My job study

My job study Educational Page

সকাল সকাল খালি পেটে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাওয়ার কথা তো অনেকেই শুনেছেন। বিশ্বজুড়ে সাম্প্রতিক গবেষণাগুলো কী বলছে?...
06/10/2025

সকাল সকাল খালি পেটে এক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খাওয়ার কথা তো অনেকেই শুনেছেন। বিশ্বজুড়ে সাম্প্রতিক গবেষণাগুলো কী বলছে? চলুন, আজ জেনে নেওয়া যাক প্রতিদিন এক কোয়া রসুন আপনার স্বাস্থ্যের জন্য কী কী অসাধারণ পরিবর্তন আনতে পারে!

হৃদযন্ত্র থাকবে সুপারফিট!
গবেষণায় দেখা গেছে, নিয়মিত রসুন খেলে রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকতে পারে।এটি রক্তনালীর ভেতর প্লাক জমতে বাধা দেয়, ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে।একাধিক গবেষণায় দেখা গেছে রসুন টোটাল এবং LDL (খারাপ) কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা হবে দ্বিগুণ!
রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এর মধ্যে থাকা অ্যালিসিন নামক যৌগ অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল হিসেবে কাজ করে। প্রতিদিন মাত্র এক কোয়া রসুন খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী হতে পারে যে সাধারণ সর্দি-কাশির মতো সংক্রমণগুলো দূরে থাকবে।

ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে
কিছু গবেষণায় দেখা গেছে, রসুন খালি পেটে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী হতে পারে।

ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে
অবাক হচ্ছেন? বেশ কিছু গবেষণায় রসুন এবং এর পরিবারের (পেঁয়াজ, লিকস) সবজি নিয়মিত খাওয়ার সাথে কোলন, পাকস্থলী, ফুসফুস এবং লিভার ক্যান্সারের ঝুঁকি কমার একটি সম্পর্ক পাওয়া গেছে।
শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে (ডিটক্স)
রসুনে থাকা সালফার যৌগ শরীর থেকে ভারী ধাতু এবং অন্যান্য টক্সিন বের করে দিতে সাহায্য করে।এটি লিভারের স্বাস্থ্য ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

হজমশক্তি বাড়ায় এবং অন্ত্রকে সুস্থ রাখে
নিয়মিত কাঁচা রসুন খেলে হজম সহায়ক এনজাইমের উৎপাদন বাড়ে এবং অন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায়। এর ফলে হজমের সমস্যা যেমন গ্যাস, বদহজম ইত্যাদি কমে আসে।

মস্তিষ্কের জন্যও উপকারী
কিছু গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান স্মৃতিশক্তি বাড়াতে এবং বয়সজনিত কারণে হওয়া মস্তিষ্কের রোগ (যেমন অ্যালঝাইমার) থেকে সুরক্ষা দিতে পারে।

কেন কাঁচা রসুন চিবিয়ে খাবেন?
রসুনের সবচেয়ে উপকারী যৌগটির নাম অ্যালিসিন। রসুন কাটলে বা চিবানো হলেই এই যৌগটি তৈরি হয়। রান্না করলে এর গুণ অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই সেরা উপকার পেতে হলে প্রতিদিন ১-২ কোয়া কাঁচা
রসুন চিবিয়ে খাওয়াই উত্তম।

সংগ্রহকৃত পোস্ট

13/09/2025

১. 'চর্যাপদ' এর প্রাপ্তিস্থান কোনটি?

উত্তর: নেপালের রাজকীয় গ্রন্থাগার।

২. 'বনফুল' কার ছদ্মনাম?

উত্তর: বলাইচাঁদ মুখোপাধ্যায়।

৩. 'শাশ্বত বাংলা' কার লেখা?

উত্তর: কাজী আব্দুল ওদুদ।

31/01/2025

একটি ম্যাজিক শো...ও বিনোদন।

With Yousuf Hawlader Sumon – I just got recognized as one of their rising fans! 🎉
09/11/2024

With Yousuf Hawlader Sumon – I just got recognized as one of their rising fans! 🎉

05/12/2023

১। পদ্মাসেতুর পিলার কয়টি?
২। মেট্রোরেলের মোট বাজেট কত মার্কিন ডলার?

15/09/2022

একজন স্ত্রী ১৭ বৎসর ঘর-সংসার করার পর স্বামীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, "পুরুষগণ আল্লাহ তায়ালার প্রদত্ত এক অশেষ অতিথি ।
কেননা,
তারা স্বীয় যৌবনকে নিজ স্ত্রী-সন্তানদের জন্য বলিদান করে দেয়। তাদের উপর ভর করেই আমরা জীবনের সুখ-শান্তি ও অপার সৌন্দর্য উপভোগ করে থাকি।
পুরুষ জাতি তো এমন এক স্বত্বা, যারা স্বীয় সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎের জন্য সর্বাত্মক পরিশ্রম করে থাকেন।
কিন্তু এমন কঠোর পরিশ্রম আর বলিদানের সত্যেও আমরা তাদের জীবনকে বিষিয়ে তুলি একরাশ হতাশা আর দুঃখ-কষ্ট দিয়ে।
যদি তারা একটু ফ্রেশ ও স্বাচ্ছন্দ্যের জন্য বাহিরে যায় তাহলে বলি, 'বে-পরওয়াহ'
যদি ঘরে বসে থাকে তাহলে বলি, অলস ও অকর্মণ্য!
যদি সন্তানদের ভুলের জন্য শাসন করে তাহলে বলি, নির্দয় ও হিংস্র!
যদি স্ত্রীকে চাকরী করা থেকে বারণ করে তাহলে বলি, সেকেলে বা অনাধুনিক!
যদি মায়ের সাথে সুসম্পর্ক রাখে তাহলে বলি, 'মা পাগল'
যদি স্ত্রীর সাথে প্রেমময় আচরণ করে তাহলে বলি, বৌ পাগল!
এতদসত্যেও একজন পুরুষ পৃথিবীর এমন বীর, যে তার সন্তানদেরকে সর্বক্ষেত্রে নিজের চেয়েও সুখি দেখতে চায়।
একজন পিতা এমন এক রোবট, যিনি তার সন্তানদের থেকে সর্বদিক থেকে নৈরাশ হওয়ার পরেও তাদের মনপ্রাণ উজাড় করে ভালোবাসে এবং সর্বদা তাদের মঙ্গলের জন্য আর্শীবাদ করে।
একজন বাবা তো এমন এক মহাপুরুষ , যিনি স্বীয় সন্তানদের সকল কষ্ট সহ্য করেনেন। তখনও, যখন সন্তান বাবার পায়ের উপর পা রেখে চলতে শিখে এবং তখনও, যখন বড় হয়ে বাবার বুকের উপর পা রেখে চলে যায়।

একজন বাবা পৃথিবীর এক মহাপুরুষ , যিনি সারাজীবনের কষ্টার্জিত মহামূল্যবান সম্পদগুলো অকাতরে সন্তানদেরকে দিয়ে দেন।
যদি মা সন্তানদেরকে ৯ মাস পেটে ধারণ করে থাকেন; তবে বাবা সারাজীবন স্বীয় ব্রেইনের মধ্যে ধারণ করে চলতে থাকেন।

পৃথিবীটা ততক্ষণই সু্ন্দর ও উপভোগ্য মনে হয় যতক্ষণ 'বাবা' নামক সত্বার ছায়া মাথার উপর বিরাজমান থাকে।

তাই বেঁচে থাকলে বাবাদের কদর করুন। চলে গেলে তাঁদের জন্য দু'হাত তুলে প্রর্থনা করুন। আল্লাহ সকলের মা-বাবাকে সুখে-শান্তিতে রাখুন।
Fathers are silent lovers.

15/09/2022

***বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে জন্ম গ্রহণ করেন?
ক) ১৯৩২ সালে ৯ ই ডিসেম্বর
খ) ১৮৮০ সালে ৯ই ডিসেম্বর
গ) ১৮৩২ সালে ৯ জানুয়ারি
ঘ) ১৯৮০ সালে ৯ই ডিসেম্বর

Address


1206

Telephone

+8801914159386

Website

Alerts

Be the first to know and let us send you an email when My job study posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to My job study:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share