☘️ বিখ্যাত ইসলামিক স্কলার, আরবি জনপ্রিয় সাহিত্যিক, আলী তানতাভীকে জিজ্ঞেস করা হলো, আপনার সুদীর্ঘ পাঠ্য-জীবনে সবচেয়ে দামি বাক্যটা কী ছিল?

তিনি বললেন, ৭০ বছর ধরে পড়ছি৷ হাজার হাজার পৃষ্ঠা পড়েছি৷ তন্মধ্যে ইবনুল জাওযীর এই উক্তিটাই মনে বেশি দাগ কেটেছে—

ইবাদাতের কষ্ট ক্ষণিকের, কিন্তু এর প্রতিদান চিরস্থায়ী।
গোনাহের স্বাদ ক্ষণিকের, কিন্তু এর পরিণতি চিরস্থায়ী।

ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন —এক ব্যক্তি জনৈকা নারীকে বিবাহ করলেন। যখন বিয়ের রাতে নারীটি তার ঘরে আসলেন, তখন ...
08/05/2026

ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেন —

এক ব্যক্তি জনৈকা নারীকে বিবাহ করলেন। যখন বিয়ের রাতে নারীটি তার ঘরে আসলেন, তখন তিনি দেখলেন যে তাঁর স্ত্রী ভয়াবহ গুটিবসন্তের রোগে আক্রান্ত। তখন লোকটি হঠাৎ বললেন : 'আমার চোখে কেমন যেন সমস্যা করছে।' কিছুক্ষণ পর তিনি বলে উঠলেন : 'আমার চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে!'

এভাবেই দীর্ঘ বিশ বছর কেটে গেলো। সেই নারী মারা গেলেন, অথচ এই সময়টুকুতে তিনি কখনোই জানতে পারেননি যে, তার স্বামী আসলে সুস্থ চোখের অধিকারী ছিলেন।

যখন সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি এমনটি করেছিলেন? তখন তিনি উত্তর দিলেন : 'আমি এই বিষয়টি সহ্য করতে পারছিলাম না যে, সে এটা চিন্তা করে কষ্ট পাক যে-তার শারীরিক খুঁতগুলো আমি দেখতে পাচ্ছি।'

‎تزوج رجل بامرأة. فلما دخلت عليه رأى بها الجدري. فقال: اشتكيت عيني. ثم قال: عميت. فبعد عشرين سنة ماتت. ولم تعلم أنه بصير. فقيل له في ذلك. فقال: كرهت أن يحزنها رؤيتي لما بها

— [মাদারিজুস সালিকীন, ২/৩২৬]

আগামীকাল বাদ মাগরিব ইনশাআল্লাহ! বোনদের জন্য উন্মুক্ত হালাকা। যুক্ত হয়ে নিজেদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন। লিংক পেতে ইন...
06/05/2026

আগামীকাল বাদ মাগরিব ইনশাআল্লাহ!
বোনদের জন্য উন্মুক্ত হালাকা।

যুক্ত হয়ে নিজেদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন।
লিংক পেতে ইনবক্স করুন।

আজ ঐতিহাসিক ৫ই মে!এদিন এদেশের আলেমসমাজ, তৌহিদী জনতাকে নিশ্চিহ্ন করে দিতে তৎকালীন জা/লেম সরকার ভার/ত থেকে ভাড়া করে আনা কু...
05/05/2026

আজ ঐতিহাসিক ৫ই মে!

এদিন এদেশের আলেমসমাজ, তৌহিদী জনতাকে নিশ্চিহ্ন করে দিতে তৎকালীন জা/লেম সরকার ভার/ত থেকে ভাড়া করে আনা কু// কু// রদের লেলিয়ে দিয়েছিল শাপলা চত্বরে!

এদিনের সকল শ// হী // দদের শ্রদ্ধাভরে স্মরণ করছি!

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Az-Zahra Arabic Institute AZAI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Az-Zahra Arabic Institute AZAI:

Shortcuts

Share